সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

নামজারি করতে গেলে বিভিন্ন বাহানা দিয়ে হয়রানি করে এবং নামঞ্জুর করে, অবশেষে দালালের মাধ্যমে ৬টি আবেদনে ৫০০০০ টাকা দাবি করে।

বাকেরগঞ্জ, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRNAURFC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১২.০ হাজার

খাজনা বিয়য়

খাজনা জন্য যাওয়ার পর নানাবিধ কারণ দেখায় তারা এমন হিসাব দেখায় যাতে প্রায় 25000 হাজার মতো পরে সেই অফিস এর অফিস সহকারী মহিলা আলোচনা সাপেক্ষে 12000 টাকা দাবি করে এবং সরকার প্রদান করে মাত্র 1220/- টাকার মতো। এরা নানাবিধ ভয়ভিতি দেখায় বরং তারা খতিয়ান নম্বর ভুল তুলে দিয়ে খাজনার রশিদ প্রদান করে আমাদের

উলিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNH6WE56
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১৫.০ হাজার

নামজারিয়া আবেদন

আমি ইউনিয়ন ভূমি অফিসে গিয়েছিলাম একটি ৯ শতক জায়গার নাম জারি করার জন্য অফিসের কর্মকর্তা নায়ের সর্বশেষ বলেছে ১৫০০০ টাকা হলে আমার নামজারি করে দিবে ২০ কর্ম দিবসে 🥲🥲🥲

দাউদকান্দি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTGCMA8J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.৫ হাজার

মিউটেশন

খারিজ বাবদ আমার কাছে ৭০০০/- নিছে। যা আবেদন করার পর পরই ১৫০০০/- টাকা থেকে দরকষাকষি করে।

বালিয়াডাঙ্গী, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN7JUGME
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

একটি নাম জারি খতিয়ান করা বাবদ গতকাল ৩১-০৮-২০২৬ ইং তারিখ বরুড়া উপজেলা ভূমি অফিসে দিতে হয়েছে

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYMSZ9N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

জমি খারিজ করতে

জমি খারিজ করতে হিসাব ছিল ১২০০ টাকা। কিন্তু ভূমি অফিসের কর্মকর্তা কথা বলতে চান নি। তার সহকারী আমাকে সাইড ডেকে নিয়ে বলেন ,আমি যদি নিজে নিজে করতে যাই তাহলে ১০০০০ এর বেশি লাগবে ,সে বলে আমাদের দেন আমরা ৭০০০ এর মধ্যে করে দিবো।আমি বাইরে ২-১ জন দালাল এর সাথে কথা বলে দেখি ওদের ছাড়া করার উপায় নাই। শেষে ৭০০০ টাকা দিয়ে করে নেই। সে অফিস সহকারী বলে সে নাকি টাকা খায় না এই টাকা নাকি প্রতি টেবিলে দিতে হয় খারিজ পাস করানোর জন্য।

নওগাঁ সদর, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJYUSL2N
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

খাজনার জন্য হোল ডিং নাম্বার খোজা

খাজনার জন্য হোল ডিং নাম্বার প্রয়োজন ছিলো।কিন্তু ভূমি অফিসটা দিতে দালালের মাধ্যমে টাকা চায়। আর নাইলে বলে জানি না। পরে সাত হাজার টাকা দেওয়া হয়েছিল। পাশাপাশি অনলাইনে জমির খাজনা পরিশোধ করা হয়েছে।

সাভার,নলাম, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3YVWL3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

ভুয়া অভিযোগ নিষ্পত্তি

একটা ভবন নির্মাণের সময় কোন লোক মিথ্যা অভিযোগ করে ভুমি অফিসে, অভিযোগ মিথ্যা হওয়া সত্যেও সেটা নিষ্পত্তির জন্য ১০০০০ টাকা দিতে হয়েছে। টাকা না দিলে কাজ স্থায়ী ভাবে বন্ধ করে দেয় তফসিলদার আর এসিল্যান্ড।

হরিপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNHC7Q5J
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৫০ লাখ

নামজারি

Lakshmipur Ramgonj আমার একটা নাম জারি করতে 150000 টাকা নেয় বিগত দুই বছর ঘুরতে ঘুরতে হয় না টাকা দেউয়ার পর এখন করে দিয়েছে

লক্ষ্মীপুর রামগঞ্জ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTBDRA2G
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৪.০ হাজার

জমির নামজারি

আমার একটা নাল জমির নামজারি আবেদন মঞ্জুর করার জন্য আমার থেকে সরাসরি খরচের টাকা ৪ হাজার দাবি করেছিল। আমি না দেওয়ায় আমার আবেদন না মঞ্জুর করে দেয় ওই অফিসের জনৈক সহকারী ভূমি কর্মকর্তা পদধারী ব্যক্তি। পরে আমার আবার টাকা খরচ করে আবেদন করে মঞ্জুর করানোর জন্য তাকে চাহিত টাকা দিতে হয় ঘুষ বাবদ।

পাইকেরডাঙ্গা ভূমি অফিস, গোপালগঞ্জ সদর, গোপালগঞ্জ।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKP8BYRB
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

নামজারি করে দিবে। না হলে ঘুরতে হবে। মূল দলিল দস্তাবেজ নিয়ে হাজিরায় হাজির হতে হবে না। যশোরে থাকি তাই বাধ্য হয়ে চুক্তিতে যেতে হল।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKGGZ7AZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫.০ হাজার

মিউটেশন

জমি দলিল করার জন বিক্রেতা মিউটেশন করতে জায় কিন্তু টাকা ছাডা উনি মিউটেশন করে দিবে না, আমি ছিলাম ক্রেতা তাই আমি বাদ্ধ হয়ে টাকা দিয়া মিউটেশন করে পরে দলিল করে নেই

মাদারীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKXC2QGM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

জমির দাখিলা কাটা

জমির দাখিলা আসে আট হাজার টাকা। তারা দাখিলা কেটে দিবে তাদেরকে ২৪ হাজার টাকা সবমিলিয়ে দিতে হবে। পরে এই টাকা পরিশোধ করলে এক ঘন্টার মধ্যে দাখিলা পেয়ে যাই।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKRAEHBZ
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

Bds jorip

আমার এলাকায় ভূমি জরিপের কাজ মানে বিডিএস জরিপের কাজ চলমান আমার কাগজপত্র সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার কাছে অর্থ দাবি করা তো আমি এখন ওটা ভেবে রাখছি টাকা পয়সা দেই নাই দেখি কি হয়।

Gazipur, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKYQ9NAH
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

নামজারি

আমার একটা জমি নামজারি করার জন্য আবেদন করি খতিয়ানে নাম ভুল থাকার কারণে আবেদন করলে এসিলান্ড সেটা খারিজ করে দেয় প্রত্যয়ন পত্র দেওয়া হলে ও মামলা খারিজ করে দেয় এবং ২০ হাজার টাকা ঘুষ দাবি করে বর্তমানে আমি সেটা এখনো করাতে পারিনি টাকা দিতে পারিনি তাই

ফকিরহাট, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH424SPB
মন্তব্য