সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

খারিজ আবেদন

খারিজের আবেদন করতে গেলে আবেদন খরচসহ ৮ হাজার টাকা দাবি করে। না দিলে ভূমির খারিজ দেয় না। ঘোরাঘুরি করে।

গ্রাম, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYTQ4D62
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

আমি নতুন ১ টুকরো জমি ক্রয় করি। নামজারি করতে চাই।ইউনিয়ন ভূমি অফিসে যোগাযোগ ৃ।ইউনিয়ন ভূমি অফিসার বলে ৮০০০ টাকা লাগবে আপনার কাজ করে দিবো।আমি তার আবেদনে সারা দেই নি।

বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJQLVZB8
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নামজারি করতে আমরা জানি ১১৭০ টাকা লাগে কিন্তু সেখানে কি হয় না নানান কাগজের সমস্যা এটা সেটা বইলা তারা সবকিছু ঠিক কইরা দিবে এগুলা বলে ৮000 টাকা নেয়? বাংলাদেশের প্রত্যেকটা খাতই ঘুষের প্রস্তাব বেশি থাকে ভূমি অফিস সরকারি সবখাতে পাসপোর্ট অফিস

জেলা বরিশাল থানা বাকেরগঞ্জ নলুয়া ইউনিয়নের, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRS6RUR3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

আমি একটা জমি ক্রয় করেছি। নামজারী করতে শিবচর থানাধীন, উমেদপুর ইউনিয়ন ভূমি অফিস গিয়েছিল। যেখানে নামজারী করতে ১১০০/- টাকা। খরচ হয় সে খানে আমার থেকে ৩০,০০০/- টাকা দাবি করছে। এই টাকা না দিলে সে নামজারী করে দিবে না।কিন্তু আমি প্রত্যাখান করেছি।আজ প্রর্যন্ত নামজারী করতে পারি নি।

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6SG3QB
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

mutation

দলিলের ভুল ধরে নামজারি হবে না জানিয়ে দেয়, পরে ফোন দিয়ে ৫০,০০০/- টাকা হলে কাজ করে দিবে জানায়।

সফাপুর ইউনিয়ন ভূমি অফিস, উপজেলা: মহাদেবপুর, জেলা: নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJHGEHQS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০০

খাজনা

খাজনা রশিদ সহ যাবতীয় কাগজ থাকা সত্ত্বেও চা খাওয়ার জন্য ৫০০ টাকার দাবী ভূমি প্রধান সহকারীর

সাদুললাপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN3C5B5F
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳২৫.০ হাজার

খারিজ

বণ্টনামা দলিল আছে, পারিবারিক জমি খারিজ করার জন্য দেওয়া হয়েছে, তাতে ২৫ হাজার টাকা অতিরিক্ত দাবি করা হয়েছে,সরকারি খরচের বাহিরে ২৫ হাজার টাকা দিতে হবে।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKBTVT4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.৫০ লাখ

রেললাইন যাওয়া টাকা উত্তোলনের জন্য

রেলওয়ে যাওয়া জমির টাকা উত্তোলনের জন্য সর্বমোট ১২% চেয়েছিল

গোপালগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCM7QKX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৯ হাজার

দলিলে সার্টিফাই কফির জন্য অতিরিক্ত টাকা লেনদেন

আমি ১৯৭৭ সালের একটি দলিলেরসার্টিফাই কফির জন্য আবেদন করেছিলাম আমার নিকট থেকে ২৭০০ টাকা নেওয়া হয়েছে অনেক বেশি। সরকারি পি অনুযায়ী সর্বোচ্চ ৮০০ টাকা হইতে পারে। কিন্তু আমার থেকে নেওয়া হয়েছে ২০০৭০০ টাকা।

চট্টগ্রাম (অন্যান্য), চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNRJXG8
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

জমি রেজিস্ট্রার ও নাম জারি

সাব রেজিস্টার যা বলে তাই করতে হয়। কারন অতিরিক্ত টাকার একটা বড় অংশ ভূমি রেজিস্ট্রার অফিসে দিতে হয়।

ফটিকছড়ি, চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTX98AX4
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি বাতিলকরন

আমার জমি অন্য ব্যাক্তির নামে নামজারি হওয়ায়, নামজারি বাতিল আবেদন করি। আমার আবেদন দেড় বছর জুলে ছিল। পরে আমার কাছে ১০০০০ টাকা দিতে পারব কিনা জিজ্ঞেস করে। আমার কাছ থেকে আগে ২৫০০ টাকা নিয়েছে। ১০০০০ টাকা আমি আর দেই নাই।

দাউদকান্দি, কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQJ2PBN
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১১.৫ হাজার

নামজারি

টাকা নিয়ে নামজারি করে দিচ্ছে না।আট মাস

মাদারীপুর জেলার কালকিনি থানার শিকার মঙ্গল ইউনিয়ন ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3R4BEQ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১০.০ হাজার

পি এস খতিয়ান ও নামজারী সংক্রান্ত

নামজারি সংক্রান্ত ১০হাজার এবং ভূমি উন্নয়ন কর অতিরিক্ত চাওয়া হয়। ও খতিয়ান উত্তোলন সংক্রান্ত চর আলগী ইউনিয়ন ভূমি অফিসে ৩০০ /৫০০ শ টাকা করে চাওয়া হয় কি ইউনিয়ন ও চর কলাকোপা ইউনিয়ন ভূমি অফিসে চরম ভোগান্তি ও নামজারীতে ১৫/২০ হাজার টাকা নেওয়া হয়। ঠিকমতো অফিসে আসে না এবং পাবলিক সার্ভিস দেওয়ার ক্ষেত্রে অত্যন্ত উৎশৃংখল আচরণ করা অফিসের পিয়ন এবং কর্মকর্তারা।

রামগতি উপজেলা এসিল্যান্ড অফিস ও চর আলগী ইউনিয়ন ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGW8FQP
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৬.২৪ লাখ

ভূমি অধিকরন

ঢাকা জেলার সাভার থানার আমিন বাজার ল্যান্ড ফিল্ডের জন্য আমাদের জমি সরকার অধিকরন করে। অধিকরন ভূমির মোট বিল আসে ৮৯,১৮,০৩২ টাকা। দীর্ঘ ১ বছর ফাইলটি আটকে থাকে নগদ ১০% টাকা কমিশন না দেওয়ার ফলে। পরবর্তীতে, কানুনকোকে জেলা প্রশাসক সকল পেন্ডিং বিলগুলো ছড়ানোর বন্দবস্ত করার জন্য তাগাদা দেন। একটা পর্যায়ে তারা আমাদের সাথে সিদ্ধান্ত নেন যে, বিলের মোট এমাউন্টের উপর ৮% কমিশনে তাদেরকে পার্সোনাল একটা ব্যাংক চেক দিতে হবে যা ৬,২৪,০০০ টাকা। বিলের সম্পূর্ন টাকা পাওয়ার পর। তাদের খুশি করার জন্য ৫০,০০০ হাজার টাকা নগদ দিতে সম্মতি হই এবং চেকটি ফেরত চাওয়া হয়। কিন্তু তারা অসম্মতি জানায়। পরবর্তীতে ১ লক্ষ টাকা পর্যন্ত তাদের অফার করা হয়। কিন্তু তারা তৃতীয় পার্টির মাধ্যমে চেকের মামলা দিয়ে দেয়। এখনও তা চালিয়ে যাচ্ছি

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQDEJAC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

জমির খারিজ

জমির খারিজ করতে ৭০০০০০ টাকা চুক্তির মাধ্যমে নেওয়া হইছে , অফিসের সবাই ঘুষ খায় , টাকা নাহ দিলে কাজ করে না , সবাই বাধ্য হয়েই ঘুষ প্রদান করে কেউ প্রতিবাদ করে না কারণ যদি জমির খারিজ নাহ দেয় বা কোনো ক্ষতি করে এর জন্য কেউ কিছুই বলে না , এই বিচার কে করবে , সব ভূমি অফিসে একই নিয়ম

মানিকগঞ্জ, সাটুরিয়া, ধানকোড়া, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKYUD6GU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

খাজনা দিতে গিয়ে

মুন্সীগঞ্জে এর টংগীবাড়ী থানাধীন হাসাইল বাজার ভূমি অফিস এর অফিসার আমার কাছে খাজনা দেওয়ার জন্য ১০০০০ হাজার টাকা দাবী করে (আমাদের ৫ভাই্য়ের সম্পতির খাজনা) পরে আমি ১০০০০ টাকা দিয়ে খাজনা অনলাইন করে নিই।

মুন্সীগঞ্জে এর টংগীবাড়ী থানার হাসাইল বাজার ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKPYH74N
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৭.০০ লাখ

নামজারি করার জন্য

জমির নামজারি করার জন্য নায়েব সরাসরি তার অফিসে ডেকে ৪৭৫ শতাংশ জমির জন্য ৭ লক্ষ টাকা দাবি করেন। তাং দিতে অস্বীকার করায় নামজারি আবেদন নামঞ্জুর করে দেন।

গোপালপুর উপজেলা ভূমি অফিস, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBXA5PZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০০ লাখ

নামজারি/ খারিজ

নামজারি করতে গেলে বলে এই দাগে সমস্যা আছে তাই ১ লাখ টাকা লাগবে। কী সমস্যা তা বলে না। আগের মালিক কীভাবে নামজারি করেছিল জানতে চাইলে বলে সেও টাকা দিয়ে নামজারি করেছিল। এইভাবেই নাকি চলতে থাকবে আজীবন। আমার যেহেতু নামজারি করা জরুরী ছিল তাই ফেলে না রেখে তাদের দাবি মেনে নিয়ে কাজ সম্পন্ন করেছি।

উত্তরা দিয়াবাড়ি, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK2CZWXF
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

নামজারী

১১৭০ টাকার আবেদন ৪/৫ হাজার টাকা লাগে যা না দিলে বিভিন্ন অজুহাতে সেই কাজ নাকোচ করে দেয়।

শাহজাদপুর, বেতকান্দি, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJ9GVDH2
মন্তব্য