সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৪,০৯৯ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ভূমি অফিস

নামজারি

বটিয়াঘাটা ভূমি অফিস খুলনা তে আমি একটা জমি শোলমারি মৌজার অধীনে আছে, নামজারি করতে গিয়ে কোন সমস্যা নাই জমিতে আমাকে ১০ হাজার টাকা দিতে হয়েছিল নামজারি করতে

ঘুষ দিয়েছি
বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KH9239JD
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

গালা ইউনিয়ন ভুমি অফিস, হরিরামপুর, মানিকগঞ্জ। সেবাটি ছিল ভুমি অফিসে নামজারি/খারিজ। কাগজ পত্র সব ঠিক ছিলো তবুও তারা বাড়তি টাকা ছাড়া কাজ করবে না। আমার কাছে 25000 টাকা দাবি করা হয়, পরবর্তীতে আমার 17000 টাকা পরিশোধ করতে হয়। টাকা ছাড়া কোনো কাজ করতে চায় না।

ঘুষ দিয়েছি
MANIKGANJ ৳২৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKZB2BHJ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

ভুটিয়াঘাটা ভূমি অফিস খুলনাতে নামজারি করতে গিয়ে রাইঙ্গামাড়ি মৌজাতে আমার জমি ছিল, আমাকে ৯ হাজার টাকা খরচ করতে হয়েছিল যেখানে কোন সমস্যা ছিল না আমার জমিতে

ঘুষ দিয়েছি
বটিয়াঘাটা ভূমি অফিস ৳৯.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHATBLNQ
মন্তব্য
ভূমি অফিস

নাম জারি

আমরা চারজন একসাথে জমি কিনেছিলাম বটিয়াঘাটা অফিসের অধীন আমার সাথে অন্যরা জমি কেনার সাথে সাথেই ১০ হাজার টাকা দিয়ে নামজারি করে নেয় কিন্তু আমি ২০২৫ সালের নামজারি করে করতে গিয়ে আমাকে বলা হয় এটা ভিপি দাগে জমিতে পড়েছে টাকা লাগবে ৬৮ হাজার টাকা খরচ করতে হয়েছে কাজটি সমাধানের জন্য।

ঘুষ দিয়েছি
বটিয়াঘাটা ইউনিয়ন ভূমি অফিস ৳৬৮.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ KHWTEGAQ
মন্তব্য
ভূমি অফিস

নামজারি

নামজারি করতে এই উৎকোচ দিতে হয় নায়েবকে। নায়েবরা টাকা খাওয়ার জন্য বসেছে মনে হয়। ওদের বেতন বাতিল করা দরকার।

ঘুষ দিয়েছি
কাজিরহাট,বেড়া,পাবনা ৳২.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ RJ5YS4CS
মন্তব্য
ভূমি অফিস

জমি মিউটেশন

জমি মিউটেশন করতে সরকারি সর্বমোট খরচ 1170 টাকা , অফিস এর একজন বললো 7000 টাকা দিলে ঝামেলা ছাড়াই কাজটা করে দিতে পারবে

ঘুষ দিইনি
ভূঞাপুর ৳৭.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DK542M74
মন্তব্য
ভূমি অফিস

জমি রেজিষ্ট্রি সংক্রান্ত

জমি ক্রয়/বিক্রয় রেজিস্ট্রি করতে গেলে, প্রতি দলিলে "সমিতি" বা "এই সেই" বলে সরকারি খরচের বাইরে ৫,০০০ টাকার বেশি নিয়ে যায়। আমি একটি কোম্পানিতে ছিলাম বিধায়, আমার হাতে কয়েকটি রেজিস্ট্রি হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাকে প্রত্যেক দলিলেই তা পরিশোধ করতে হয়েছে।

ঘুষ দিয়েছি
ধোবাউড়া ময়মনসিংহ ৳৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ MY4MH3ZR
মন্তব্য
ভূমি অফিস

খতিয়ান কপি উত্তোলন

খতিয়ানের কপি উত্তোলন করেছি জরুরি ভিত্তিক। তাই অনেকতা বাধ্য হয়েই টাকা পরিশোধ করেছি।

ঘুষ দিয়েছি
কাঞ্চনপুর, রামগঞ্জ, লক্ষ্মীপুর ৳১.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ CTXLUBFH
মন্তব্য
ভূমি অফিস

জমির নামজারি বা মিউটেশন

জমির নামজারি বা মিউটেশনের জন্য অনলাইনে আবেদন করার পরে আবেদনের নিয়ম অনুযায়ী সংযুক্ত তথ্যাদি সকল কিছু সঠিক থাকা সত্বেও আবেদন রিজেক্ট করা হয়েছিল। পরবর্তীতে যোগাযোগ করা হলে ভূমি অফিসের সংশ্লিষ্ট ব্যক্তি খরচাপাতির নামে ঘুষ দাবি করেন এবং ১০০০০ টাকা না দিলে কাজটি হবে না বলে জানান। শেষ পর্যন্ত একান্ত বাধ্য হয়ে টাকা দেওয়া হয়েছে কিন্তু টাকা দেওয়ার পরে এখনও কাজটি সম্পন্ন হয়নি। কয়েক মাস যাবত হবে, হচ্ছে করে ঘুমাচ্ছে। খুবই দুঃখজনক। এই দেশে জন্ম নেওয়াটাই কি পাপ?

ঘুষ দিয়েছি
শহর, পৌরসভা ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKCTSTC8
মন্তব্য
ভূমি অফিস

অফলাইনে

ইউনিয়ন ভূমি অফিসে আরএস খতিয়ান আনতে গেছিলাম। যাওয়া পর অফিস সহায়ক আমার কাছে ১০০ টাকা দিবে করলে। আমি বললাম টাকা কেনো বলতে সে আমাকে বলে খতিয়ান নাই ছিঁড়া ইত্যাদি। তারপর আমি টাকা দিয়ে আনতে বাধ্য হয়

ঘুষ দিয়েছি
অষ্টগ্রাম সাভিয়ানগর ইউনিয়ন ভূমি অফিস ৳১১০
৩১ আগস্ট ২০২৬ DK4ZRQGA
মন্তব্য
ভূমি অফিস

নামজারী করা বাবদ

জমা খরিজ করতে গেলে বিভিন্ন ভাবে হয়রানি করেন একপর্যায়ে বলেন ১/১ খতিয়ান টাকা লাগবে নয়তো হবেনা। টাকা না দিতে রাজি হলে বিভিন্ন অজুহাতে আবেদনটি খারিজ করে দেয়। আমার জরুরি হওয়ার পরবর্তী উক্ত টাকা দিয়েই কাজ সম্পূর্ণ করি।

ঘুষ দিয়েছি
মৌজা- নন্দীপাড়া-২, ডেমরা। ৳৪৫.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ DKRG4P7A
মন্তব্য
ভূমি অফিস

নামজারির কাগজ

ভূমি অফিসে নামজারি করতে গেলে সেখানকার কর্মকর্তা নির্ধারিত ফি এর অতিরিক্ত ১০০০০ টাকা দাবি করেন।

ঘুষ দিয়েছি
দশমিনা, পটুয়াখালী ৳১০.০ হাজার
৩১ আগস্ট ২০২৬ BRM76N9F
মন্তব্য