সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৭৭ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি ভূমি অফিস ৳১.০০ লাখ

জমির খারিজ

আমার বাবা ভূমি অফিসে জমি খারিজ করার জন্য গিয়েছিল।পরে শুনে আমাদের এক সম্পর্কে চাচা ঘুষ দিয়ে জমি সম্পূর্ণ খারিজ করে ফেলেছে। তারপর ১০০০০হাজার টাকা দিয়েছিলো ঠিক করা জন্য। ।পরে আরো ১০০০০০ চাই।আমি বাবা কে বলেছি একটা রাকা না দেওয়া জন্য। বরং মিস কেস করবো তারপরও টাকা দিবো না।

ভূমি অফিস(তেলিহাটী ইউনিয়ন), ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8ZAY7R
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

খারিজের জন্য আবেদন

বাড়ির জমি খারিজ করার জন্য আবেদন করেছিলাম আমার সবকিছু ঠিক থাকা সত্ত্বেও তারা আমার ভুলভাল বুঝিয়েছে পরবর্তীতে আমি একটি প্রেস মিডিয়াতে চাকরি করতাম ওইটার পরিচয় দিয়ে তাকে অনুরোধ করে আমি ১০০০ টাকা ঘুষ দিয়েছি তারপর সে কাজটা করে দিয়েছে কিন্তু আমি মিডিয়ার পরিচয় না দিলে আমার কাজটা হতো না সবাই তো আর মিডিয়া কাজ করে না অনেক ঘুষের অনিয়ম দুর্নীতি কোন কাজে করে না টাকা দিলে আবার কাজ হয়ে যায়

মোহনগঞ্জ ভূমি অফিস, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYGBKTZ8
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৩.০ হাজার

নামজারি

কাজ করবে না , বা সময় ক্ষেপণ করতে পারে ভেব টাকা দিয়েছি এবং। কাদ করার আগে টাকা চেয়েও নিয়েছে

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJJN2ZY
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বণ্টন নামকরা

আমাদের বাবার মোহাম্মদপুরের সম্পত্তি বন্টননামা করাতে গেলে ৩ লাখ টাকা ঘুষ দাবি করে তেজগা সাব-রেজিস্ট্রি অফিসের সাবরেজিস্টার ২০২৩ সালে ।কোন উপায়ে কাজ করানো গেল না ও আমরা পরিশোধ করতে বাধ্য হই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7UMENG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬.৫ হাজার

জমি খারিজ ও হোল্ডিং খোলা

জমি খারিজ করার জন্য অনলাইন আবেদন করার পর ইউনিয়ন ভুমি অফিস থেকে ফাইল পাশ হয়ে উপজেলা AC LAND এর অপিসে যায়।আনুমানিক সরকারি খরচ -১১০০-১৩০০ টাকা।কিন্ত ফাইল আটকে রেখে ৬৫০০ টাকা দাবি করে পাশ করানোর জন্য।আমি দিতে চাইনি।৩/৪ মাসেও আমার ফাইল পাশ হয়নি।আমার জমিটা বিক্রি করার জন্য ইমারজেন্সি দরকার থাকায় পরে বাধ্য হয়ে দামদর করে ৫৫০০ টাকা দিলে ২ দিনের মধ্যে কাগজ পেয়ে যায়।

জেলা- কুষ্টিয়া, থানা-দৌলতপুর, ইউনিয়ন-প্রাগপুর,ভুমি অফিস, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHJZLMV4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

ইউনিয়ন ভূমি অফিস থেকে নামজারি প্রতিবেদন প্রদান

চুয়াডাঙ্গা জেলা, আলমডাংগা উপজেলার বাড়াদি ইউনিয়ন ভূমি অফিসে নামজারি আবেদনের নথি জমা দিতে গেলে সেখানে থাকা ব্যাক্তি (উল্লেখ্য, সহকারী ভূমি কর্মকর্তা ছিলেন না) প্রতিবেদন পাঠানোর খরচ উল্লেখ করে ১০০০ টাকা দাবি করেন। আমি ৫০০ টাকা দিলে তিনি একটু আপত্তি জানালেও তা গ্রহন করেন।

বাড়াদি ইউনিয়ন ভূমি অফিস, আলমডাংগা, চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHV6JJU4
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.২০ লাখ

খারিজ নাম জারি

আমার ১৮ শতক জমি বাবার কাছ থেকে পাওয়া আমাদের দুই ভাইকে লিখে দিয়েছিল। বিএস রেকর্ডে জমি নাই। অর্থাৎ রেকর্ড ভুল হয়েছিল। কিন্তু মামলা করে আমাদের রায় মামলার কপি ও রায়ের কপি ছিল দাগ সংশোধন করা হয়েছিল। কোন লাভ হচ্ছিল না তাদের কথা বিএস রেকর্ডি জমি নাই অতএব আপনাদের খারিজ সম্ভব না। কিন্তু টাকা দিয়ে সেটা সম্ভব হয়েছে। ১৪৪ ধারায় মামলা করে সেটা তার সংশোধন করে মামলার রায়ের কপি ও আমাদের কাছে আছে। মোটকথা টাকা দিলে সম্ভব না তোবা সম্ভব নয়।

সৈয়দপুর নীলফামারী, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN75V6N6
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৯৪.০ হাজার

ভূমি উন্নয়ন কর পরিশোধ

২০২৬ সালের মে মাসের ১৯ তারিখ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার রাজানগর ইউনিয়ন ভূমি অফিসে আমার ভূমি উন্নয়ন কর পরিশোধের জন্য গিয়ে আমার ভূমি উন্নয়ন কর বাবদ ১,০০,০০০/- টাকা পরিশোধ করেছি। তারপর ভূমি কর্মকর্তা আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছেন। আমি টাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন আপনার লাভ হয়েছে, ৫ লাখ টাকা আসতো আমি ১ লাখে শেষ করে দিয়েছি। ৪ লাখ টাকা আপনার লাভ। এসব বুঝিয়ে আমাকে ৬,০০০/- টাকার রশিদ দিয়েছে।

সুনামগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYRF3MNU
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১৮.০ হাজার

নামজারি

আমি উত্তরাধিকার সূত্র পাওয়া জমির সকল কাগজপত্র নিয়ে নামজারি করতে গেলে তারা নানা ধরনের তালবাহানা করে, এবং দাবি করে যদি ১৮ হাজার টাকা না দিয়ে কাজটা কমপ্লিট করা সম্ভব না। আমি আঠারো হাজার টাকা দিতে রাজি হয়ে এবং আমার কাজ কমপ্লিট করে দেয়।

সিরাজউদ্দিনপুর, গোপালপুর, বেগমগঞ্জ, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CT28GZWC
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৬০.০ হাজার

নামজারি

নামজারি করাতে গেলে বলে ওয়ারিশ বেশি । আর যেহেতু অনেক আগের দলিলপত্র তাই টাকা বেশি লাগবে। আমাদের বন্টনের জন্য তারাতারি নামজারি দরকার ছিল তাই ঘুষ দিয়াছি।

পটুয়াখালী, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR4UPQSL
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳২.৫ হাজার

নামজারি করার জন্য দামুড়হুদা, উপজেলা ভুমি অফিসের স্টাফরা পেকেজ চালু করেছে ২৫০০ টাকা দিলে কেস পাশ হয় ।

নামজারি করার জন্য দামুড়হুদা, উপজেলা ভুমি অফিসের স্টাফরা পেকেজ চালু করেছে ২৫০০ টাকা দিলে কেস পাশ হয় । না দিলে বিভিন্ন সমস্যা সৃষ্টি করে কেস বাতিল করে । (ভুমি অফিসের নাজির )

দামুড়হুদা, চুয়াডাঙ্গা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2MJ5EH
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳৫০.০ হাজার

জমির মিউটেশন

জমি মিউটেশন করতে সরকারি সর্বমোট খরচ 1170 টাকা , মতিঝিল ভূমি অফিস এর কথা অনুযায়ী ৪০,০০০ টাকা দিলাম তারপর আবার আরেকজন মহিলা আটকায় পরে আবার গিয়ে ১০,০০০ টাকা দিলে কাজ করে দেয়।নাহয় শুধু এটা ওটা বলে হিয়ারিং ডেট দিচ্ছিল আর ঘোরাচ্ছিল।টাকা দেয়ার পর আর কিছুই লাগে নাই।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5V8P6Q
মন্তব্য
ঘুষ দিইনি ভূমি অফিস ৳৩.০০ লাখ

বিডিএস (BDS - Bangladesh Digital Survey) বা বাংলাদেশ ডিজিটাল জরিপ।

অভিযোগের মূল বিবরণ:বৈধ কাগজ থাকা সত্ত্বেও হয়রানি: জমির মালিকদের বৈধ দলিল ও খতিয়ান থাকার পরও জরিপ সংশ্লিষ্টরা অসৎ উদ্দেশ্যে বলছেন, "কাগজপত্রে ভেজাল আছে।"জমি হারানোর হুমকি: দাবীকৃত ঘুষ না দিলে রেকর্ড ভুল করা বা জমি ঠিক থাকবে না বলে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে।টাকার বিনিময়ে পর্চা প্রদান: যার টাকা আছে, সে মোটা অঙ্কের টাকা দিয়ে নিজের সুবিধা মতো পর্চা বানিয়ে নিচ্ছে।অভাবীদের অসহায়ত্ব: টাকার অভাবে অনেক সাধারণ মানুষ তাদের সঠিক পর্চা বা রেকর্ড বুঝে পাচ্ছেন না।দাবীকৃত টাকার পরিমাণ: ভুক্তভোগীভেদে ১০,০০০ টাকা থেকে ৫০,০০,০০০ (পঞ্চাশ লক্ষ)টাকা পর্যন্ত বিশাল অঙ্কের অর্থ দাবি করা হচ্ছে।অনুরোধ ও দাবি:গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা থানার ৩৫ নং ওয়ার্ডের কলমেশ্বর গ্রামে জরুরি ভিত্তিতে সরজমিনে তদন্ত করুন।

গাজীপুর সিটি কর্পোঃ, গাছা- থানা, ওয়ার্ড-35, গ্রাম- কলমেশ্বর।, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCUANEG
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১০.০ হাজার

নামজারী

আমি জুন মাসে একটি নামজারির আবেদন করি। আবেদনের কপি নিয়ে ইউনিয়ন ভূমি অফিসে যাই। ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেব কাগজপত্র দেখে বলে কাগজপত্র ঠিক নেই। আমি চলে আসি। তারপর বিকাল বেলা ওই অফিসের কম্পিউটার অপারেটর আমাকে ফোন দিল। আমি গেলাম উনি বলল আপনার আবেদনটা নতুন করে করতে হবে। এবং আগেরটা বাতিল করতে হবে। টাকা দিতে হবে ১০ হাজার আপনারা আর কিছু করা লাগবে। ১০ হাজার টাকা দিয়ে চলে আসলাম। দশ দিন পরে আমার নামজারি হয়েগল।

গৌরীপুর, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MY9MW5F7
মন্তব্য
ঘুষ দিয়েছি ভূমি অফিস ৳১.০ হাজার

তদন্ত রিপোর্ট

তদন্ত রিপোর্ট এসেছিলেন নায়েব।তাকে যাওয়া আসা বাবদ ১০০০ টাকা দিয়েছি।সে নিয়েছে।

কাজিরহাট,বেড়া,পাবনা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ63BDZY
মন্তব্য