সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

নাম জারির জন্য গিয়েছিলাম

আমি আমার জনি নাম জারির জন্য আবেদন করে গিয়েছিলাম ইব্রাহীমপুর ভূমি অফিসে যাওয়ার পরে বলতেছে কাজগে এই সমস্যা ঐ সমস্যা এটা ঠিক করেন এই ভাবে আমাকে তিন বার নাম জারির জন্য আবেদন করতে হয়েছে। তিনবার আবেদন করার পর ৯০০০ টাকা দেওয়া পরে ঐ কাজগে আর কোন সমস্যা নেই আমার নাম জারি হয়ে গেছে। এই ৯ হাজার টাকার সাথে তিনবার আবেদন করা আসা যাওয়া আরো ৪ হাজার টাকা খরচ হয়েছে।

নবীনগর, ইব্রাহিমপুর ভূমি অফিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTX4TFZS
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

জমির খাজনা

অনলাইনে খাজনা দেয়ার জন্য জমির খতিয়ান নুতুন করে যোগ করতে হয়। এতে হোল্ডিং নম্বর লাগে। সেই হোল্ডিং নম্বর ক্রিট করতে হয় ,ইউনিয়ন ভূমি অফিসে সাধারণত এই কাজটি করে থাকে। হোল্ডিং নম্বর ক্রিট ও অনলাইন করার জন্য রিকোয়েস্ট করলে তারা বলে যে সার্ভার ডাউন ,৫০০ টাকা খরচ দিয়ে যান । কাজ হয়ে যাবে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9FCFHU
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২০.০ হাজার

বিডিএস জরিপ

বিডিএস জরিপ এর জন্য ১ লক্ষ টাকা চেয়েছিলেন কারন ১ দাগের জায়গায় ২ দাগ দেখানো হয়েছে। ২০০০০/= টাকা দিয়ে কাজ করানো হয়েছে। এভাবে প্রত্যেকের কাছ থেকে কোন না কোন অজুহাত দেখিয়ে অৗবধবাবে ভাবে ভুল দেখিয়ে নিয়ে টাকা দিয়ে কাজ করা হচ্ছে।”

নারায়নগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXT9FY3
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫.০ হাজার

ই-নামজারি

ই-নামজারির জন্য কাগজপত্র দাখিল করেছিলাম ভূমি অফিসে কিন্তু দশ দিন পার হয়ে গেলেও মেসেজ পাইনা পরে অফিসে গিয়ে অভিযোগ করলাম তারপরে আমার কাগজ আর খুঁজে পায় না পরে ৫,০০০/- পাঁচ হাজার টাকার দাবি এই হল বাংলাদেশের অবস্থা

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN7CZ4WF
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি করা

নামজারি করছে না, এক ভূমিদস্যুর কাছ থেকে ঘুষ খেয়ে আমাদের বৈধ নামজারি আটকে দিচেছ আর ওই দুবৃত্তের অবৈধ নামজারি করে দিচ্ছে এক কানুনগো ।

মুন্সিগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKSXKSKA
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি রেজিস্ট্রি

জমি রেজিস্ট্রি করতে অতিরিক্ত টাকা চেয়েছে।আমি দিতে চাইনি।ফলে মাসের সহ মাস আমার কাজটি আটকে রেখেছে।

কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTUDZ3RZ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমি অধিগ্রহণের টাকা পেতে ঘুষ

জমি অধিগ্রহণের টাকা প্রদানের জন্য দীর্ঘদিন ধরে বিলম্বিত করে আসছে তাই প্রত্যেকের নামের টাকা দিতে ৪ পার্সেন্ট হারে ঘুষ নিবে এবং অগ্রিম কিছু টাকা ৫০ হাজার নগদ দেয়া হয়েছে তা রংপুর ডিসি অফিস ভূমি অধিগ্রহণ এর কার্যালয়ে প্রদান করা হয়

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN3SH5M3
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৫.০ হাজার

৪৯৪২৮৪

জমির নামজারি করার জন্য ১৫০০০ হাজার টাকা দিতে হয়েছে। প্রতিটা সেক্টরে বাটপারি

মরজাল ভূমি অফিস, রায়পুরা, নরসিংদী, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK39ZMLJ
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০০ লাখ

সরকারি জমি অধিগ্রহণ এর ক্ষতিপূরন উত্তোলন

প্রতি কোটিতে ৩% টাকা চেয়েছে, সেই হিসেবে আমার ৭ লাখ এর কিছু বেশী আসছে, টাকা না দিলে ফাইল আগায় না, এই জমি অধিগ্রহণ কেন্দ্র করে আনুমানিক ১০০ কোটি টাকার ঘুষ বানিয্য চলছে।

সিরাজগঞ্জ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJZBVRRF
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০০

খাজনা খারিজ করতে

খাজনা দেওয়ার জন্য জুত খুলতে হয় আমি যত খুলতে গেছিলাম । তো সহকারী ভূমি অফিসারের কাছে গেলাম উনি একজনকে দেখিয়ে দিল বলল উনাদের কাছে যান দুই তিনজনের কাছে ঘুরলাম পরে এক মহিলা উনি আমার কাজটা অনেকক্ষণ পরে করে দিল। কাজ করার পরে আমার কাছে লোকজনের সামনেই ৫০০ টাকা চাইলো। পরে আমি ওনাকে ২০০ টাকা দিলাম। তাতে উনি খুশি হয় নাই।

মির্জাপুর ভূমি অফিস গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK34VYVM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

ভূমিহীন আবেদন

ভূমিহীন আবেদন করার জন্য স্থানীয় ভূমি অফিসে যাই। আবেদন করার সময় একজন অফিস সহায়ক বলেন যে ৫০ শতক যায়গা খাস পাইয়ে দেবে যদি কিছু টাকা খরচ করি। ২০০০ টাকা দিয়ে আবেদন করি সেখানে। পরে ধাপে ধাপে ২০০০০ টাকা ঘুষ দেই এই জন্য।

কিশোরগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKB6EYH7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৬০ লাখ

জমি ক্রয়/বিক্রয় রেজিস্টারি করা।

তাদের হিসাব অনুযায়ী সরকারকে দিতে হবে ৭৭,০০০/- কিন্তু ক্রেতার নাম জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় কর্তৃক এফিডেবিট ছিল। তাই বিভিন্ন হিসাব দেখিয়ে সরাসরি রেজিস্ট্রার নিজে ১৬০০০০/- দাবি করেন এবং বাধ্য হই। তিনি ( নকলা+নালিতাবাড়ি) দুই উপজেলার দায়িত্বে আছেন।। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিসে চলমান রয়েছে। এদের প্রত্যেকের সম্পদের হিসাব নিলেই দেখা যাবে,,,,আঙ্গুল ফুলে কলাগাছ।

নালিতাবাড়ি উপজেলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYJL48XM
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.৭ হাজার

নামজারী

নামজারীর জন্য ১৭০০ টাকাঅগ্রিম নিয়ে কাজ করে দেয়নি ইউনিয়ন ভুমি উপ সহকারী কর্মকর্তা

জামালপুর জেলা উপজেলা দেওয়ানগঞ্জ চিকাযানী ইউনিয়ন ভুমি অফিস, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে MYE38F5D
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০ হাজার

খতিয়ান

খাজনা খাড়িচ করবো বলে জয়দেবপুর ভূমি অফিস যাই আমাকে ১ ঘণ্টা বসিয়ে রাখে।যারা টাকা দেয় তাদের কাজ আগে করে

Gazipur city corporation, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCFEHCN
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳৪.০ হাজার

বিরক্ত

আমার ক্রয় কৃত মোট জমি সাড়ে তিন শতক,ভূমি উন্নয়ন কর অনলাইনে পরিশোধ করতে গিয়ে দেখি আমার নামের ৩০ শতক উঠিয়ে রাখছে, মোট টাকার পরিমান চার হাজার টাকার উপরে দাবী করে কিন্তু আমার তো এত জমি নাই,আমার সর্বোচ্চ ভূমি উন্নয়ন কর ১০০ থেকে দেড়শ বা ২০০ টাকার মধ্যে হবে কিন্তু ওনারা দাবি করছে 4000 উপরে।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTC2CBL7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

জমি সংক্রান্ত

টাকা না দিলে কোন কাগজপত্র সই হবে না মুখের উপর ছুঁড়ে মেরেছিল ।

ময়মনসিংহ শেরপুর নকলা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZLVGVT
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৪০.০ হাজার

খাজনার চেক কাটা

২৮/৮/২৬ তারিখে ভুমি অফিস গিয়েছিলাম।আমি জমি কিনেছি,,,১৯৯৮ সালে,,, খারিজ করেছি ১৯৯৯,,,, এবং ১৯৯৯ও২০০১ সালে চেক কেটেছি,,,,, কোন সমস্যা নেই,,,,,, আমার লাগবে ১২০০০/১৫০০০ কিন্তু চাইছে ৪০০০০

সাপাহার,, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJA2JZCE
মন্তব্য