সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

রিভিউ মামলা তহসিলদার চিরিঙ্গা তদন্ত প্রতিবেদন

চকোরিয়া ভুমি অফিসের অধীনে চিরিঙ্গা তহসীদার আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করছিলো, যে দিন আমার সাথে দেখা হয়েছিলো, এরপর টাকা কেন দিতে হবে, যেহেতু একই মামলা জেলা প্রসাশক রাজস্ব এর আদালতে নিষ্পত্তি হয়েছে, এটা আমি বলার পরে, আমার কোন কথা শুনতে চাইনি, নোটিশ দিবে বলে, আমাকে চলে যেতে বলে। পরে নোটিশ না দিয়ে তদন্ত করতে গেছে,

চকোরিয়া, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমি আমার জমির নামজারি করতে গেলে আমার কাছে ১৫ হাজার টাকা ঘুস দাবি করে। অনেকটা বাধ্য হয়েই আমি টাকা টা দেই।

হাতিয়া, নোয়াখালী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

অসিয়তনামা রেজিষ্ট্রি

সাধারণ নিয়মে কাজ করতে গিয়েছিলাম, রেজিষ্টার অফিসে আসে দুপুর ১২ টায় চলে যায় ৩ টায়। নিয়মমত তার সামনে নথি নিয়ে থাকার পরও আমার হাত থেকে কাগজ নেয়নি। যারা টাকা দিচ্ছে তাদের নাম ডেকে কাজ করে দিয়েছে। দলিল লেখক সরকার জানায় টাকা ছাড়া সে রেজিষ্টার এর সামনে যেতে পারবে না। সেদিন িফরে আসি। অনেক অনেক কথা লিখে শেষ করা যাবেনা। যাহোক পরদিন ১০ হাজার টাকা দিয়ে কাজ করিয়েছি। আর আল্লাহ র কাছে বিচার দিয়েছি।

শহর, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারী

টাকা দিয়ে দালালের মাধ্যমে নামজারী করা হইছিলো, প্রথমে টাকা না দেয়ায় অনেক ভুল বের করছিলো, টাকা দেয়ার পর কোন ভুল নেই।

জিয়ানগর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারির জন্য

জমির খাজনা দিতে গেছি জমির খাজনা সরকারিভাবে আসছে ১২৬ টাকা আর আমার কাছ থেকে নিচে ৭ হাজার টাকা দুই নাম্বার নামধারী করতে গেছিলাম এসিলেন অফিস এ ছিলেন অফিসের সহকারি আমাকে বলল নদীপত্র নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাও আসলাম উনি আবার বলল এটা যতো ভেজাল আমার তিন দিন লেগে যাবে কাজটা করতে তো ৩ তারিখে নয় হাজার টাকা তোমাকে দিতে হবে আমি বললাম ভাই আমার হাতে এত টাকা পয়সা নাই যাই হোক আমি জোগাড় করে দিয়ে দেবো তবে অত টাকা দিতে পারব না পাঁচ হাজার টাকা দিবো ভাই আমি পরিষদও করেছি আমাকে সময় দিয়েছিল তিন দিন সেখানে আজ ১০ দিন কেটে গেল আমি আমার নাম জারি সমাধান পেলাম না আবার এখান থেকে এসেছিলেন অফিস গেলাম এ ছিলেন অফিসের সহকারি বললতোমাকে কিছু টাকা দিতে হবে আমি বললাম কত টাকা দিব উনি বললো ৩০০০ টাকা দিতে হবে তা আমি বললাম ভাই

নবাবগঞ্জ থানা দিনাজপুর জেলা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারি, দাখিলা,খসড়া খতিয়ান প্রস্তুত, গেজেট বুক চেক ইত্যাদি ইত্যাদি কাজে নায়বকে সালামি দিতে হয়।

সালামি দাবী করেছে, অন্যথায় কাজ করে দিবে না, ভবিষ্যতে কাজগুলো নাও হতে পারে।

কালিগঞ্জ, ঝিনাইদা, খুলনা, বাংলাদেশ ।, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.৫ হাজার

ভূমিকর সংক্রান্ত

কয়বার সদর ভূমি অফিসে যিনি কম্পিউটার অপারেটর আছে উনি টাকা ছাড়া কোন কিছু করতে চায় না আমার কর এসেছিল ১৪০০০ সে আড়াই হাজার টাকা দাবি করে সেটি দেওয়ার পর কর তিন হাজার টাকা করে দিয়েছিল

কসবা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি সেবা

জমি নামজারি করার জন্য ২০,০০০ হাজার টাকা দাবি করা হয় , আমাকে বলা হয় টাকা দিলে ৭/৮ দিনের মধ্যে নাম জারি করা যাবে , টাকা না দিলে ২/৩ বছর ও লেগে যাবে বলে আমাকে জানানো হয় ,

kalukhali, rajbari, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫২.০ হাজার

জমি খারিজ

আমার জমি নাকি খাশ জমি এই বলে আমাকে ১ বছর ঘুরিয়েছে। আমার কাছে ১ লাখ টাকা চেয়েছিলো এসিলেন্ড অফিসের এক দালাল পরে আমি তাকে৫২০০০ টাকা দিলে আমাকে আমার জমি খারিজ করে দেয়।

খুলনা সদর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিস কেস

প্রথমে মিস কেস করার জন্য এসিল্যান্ড অফিসে গেলে দ্রুত কেস নম্বর দেওয়ার কথা বলে ৩,০০০ টাকা দাবি করা হয়। ৩,০০০ টাকা দেওয়ার পর ৬ দিনের মধ্যেই কেস নম্বর পাওয়া যায় এবং তহসিল অফিসে প্রতিবেদন দেওয়ার জন্য পাঠানো হয়। তহসিল অফিসে কোন টাক বা টাকা না দেওয়ায় প্রায় এক মাস পর শুনানির তারিখ দেওয়া হয়। শুনানি শেষে তহসিলদার দেখা করতে বলেন। দেখা করলে ২,০০০ টাকা দেওয়ার পরও বলেন, “এতে কম টাকায় কাজ হয়।” এরপর অতিরিক্ত টাকা না দেওয়ায় আমার প্রতিবেদন প্রায় আড়াই মাস পর এসিল্যান্ড অফিসে জমা দেওয়া হয়। অভিজ্ঞতা থেকে মনে হয়েছে, চাহিদামতো টাকা দিলে কাজ দ্রুত হয়, আর টাকা না দিলে ইচ্ছাকৃতভাবে মাসের পর মাস ফাইল ঘুরতে থাকে।

নওগাঁ, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫১.০ হাজার

জমির খারিজ

করাইকৃত জমি, যে বিক্রি করেছে পুনরায় সে আবার খারিজ করে নিয়েছে, কিভাবে খারিজ হয়েছে, সে জানে না, আমার এখন পুনরায় খারিজ করার জন্য তাকে টাকা প্রদান করা লাগতেছে, একান্ন হাজার দিয়েছি আরো লাগবে, কাজ শেষে আরো দুই লক্ষ টাকা দিতে হবে।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০ হাজার

Holding opening

উত্তরাধিকার সম্পত্তি নিজেদের নামে হোল্ডিং করব খুলে খাজনা দেওয়ার জন্য গেলে একজন কর্মচারী সে পুরাতন একটা খাজনার চেক কাটা যা ওই দাগেরই অন্য অংশীদার কেটেছিল সেটা আমাদেরকে দেখিয়ে আমাদের কাছ থেকে ৩ হাজার টাকা দাবি করছিল। একই কপি সে একাধিক মালিকের কাছে বিক্রির জন্য সে সংরক্ষণে রেখে দেয়

গোদাগাড়ী, রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪২.০ হাজার

খারিজ

কুমিল্লার ১৪ গ্রামের মিয়াবাজারের পুর্বদিকে শিবের বাজার ভুমি অফিসে পৈত্রিক সম্পত্তি বাদ খারিজ বা নামজারি করতে গেলে সহকারী ভুমি কর্মকর্তা আমাদের কাছে ৬ টি খারিজের জন্য ৪২ হাজার টাকা দাবি করে, আমরা দিতে বাধ্য হয়েছি, পরে ১ মাসের মধ্যে খারিজ কপি অনলাইনে আসছে।

চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

বি ডি এস পরচা

নারায়ণগঞ্জের দেওভোগ ম খন্ড এর বি ডি এস পরচা সরকারী ভাবে করছে। এখন কাজ কমপ্লিট করে বি ডি এস করে কাগজ নিতে জেতে বলে, জাবার পর বলে অফিসার ওই রুমে জান তার সহোকারী সাথে, গেলে দুই হাজার দাবী করে না দিলে বলে পরে আসবেন কিছু সই বাকি........ জারা না দিসে তাদের রেকর্ড ভুল লিখসে আর কোর্টে গিয়ে সঙ্গসদন মামলা করে হয়রানি করাচ্ছে. আবার বড়ো টাকা খেয়ে এক জনের মোদদে কম আরেক জনের বেশি করে দিচ্ছে ।

নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

Mutation,namjari

১৪৭ শতাংশ জায়গা নাম জারি করার জন্য যেখানে সরকারি খরচ ১১৭০ টাকা সেখানে দেড় লক্ষ টাকা দালাল প্লাস ভূমি অফিসে দেওয়া লাগছে, এরপর আবার ৩৫ শতাংশ জায়গার নাম জারি করার জন্য উপজেলা ভূমি অফিসে বিশ হাজার টাকা দেওয়া লাগছে তারা শতাংশে৫০০ টাকা ঘুষ নিয়ে থাকে

শ্রীপুর মাওনা,, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৭নং মুশলী ভূমি অফিসে নামজারির সরকারি ফি ১,১৭০ টাকা নির্ধারিত থাকা সত্ত্বেও আমার কাছ থেকে নামজারি করার জন্য ১০,০০০ টাকা নেওয়া হয়েছে।

পালাহার,মুশুল্লী-২৩০০, নান্দাইল, ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

নাম সংশোধন

খতিয়ান নাম ভুল থাকার কারোনেই আমার কাছে এটা ঠিক করে দেয়ার কথা বলে এই টাকা দিতে হ ইছে

হাতীবান্ধা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য