সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

১১৫০ টাকার জায়গায় সর্বনিম্ন ৫০০০ টাকা দিয়ে নামজারি করা লাগে কলারোয়া উপজেলার এসিল্যান্ড ও ইউনিয়ন পর্যায়ের ভূমি অফিসে, দালাল ছাড়া তো সম্ভাব ই না।

ঘুষ দিয়েছি
কলারোয়া, সাতক্ষীরা ৳৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KHMJFAPQ
মন্তব্য
ভূমি অফিস

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য জমি অধিগ্রহণ বাবদ টাকা প্রদান প্রসঙ্গে।

চট্টগ্রাম থেকে ঢাকা জ্বালানি তেলের পাইপলাইন স্থাপনের জন্য আমাদের জমি সরকার অধিগ্রহণ করে। সরকারি হিসাবে ৭,৩৭,০০০ টাকা নির্ধারণ হলেও বিভিন্ন কর্তনের পর বরাদ্দ হয় ৭,১৬,৭৩৪ টাকা। এই টাকা পেতে প্রায় আড়াই বছর বিভিন্ন দপ্তরে ঘুরতে হয়েছে এবং বিভিন্ন পর্যায়ে ঘুষও দিতে হয়েছে। শেষ পর্যন্ত চেক আসার পরও পাস করাতে ৪৬,০০০ টাকা দাবি করা হয়; বহু অনুরোধের পর ১৫,০০০ টাকা দিয়ে চেকটি পাস করাতে হয়েছে। সাধারণ মানুষের ন্যায্য পাওনা পেতে এমন হয়রানি ও ঘুষের শিকার হওয়া সত্যিই দুঃখজনক।

ঘুষ দিয়েছি
কুমিল্লা ৳৪৬.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ CTKZRT89
মন্তব্য
ভূমি অফিস

খাজনা পরিশোধ

অনলাইলে আবেদন করলাম। পেইন্ডিং। আবেদন এপ্রুভ হয় না। পরে অফিসে ২৩৮ টাকার খাজনা ৪ হাজার টাকা দাবি করল। না দিলে খাজনা রশিদ দিবে না; মানে পরিশোধিত হবে না। খাজনা পরিশোধ না হলে জমির দলিল হয় না। বাধ্য হয়ে দিতে হলো।

ঘুষ দিয়েছি
আজমিরীগঞ্জ ৳৪.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SY9CX8R6
মন্তব্য
ভূমি অফিস

জমির শ্রেণী পরিবর্তন

টাঙ্গাইল জেলার বাসার ভূমি অফিসে, জমির শ্রেণি পরিবর্তন করতে গেলে এসিল্যান্ড এবং সার্ভেয়ার এবং ফুলকি ইউনিয়নের ভূমি অফিসের কর্মকর্তা সবাই মিলে টাকা দাবি করে বিশ হাজার। টাকা দিতে ব্যর্থ হওয়ায় দুই বছরেও কাজ সম্পন্ন করে দেয়নি তারা।

শুধু দাবি করেছে
টাংগাইল ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQ7BTTN
মন্তব্য
ভূমি অফিস

জায়গার আর এস সংশোধন

মানুষকে জিম্মি করে হয়রানি করে টাকা না দিলে কোন কাজ করে না 👍 বেলাবো, ভূমি অফিস বেলাবো -নরসিংদী। সরকারি ফ্রি থেকে ২০ হাজার ত্রিশ হাজার টাকা বেশি দাবি করে 👍দিতে না চাইলে তার কাজ বুলিয়ে রাখে করে না

ঘুষ দিইনি
বেলাব,নরসিংদী ৳৫০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKQL9AVM
মন্তব্য
ভূমি অফিস

মিস কেইস প্রতিবেদন

আমি উর্ধত্মন কর্তৃপক্ষকে অর্থাৎ এসিল্যান্ড স্যার অবগত করি । এর পরে ও প্রতিবেদন দিতে অনেক দেরী করে এবং আমার কোন ডকুমেন্ট স না দেখেই আমার বিরুদ্ধ প্রতিবেদন দাখিল করেন।ফলে সেটি আর মামলা বা শুনানি হবে না বড়বাবু বলল। আমি অনেক রিকোয়েস্ট করে ফাইল টি চাইলাম দিলেন না উনি। এরপর এসিল্যান্ড স্যার কে বললে ফাইল টি দেখে আমার ডকুমেন্ট দেখে মামলা ফাইল করতে বললেন। এর পর একটি তারিখ হল শুনানির আমার ডকুমেন্ট এর প্রক্ষিতে আমার প্রতিপক্ষ কোন জবাব দিতে না পারায় সময় চেয়ে নেন। এ,পর এই স্যার বদলী হন। পরের তারিখ এ নতুন এসিল্যান্ড এর শোনানীতে উপস্থিত হই প্রতিপক্ষ অনুপস্থিত এসিল্যান্ড স্যার তহসিলদার এর প্রতিবেদন এর উপর নির্ভর করে মিস কেইস আবেদন না মঞ্জুর করেন। তহসিলদার এর নামে অভিযোগ দাখিল করেও কোন প্রতিকার প

ঘুষ দিইনি
সৈয়দপুর ৳১০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RNNGTHSR
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করতে

আমার আব্বার জায়গা আমার আব্বার নামের পরিবর্তে আমার চাচার নাম চলে আসে, পরবর্তী তে আমার চাচার উত্তরাধিকারগণ দলিল করে জমি দেন এবং জমি রেজিস্ট্রি করার পর ভূমি অফিস থেকে জমি খারিজ করার সময় আমার খুব ক্লোজ বন্ধুর আপন বড় ভাই সিস্টেমে ঘুষ নেন এসিল্যান্ডের কথা বলে৷ এবং যে ঘুষ নিয়ে দেয়, তাকে রিকুয়েষ্ট করে আমাকে না জানানোর জন্য৷ বর্তমানে এই লোকটি আবার কমলগঞ্জ ভূমি অফিসে কর্মরত আছে৷ আমি এই ঘুষের বিষয়টা যে দিয়েছিলো তার কাছ থেকে ১ মাস আগে সম্পূর্ণ কাহিনী শুনি এবং অনেক খারাপ লেগেছিলো।

ঘুষ দিয়েছি
কমলগঞ্জ ৳২০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ SYLEZFPS
মন্তব্য
ভূমি অফিস

জমির দলিলের নকল তুলা

আমাকে জমির নকলের কপি বের করে দেওয়ার জন্য প্রতি দলিল বাবদ ২৫০০ টাকা করে নিছে, যা সরকারি মূল্য কয়েক গুন কম।

ঘুষ দিয়েছি
রাজবাড়ী ৳২.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKDBT4FX
মন্তব্য
ভূমি অফিস

Mutation

Mutation Khatian. After purchasing land every body need to apply for mutation khatian or kharij khatian. When we applied for this, they wanted BDT 5000, finally the deal was with BDT 4500. I gave him 2500 in advance. But later he was killing time with lame excuse. That's why I contacted with senior management and finally I got return the excess amount with Mutation Khatian.

ঘুষ দিয়েছি
Jashore ৳৪.৫ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ KH44XWFY
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ

জমি বিক্রি করবো।তাই খারিজ করার জন্য দরকার ছিল।সরকারি রেট ১১৭০ টাকা।কিন্তু ১৫ হাজার টাকা দিতে বাধ্য করেছিল।

ঘুষ দিয়েছি
পৌরসভা ৳১৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ MYDAQATZ
মন্তব্য
ভূমি অফিস

নামজারী

আমার জমির সব কাগজ পত্র ঠিক ছিল।আমাদের পৈত্রিক সম্পত্তি নামজারি করার জন্য গিয়েছিলাম । তখন যিনি তশীলদার ছিলেন যে বলে এইটার জন্য খরচ লাগবে বললে আমি বলি সে সরকারি খরচ ১১০০ টাকা সামথিং যা আমি দিবো কিন্তু সে তখন বলে যে আপনাদের জনি নামজারী হবে না। আরো কাগজ লাগবে কিন্তু কি কাগজ লাগবে তা বলে নাই। পরে অন্য একজন এর মাধ্যমে তার কাছে আবার যাই তখন অফিসার কে ৭০০০ টাকা দেয়া লাগছে। কিন্তু অতিরিক্ত কোন কাগজ লাগে নাই। আগে যা ছিলো তাই দিছিলাম। কিন্তু সে টাকা দেই নাই তাই করে দেয় নাই।

ঘুষ দিয়েছি
মাদারীপুর সদর. মাদারীপুর। ৳৭.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DK52KQJB
মন্তব্য
ভূমি অফিস

জমি খারিজ করানোর জন্য

আমি একটা নতুন জমিয়ে রাখি কিন্তু জমিটা নাম জারি করার জন্য সরকারি ভূমি অফিসে আবেদন করা হয় কিন্তু সেটা থেকে আমাকে বারবার আবেদন হবে না নাম ধরে হবে না বলে জানিয়ে দেয় কিন্তু অবশেষে জানতে পারলাম সেখানে সরকারি রেকর্ড অনুযায়ী ১৬০০ সাম্থিং টাকায় নাম জানি হয় কিন্তু উনি এই জমির জন্য আমার কাছে ৫ শতাংশ হাজার টাকা করে ঘুরছে একপর্যায়ে আমি তাকে ৪৫ হাজার টাকা দিতে বাধ্য হয়

ঘুষ দিয়েছি
শ্রীপুর ভূমি অফিস ৳৪৫.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ DKMNN6L8
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি বা খারিজ

নামজারি করাতে গেলে জমির শ্রেনী মাটিয়াল এবং ধানীর জন্য অতিরিক্ত ৩০০০০/- টাকা চাওয়া হয়েছে।

শুধু দাবি করেছে
বগুড়া সদর ৳৩০.০ হাজার
১ সেপ্টেম্বর ২০২৬ RJ9BXC4Y
মন্তব্য
ভূমি অফিস

জমি খাজনা

জমির খাজনা দিতে চাচ্ছি। উনি আমাকে জানিয়েছে উনার সারভারে সমস্যা। এটআ হবে না। পরে এলাকার পরিচিত একজন একটু নেতা টাইপ। উনাকে নিয়ে গেলাম উনি গিয়ে বল্ল খাজনা দিব জমির বল্ল হবে। টাকা লাগবে কিছু বেশি। ৫ মিনিটের ভিতরে কায হয়ে গেল। কিন্তু আমি যখন বললাম সারভারে সমস্যা বাহিরের দোকান থেকে করে নেন কত রাস্তা দেখায়ল। এখন ৫০০ টাকা বেশি নিয়ে কায করে দিল?

ঘুষ দিয়েছি
পোরসভা ৳৫০০
১ সেপ্টেম্বর ২০২৬ MYDTCBFJ
মন্তব্য