সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০০ লাখ

ভূমি সেবা

আমি একটা নামজারি বাতিলের আবেদন করেছি। আবেদনটি মন্জুর করা হয়েছে। সকল কাগজ আমার পক্ষে হওয়ায় রায় পাই। কিন্তু রাই দেওয়ার পরে রায়ের কপিতে সহি করে না। পরে তার দাবি না মানায় সে সহি না করে ৩ মাস ঘুরার পর সে অফিসারের বদলি হয়। একন পযন্ত আমি আমার রায়ের কাগজ হাতে পাইনি।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ০ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

সেবাটি নাম জারি ছিল ক্যাশে টাকা পরিশোধ করা হয়েছিল পরিশোধ করার পরে এখনো পর্যন্ত কাজ ঠিক করে দেয়নি বলে আরো টাকা লাগবে

সাতক্ষীরা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১১.২০ লাখ

জমি রেকর্ড বাবদ

১৮ শতাংশ জন্য ২,৭০,০০০/- ১০ শতাংশ জন্য ৪,০০,০০০/- ৯.৬৯ শতাংশ জন্য ২,০০,০০০/- ৬ শতাংশ জন্য ২,৫০,০০০/- টাকা ছেয়েছে, এখন পর্যন্ত ৩,২০,০০০/- টাকা দিয়েছি, টাকার জন্য এখনো ঘুরাচ্ছে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

সিরিয়াল/হোল্ডিং খোলার জন্য ঘুস

সিরিয়াল/হোল্ডিং খোলার জন্য আমি ভুমি অফিসে যাই। অফিসের কর্মকর্তা আমার কাছ থেকে ৪০০ টাকা চাইলে আমি রশিদ দিতে বলি। তাতেই সে আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে। আমি খাজনা দিতে গিয়ে দেখি আমার জমির দাগ নং ভুল হয়েছে। পরবর্তীতে আমি আবাও সে অফিসরে কর্মকর্তার কাছে যাই এবং সে আমার কাছে ১০০০ টাকা দাবী করে। আমি বাধ্য হয়ে ১০০০ টাকা দিই এবং জমির দাগ নং সঠিক করি। আমার খতিয়ানে জমির দাগ নং সঠিক ছিল।

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খারিজ

আমি খারিজ করার জন্য গেলাম আমার কাছে 10000 টাকা চাইলো আমি অনিহা প্রকাশ করি সেকেন্ড টাইম আমি গেলাম খাজনা রশিদের জন্য তাও আমাকে দিলোনা বললো আগে আবেদন করতে আজ এক বছরের উপরে খারিজ আমার জমি আমি খারিজ করতে পারি নাই ঘুশ দিতে পারিনা বিধায় খারিজ হচ্ছে না

খিলা বাজার শাহরাস্তি চাঁদপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

পার্সপোট রিনিউ

আমার কাবিননামা চায়তেছে বলতেছে কাবিন নামা ছাড়া হবে না৷ তার পর ২ হাজার টাকা টুপ দিলাম বলে লাগবে না 🤣

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

নামজারি

ঢাকার ভাটারা তহসিল অফিসে নামজারির ভুল সংশোধনের জন্য দুই লাখ টাকা ঘুষ দিতে হয়েছে। সরকারের ফি ছিল মনে হয় কয়েক শত টাকা।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি নাম জারি

আমি একটি জমি নামজারি করার জন্য ভূমি অফিসে যোগাযোগ করি সেখান কার সরকারি কর্মচারী আমার থেকে ৮০০০ হাজার টাকা দাবী করেছে ৮০০০ হাজার টাকার কমে নামজারি হবে না।

করিমগঞ্জ, কিশোরগঞ্জ।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি

আমি একজন প্রবাসী, গত মাসে আমরা ৩ ভাই মিলে ২.৫ শতাংশ জমিন খরিদ করিয়াছিলাম, ৩ দিন আগে নামজারি করতে গেলে তারা বললো ১০ হাজারের কমে হবেনা, তাই বাধ্য হয়ে টাকা দিয়েছি।

সদর -লক্ষীপুর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৬০.০ হাজার

জমির নামজারি

জমির নামজারি করার জন্য দুইটা নামজারির জন্য ৩০০০০ হাজার করে ৬০০০০ চেয়েছে। টাকা না দিলে হবে না

ভোলা চরফ্যাসন, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩০.০ হাজার

জমির খারিজ

আমার দাদু মারা গেছে ২ বছর হলো,আমার কাকা ভূমি অফিসে গিয়েছে ওয়ারিস সার্টিফিকেট তোলার জন্য,ঐখানে নিয়েছে প্রায় ৬,০০০/- এখন জমি খারিজ করতে গেলে দেখে যে দাগ নাম্বার ভুল আছে কিন্তু পর্চা ঠিক আছে,দাগনাম্বার ভুলের কারনে জমির খাজনা নেয় না,বলে যে দাগ নাম্বার ঠিক করতে হবে,এখন আমার কাকা একজন মোক্তারের সাথে কথা বলসে এবং ঐ মোক্তার ৩০,০০০/- বিনিময়ে ভুল সংশোধন ও খারিজ করিয়ে দিবে বলসে,এখন আমার কাছে ঐ টাকা টা বেশি মনে হচ্ছে!

আড়াইহাজার,নারায়নগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৩.০০ লাখ

সরকারি খাস জমি

ঘটনাটি গত বছরের । ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা সরকারি খাস জমি অবৈধভাবে নিজ নামে নামজারী করে নেন। এ বিষয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে একখানা অভিযোগ দায়ের হলেও আজ পর্যন্ত তার কোন সুরাহা হয়নি।

বন্দোবেড়,রৌমারী,কুড়িগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৯.০ হাজার

জমি রেজিস্ট্রি

আমি একজন প্রবাসী ১৪ শতাংশ জমির হেবা দলিল রেজিস্ট্রি করার জন্য মুক্তার এর সাথে আমার চুক্তি হয়১২ হাজার টাকা তার পর মুক্তার আমাকে বলে অমুক তারিখে জমির দাদাকে রেজিস্ট্রি অফিসে পাঠিয়ে দিবেন তখনআমি জানতে চাই কেমন সময় লাগতে পারে দলিল রেজিস্ট্রি করতে উনি বলেছে ১ ঘন্টার মধ্যে হয়ে যাবে তার পর ঐ তারিখে সকাল ১০ টার মধ্যে আমি আমার লোক জন পাঠিয়ে দেই কিন্ত উনি আমার লোকজনকে অপেক্ষা করাতে করাতে বিকাল ৪ টার পর বলে আজকে দলিল রেজিস্ট্রি করা যাবে না তখআমি কারণ জানতে চাইলে মুক্তার আমাকে বলে রেজিস্ট্রি অফিসে বিভিন্ন সাংবাদিকরা এসেছে তাদেরকে অনেক টাকা ঘুষ দিতে হবে তাই আজকে দলিল রেজিস্ট্রি করলে টাকা লাগবে ২৯০০০ হাজার আমি বললাম আপনার সাথে আমার চুক্তি হয়েছিলো তো 12 হাজার উনি বলে সকালে ১২ হাজারে করা যেতো এখন আর হবে

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

সরকারি রাস্তা দখল মুক্ত

নড়াইল সদর উপজেলার ৭ নাম্বার শেখহাটি ইউনিয়নের ৩ নং আফরা ওয়ার্ডের বেগ বাড়ি যাওয়ার দুইটা সরকারি রাস্তা ছিল একটা রাস্তা একজনের জমি রাস্তার দুই পাশের জমি হওয়ায় সে মাঝখানের যে সরকারের রাস্তাটি সেই রাস্তাটি টিনের বেড়া দিয়ে ঘিরে রেখেছিল এইটা মুক্ত করার জন্য আমি নড়াইল সদর ভূমি অফিসারটা, ডিসি, এসপি, বরাবর ১০১ জনের গণস্বাক্ষর সংবলিত আবেদন করেছিলাম। ভূমি অফিসার সরজমিনে পরি দর্শনের জন্য আমার কাছে পরোক্ষভাবে ৭ হাজার টাকা ঘুষ চেয়েছিল আমি প্রত্যাখ্যান করেছিলাম রাস্তাটি এখনো দখলমুক্ত হয়নি।

নড়াইল সদর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি খারিজ সংক্রান্ত বিষয় ।

মাত্র এক শতক জমি খারিজ করার জন্য তাদের কাছে যাওয়ার পর তারা ২০ হাজার টাকা দাবি করে এবং আমার সব কাগজ পাতি ঠিকঠাক থাকার পরেও আমার জমি খারিজ করে দেওয়া হয়নি। এই পর্যন্ত আমি প্রায় তিন মাস ধরে তাদের পিছে ঘুরতে এসে কিন্তু কোন কাজ করে দেয় না। বিভিন্ন অজুহাত দেখায়। তাদের দিবিকৃত টাকা না দিলে তারা কোনো কাজ করে দেয়না। টাকা দিলেও বিভিন্ন অজুহাত দেখিয়ে জমির খারিজ বন্ধ করে রাখে। আমরা ভুক্তভোগী। তারা অামাদের সঙ্গে এমন ভাবে ব্যবহার/আচারন করে যেন আমরা তাদের কছে জিম্মি। সাধারন ভাবে হিসাব করলে দেখা যায় , একজনের কাছে ২০০০০ টাকা করে নিলে এভাবে ২০ জনের কাছে থেকে ৪ লক্ষ টাকা এইসব টাকা তারা নিজের পকেটে ঢুকায় অনেকেই বিপদে পড়ে কাজ করে নেওয়ার জন্য তাদেরকে ঘুষ দিয়ে থাকে উপায় থাকে না কোন কিছু করার।

জামুন্না ভুমি অফিস, শাজাহানপুর, বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য