সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

বাবার নাম সংশোধন

একটি ক্রয় কৃত জমির দলিলের নাম বাবার নাম সব ঠিক আছে কিন্তু অনলাইন খতিয়ান এ বাবার নাম ভুল আসে ।সেটা সংশোধন এর আবেদন করি ।। ইউনিয়ন ভূমি অফিস এর নায়েব সাহেব টাকা ছাড়া সংশোধন এর অনুমতি দেয়নি।।

ডুমুরিয়া, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHD3GX8B
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২০.০ হাজার

Miscage

মিসকেস এর মামলা ছিলো ভুমি অফিসে,,সব ডুকুমেন্ট আমাদের পক্ষে থাকলেও তারা বছরের পর বছর নতুন নতুন ডেট দিয়ে হয়রানী করতেছিলো,,পরে ২০ হাজার দাবি করে বলতেছে এই টাকা দিল মামলার রায় হবে না হলে রায় হবে না।

Tangail, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF5YGZX
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২.০ হাজার

নামজারী

নামজারীর তদন্তের জন্য ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা প্রতিবেদন পাঠাতে চাইছেনা ২০০০ টাকার জন্য, তার ১০০০ টাকা দেওয়ার পর প্রতিবেদন ইউনিয়ন ভূমি অফিস থেকে উপজেলা ভূমি অফিসে পাঠায় সেখানে অফিস সহকারী ঘুষ দাবি করে,অবশ্য কানুনগো টাকা ছাড়াই অনুমোদন দিয়েছে।

কুমিল্লা মনোহরগঞ্জ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPQ6S8M
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩৬.০ হাজার

ভুমির নামজারি, বা মিউটেশন

আমার জমির দলিল হইছে এখন নামজারি করতে হবে, এখন নামজারি বা মিউটেশন করতে সরকারি ফি ১১৭০ টাকা সে লোক আমার কাছে ১২০০০ টাকা করে ৩৬০০০ টালা দাবি করে।জমির মিউটিশন করা জরুরি টাই রাজি হইলাম। এবং পরিশোধ করে মিউটিশন করলাম।

বরিশাল, মেহেন্দিগজ্ঞ,কাজিরহাট,ভাসানচর ভুমি অফিস।, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRKHAH9L
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

১ শতক জায়গা নামজারি করতে সরকার নির্ধারিত টাকা ছিল ১১০০ টাকা, সেখানে আমার থেকে দাবি করা হয় ২৫০০০ টাকা। আমি অনেক চেষ্টা করে ও সরকার নির্ধারিত টাকায় সেবা পায় নি। বাধ্য হয়ে ২৫০০০ টাকা দিয়ে ১ শতক জায়গা নামজারি করেছি। টাকা বিকাশে পেমেন্ট করেছি।

টেকনাফ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXMYFPQ
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২৫.০ হাজার

সাবরেজিস্টার অফিস

হেবা দলিল করতে যেখানে সব মিলিয়ে ৫০০০ টাকা লাগে সেখানে মৌলভীবাজার সাবরেজিস্টার অফিস আমার কাছে ২৫০০০ হাজার টাকা ঘুষ দাবি করেছে। মৌলভীবাজারের সাবরেজিস্টার অফিস, বিআরটিএ,ও পাসপোর্ট অফিস ঘুষের কারখানা।

মৌলভীবাজার, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYA7EVKK
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

নাম জারি ক্ষেত্রে পৌরসভা না হওয়া সম্পত্তি ও পৌরসভার অতিরিক্ত চার্জ দাবি

জমি নাম জারির করার জন্য আবেদন করেছিলাম, সেখানে প্রতি শতাংশে ১০ হাজার টাকা অতিক্রিতো দাবি করেছিল ভূমিক কর্মকর্তারা আমি ওই মুহূর্তেই প্রত্যাখ্যান করেছিলাম

চাঁদপুর মতলব দক্ষিণ নারায়ণপুর ইউনিয়ন, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT4UUAP9
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৮.০ হাজার

নামজারি

নাম জারি করতে গেলে বলে ৮০০০টাকা লাগবে আমি বলি কেন সরকারি ১১৭০ টাকা লাগার কথা । তিনি বলেন ৮০০০লাগবে করলে করেন নইত যান।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKS8JPTA
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২২.০ হাজার

নামজারী

১১৭০ টাকার নামজারী করার জন্য ২২ হাজার টাকা নিছে। দলিল লেখক বলেছেন এখানে প্রতিটি টেবিলে বসে থাকা স্যারদের চা-পানির টাকা না দিলে ফাইল সামনের দিকে আগায় না !

ফতুল্লা ভূমি অফিস,নারায়ণগঞ্জে, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKYCH7X8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

আমি যশোর জেলা, শার্শা উপজেলার লক্ষনপুর ইউনিয়ন ভূমি অফিসে নামজারী করার জন্য যাই কিন্তু আমার কাগজের কোন প্রকারের ভূল না থাকার পরও আমার জমি খারিজ করতে রাজি হয় নাই বিধায় আমি বাধ্য হয়েই ১০০০০/- ঘুষ দিতে বাধ্য হই।

লক্ষনপুর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHR585RR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২৫ লাখ

জমির খতিয়ান

জমির খতিয়ান করতে ১৫০০০ টাকা লাগে সরকারি ভাবে কিন্তু আমার কাছে নিছে ১২৫০০০ টাকা।

এিশাল, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYR6VSSP
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৮ হাজার

নাম জারি

৮০০০ টাকা না দিলে কাজ করবো না।তাই বাধ্য হয়ে দিয়েছি। এর মধ্যে ১১৭০টাকা ফি বাকিটা ঘুষ।

সারেংকাঠী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR3QDT7R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭.০ হাজার

নামজারি

নামজারির আবেদন করছিলাম,তহসিলদার কে দেওয়া লাগছে, নিজে চাইনে,ওনার এক দালাল ওনার সামনে বলতেছে টাকা দেন,দিছি নিয়ে নিছে

খুনিনায়া পালং, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT24BMS6
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১.০ হাজার

নামজারি খাজনা

আমি আমার জমির খাজনা দিতে গেলে চরবাট ভুমি অফিসের তহসিলদার আমার ৫০ টাকার খাজনা আমার কাছে ১০০০ টাকা দাবি করে।

নোয়াখালী, সুবর্ণচর, চরবাটা-৩৮১৩, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTFT7HDB
মন্তব্য