All reports

18,943 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

4,086 reports found
Report a bribe
Land Office

পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদন।

গাজীপুর সাবরেজিস্ট্রি অফিসে পাওয়ার অব এটর্নি দলিল সম্পাদন গেলে সাবরেজিস্টার টিআইএন এর জমা স্লিপ দেখাতে বলে। আমি টিআইএন এর জমাস্লিপের ফটোকপি দেখালে তা অনলাইনে যাচাই না করেই ৫০০০/- টাকা দাবী করে। আমি এ টাকা না দিলে কাজ হবে না বলার পর চলে আসার সময় আমার এক শুভাকাঙ্ক্ষীর পরামর্শে পরবর্তী হয়রানী হতে রেহাই পেতে টাকা দিয়ে কাজটি সম্পাদন করি, যা আমি এখনো মেনে নিতে পারছি না। উল্লেখ্য, ব্যক্তি জীবনে আমি ঘুস লেনদেনের চরম বিরোধী হওয়া সত্তেও বাধ্য হয়েই ঘুস দিয়ে কাজটি করেছি।

Paid
গাজীপুর সাবরেজিস্ট্রি অফিস ৳5.0K
1 September 2026 4 DKEGCJ3U
0 Comments
Land Office

জমির মিউটেশন করা

আমাদের বাড়ির জমিতে রেকর্ড নিয়ে সমস্যা ছিল, পরে আমরা আদালতে মামলা করি মামলা ৬ বছর চলার পরে রায় পাই এবং ডিগ্রি জারি হয়। পরবর্তীতে আমার বাবা মিউটেশন করতে ভূমি অফিসে যায়। এরপরে আমার বাবাকে বিভিন্ন উপায় টাকা খরচের কথা বলে এবং হবে না ও কাগজ ভুল আছে এমন কথা বলে। এভাবে বেশ কিছু দিন অফিসে ঘুরার পরে ভূমি অফিসে আউটসোর্সিং এর একজন লোক বলে ২৫০০০ টাকা দাবি করে। একপর্যায়ে বাবা বাদ্য হয়ে ২৫০০০ টাকা দেয়। পরে মিউটেশন করার জন্য অগ্রগতি শুরু করে।

Paid
বালিগ্রাম ইউনিয়ন ভূমি অফিস, ডাসার, মাদারীপুর। ৳25.0K
1 September 2026 3 DKEA99HY
0 Comments
Land Office

জমি খারিজ

কাউনিয়া ভূমি অফিসের আওতায় আমাদের জমিটা ভুলক্রমে খাস হয়ে গেছিল এই সংক্রান্ত একটি বিষয় তা বাতিল করার জন্য আমরা উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করলে তারা আমাদেরকে হয়রানি করা শুরু করে একপর্যায়ে চল্লিশ হাজার টাকা দাবি করে এখনো কোন মধ্যস্থতা না হয় সেটা এখনও সরকারি ফাইলে ঝুলে আছে

Only demanded
রংপুর ৳40.0K
1 September 2026 3 RNC8MGNG
0 Comments
Land Office

রেজিস্ট্রিকৃত দলিল উত্তোলন।

আমার জমির রেজিস্ট্রিকৃত দলিলটি উত্তোলন করতে গেলে সংশ্লিষ্ট সেকশন থেকে দলিলটি হস্তান্তরপূর্বক বলেন যে অফিস খরচ দেন। আমি বললাম কত? প্রতি উত্তরে বলা হলো কেউ 500 দেয় কেউ ১০০০ দেয় আপনার যেটা ভালো মনে হয় দেন। আমি ১০০ টাকা অফার করলে তিনি বলেন এটা কি দিলেন? আমি বললাম চা খাওয়ার জন্য। তিনি বললেন হবে না। পরে ২০০ টাকা দিয়ে পার পেয়েছি।

Paid
বটিয়াঘাটা ৳500
1 September 2026 3 KHXEJGAC
0 Comments
Land Office

হাউজিং এ ওয়ারিশ নামজারী

নামজরী করতে হলে টাকা দিতে হবে। নইলে তুচ্ছ ঘটনায় তা বাতিল হবে। যেমন আমার এক কাঠা জায়গায় ৪ টি রুম আছে, সেখানে হয়ত এক ফিট জায়গা বেশি ব্যবহার হচ্ছে। এই অতিরিক্ত এক ফিট জায়গার দোহাই দিয়ে নাম জারি বাতিল হবে।

Paid
ঢাকা ৳60.0K
1 September 2026 3 DKSRM35V
0 Comments
Land Office

পর্চা উঠানো

স্যার মূলত সেটেলমেন্ট অফিসে কর্মরত বাইরের লোক কিছু বাইরের লোক দিয়ে অফিসাররা কাজ করে এবং তাদের কাছ থেকে কমিশন বাণিজ্য করে 50 টাকার একটা পার্সনেতে 300 টাকা লাগে একটা ম্যাপ 500 টাকার ম্যাপ নিতে 2000 টাকা লাগে যার কারণে আমি প্রত্যাখ্যান করে চলে আসি তাহলে তারা আমার কাছে কোন কাগজ দেয়নি আমি নেইওনি তাদের ব্যবহার খুবই খারাপ এবং দালালে ভর্তি করা প্রচুর দালাল আছে ওখানে এবং বাইরের ছেলে পেলে দিয়ে কাজ করায় তাদের কাজ হচ্ছে বাইরে থেকে কাস্টমার ডিল করে এনে অফিসারদের কাছে দেওয়া

Refused
সাতক্ষীরা ৳300
1 September 2026 3 KHGX22S7
0 Comments
Land Office

এল এ শাখা

ট্রেন লাইনে আমার মাত্র এক দশমিক ৯৪ শতাংশ জমি অধিগ্রহণ হয়। মোট আমাদের ১০ শতাংশ জমি অধিগ্রহণ হয়, আমি সহ আমার ছোট ভাই, মোট ৮ হাজার টাকা দেই চেক বাবদ দেই ২০০০ টাকা। আমাদের এক বছরেরও বেশি সময়ই বিভিন্নভাবে ঘুরানো হয়। তারপর আমরা জানতে পারি তাদের ঘুষ দিতে হবে।

Paid
নড়াইল ডিসি আফিস ৳8.0K
1 September 2026 3 KHRMREBZ
0 Comments
Land Office

মিউটেশন

আমি আমার জমিটার মিউটেশন করানোর জন্য ভূমি অফিসে যায় সেখানে আমার বাবা কে অনেক ঘুরানো হয় এবং বড়ো অংকের টাকা দাবি করা কিছু টাকা দেওয়া হইলে ও কোন কাজ হয়নি সুধু তারিখ করে কাজ করেনা যার জন্য সকল চেষ্টা ব্যাথ্য করে দেওয়া হয় ২০ হাজার টাকার জমি ২০০২ সালে কিনা মিউটেশন করার জন্য ১ লাখ টাকার মত ঘুষ দিয়ে ও আজ করানো সম্ভব হয়নি

Refused
বাগেরহাট ৳20.0K
1 September 2026 3 KHQL85GQ
0 Comments
Land Office

নামজারি খতিয়ান

চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার অন্তর্গত কাট্টলি সার্কেল এর কাট্টলি তহসিল ভূমি অফিসের সরকারি স্টাফ ও ক্যাজুয়াল স্টাফ মিলে সিন্ডিকেট করে আমার দলিলের দাগটা ভিপি পড়েছে বলে (বাস্তবে ভিপি নয়), আমার নিকট চেয়েছিল। আমি সেটা প্রত্যাখান করেছিলাম। পরে নিজের প্রয়োজনে আরো কম টাকা দিয়ে করেছি। এরপর আমার মনে হয় বেশি দিয়েছি।

Refused
দক্ষিণ কাট্টলি, পাহাড়তলী, চট্টগ্রাম ৳100.0K
1 September 2026 3 CTBABBTE
0 Comments
Land Office

নামজারী

নামজারী খারিজ,টাকা দেইনি বলে বন্টন নামা আবশ্যক বলে প্রতিবেদন দেয়,তারপর ২০০০০ টাকা দিয়ে পুনরায় আবেদন করলে বন্টননামা ছাড়াই একক নামজারী হয়ে যায়

Paid
কিশোরগঞ্জ কটিয়াদী ৳20.0K
1 September 2026 3 DKQ55TXU
0 Comments