সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

“দাদ্রর মৃত্যুর পর, ওয়ারিশগণের নামে মাত্র ২৪ শতাংশ জমি নামজারি করতে গেলে ইউনিয়ন ভুমি অফিস ১২০০০ টাকা চায়। পরে ১০,০০০ টাকায় রফাদফা হয়। এর মধ্যে ৮০০০ টাকা অগ্রীম দেই। বাকী টাকা নামজারি হয়ে যাওয়ার পর দেই । সময়টা তখন ২০২৬ সালের । জুলাইয়ের শেষের দিকে নামজারি কমপ্লিট হয়। ভুমি অফিস থেকে কল করে নামজারির কাগজ নিয়ে যেতে বলা হয় । পরে নামজারি ও খাজনার কাগজ নিয়ে চলে আসি।”

শরীয়তপুর জেলা, গোসাইরহাট থানা, কোদালপুর ইউনিয়ন, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQV6W9Z
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯.০ হাজার

জমির খতিয়ান

ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার সকল ভূমি অফিসে অকল্পনীয় দূর্নীতি হয়। আমি জমি খতিয়ান মানে খারিজ করতে গেলে ৯০০০ টাকা দাবি করে পরে আমি নিজেই আবেদন করি, সকল কাগজপত্র সঠিক থাকলেও ভূমি অফিস তা বাতিল করে দেয়। পরে বাধ্য হয়ে ৯০০০ টাকা দিয়ে খারিজ করতে হয়েছে।

কসবা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTD9CWAS
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নাম জারি সংক্রান্ত

আমার একটা ৫৭ শতকের জমি রেওয়াজ বদল খেতাম। আমার বদলের জমি দুইটাই বাদীপক্ষ তার নামে নাম জারি করে রাখে সেটা দিনাজপুর সদর ভূমি অফিসে কেস দাখিল করলে রায় দেয় নাম পরিবর্তনের জন্য সেই কাগজটা আবার সাব অফিসে উত্তোলনের জন্য প্রেরণ করে সেখানে প্রথমে এক লক্ষ ৫০ হাজার টাকা ঘুষ দাবি করা হয়, পরবর্তীতে সে অফিসে একজন কর্মকর্তারপ সাথে কয়েক দফায় অনুরোধ করার পরে ৫০ হাজারে কাগজ দিতে রাজি হয়। ৫০ হাজার টাকা দিলে উনি কাগজটা দিবে। এমত অবস্থায় আমার বাবা অনেক কয়েকজন আকার শরণাপন্ন হয় কিন্তু কোন কাজ হয়নি।

দিনাজপুর, চিরবন্দর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN25BNBB
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির নাম জারি

আমার একটা জমি একজনের সাথে রেওয়াজ বদল ছিল কিছুদিন আগে জমিটা আমরা উনার জমি ওনাকে যাইতে বলি এবং আমাদের জমিতে আমরা আসি উনি দুইটা জমিয়ে উনার নামে নাম জারি করে রেখেছে, এখন ওই নাম কাটাইতে দিনাজপুর জেলা ভূমি অফিসে কেস ফাইল করা হয় পরবর্তীতে কেজের রায় দেয় ওই কেজের রায় নিতে জেলার রেজিস্টার জেলা সাফ অফিসে পাঠায়, ওখানে এক কর্মচারী কপিটা দিতে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ঘুষ চায় পরবর্তীতে কয়েক দিন ঘুরার পরে অনেক বলা ধরার পরে শেষে ৫০ হাজারে আসে আটকে। ৫০ হাজার টাকা ঘুষ দিলে উনি কেজের কপিটা দিবে এমতাবস্থায় বিভিন্ন জনের কাছে শরণাপন্ন হই কিন্তু কোন লাভ হয়নি ব্যাপারটা এই অবস্থায় আছে।

দিনাজপুর, চিরবন্দর উপজেলা, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNMLQUKR
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৬.০ হাজার

রেকর্ড সংশোধন মামলা / খতিয়ান সংশোধন মামলা

আমি আমার বিআরএস খতিয়ানের 'নবাব স্টেট' রেকর্ডটি সংশোধন করার জন্য গিয়েছিলাম । কিন্তু এখানকার অফিস পিয়ন এবং ম্যাজিস্ট্রেট এর সহায়ক আমার কাছে কাজ করে দেওয়ার কথা বলে প্রতিটি শতাংশ বা ডকুমেন্টের জন্য আলাদাভাবে ৪,০০০ টাকা করে ঘুষ দাবি করেছে। আমি অবাক হলাম যে সবাই দিচ্ছে এবং নিরুপায় হয়ে আমার ৪ শতাংশ জমির জন্য আমাকে ১৬০০০ টাকা দিতে হয়েছে। জায়গার লোকেশন : সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস ঢাকার হেমায়েতপুরের আলমনগর হাউজিং (সুগন্ধা হাউজিং) এলাকায় অবস্থিত।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNCA93Q
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

Mutation for family land

I applied for our family land mutation on behalf of my family. All documents attached on the land website. When I contact the surveyor for completing the mutation work, he asked me to provide him 100000tk. First I'm trying to negotiate his asking amount and he strick on the mentioned amount. Later, I don't contact with him and he refused the application by writing a false statement. Also, I have all land tax submission bill (Dakhila) till 2020. I have the name, but I seems all stuff of Batiyaghata Land office are fully or partially corrupted. If you have the authority to take action on them, please do the needful as your earliest.

Batiaghata, Khulna, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHKMU5NW
মন্তব্য
শুধু দাবি করেছে ভূমি অফিস ৳১৮.০ হাজার

ঢাকা সিলেট রোডের জমি অধিগ্ৰহনে জমির টাকা তুলতে

ঢাকা সিলেট রোডের ভূমি অধিগ্ৰহনে আমাদের কিছু জমি পড়ে এবং টাকা তুলতে গেলে ওরা বলে লাখে তিন হাজার টাকা দিলে আমাদের টাকা দ্রুত দিয়ে দিবে নয়তো ইটা অনেক লম্বা প্রসেস,, টাকা তুলতে অনেক সময় লাগবে। আমরা এখনো টাকা দেই নাই এর জন্য আমাদের টাকা এখনো ঝুলে আছে‌। আমাদের আশেপাশের প্রতিবেশিরা অনেকে লাখে তিন হাজার টাকা দিয়ে ওদের সম্পূর্ণ টাকা নিয়ে এসেছে।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYG28QDN
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৭০.০ হাজার

নাম খারিজ

জমির নামজারি জন্য| আমি যার কাছ থেকে জমি ক্রয় করেছিলাম তার ভাই আমার অংশ হতে ৪ শতাংশ জমি জালিয়াতি করে নামজারি করে নিয়ে যায়| আমি বিদেশ থাকি বিদায় আমার ভাই কে ভূমি অফিসে পাঠিয়ে যোগাযোগ করি| প্রথম দিন কাগজ দেখে বলেছে আমার ৬ শতক ৫৪ পয়েন্ট জমির মধ্যে আমি ২ শতক ৫৪ পয়েন্ট জমির মালিক| পরে ২ লক্ষ টাকা দাবি করে নেগুচিয়েশন করে ৭০ হাজার টাকা ঘুষ নিয়ে নামজারি করে দেয়| তাও ১৫/২০ তাদের পিছনে ঘুরতে হয়েছিল|

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে SYGABZ5F
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩০.০ হাজার

নামজারি

পিতার মৃত্যুর পর, ওয়ারিশগণের নামে মাত্র ৬.২৫ শতাংশ জমি নামজারি করতে গেলে ইউনিয়ন ভুমি অফিস ৩০,০০০ টাকা চায়। পরে ২৫,০০০ টাকায় রফাদফা হয়। এর মধ্যে ২০,০০০ টাকা অগ্রীম দেই। বাকী টাকা নামজারি হয়ে যাওয়ার পর দেয়ার কথা ছিল। সময়টা তখন ২০২৪ সালের জুন মাস। জুলাইয়ের শেষের দিকে নামজারি কমপ্লিট হয়। ভুমি অফিস থেকে কল করে নামজারির সিলযুক্ত কাগজ নিয়ে যেতে বলা হয়। কিন্ত ঐ সময়ে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছিল। পরবর্তীতে ৫ই আগস্টের পর পরিস্থিতি স্বাভাবিক হলে, ভুমি অফিসে গেলে বাকী ৫,০০০ টাকা চায়নি। নামজারি ও খাজনার কাগজ নিয়ে চলে আসি।

মুন্সিগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY5AF49
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৮০.০ হাজার

নামজারি, কাগজ সব কিছু ঠিক থাকার পরেও ৮০ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে

আমরা এক ভাই এক বোন, বাবা ও মা মারা গিয়েছে এখন ভাই আমাকে সম্পত্তির ভাগ দেয়না , তাই আমি ভূমি অফিসে যোগাযোগ করলে অরিস নামা , আনআইডি সহ সকল পেপার জমা দিলে আমাদের দুইজনের (ভাই-বোন) নামে যৌথ নামজারি করতে ১ লক্ষ টাকা চায় যা ৮০ হাজার টাকায় হয়। কাজ হয়েছে।

বিরল ও দিনাজপুর সদর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNT6RR5Y
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳২৫.০ হাজার

নামজারি

ই নামজারি , নায়েব তার অফিস সহকারির মাধ্যমে ৬০০০০ টাকা দাবি করে পরে জা ২৫০০০ টাকায় করি। টাকা না দিলে কাজ হয় না

বারহাট্টা, নেত্রকোনা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY2W4SRV
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১০.০০ লাখ

রেকর্ডের সমস্যা।

সেটেলমেন্ট জরিপ এর সময় আমাদের অংশ আরেকজনের নামে রেকর্ড করে দেয়। আজকে শুনানি ছিল। তদন্তকারী কর্মকর্তা এই টাকা দাবি করে। তাই তাদেরকেই আবারও পর্চা দিয়ে দেয়।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3RL83Q
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০ হাজার

নামজারি

আমার জমির কাগজপত্র সবকিছু ঠিক আছে। নামজারিতে দিয়েছিলাম কিন্তু মাসের পর মাস আটকে ছিল। কয়েকবার প্রত্যাখ্যানও হয়েছে। পরবর্তীতে তাদের সাথে যোগাযোগ করলে পৌর ভূমি অফিসে ১০০০ টাকা এবং উপজেলা ভূমি অফিসে ২০০০ টাকা এই মোট ৩০০০ টাকা দাবি করে এবং আমি সেটা পরিশোধ করি। সাত দিনের মধ্যে আমার নামজারিটা কমপ্লিট হয়ে যায়।

বড়াইগ্রাম, নাটোর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUKJ43W
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

নামজারি

জমি কেনার পর নিজের নামে নামজারি করতে সরকারি ফি হিসেবে ১,১৭০ টাকা দিতে হয়। আমি অনলাইনে নামজারির জন্য আবেদন করেছিলাম। কিন্তু প্রায় ৬–৭ মাস হয়ে গেলেও আবেদনটি অনুমোদন হয়নি। পরবর্তীতে দনিয়া ভূমি অফিসে গিয়ে যোগাযোগ করলে নামজারি করে দেওয়ার জন্য ৫০,০০০ টাকা ঘুষ দাবি করা হয়। যেহেতু জমিটি নতুন কেনা এবং দ্রুত নিজের নামে নামজারি করানো আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, তাই বাধ্য হয়ে ৫০,০০০ টাকা ঘুষ দিই। টাকা দেওয়ার মাত্র দুই দিন পর আমার নামজারির আবেদনটি অনুমোদন হয়ে যায়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJVFBB6
মন্তব্য