সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

কোর্টের দেওয়া রিপোর্টে সাইন করতে ৫০,০০০ টাকা ঘুষ চাওয়া

কোর্টের দেওয়া রিপোর্টে সাইন করতে ৫০,০০০ টাকা ঘুষ চাওয়া

চকরিয়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2KDZBK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.০ হাজার

খতিয়ানের কপি উত্তোলন

পঞ্চগড় রেকর্ড রুম থেকে আমার একটি এসএ খতিয়ানের জন্য আবেদন করি,,কিন্তু তারা খতিয়ানের জাবেদা না দিয়ে আজকাল করে ঘুরায় এবং টাকা চায়

পঞ্চগড় রেকর্ড রুম, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN6FNAS4
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৯.০ হাজার

ভূমি উন্নয়ন কর

ভূমি কর দিতে গিয়েছিলাম কিন্তু ভালো কোনো তথ্য না দিয়ে, বিভিন্ন ফন্দি বলে টাকা নেয়, বললাম এত টাকা কিসে লাগবে,বলল দিতে হবে আর কোনো কথা হবে না।

যশোর কেশবপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHJD2PZB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খাজনা রিসিট

আমার বাড়ী সহ ফসলের জমি খাজনা পরিশোধ করতে গিয়েছি বললো অনেক টাকা খাজনা আসবে ২৫০০ মত। তাহলে এখব পারব না। তখন উনি বললো আমাকে ১০০০ হাজার টাকা দিবেন। আমি সবটা জমির খাজনা পরিশোধ করে দিব কিন্তু তে কত উল্লেখ থাকবে তাতে আপনার কোন আপত্তি থাকবে না । আমি বললা ঠিক আছে ৮৩ টাকা খাজনা আসলো আমি ১০০০ টাকা পরিশোধ করলাম।

ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা ৩ নং অচিন্তপুর ইউনিয়ন ভূমি অফি, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYT6DAW4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নাম খতিয়ান

নামজারি করা। এতে নাইব সাহেবকে টাকা দিতে বাধ্য হয়েছি, নাহলে নামজারি খতিয়ান হবেনা।

হালুয়াঘাটের, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYG6HR9D
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খারিজ এর বিরুদ্ধে মামলা

বলা হয়েছিল কিছু খরচ করতে হবে কিছু টাকা পয়সা ছাড়া তো কাজ করা যায় না উপরের স্যারকে কিছু টাকা পয়সা দিতে হবে।

ধামরাই, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJC2QTB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারি খতিয়ান

নাম যারে আবেদন করার পর হার্ডকপি বোম্বাই অফিসে জমা দেওয়ার জন্য তারা টাকা দাবী করেছে

নান্দাইল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYSNJ9XS
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

সেবাটি এক উকিলের মাধ্যমে হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে খতিয়ান হস্তান্তর করেনি

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTJXX7MK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি নামজারি

জমি খারিজ করতে গেলে বলে কাগজ ঠিক নেই এই সেই বলে পরে ঠিক ঠাক করে দিবে তাতে ৫০০০০ টাকা লাগবে ৩০০০০ টাকা দিয়েছি বাকি কাগজ পাওয়ার পর দিব

সহিলদেও ভূমি অফিস, মোহনগঞ্জ, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYGFDHD3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারি

আমি নামজারি করতে গেলে বিভিন্ন বাহানা দিয়ে হয়রানি করে অবশেষে দালালকে ১৫০০০ টাকা দিয়ে নামজারি করিয়েছি

লোহাগাড়া উপজেলা চট্রগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT892T3F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮.০ হাজার

জমি রেজিস্ট্রেশন

আমি জমি রেজিস্ট্রেশন করার জন্য সকল টাকা জমা দেই কিন্তু দলিল লেখক আমার কাছ থেকে বিভিন্ন চার্জ বাবদ ৮ হাজার টাকা দাবি করে পরে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলে জানতে পারি জমি রেজিস্ট্রেশনের জন্য ভূমি অফিসে দলিল লেখক কে তার পারিশ্রমিকের বাহিরে আর কোন টাকা দেওয়ার দরকার হয় না আমি যখন এ বিষয়টি আমার দলিল লেখককে জানাই তখন সে বলে যে দলিল লেখক সমিতি এই টাকা পায় এবং এখান থেকে বিভিন্ন রাজনৈতিক নেতা এবং এলাকার বিভিন্ন মসজিদ মাদ্রাসা সহ সাংবাদিক রাও এখান থেকে ভাগ পায় তাই এই টাকা দিতে হবে আমি দেশের বাইরে থাকায় এবং জমিটি জরুরীভাবে নেওয়ার প্রয়োজনে টাকা দিতে বাধ্য হয়।

হাকিমপুর উপজেলা দিনাজপুর জেলা, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVF723B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

নামজারি

মিউটেশন করতে দলিলে এসএ দাগ না থাকায়, ২০০০০/- দাবি করে, পরে সেখানে ১২০০০/- দিয়ে মিউটেশন করিয়ে নেই

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK9XV7Q2
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৪.০ হাজার

নামজারি খারিজ ও খাজনা প্রধান

আমি আমার জমির খাজনা প্রদান করতে গেলে খাজনা আসে ৮৪ টাকা তারা আমার কছে দাবি করে ১০০০ টাকা। আমি রসিদ চাইলে বলে এটা খরচাপাতির টাকা, রসিদ ৮৪ টাকায় হবে।। শেষে ৫০০ দিতে হয়েছে, তখনও বললো আমি স্টুডেন্ট বলে কম নিলো।। তার পর সেই জমি খারিজ করতে চাইলো ১৮০০০ হাজার সেখানেও দরদাম করে ১৩৫০০ টাকা পরিশোধ করি।। পরে জানতে পারি নামজারির সরকারি ফি ১১০০ টাকা। ২ নং বৈলর ইউনিয়ন ভুমি অফিস, ত্রিশাল, ময়মনসিংহ।

গ্রাম, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYAA2JSZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.০ হাজার

জমির খাজনা কাটা

আমার কাছে ছয় হাজার টাকা দাবি করেছেন তসিলদার, মাত্র ৮ কাঠা জমির জন্য

কাদিরপুর, শিবচর,মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX8N58U
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১১.৫ হাজার

নাম জারী

নাম জারী করার জন্য নিয়েছে, টাকা নিয়ে নামজারি করে দিচ্ছে না। মাদারীপুর জেলার কালকিনি উপজেলা, শিকার মঙ্গল ইউনিয়ন ভূমি অফিস, তফসিলদার । টাকা নেওয়ার তারিখ ১৪/০২/২০২৬

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKQJYASK
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০০ লাখ

খাজনা, খারিজ

১৯ টা দলিলে খাজরা নিয়েছে ৬০০০০, আমার নামে হাজরা রশিদ কাটছে মাত্র ১০ হাজার টাকার। আর সাতটা দলিলে খারিজ করার জন্য টাকা নিছে এক লাখ চল্লিশ হাজার।

গ্রাম, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJF6H4EJ
মন্তব্য