All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,009 reports found
Report a bribe
Land Office

নামজারির আবেদন

নামজারির আবেদন করতে গেলে সেই আবেদন ইউনিয়ন ভুমি অফিসে জমা থাকে বলে সার্ভারে সমস্যা নেট নেই ইত্যাদি। যাদি তাকে 1000 টাকা না দেই তাহলে সেই আবেদন গ্রহন করে না বরং বিভিন্ন অজুহাতে আবেদন খারিজ করে দেয়। আর যখনি 1000 টাকা পরিশোধ করেছি ঠিক তখনি খসরা খতিয়ান প্রস্তুত করে হাসিমুখে বলে যান আপনার কাজ হয়ে গেছে।

Paid
সাতুরিয়া, রাজাপুর ৳1.0K
2 September 2026 1
0 Comments
Land Office

মিউটেশন

খুলনার দিখলিয়া উপজেলার ভুৃমি অফিসে সব থেকে বেশি দূর্নীতি চলে সামান্য মিউটেশনের জন্য দশ থেকে বারো হাজার টাকা দিবি করে এবং নেয় ও, দিঘলিয়ার নিজ এলাকার কিছু লোক চাকরি করে ভুমি অফিসে তারা বেশি দুর্নীতি করে ( অফিস সহকারী) একজন আছে তাকে টাকা না দিলে কথা ও বলতে দেয় না

Refused
দিঘলিয়া ৳10.0K
2 September 2026 1
0 Comments
Land Office

১২ টাকার খাজনা প্রদান করতে ৫৫০ টাকা ঘুষ দিতে হয়।

আমি আমার ৪ শতক জমির খাজনা অনলাইনের মাধ্যমে প্রদান করার জন্য সব ব্যবস্থা করি, কিন্তু ইউনিয়ন ভূমি অফিস সিস্টেমে অথরাইজ করার জন্য ৫০০ টাকা ঘুষ দিতে বাধ্য করে। খাজনা ছিলো মাত্র ১২ টাকা।

Paid
খুলনা (অন্যান্য) ৳550
2 September 2026 1
0 Comments
Land Office

জমাখারিজ

আমার বাবা আমাদের কিছু ক্রয়কৃত জমির জমাখারিজ করতে নিকটস্থ ভূমি অফিসে যান, প্রথমে উনাকে কাগজপত্র ঠিক নেই বলে বিভিন্ন কাগজপত্র টাকা দিয়ে তাদের থেকে সংগ্রহ করতে বলেন, তিনি ওই গুলো টাকা দিয়ে সংগ্রহ করেন। পরে একজন বলেন চাচা এখনে অনেক দৌড়াদৌড়ি করতে হবে, আপনি আমাকে দিয়ে দেন, কোথাও যাইতে হবে না, আমি সব ঠিক করে দিবো। টাকা দিবেন ১২০০০,

Only demanded
নোয়াখালী ৳12.0K
2 September 2026 1
0 Comments
Land Office

বাঁধে যাওয়া জমির টাকা উত্তলন

আমার বাবার জমি বাঁধের আওতাভুক্ত হয় জমির টাকা উত্তোলনের জন্য ভূমি অফিসে যান সেখানে গিয়ে জানতে পারেন প্রতি ১ লক্ষ টাকার জন্য আমার বাবা ও তার ভাই,বোনদের পাঁচ হাজার টাকা করে দিতে হবে এছাড়া টাকা উত্তোলন করা যাবে না এবং জমির ফাইল পাস হবে না।

Only demanded
সিরাজগঞ্জ ৳150.0K
2 September 2026 1
0 Comments
Land Office

অফ লাইন নামজারি অন লাইন করা

৩০০০ টাকা না দিলে অফিস সহাকারি অফ লাইন নামজারি অন লাইন করে দিবেন না।টাকা দেই নি তাই ৪ মাস আগে আবেদন এখনো নিস্পত্তি হয় নি।

Only demanded
তাহিরপুর,, সুনামগঞ্জ ৳3.0K
2 September 2026 1
0 Comments
Land Office

১৭ লাখ টাকা পেনশনের তুলতে গিয়ে ৩ লাখ ৭০ হাজার টাকা ঘুষ চায় ভূমি অফিসের কর্মকর্তা

বলেছে টাকাটা সম্পূর্ণ তুলতে হলে চার লাখ টাকার মতো খরচ হবে পরে ৩০ হাজার টাকা কমিয়ে তিন লাখ ৭০ হাজার টাকা চায় আর এক টাকাও কম নিবে না ৩ লাখ ৭০ হাজার টাকায় দিতে হবে দিতে না চাওয়ায় বলে এই টাকাটা নাকি তোলা যাবে না তিনি বলেন এই টাকাটা উনি নিবেন না এটা নাকি উপরের কর্মকর্তার কাছে চলে যায়

Refused
দিনাজপুরে ৳1.70M
2 September 2026 1
0 Comments
Land Office

নামজারি বা খারিজ করতে সরকারি ফ্রি এর চেয়ে করেক গুম বেশি টাকা লাগে

আমার বাসা ভূমি অফিসের পাসে,প্রতিদিন ভূমি অফিসে শতশত লোক আসে আর অধিকাংশ লোক আসে নামজারি বা খারিজ করতে।আমি বেশ কয়েক জনের সাথে কথা বলে জানতে পারি সরকারি ফ্রি এর চেয়ে করেক গুন বেশি টাকা দিয়ে খারাজি করতে হয়ে।বর্তমান ইউনিয়ন ভূমি সহকারি কর্মকতা তার মত করে নামজারির ফ্রি নির্দারন করেছে ৭০০০ হাজার টাকা।৭০০০ হাজার টাকার কম কোন খারিজ হয় না।তার রেইট শুরু হয় ৭০০০ হাজার টাকা থেকে। আমার কথা যদি কারো বিশ্বাস না হয় তাহলে সংশ্লিষ্ট এসিল্যান্ড স্যার বা ডিসি স্যার এর কাছে সদয় অনুরুধ আপনারা গত ১০ দিনের নামজারি হওয়ার কেইস নম্বার থেকে গ্রাহকের নাম্বার সংগ্রহ করে গ্রাহকদেরকে জিঙ্গেস করেন।অথবা বিসকা ইউনিয়ন এ সরসরি তদন্ত করতে পারেন।যারা যারা খারিজ করেছে তাদেরকে জিঙ্গেস করলেই সকল তথ্য ফেয়ে যাব

Refused
১০ নং বিসকা ইউনিয়ন ভুমি অফিস ৳7.0K
2 September 2026 1
0 Comments
Land Office

নামজারি ~ কপারচিমনি রেস্টুরেন্টে

তহসিলদার, সার্ভেয়ার ও কানুনগো প্রতিবেদন যথাযথ জাস্ট অনুমোদন এর জন্য আগ্রাবাদ সার্কেলের নাজির এবং আরেকজন স্টাফ মিলে ১৫ হাজার টাকা নেন এবং সংশ্লিষ্ট এসি ল্যান্ড সাহেবের অনুমোদন এর ব্যবস্থা করেন। তাদের ভাষ্যমতে এই টাকাটা এসি ল্যান্ড সাহেব কে দিতে হয়েছে।

Paid
চট্টগ্রাম আগ্রাবাদ সার্কেলে ৳15.0K
2 September 2026 1
0 Comments
Land Office

একটা নাম জারির জন্য

আমার বাবা পড়াশোনা না করা, একজন গ্রামের সহজ সরল মানুষ। জমির খারিজা করার জন্য কাগজ পত্র নিয়ে দৌড়াদৌড়ি করেন, একদিন একটা কাগজের বিষয় নিয়ে কথা হয়। তখন বলে পর্চা কাগজ সম্ভবত হবে। এই কাগজ দাম কতো হবে, আমি বলি কত ২ তিন টাক হবে আর পিন করে দিলে নিবে ১০ টাকা বা ২০ টাকা; তখন আমার বাবা বলে আমার কাছ থেকে কম্পিউটারে বসে থাকে ঐ ছেলেটা ২০০ টাকা নিছে, আমি তখন বাবাকে বললাম এই হলো বাবা সরকারি চাকরি আর দেশের অবস্থা।

Paid
নারায়ণগঞ্জ ৳200
2 September 2026 2
0 Comments
Land Office

ভূমি কর

অনলাইনে ভূমি কর দিতে পারছিলাম না, ভমি অফিসে যোগাযোগ করে জানতে পারি সেটা তারা অফ করে রেখেছে, আমার নাল জমি রাতারাতি বানিজ্যিক জমি হয়ে গেছে৷ আবার নালে আনতে এ ছাড়া কোমন উপায় নাই, আমার ও উপায় নাই!

Paid
মদনপুর নারায়নগঞ্জ ৳40.0K
2 September 2026 1
0 Comments
Land Office

নামজারি

একটি মাত্র নামজারি করতে আমার থেকে 1,00,000 টাকা দাবি করেছিল. ফাইনালি নাম জারি করতে 90,000 টাকা দিতে হয়েছিল. আমার কাগজ সব ঠিক ছিলো এবং এই কাগজেই নামজারি হয়েছে. যে দাবি করেছিল সে একজন সাধারণ কর্মচারী (পাবনা সদর ভূমি অফিস) মনে হয় রেকর্ড রুমের কেউ, ওনার নাম মনে আছে কিন্তু বলব না. কিন্তু আওয়ার ফেস সারাজীবন মনে রাখব. আর ওনার জন্য দোয়া করব, উনি সহ ওনার রক্তের সকলে আল্লাহ যেন হাশরের ময়দানে এই টাকার হিসাব নেই. আর এই দনিয়াতে আমার যদি টাকা ফেরত না দেই, তাহলে ওনাকে হাশরের ময়দানে আমি আটকিয়ে দিব তার জীবনের সকল নেকি দিয়ে আমাকে পরিশোধ করতে হবে. প্রতিদিন পাবনাতে ভূমি অফিসে এমন অসংখ্য কাজ হয়.

Paid
পাবনা সদর ৳100.0K
2 September 2026 1
0 Comments
Land Office

অনলাইনে খাজনা জমা দেওয়ার সিস্টেমটা ঠিক করে দেয়া

জমির খাজনা আগের বছরগুলোতে অনলাইনে দিলেও এবছর কোন কারণে পোর্টালে লিখা ছিলো সার্ভার সমস্যার কারণে ভূমি অফিসে যোগাযোগ করার জন্য। সেখানে যেয়ে সাহায্য চাইলে কেউ সহায়তা করতে চায় না প্রথমে, পরে টাকা দাবি করা হয়।

Paid
ঢাকা ৳2.0K
2 September 2026 1
0 Comments