সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,৫৬৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১

ERC/ IRC Renewal

প্রতিষ্ঠান এর ই.আর.সি./ আই. আর.সি. নবায়ন এর জন্য যথাযত কাগজপত্র সহ অনলাইনে দাখিল করার ১৫/২০ দিন পার হওয়ার পর ও আবেদন পেন্ডিং দেখাচ্ছে, কোন কোয়ারি ও দিচ্ছে না, যাতে অফিসে যোগাযোগ করতে বাধ্য হতে হয়, এরপর তাদের আবদার পুরন করা ছাড়া কোন উপায় নেই..না হলে পেন্ডিং লিস্টেই পরে থাকতে হবে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৭ অক্টোবর ২০২৬ ১২ বার দেখা হয়েছে CTDKUVJT
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮০ লাখ

কলকারখানা অধিদপ্তরের লাইসেন্স

লাইসেন্স নবায়ন করতে তিন লক্ষ টাকা দাবী করা হয়। এক লক্ষ আশি হাজার টাকা পরিশোধ করি।

গুলশান, ঢাকা, ঢাকা ৬ অক্টোবর ২০২৬ ৪৯ বার দেখা হয়েছে DKRYQJVC
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জানো স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

নির্দিষ্ট অভিযোগসমূহ নিচে তুলে ধরা হলো: ১. ল্যাট্রিন বরাদ্দে অর্থ আদায়: প্রতিটি সেনিটারি ল্যাট্রিন বরাদ্দের নামে এলাকার দরিদ্র মানুষের কাছ থেকে জনপ্রতি ৫,০০০/- থেকে ৬,০০০/- টাকা জোরপূর্বক আদায় করা হচ্ছে। ২. পানির পাম্প ও গভীর নলকূপ বরাদ্দে অর্থ আদায়: পানির পাম্প/গভীর নলকূপ বসানোর নামে প্রাথমিক খরচ বাবদ ৫০,০০০/- টাকা এবং অন্যান্য আনুষঙ্গিক খরচের অজুহাতে আরও ৩০,০০০/- টাকা সহ সর্বমোট প্রায় ৮০,০০০/- (আশি হাজার) টাকা পর্যন্ত দাবি ও আদায় করা হচ্ছে।গ্রাম: দক্ষিণপাড়া, ১ নং ওয়ার্ড ইউনিয়ন: খুনিয়াপালং, রামু, কক্সবাজার

কক্সবাজার, চট্টগ্রাম ৫ অক্টোবর ২০২৬ ৩৩ বার দেখা হয়েছে CTFTF8DW
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

লক্ষ্মীপুরের আদালতে অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ দিতে পারিনি বলে চাকরি হয়নি আমার

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, লক্ষ্মীপুর - এ অফিস সহায়ক পদে পরীক্ষায় প্রথম হয়েও ঘুষ দিতে পারিনি বলে চাকরি হয়নি আমার। ২০২৪ সালের ১৮ সেপ্টেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় পরীক্ষায় আমি ৬৯ নম্বর পেয়ে প্রথম স্থান অজর্ন করি। কিন্তু চাকুরিতে আমাকে নিয়োগ না দিয়ে অন্য পরীক্ষার্থীকে দেওয়া হয়। আমার কাছ থেকে ১০,০০,০০০/= ( দশ লক্ষ ) টাকা ঘুস চাইলে আমি দেই নাই। তাই আমাকে এড়িয়ে অন্য পরীক্ষার্থীকে নিয়োগ দেওয়া হয়ে।

লক্ষ্মীপুর, চট্টগ্রাম ৫ অক্টোবর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে CTUW49SM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চট্টগ্রাম এয়ারপোর্টে বেল্টে জিনিস স্ক্যানিং করার সময় ঘুষ চেয়েছে

আমি চট্টগ্রাম এয়ারপোর্ট হয়ে কাতার আসিতেছিলাম।আমার কলিগদের জন্য ১০ লুঙ্গি হাত ব্যাগে ছিল।ইমিগ্রেশন শেষ করে হাত ব্যাগ যখন স্ক্যানিং এ দিল তখন বলল এতো লুঙ্গি নিতে পারবেন না।এই গুলো নিতে হলে এক হাজার টাকা দিতে হবে।পরে জামেলা এড়ানোর জন্য এক হাজার টাকা দিয়ে চলে গেলাম।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৫ অক্টোবর ২০২৬ ২৪ বার দেখা হয়েছে CTF9YEKV
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ট্রান্সফরমার সংযোগ

আবেদনের প্রেক্ষিতে একটি ট্রান্সফরমার উপজেলা বিদ্যুৎ অফিস থেকে সরবরাহ করার কথা থাকলেও বিদ্যুৎ অফিস থেকে কালক্ষেপন করা হচ্ছিলো। যোগাযোগ করা হলে বারবার ই বলা হয়, অফিসে ট্রান্সফরমার এর সরবরাহ নেই। বাধ্য হয়ে এক কর্মকর্তার সাথে যোগাযোগ করলে তিনি ২০ হাজার টাকা দাবী করেন। পরবর্তীতে টাকার বিনিময়ে মাত্র ৭ দিনের মধ্যেই ট্রান্সফরমার এবং মিটার সংযোগ করে দেয়া হয়।

নরসিংদী, ঢাকা ৫ অক্টোবর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKMD9Q3A
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সরকারি ব্যাংকে গিয়ে কোন কিছুর না বুঝলে যে সিকিউরিটি টা থাকে তারা টাকা চায়

ব্যাংকে গিয়ে কোন কিছু না বুঝলে যদি হেল্প ডেক্স কিছু জিজ্ঞাসা করা হয় তারা বুঝিয়ে দেয় না বরঞ্চ চা-নাস্তা খাওয়ার জন্য কিছু টাকা দাবি করে টাকা না দিতে অস্বীকৃতি জানালে তাদের ব্যবহার অনেক খারাপ হয়ে যায় তারা কোন কিছু তখন আর বুঝাইয়া বলেনা যা নয় তা ব্যবহার করে। এইটা নিয়ে ব্যাংকের কোন কর্মকর্তা কর্মচারী ও কিছু বলে না

গাজীপুর কালিগঞ্জ জামালপুর বাজার সোনালী ব্যাংক, ঢাকা ৫ অক্টোবর ২০২৬ ২৬ বার দেখা হয়েছে DKEJ2YN2
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেড লাইসেন্স ও জন্ম সনদ

গোঁসাইপুর ইউনিয়নের সচিব একটি ট্রেড লাইসেন্স ও একটি জন্ম সনদ এর জন্য ১০০০/- টাকা দাবি করেন। একটি জন্ম সনদ ৫০-১০০/- সরকারি ফি হতে পারে। একটি ট্রেড লাইসেন্স ৩০০-৪০০ টাকা নেয় ইউনিয়নে। কিন্তু উনার কিছু কম রাখতে হলে আমাকে রাগান্বিত ভাষায় বলে এর কমে হবে না। আমার কাজ ইমার্জেন্সি ছিল বিধায় ১০০০/- টাকা পরিশোধ করা লাগবে। গ্রামের সহজ সরল মানুষ এদের কাছে জিম্মি।

শেরপুর, শ্রীবরদী, ময়মনসিংহ ৫ অক্টোবর ২০২৬ ২০ বার দেখা হয়েছে MYYE34WH
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পানির ট্যাঙ্কি বিতরন

সরকারি ভাবে পানির ট্যাঙ্কি দেয়। নিতে হলে ৬০০০ টাকা ঘুষ লাগে

পরীরখাল, বরগুনা, বরিশাল ৫ অক্টোবর ২০২৬ ২৩ বার দেখা হয়েছে BRFPHS5A
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Ict পরীক্ষার নম্বর দেওয়ার জন্য 500 টাকা চাওয়া হচ্ছে

আসলে শেরপুর জেলার একটি প্রতিষ্ঠান নাম ডা সেকান্দর আলী ডিগ্রি কলেজ।এই কলেজে অনার্স ১ম বর্ষ পরীক্ষার্থীদের কাছে আইসিটি (ব্যবহারিক )পরীক্ষার নাম্বার দেওয়ার জন্য জন প্রতি টাকা চাচ্ছে ।যা একপ্রকার ঘুষ বলেই গণ্য হয় । শিক্ষার্থীরা এখন বাধ্য হইয়ে আছে আগামী ০৭/১০/২৬ তারিখে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং টাকা পরিশোধ করতে হবে সেই দিন । শিক্ষার্থীদের উপর এভাবে অনেক টাকা নেওয়া হয়েছে ।আশা করি এটার সমাধান করে শিক্ষার্থী দের পাশে থাকবেন । ধন্যবাদ ।

শেরপুর, ময়মনসিংহ ৫ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে MYHJY4WM
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

DESCO থেকে নতুন মিটারের জন্য apply

আমাদের বাসায় বৈদ্যুতিক মিটার লাগতো তো কাজ দ্রুত করার কারণ দেখিয়ে আমাদের কাছে 15k টাকা দাবি করা হয়। আমরা তখন কথা বলে সেটা 10k করি। এখন মিটার আনার পর, সব কাজ শেষ এখন আবার আমাদের ভয় ভীতি দেখানো হচ্ছে যে DESCO থেকে লোকজন এসে নাকি check করবে কোনো কিছু হেরফের হলে নাকি লাইন কেটে দিবে। একটা phycological pressure create করে রাখছে তারা আরো কিছু টাকা আমাদের কাছে থেকে নেয়ার জন্য।

Dhaka, ঢাকা ৫ অক্টোবর ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK5LV72W
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

আমি আজ থেকে ১ মাস আগে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটের জন্য নিজে অনলাইনে আবেদন করি,এবং আমার এনআইডি,চেয়ারম্যান সার্টিফিকেট, পাসপোর্ট, এবং সরকার নির্ধারিত ১৫০০ টাকা ফে করি।কিন্তু এখন পর্যন্ত আমি সার্টিফিকেট পাই নাই,একদিন হঠাৎ করে এক পুলিশ কর্মকর্তা সন্দ্বীপ থানা থেকে কল দিয়ে আমার কাছ থেকে টাকা চাই,আমি বলছি যা দেওয়ার সরকারি ফি তা আমি পরিশোধ করেছি তাহলে আপনাকে আমি কেনো দিবো? সে বলে ওকে তাহলে থাকেন।আমার নামে কোনো মামলা নেই বা কারো কোনো অভিযোগ নাই তার পরও আমি বিদেশ যাওয়ার জন্য আমার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট পাচ্ছে না।তার ফোন নাম্বার আমার কাছে আছে

Chattogram, চট্টগ্রাম ৫ অক্টোবর ২০২৬ ২১ বার দেখা হয়েছে CTZW9B38
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

আইডি কার্ডের জন্ম তারিখ বদল করতে প্রতি বছর ১০০০০ টাকা করে দিতে হবে

আমার আইডি কার্ডের জন্ম তারিখ পরিবর্তন করতে চেয়ে ছিলাম।

ময়মনসিংহ, ময়মনসিংহ ৫ অক্টোবর ২০২৬ ২১ বার দেখা হয়েছে MYTCB3FS
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিবাহ সনদ সত্যায়ন

বিবাহ সনদ সত্যায়নের জন্য মাই গফটের মাধ্যমে আবেদন করা হয়েছিল, 15 দিনেও সত্যায়ন টি এপ্রুভাল দেওয়া হয়নি, যোগাযোগ করলে ১০ হাজার টাকা দাবি করে, পরে পাঁচ হাজার দেওয়ার পর এক ঘন্টার ভিতরে আপ্রুবাল দিয়ে দেওয়া হয়, ৩৩৩ কল করে অভিযোগ জানালেও আজ পর্যন্ত কোন সারা পাওয়া যায়নি।

যাত্রাবাড়ি ঢাকা, ঢাকা ৪ অক্টোবর ২০২৬ ২৮ বার দেখা হয়েছে DK2RWC5A
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন

আমি দীর্ঘদিন প্রবাসে আছি। আমার স্রীর ভোটার আইডি কার্ড নেই। আমার আর আমার স্রীর জন্ম নিবন্ধন নিয়ে আমার সন্তানের জন্ম নিবন্ধন করতে যা যা লাগে সব নিয়ে যাই। তারা জানাল আমাদের জন্ম নিবন্ধন ইংরেজিতে নেই, আগে ইংরেজি করতে হবে। অতঃপর আমি বল্লাম করেন। যিনি টাইপিং করল উনি নিল ৩০০। ২ টা পেপার দিয়ে বল্ল সচিবের কাছে যান, সচিব নিল ২০০। আবার এই পেপার গুলো উপজেলা পরিষদ এ জমা দিতে বল্ল। উপজেলা পরিষদ এর সচিব নিল ৬০০। আজ ১ মাস হয়ে গেল এখনও জন্ম নিবন্ধন গুলো ইংরেজি হয় নি। উপজেলা পরিষদ এ আজকে যাওয়ার পর বল্ল ২০০ টাকা দিতে।

আখাউড়া, চট্টগ্রাম ৪ অক্টোবর ২০২৬ ২০ বার দেখা হয়েছে CTJM9FT9
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

জন্ম নিবন্ধন সংশোধন

ফরাসগঞ্জ ইউনিয়ন জন্ম নিবন্ধনে বাবা মা এবং নামে ভুল করে সংশোধনের জন্য বলা হলে 1000 টাকা চায়

ফরাসগঞ্জ ইউনিয়ন পরিষদ, বরিশাল ৪ অক্টোবর ২০২৬ ২০ বার দেখা হয়েছে BRTDKNXS
০ মন্তব্য