সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৭,৭৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৩,৮৫৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির রেকর্ড সংশোধন

আমার বাবার ক্রয় কৃত জমিটি অন্য একজনের নামে রেকর্ড ভুক্ত থাকায় আমি ময়মনসিংহ জেলা জজ আদালতে দেওয়ানী মামলা দায়ের করি। মামলায় বিবাদী পক্ষের কোন ধরনের আপত্তি না থাকায়, আমার পক্ষে মামলার রায় পাই। পরবর্তীতে ইউনিয়ন ভূমি অফিস কর্তৃক ৬ হাজার টাকার বিনিময়ে সরজমিনে পরিদর্শন শেষে উপজেলা ভূমি কর্মকর্তার নিকট গেলে ওনার সহকারি যিনি রেকর্ড সংশোধনের দায়িত্বে আছেন তিনি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেন, পরবর্তীতে নগদ ১০ হাজার টাকার বিনিময়ে তিনি কাজটি করে দিতে রাজি হয়েছেন।

মুক্তাগাছা, ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারি করতে নেয় ১১৫০ টাকা সরকারি খরচ কিন্তু বাস্তব লাগে ৭ হাজার টাকা ২ টাকা খাজনা রশিদ নেয় ৫০০ টাকা বাউশলা ভূমি আফিস সরকারি কর্মচারী জড়িত এসিলাণড ও ভূমি নায়েব

কেশবপুর উপজেলা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২.২০ লাখ

নামজারী

রাজউক আওতাধীন গুলশান আ/এলাকার ফ্ল্যাট নামজারী। পূর্বেও নামজারী, রাজউকের নামজারী আছে। তবে সিটি দাগ খতিয়ান অনুযায়ী পুনরায় নামজারী করতে হচ্ছে। এক্ষেত্রে ১২০০০০ টাকা দাবী ছিল। এসি ল্যান্ড নতুন আসছে, এখন তার দাবী ৩লাখ, সর্বশেষ ২২০০০০ টাকা চাচ্ছে। যা এখনো দেয়া হয় নি। এখনো পেন্ডিং আছে।

গুলশান সার্কেল, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমির নাম জারি

আমি ময়মনসিংহ জেলার,ত্রিশাল উপজেলা, বালিপাড়া ইউনিয়ন এর,,, আমি আমার একটা জমির নাম জারি করার জন্য ২ বার আবেদন করার পরেও তারা মুঞ্জর করতেছিল না ৬ মাস ঘুরার পরে বাধ্য হয়ে ২০ হাজার টাকা ঘুস দিয়ে করা লাগছে,,,,,

Mymensingh, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি খতিয়ান ভাঙা

ভুমিসেবা আমি একটা নামজারি খতিয়ান ভাঙা তে যায় দায়িত্বরত অফিস আমাকে কাছে ১০০০০ টাকা চাই। যা সরকারি খরচ ১১০০ টাকা বেশি না।

ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

প্রতিনিধির মাধ্যমে খাজনা দেয়ার ক্ষেত্রে

গ্রাহক বিদেশে থাকায় তার খাজনা প্রতিনিধি এর মাধ্যমে দিতে চেয়েছিলাম। কিন্তু অতিরিক্ত টাকা চাওয়া হয়েছিল।

রূপগঞ্জ মুড়াপারা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

mutation

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা রাজস্ব সার্কেলের কুতুবপুর ভূমি অফিসের তহসিলদার টাকা ছাড়া এক পা নড়েন না। উনি বলে উনার অফিস খরচই আছে মাসে ৪ লাখ টাকা তাই উনাকে টাকা দিয়েই কাজ করানো লাগবে ।যদিও আমার বড় ভাই প্রশাসনে থাকাতে আমার কাছে ২য় বার টাকা চায়নি ।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০০

টেক্স দেওয়ার জন্য ফ্রি একাউন্ট করে দেওয়া

ভুমি অফিসের ওয়েবসাইটে একাউন্ট খুলতে হয় কর দেওয়ার জন্য, আর একাউন্টি মুলত অফিস থেকে ফ্রিতেই করে দেওয়ার কথা, এবং এটা করতে কোন টাকা লাগে না, কিন্তু অফিসের কর্মকর্তা ৪০০ টাকা নিছে

মুক্তাগাছা, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

কর‌নিক ভূল সং‌শোধ‌নের আকেদন

টাকা না‌দি‌লে কর‌নিক ভূল সং‌শোধন হ‌বে না ব‌লে জা‌নি‌য়ে দি‌য়ে‌ছে। অ‌ফিস সহকা‌রি

উপ‌জেলা ভূ‌মি অ‌ফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.৫ হাজার

খাজনা

অনেক বছর খাজনা দেইনা তাই। খাজনা বাবদ ১৫০০ আসছে কিন্তু চেয়েছে ৫০০০ বাধ্য হয়ে দিতে হইছে

Noakhali sonaimuri, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভুমি কর প্রদান

ভুমি কর দিতে গিয়ে ২০২৪ সালে বলা হয় ত্রিশ হাজার টাকা বকেয়া।বিশ হাজার দিলে হবে।পরে তিন হাজার টাকার অনলাইন রশিদ পাই।

বড়লেখা,মৌলভীবাজার, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

খারিজ

সোনারগাঁও ভূমি অফিস এর নয়েব প্রধান সহকারি উনি আমার কাছে ২০০০০ টাকা চাইছে খারিজ এর জন্য।

সোনারগাঁও, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

নামজারি/জমা খারিজ এবং রেকর্ড সংশোধন

একটা ক্রয় কৃত জমি পরবর্তীতে খতিয়ানে "ভেস্টেড প্রপার্টি" হিসেবে খতিয়ানের মন্তব্য কলামে লিপিবদ্ধ থাকায় নামজারি/জমাখারিজ করে খতিয়ান বা রেকর্ড সংশোধনের জন্য নিয়েছে।

নাচোল উপজেলা ভূমি অফিস, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি খতিয়ান

আমি ২ টা খতিয়ান নামজারি জন্য আবেদন করি, প্রথম টি আমার বাবার নামে , সেটার জন্য ৭হাজার দাবি করলো, ২য় টা আমার নামে ,২য় টা অনলাইনে আবেদন করি কিন্ত আবেদন বাতিল করে দিলো বললো তহশীলদার সাথে দেখা করিনি কেন ,পরে আবার করি সেটাও এসি ল্যান্ডকে দিয়া বাতিল করতে চাইলো, আমি উপরস্থ কর্মকর্তাকে জানাইলে সেটা করে দে । আমাকে খতিয়ানের জন্য ৩মাস পর্যন্ত হয়রানি করলো । টাকা দেইনি কেন ?

নোয়াখালী সদর উপজেলা ভূমি অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

তিন বছর পরেও DLRMS সফ্টওয়্যারে অর্থাৎ অনলাইনে খতিয়ান দেখা যায় না। ফলে খতিয়ান টি মূল্যহীন।

তিন বছর আগে অনলাইন খতিয়ান অনুমোদন হয়েছে। কিন্তু খতিয়ান টি অনলাইনে সার্চ দিলে দেখা যায় না। ভূমি অফিসে যোগাযোগ করলে এসি ল্যান্ড জানায় ২০০০০ হাজার টাকা দিলে DLRMS সফ্টওয়্যারে আপলোড দিয়ে দিবে। তখন খতিয়ান টি অনলাইনে সার্চ দিলে দেখা যাবে। আমি দিতে রাজি হয় নি । এবং ডিসি বরাবর লিখিত নালিশ করি। কিন্তু আজ ও কোন সমাধান হয়নি। ডিসি কে জানানোর পরও সমাধান হয় না এটাই বাংলাদেশ

বাগেরহাট জেলার মোংলা উপজেলা ভূমি অফিস, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০০ লাখ

নামজারি

আমাদের জমিতে ৮৩ সালে কেনা ছিল। ৯২ সাল পর্যন্ত খাজনা পরিষদ করা ছিল। ১৯৯৬ সালে বাবা মারা গিয়েছে। আমরা ভাইবোনেরা তখন ছোট ছিলাম। ২০১০ সালে যখন সিটির জরিপ হয় তখন, উপস্থিত না থাকার কারণে নামজারি করা সম্পন্ন হয়নি। তাই নাম জারি করার জন্য ভূমি অফিসে গিয়েছিলাম বাড্ডা। প্রথমে তারা বলে যে রেকর্ড সংশোধনের মামলা করতে হবে। এরপর শেষ আরএসএস এসে সব খতিয়ান যাচাই-বাছাই করে, বলে যে নামজারি করা সম্ভব, শতাংশ প্রতি তিন লাখ টাকা করে পড়বে।

আনন্দ নগর বাড্ডা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪০.০ হাজার

জমি রেজিষ্ট্রির

জামালপুর সাব রেজিষ্টার অফিসে জমি রেজিষ্ট্রেশন করতে গেলে আমার থেকে ৪০০০০ টাকা ঘুষ নেওয়া হয়। বলা হয় এই টাকা না দিলে দলিল আটকে রাখা হবে। এই প্রক্রিয়া চলে মহরীদের মাধ্যমে।

Jamalpur, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি বাবত অতিরিক্ত ১০০০০ হাজার টাকা দাবি

আমার কাছে নামজারির জন্য সরকারি দারঝ কিত ১১৭০ টাকা পরিবতে ১০ হাজার টাকা দাবি আমার ভাগিনা নামজারি বাবত আগামী রবিবার ৬/৯/২৬ তাং বাকি টাকা দিয়ে নামজারি কাগজ আনতে হবে

ঢাকা (অন্যান্য), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

মিউটেশন

মিউটেশন করাইতে গিয়েছিলাম তো সেখানে আমার সবকিছুই ঠিক ছিল আমার সাথে পর্যায়ক্রমে 10 হাজার প্রথমে দিয়েছি তারপরও দিন দিন আমাকে ঘুরাচ্ছে দিতাছে না অনেক কিছু বুঝাইয়া অনেক কিছুদিন পার করাইছে তিন মাস পর আবার ১০ হাজার টাকা দিছি তারপর অনেক দিন ঘোরানোর পর এই ঘুরতে ঘুরতে আমার অ্যাক্সিডেন্ট হয় এক্সিডেন্টের কথা শুনে মিউটেশনের আবেদন মঞ্জুর করে এবং আমার জমি মিউটেশন হয়ে যায় যখন আমি এটা আনতে যাই তখন আবার ১০ হাজার টাকা চাই না দিলে দিতে চায়না পরে আবার ১০ হাজার টাকা দিয়েছি তারপর আমাকে দিয়েছে

meherpur, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য