সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

WASA

amader basai pani na asai amra sanitary mistri dekhaiyechi, Se bolse WASA main line e pani ase na, WASA office janate hobe. Poroboirtite 16162 help line e fon diye janano hoi, tara lok pathai and bole taka lagbe . amra jante chailam taka lagbe keno? etato amader fault na. apnader main line e pani ase na. Tarpor tara bollo kisu korar nai, pani ante chaile taka dite hobe, Amra jigges korlam koto taka lagbe, tara seta clear kore bollo na, Tara kaaj korlo and pore 3000 taka dabi korlo, amra bollam taka debo keno? meter e ti pani ase nai, wasa responsibilty pani asbe , tarpor tara example dilo je basa barite kaj korle 100000 taka porjonto nei, apnader to kom taka chawa hoise, tarpor ami bollam..

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX4L8DH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০

লঞ্চে ওঠার সময় ঘাটে অতিরিক্ত ৫০ টাকা নেওয়ার অভিযোগ

আমি এবং আমার ভাই ইলিশ মাছ নিয়ে ঢাকায় যাওয়ার জন্য চাঁদপুর লঞ্চঘাটে লঞ্চের অপেক্ষায় ছিলাম। এ সময় একজন ব্যক্তি আমাদের কাছে এসে মাছ নিয়ে যাওয়ার কারণে ৫০ টাকা ঘাট ফি দিতে হবে বলে জানান। তিনি অন্য একজন ব্যক্তিকে দেখিয়ে দেন এবং ওই ব্যক্তি একটি রসিদ দেখিয়ে আমাদের কাছে ৫০ টাকা দাবি করেন। আমি জানতে চাই, কীসের জন্য এই টাকা নেওয়া হচ্ছে। কিন্তু তিনি বিষয়টি স্পষ্টভাবে ব্যাখ্যা না করে বলেন, টাকা না দিলে আমাদের মাছ নিয়ে যেতে দেওয়া হবে না। এ নিয়ে আমাদের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও গ্যাঞ্জাম শুরু হয়। একপর্যায়ে কোনো ঝামেলা না করে বাধ্য হয়ে আমরা ৫০ টাকা পরিশোধ করে লঞ্চে উঠি। এই ৫০ টাকা নেওয়ার নিয়ম, নির্ধারিত ফি এবং টাকা নেওয়ার বৈধতা সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTHAM5K8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

সামরিক পেনশন

চট্টগ্রাম আর্মি "বি আর ইউ" বা "সেন্টার" ! নিরীহ ঘুষ মুক্ত সেনা সৈন্যরা যখন রিটায়ার্ড গ্রহণ করে , অবসর হয় । তাদের দীর্ঘমেয়াদী কাজের জন্য একটি মোটা অংকের পেনশন দেওয়া হয় । আর সেই পেনশন নিতে লাগে পুরো সার্ভিস টাইম এর ক্লিয়ারেন্স । বাংলাদেশের এমন কোন সেনা সৈন্য নাই যে ক্লিয়ারেন্স চার্জ (ঘুষ) দেওয়া ছাড়া পেনশন হাতে পেয়েছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDE7P39
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পূর্বের অনুমোদিত অবিকল সহগ CBMS এ আপলোড করার প্রসঙ্গ

উপরোক্ত আবেদন জমা দিতে গিয়েছি, আবেদনটি দেখার পরে খরচ লাগবে এই মর্মে আমার থেকে ২০০০ টাকা দাবি করা হয় , পরে ১৫০০ টাকা দিয়ে আবেদন জমা করাই । উক্ত অফিসের " জমা ও গ্রহন " শাখার ব্যাক্তি এই কাজ করেছে

DEDO অফিস, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJESMWR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সোনালী ব্যাংক

একাউন্ট খোলার জন্য উক্ত ব্যাংকের শাখার কর্মকর্তারা নানাভাবে হয়রানি করছিলো, সব ডকুমেন্টস থাকা সত্বেও আজকে হবে না বলে প্রত্যাখান করে দিচ্ছিলো। অতঃপর ব্যাংকের মুরব্বি পিওন ১০০০ টাকার বিনিময়ে ঐদিনই খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একাউন্ট টা খুলে দেন।

জয়দেবপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKR3DQXF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১১.০ হাজার

বিদ্যুতের প্রিপেইড মিটার

প্রিপেইড মিটার নিয়ে সাত মাসের ভোগান্তি—এর দায় কার? সরকার প্রিপেইড মিটার স্থাপনের দায়িত্ব দিয়েছে একটি থার্ড পার্টি প্রতিষ্ঠানকে। তারা অনেকটা জোর করেই আমাদের বাসায় প্রিপেইড মিটার স্থাপন করে। কিন্তু মিটার লাগানোর পর থেকেই শুরু হয় একের পর এক ভোগান্তি এবং বিভিন্ন অজুহাতে টাকা দাবি। মিটার লাগানোর পর প্রথমেই তারা ৩,০০০ টাকা দাবি করে। শেষ পর্যন্ত ২,০০০ টাকা দিয়ে তাদের বিদায় করি। তখন বলা হয়েছিল, ২৫ দিনের মধ্যে মিটার অ্যাকটিভ হয়ে যাবে। কিন্তু ২৫ দিন তো দূরের কথা, তিন মাস পার হয়ে গেলেও মিটার অ্যাকটিভ হয়নি। যোগাযোগ করলেই কখনো লোক পাঠানো হয়, কখনো বলা হয়—‘হয়ে যাবে’, ‘হচ্ছে’, ‘আর একটু সময় লাগবে’। এভাবেই চলতে থাকে। এরপর একদিন আবার বাসায় এসে মিটারসংক্রান্ত সব কাগজপত্র নিয়ে যায়। সেদিনও ‘কষ্ট করে এসেছে’—এই

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DK2R3GNU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

ICT Bhaban আগারগাঁও করোনা কার্ড সংশোধন,

আমার বিদেশ যাত্রার জন্য করোনা কার্ডে নাম ভুল ছিল, তাই সংশোধন করতে গিয়েছিলাম। বলেছিল আপনি যদি ফ্রি করাতে চান তাহলে অনেকদিন ঘুরতে হবে, আমার এমার্জেন্সি দরকার ছিল তাই আমার কাছ থেকে ৩০০০ টাকা দাবি করে। টাকা খেয়ে পরে অবশ্যই কাজও করে দিছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK3ZEUYU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Airport Railway Station Ticket Issue

One week ago, I traveled from Gafargaon to Dhaka Airport Railway Station. I had a valid ticket but mistakenly boarded the wrong train. At the station, security stopped me. I explained my mistake and said I was a student. They demanded Tk 1,000. After bargaining, I paid Tk 500. I asked for a receipt, but they refused and threatened to file a case unless I paid.

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKH75EBR
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

গ্যাসের সংকটে চট্টগ্রাম। গাড়ি ভাড়া ডাবল

চট্টগ্রামে গ্যাসের সংকট বহুদিনের। কিন্তু সম্প্রতি কিছুদিনে গ্যাস সরবরাহ বরাবর উন্নতি হলেও গ্যাসের দাম আগের মত। আগ্রাবাদ টু ব্রিজ। 4 নাম্বার ওয়াচ উঠানামা গাড়ি ভাড়া দশ টাকা। দুই নাম্বার বাস ওঠানামা ১০ টাকা। টেম্পো ১০ টাকার জায়গায় ১৫ টাকা। ৫ টাকার জায়গায় দশ টাকা। এভাবে প্রত্যেকটা জায়গায় ডাবল গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে। আমাদের দেশের প্রশাসন এতই দুর্নীতিবাজ এদের সাথে বা সিন্ডিকেট দের সাথে গাড়ি মালিক সমিতি জড়িত। কিছুদিন আগে ডিজেল অকটেন কৃত্রিম তেল সংকট করে তেলের দাম বাড়ানোর পর সরবরাহ স্বাভাবিক হয়। ক্রমে ক্রমে দেখা যাচ্ছে বিদ্যুৎ, তেলের দাম বাড়িয়ে এখন গ্যাসের কৃত্রিম সংকট করে দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। আগে আমার যেখানে মাসে গাড়ি ভাড়া ১২০০ যেত সেখানে প্রায় ৩০০০ খরচ হচ্ছে।

চট্টগ্রাম, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTG99WFQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পৌরসভা সাতক্ষীরা

আমাদের ৮ নং ওয়ার্ড দক্ষিণ পলাশ পোল প্রগতি লেন এর ৩০০ ফুট রাস্তা তৈরি করা জন্য ৫০০০০ টাকা ঘুষ দাবি করে ঘুষ দেয়নি বলে ৫ বছর হতে যাচ্ছে এখনো কাজ শুরু হয়নি

সাতক্ষীরা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHEVRZ9C
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ইউনিয়ন পরিষদ এ সরকারী পায়খানা দিচ্ছেন, 5000 টাকায়।

ইউনিয়ন পরিষদ এ সরকারীভাবে পায়খানা নিতে হলে 5000 টাকা দিতে হচ্ছে। এই টাকার কোন রশিদ দেওয়া হয়না। পরিষদ এর অফিস সহকারী এই টাকা নিচ্ছেন, মেম্বার ও চেয়াম্যান এর যোগ সাজস্বে। এর থেকে কি পরিত্যাণ এর কোন উপায় নেই? সরকার কি টাকা নিয়ে গরিবদের পাকা পায়খানা দিচ্ছেন? নাকি ফ্রিতে ?

বগুড়া, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJPCKUHR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ঝালকাঠী, আদালতে (ফ্যামিলি কোর্ট) গার্ডিয়ানশিপের কাজ।

ঝালকাঠী কোর্টে একটা গার্ডিয়ানশিপের মামলার কাজে গিয়েছিলাম। ওখানে গিয়ে যা বুঝলাম, টাকা ছাড়া পেশকাররা কাজ করেনা। টাকার বিনিময়ে মামলার তারিখ আগে/পরে দেওয়া এবং আমার কাছে মনে হয়েছে এরা সবাই এই ঘুষের সাথে জরিত এবং এই ঘুষ বানিজ্য ওপেনে হচ্ছে। কেউ আটকাবার নেই! যতবার গিয়েছি টাকা দিতে হয়েছে, না হলে কাজ দেরি করে হবে। এরা সহজ মামলাও জটিল করে এরকম ঘুষ বানিজ্য করে। আমাকে কয়েকবার এভাবে করে টাকা দিতে হয়েছে এবং টাকার পরিমান ছিলো সব মিলিয়ে প্রায় ১০০০০ টাকা।

ঝালকাঠী, আদালত।, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRR69MUE
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সার্টিফিকেট উত্তোলন

নওগাঁ জিলা স্কুলে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সার্টিফিকেট উত্তোলনের সময় শিক্ষার্থীদের কাছ থেকে ৫০–১০০ টাকা করে দাবি করে। সার্টিফিকেট প্রদান বা উত্তোলনের প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থেকে শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে এই অর্থ দাবি করেন। একজন শিক্ষার্থীর জন্য ৫০ বা ১০০ টাকা হয়তো বড় অঙ্ক নয়, কিন্তু প্রতিবছর অসংখ্য শিক্ষার্থীর কাছ থেকে এভাবে অর্থ নেওয়া হলে তা একটি গুরুতর অনিয়মে পরিণত হয়। এভাবে নানা কৌশলে নওগাঁ কেডি সরকারি ও নওগাঁ সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষার্থীদের কাছ থেকে বিভিন্ন সময় ঘুষ নেওয়া হয়েছে।

Naogaon, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJDHUSHQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জিডি

জিডি করতে থানার কম্টিউটার অপারেটর অনলাইন খরচ এর নামে সবার থেকে ১০০/২০০/৫০০ করে টাকা নেই। আমার থেকেও নেয়।

গৌরনদী থানা, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRDRF9PB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

বদলি বানিজ্য

প্রাণিসম্পদ অধিদপ্তরের অফিসারদের বদলি হতে ক্ষেত্র বিষয়ে ২ থেকে ৩ লক্ষ টাকা ঘুস দিতে হয়।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKKBR8KZ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

উচ্চতরগ্রেড উন্নীত করণ

১০ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড উন্নীত করনের জন্যে আবেদন করি উপজেলা অফিসে,একসাথে ৫ জন।২০০০ করে চেয়েছিল ।বলা হয় হেড অফিস থেকে নাকি চেয়েছে।সকলে দিলেও আমি সরাসরি প্রত্যাখ্যান না করে বলেছিলাম পরে দিবো(আমি দেখতে চাইছিলাম ঘটনা কোথায় দাড়ায়)।পরবর্তীতে আমার উচ্চতর গ্রেডে উন্নীত না হওয়ার কারন জিজ্ঞেস করলে বলে আমার নাম ভুল এসেছে।প্রায় ৮ মাস পর উপায় জানতে চাইলে বলেন নাম সংশোধনের আবেদন করতে জেলা অফিস বরাবর।আবেদন করতে গিয়ে দেখলাম নামসহ ইউনিট নাম্বার ভুল।আমি আবেদন করে জেলা অফিসে জমা দিয়ে রিসিভ কপি রেখেছিলাম।৬ মাস পেরিয়ে গেলেও কোনো সুরাহা হয় নাই।আমার আবেদন ছিলো।কারণ সেখানে চাওয়া হয়েছিলো আরো ১৫০০ টাকা।দীর্ঘ ৬ মাস পর ডিডি স্যার পরিবর্তন হয়ে আসেন।অবশেষে উনার সাথে সরাসরি সাক্ষাত করে কোনো টাকা ছাড়াই সংশোধন করি।😃

সিলেট, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SY6W4ZUB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পাসপোর্ট ভেরিফিকেশন

আমি যখন প্রথম পাসপোর্ট এর আবেদন করি, তখন পাসপোর্ট এর ভেরিফিকেশনের জন্যে একজন পুলিশ স্থানীয় থানা থেকে আমাকে ফোন করে দেখা করার জন্য, তো আমি দেখা করতে যাওয়ার পর আমার সম্পর্কে সব কিছু জিজ্ঞেস করার পর ওনি বলে বসেন চা-নাস্তা খাওয়ার জন্য কিছু দিতে, আমি প্রথমে বুঝতে পারিনি ওনি কিসের টাকার কথা বলছেন, তারপর আমার ভায়ের কাছে ওনাকে নিয়ে যাই সেখানে যাওয়ার পর, ভাই একটু পরিচিত মুখ হওয়ার কারনে ৫০০টাকা নিয়ে ৭ দিন পর আমার ভেরিফিকেশন ক্লিয়ার করে দেয়।

কিশোরগঞ্জ,বাজিতপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKBU2SFH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ডিসি অফিস (মহাফেজ খানা)

১৩টি খতিয়ানের জন্য আবেদন করছিলাম প্রতিটি ১৫০ টাকা করে মোট ১৯৫০ টাকায়। কিন্তু ২ সপ্তাহ পর খতিয়ান আনতে গেলাম, দেখি এখনো হয় নাই। রেকর্ডরুমের একজনের সাথে কথা বলার পরে মহাফেজখানার একজন কর্মচারির নাম্বার দিলো যে কিনা আমার আবেদনের দায়িত্বে। ওনাকে ফোন দিলাম পর পর সরাসরি বললো কিছু খরচ লাগবে। আমি জিজ্ঞেস করলাম কিসের খরচ আমি ত টাকা দিয়েই আবেদন করছি। পরে বললো নেওয়ার সময় এটা দিতে হয়। টাকা না দিলে আবেদন ঝুলে থাকে। তারপর আমি বললাম আচ্ছা কত টাকা দিতে হবে বললো খতিয়ান প্রতি ১০০ টাকা। আর বড় খতিয়ান হলে ১০০ তে হবে না তখন আরো বেশি লাগবে। কি আর করার, ওখানে অনেকজনের সাথে কথা হয়েছে সবাইই বললো টাকা না দিলে কাজ হয় না। তাই যে ৫টা খতিয়ান রেডি ছিলো, ৫০০ টাকা দিয়ে নিয়ে আসছি। বাকি ৮টা আনতে আগামী বুধ-বৃহঃস্পতিবার যেতে বলছে।

বরিশাল সদর, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRN5UKFG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এলাকায় বিদ্যুৎ আনানো

পল্লী বিদ্যুতের লাইন নেয়ার জন্য পুরো গ্রামের প্রতিটি পরিবারের কাছ থেকে তিন থেকে পাঁচ হাজার টাকা নেয়া হয়েছিল ওই সময়টাতে। কিন্তু এমপি সাহেব যখন উদ্বোধন করতে আসেন তখন তিনি বলেছেন বিনামূল্যে বিদ্যুৎ দিয়েছেন। ঘটনার সন-২০১৬

টাংগাইল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKCQZ9U9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সরকারি চাকরির জন্য পুলিশ ভেরিফিকেশন। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে ক্লিয়ারেন্স পেতে ৫০০০০ টাকা দাবি করা হয়।

কুমিল্লা, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTYQDUBG
মন্তব্য