রেকর্ড সংশোধন
জমির রেকর্ড ভুল ভাবে পাশের জমির মালিকের নামে রেকর্ড হয়ে যায়, সংশোধন করতে গেলে কোন ধরনের ফরম না দিয়ে 50 হাজার টাকা দাবি করে, সেখানকার ডেস্ক এ বসে থাকা কর্মচারী।
নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
জমির রেকর্ড ভুল ভাবে পাশের জমির মালিকের নামে রেকর্ড হয়ে যায়, সংশোধন করতে গেলে কোন ধরনের ফরম না দিয়ে 50 হাজার টাকা দাবি করে, সেখানকার ডেস্ক এ বসে থাকা কর্মচারী।
রাউজান ভুমি অফিসে যেকোন সেবা নিতে গেলে ঘুষ ও ভোগান্তির স্বীকার হতে হয়।
নামজারি করাতে গেলে নায়েব অফিস থেকে শুরু করে এসি ল্যান্ড অফিসে টাকা দিতে হয়। টাকা না দিলে এ ভুল সে ভুল বলে কেস খারিজ করে দেয়।
জমি খারিজ এর জন্য ঘুষ চাইছিলো দালালে
টাকা ছাড়া দেখানো যাবে না, যে দলিল কবে হয়েছে।
নাম: —, গ্রাম: হরিশপুর, ইউনিয়ন: জোড়াদাহ, থানা: হরিণাকুন্ডু, ঝিনাইদহ। জোড়াদাহ ভুমি অফিস থেকে ঘুষ নিয়েই নাম পত্তন করান বর্তমানে সবাই। আমাদের ইউনিয়ন ভুমি অফিসে প্রচুর অর্থ লেনদেন হয় গোপনে।
আমাদের নাম একটি জমির সিএস, এসএ, আরএস, সিটি , নামজারী পর্চা ও আপডেট খাজনা এবং সরোজমিনে দখল থাকা স্বত্বেও দেখাচ্ছে সর্বশেষ জরিপের কাগজের দাগের সাথে ম্যাপের দাগের মিল নাই এমন পরিস্থিতিতে বিডিএস পর্চা নিতে হলে ৬০ হাজার টাকা দিতে হবে না হলে তারা পর্চা দিবেন।
২০ হাজার টাকা খাজনা চাওয়া হয়েছিল। না দেওয়ার কারণে আমার তিরিশ হাজার টাকা খাজনা বকেয়া ধরা হয়েছে
I applied for nullifying a mution or Kharij, which was done by forged succession certificate. Inspite of having three government investigation report in favour of my complaint, Ac Land ignored all documents and gave extrajudicial verdict for not paying 20 thousand tk by offering his official staff. For last two and half year they were asking this bribe, but finally they got canadian dollar from my opponent party and provided capricious decision.
অনলাইনে আবেদরনর সকল জমা দেওয়ার পর, দেখে বলল সব ঠিক আছে। কিন্তু পরে আর নামজারি হইল না এবং অবেদনটি বাতিল হয়ে গেল ।
কেনা জমি দলিল কারার জন্য সরকারি ফি ব্যংকের মাধ্যেমে পরিশোধ করার পর যে দলিল লেখক সে বলছে তার খরচ বদেও অফিস খরচ 6000 দিতে হবে তা-নাহলে দলিল করবে না। নকল তুলতে 1700 এবং নাম খারিজ করতে 4000 টাকা দিতে হয়েছে।
ভুমি অফিস গুলোতে শুধু আমি না , সবাইকেই বেশি টাকা দিতে হয়, এটা ৫০০০ টাকা থেকে ২০ থেকে ৩০ হাজারও হয়। অথচ সরকারি রেট ১১৭০ টাকা। সবাই বলে মিউটেশন বা নামজারিতো অনলাইনে হয় সো ঘুষ কেন দিতে হবে । আসল সমস্যা হলো, আপনি বা আমি অনলাইনে আবেদন করলেও সেই আবেদন এপ্রুভ করার দায়িত্ব কিন্তু সেই ভূমি অফিসের লোকেরই। ওরা তখন এপ্রুভ করে না । মাসের পর মাস ফেলে রাখে। তখন বাধ্য হয়ে আপনি অফিসে যাবেন। তখন আপনাকে সরাসরি বলবে টাকার কথা, কারণ অনেককে নাকি ভাগ দিতে হয়। আপনাকে আপনার কাজ করায় নিতে হলে ওদের তাকা দিয়েই কাজ করাতে হবে। নাহলে বছরকে বছর ঘুরতে হবে। সো আপনার প্রয়োজনে আপনাকে জিম্মি করে এরা টাকা আদায় করে নিবেই।
Nam Jari ar jonno 135000 tk dabi kore . ami 90000tk diye 6 month ghure kaj ses kori .
নাম জারী করা প্রয়োজন হওয়াতে আমি টঙ্গির অন্তরভূক্ত কাশিমপুর ভূমি অফিসে ৭/৮ বছর ধরে চেষ্টা করে এসেছিলাম এবং তখন অনেক ব্যাক্তিকেই ঘুস দিতে হয়েছিলো কিন্তু ফলাফল ছিলো শূণ্য। পরে কাশিমপুর ভূমি অফিসের এক পিয়ন ৪৫০০০ টাকার বিনিময়ে আমার খারিজের কাজটি নেয় এবং ৬/৭ মাস পরে কাজটি করে দেয়। দ্বিতীয় ঘটনাটি ও নাম জারী সংক্রান্ত, ১০ দিনের ভিতর খারিজ করে দিবে বলে ২৫০০০ টাকা নগদ নেয় এবং বাকী ১৫০০০ টাকা কাজ শেষে নিবে বলে ওয়াদা করেন, এখন পর্যন্ত যা করে দেয়নি।
নামজারির জন্য ১১০০ টাকা ফি হলেও তারা ৮০০০ টাকা দাবী করে।
সকাল ১০:৩০টার দিকে আটিবাজার বিডিএস জরিপ অফিসে গিয়ে পৌঁছাই। আনুমানিক ১১টার দিকে আমার কাগজপত্র যাচাই করে জমা রেখে দেওয়া হয় এবং জানানো হয় যে, পরবর্তীতে সীল দিয়ে দেওয়া হবে। এরপর দীর্ঘক্ষণ অপেক্ষা করি এবং কয়েকবার জিজ্ঞাসা করি, কখন কাগজপত্র দেওয়া হবে। প্রতিবারই আমাকে বলা হয়, “কিছুক্ষণ পরই দেওয়া হবে।” এ সময় লক্ষ্য করি, কয়েকজন লোক রান্নাঘরের ভেতরে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে কথাবার্তা বলছেন এবং কিছুক্ষণ পর তাদের জরিপের কাগজপত্র দিয়ে দেওয়া হচ্ছে। প্রায় ১:৩০টা পর্যন্ত অপেক্ষা করার পর আমিও তাঁর সঙ্গে রান্নাঘরে গিয়ে কথা বলি। প্রথমে ৩,০০০ টাকা প্রদান করি। তিনি ৩,০০০ টাকায় রাজি না হওয়ায় আরও ১,০০০ টাকা প্রদান করি। এরপর তিনি আমাকে বসতে বলেন। কিছুক্ষণ পর আমাকে ডেকে আমার বিডিএস জরিপের কাগজপত্র দিয়ে দেন।
I HAVE A DISPUTE IN MY KHATIAN. AMMOUNT OF LANDVTO BE CORRECTED. THEY CHARGE 10000. I WAIT FOR A WEEK. TRY TO REFUSE. BUT TO AVOID FURTHER PERA I GAVE UP. I PAID 10000. I AM ALSO IN HURRY.
আমি চোর কে যদি চোর ই না বলতে পারি তাহলে এইসব রিপোট করে লাভ কি?
Namjari Case, For submitting the report to AC land from union land office
CS খতিয়ানটি অনলাইনে পাওয়া যাচ্ছিল না। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি the person responsible আমার কাছ থেকে ১,০০০ টাকা bKash-এর মাধ্যমে নিয়েছেন। এরপর তিনি খতিয়ানটি লিখে প্রস্তুত করেন। তৎকালীন দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট —-এর স্বাক্ষরসহ অন্যান্য প্রয়োজনীয় স্বাক্ষর নিয়ে আপনাকে খতিয়ানটি প্রদান করেন