সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩০ লাখ

কল্যাণ তহবিল এর অর্থ

কল্যাণ তহবিল এর অর্থ পাওয়ার জন্য অফিসের একজন এর সাথে কথা বলা হয় এবং তিনি ১৫০০০০ টাকা অর্থা দাবি করেন কিন্তু পরবর্তীতে ১৩০০০০ লক্ষ টাকায় মীমাংসা হয় । পরবর্তীতে কল্যাণ তহবিল এর অর্থ পাওয়া হয় ।

হবিগঞ্জ, সিলেট ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYWNJDWC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

হল এ ওঠা সংক্রান্ত

আমি RUET এ মেয়েদের হল 2 এ ওঠার সময় হল এর বুয়া অথবা কেয়ারটেকার আমার থেকে 200 টাকা নেয়। বলে রুম পরিষ্কার করে দিবে

রাজশাহী, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJFXZB6A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বিডি এস জরিপ

বিডিএস জরিপ এ নিজ নামে পর্চা বের করার জন্য ৫০০০০ টাকা দাবি করেছিলো। ২০০০০ টাকা দিতে হয়েছিলো। লোকেশন : নারায়ণগঞ্জ

নারায়নগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUQVG7X
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলার তদন্ত

মিথ্যা মামলায় ফাসানো হয়েছিলো। পরে পুলিশ তদন্তে এসে ৫০,০০০ টাকা দাবি করে মামলা থেকে অব্যাহতি দিতে। নাহলে আমি বিভিন্ন হয়রানীর শিকার হবো। হয়রানি থেকে বাচতে ৩৫০০০ টাকা প্রদান করতে হয়েছে।

পিবিআই ঢাকা জেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK97MTQB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০০ লাখ

জমি অধিগ্রহণ এর টাকা উত্তোলন

মহেশখালীর ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা তুলতে ১০%–২৩% পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে—এমন গুরুতর অভিযোগ স্থানীয়দের। নির্ধারিত টাকা না দিলে ফাইল নানা অজুহাতে আটকে রাখা হয় এবং সাধারণ মানুষকে দিনের পর দিন হয়রানির শিকার হতে হয়। দালালচক্রের মাধ্যমে এই অনিয়ম চলছে বলে অভিযোগ থাকলেও ভয়ে অনেকেই প্রকাশ্যে প্রতিবাদ বা অভিযোগ করতে পারছেন না। আমরা কারও বিরুদ্ধে প্রমাণ ছাড়া অভিযোগ করছি না—আমরা শুধু এই অভিযোগগুলোর নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত চাই। মহেশখালীর ভূমির মালিকদের ন্যায্য ক্ষতিপূরণ ঘুষ ছাড়া নিশ্চিত করুন—এই সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নিন।

Cox’s Bazar, Moheshkhali, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTEHRYPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জন্মনিয়বন্ধন সংশোধন

পাসপোর্ট রিনিউ করবো। পুরাতন জন্মনিয়বন্ধন বাংলায় ছিলো ইংলিশ করতে হবে তাই. আমি একজন প্রবাসী পাসপোর্ট বানানো জরুরী ছিলো তাই টাকা দিতে বাধ্য হয়েছি।

Faridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY2HVZ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

জন্ম নিবন্ধন ঠিক করা

গ্রামের প্রায় সকলের কাছ থেকে জন্ম নিবন্ধন করতে টাকা নেয়, মৃত্যু সনদ করতে টাকা নেয়। কোন কিছু লাগলে টাকা ছাড়া কিছু করেনা।

টাঙ্গাইল, বাসাইল থানার কাউলজানি পরিষদ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK7R4HNX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট

গৌরীপুর থানায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতা। পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট নিতে গেলে একজন পুরুষ পুলিশ সদস্য আমার কাছে ৪,০০০ টাকা দাবি করেন। আমি তাকে বলি, “ভাই, এই মুহূর্তে আমার কাছে এত টাকা নেই, আমার আর্থিক অবস্থাও ভালো না।” কিন্তু তারপরও তিনি রাজি হননি। পরবর্তীতে সার্টিফিকেট আসার পর তিনি আবার “মিষ্টি খাওয়ার জন্য” বখশিশ দাবি করেন। সরকারি একটি সেবা নিতে গিয়ে এমন অভিজ্ঞতা সত্যিই হতাশাজনক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই করা হোক এবং অনিয়ম হয়ে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হোক।

গৌরীপুর উপজেলা, ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYSESMED
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

Unmarried Certificate

দেশের বাইরে আমার বাংলাদেশ থেকে একটা Unmarried Certificate দরকার ছিলো এপ্লাই করার পর যখন ভেরিফিকেশনের জন্য যে পুলিশ অফিসারকে দায়িত্ব দিছিলো আমার থেকে ৩০ হাজার টাকা ঘুষ দাবি করছিলো পরে কল রেকর্ড করে পুলিশ সুপার থেকে সব জায়গায় পাঠিয়ে রিপোর্ট করছিলাম তাও ঘুষ দি নাই

Ukhiya,Coxsbazar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8Y92QS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

টিকিট জালিয়াতি

ট্রেনের টিকেট ১২০ টাকা ঢাকা থেকে ময়মনসিংহ অধিকাংশ সময় টিকিট বিক্রি হয় ব্লেকে আপনি ট্রেনে যাবেন টিকিট ছাড়া ৩৫০-২৫০ টিটিকে দিলে ডিল ডান।

ময়মনসিংহ (অন্যান্য), ময়মনসিংহ ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYELSLEL
মন্তব্য প্রমাণ আছে
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জন্ম নিবন্ধন সঠিক করা

জন্ম নিবন্ধন এ সঠিক নাম থাকলেও, কোন কারণে অনলাইনে ভুল নাম আসছিলো বার বার, যাওয়ার পরে তারা বলে এটা যখন অনলাইন করা ভুল বশত আমার নাম পরিবর্তন করে দিয়েছে অপারেটর, (মুলত আগে তো লিখিত জন্ম নিবন্ধন হইতো সেটা অনলাইন কার্যক্রম শুরু হওয়ার পরেই এটা ঘটেছে) পরে আমার কাছে বাবা মার এন-আইডি, দাদা দাদি, ইভেন নানা নানুর জন্ম নিবন্ধন ও চাওয়া হয়, বহু কষ্টে সব যোগাড় করে জমা দেওয়ার পরে দিনের পর দিন চলে যায় কাজ হয় না, শেষে তখনকার এক আওয়ামী নেতার সাথে কথা বললে জানায় যে এভাবে হবে না চা-নাস্তার খরচ দিতে হবে, আমার কাছে ২৫০০ টাকা চাওয়া হলে আমি নাকচ করি, শেষে এই ভোগান্তি থেকে বাচতে ১৫০০ তে রাজি করিয়ে টাকা দিলে ২দিনের মধ্যে কাজ হয়ে যায়, শাহরাস্তি থানা, চাঁদপুর.. ঘটনা টি ঘটেছে রায়শ্রী দঃ ইউনিয়ন

চাঁদপুর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT9F38SQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

For Police clearence curtificate

আমার এক বন্ধু বিদেশে পড়াশোনা করে। সে সরকারি নির্ধারিত নিয়মে অনলাইনে Police Clearance Certificate (PCC)-এর জন্য আবেদন করে এবং আবেদন বাবদ ১,৫০০ টাকা পরিশোধ করে। পরবর্তীতে দৌলতপুরে সত্যায়িত কাগজপত্র জমা দিতে গেলে তার কাছে অতিরিক্ত ১,০০০ টাকা খরচ বাবদ দাবি করা হয়। তাকে বলা হয়, টাকা না দিলে নাকি তার আবেদন অ্যাপ্রুভ হবে না/পুলিশ ক্লিয়ারেন্স হবে না। তিনি সংশ্লিষ্ট ব্যক্তির ফোন নম্বর চাইলে নম্বরও দেওয়া হয়নি। পরবর্তীতে ৫০০ টাকা দেওয়ার পর তার আবেদনটি সম্পন্ন হয়। প্রশ্ন হলো, অনলাইনে আবেদন করার সময় নির্ধারিত ১,৫০০ টাকা পরিশোধ করার পরও কাগজপত্র জমা দেওয়ার সময় অতিরিক্ত টাকা কেন দাবি করা হবে? যদি কোনো অতিরিক্ত সরকারি ফি থাকে, তাহলে তার সরকারি রসিদ বা নির্ধারিত ফি সম্পর্কে স্পষ্ট তথ্য দেওয়া

Daulatpur , Kushtia ., খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHU834Z2
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পরিবেশ অধিদপ্তর ১০ হাজার এবং ফায়ার সার্ভিস ৫ হাজার

লাইসেন্স নবায়ন এর জন্য পরিবেশ অধিদপ্তর ১০০০০ টাকা ঘুষ নিচ্ছে নতুন আবেদন করলে প্রতিটি ক্লিনিক এবং ডায়াগনস্টিক ১ লক্ষ থেকে দেড় লক্ষ পর্যন্ত নিচ্ছে, আমি ১ লক্ষ টাকা দিয়ে লাইসেন্স নিয়েছি এখন নবায়ন ১০ হাজার চায়। ফায়ার সার্ভিস কুষ্টিয়া প্রতিটি ক্লিনিক থেকে ৫-৮ হাজার টাকা ঘুষ না দিলে নবায়ন করছে না

কুষ্টিয়া, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHXBUNSU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানা থেকে মামলা বিষয়ে সহযোগিতা করার জন্য

999 ফোন করে ভূমি জগত দখলকারীকে উচ্ছেদ করার জন্য সহযোগিতা চেয়েছিলাম। থানা থেকে টিম পাঠানো হয়েছিল, পর্বতের থানায় মীমাংসর জন্য ডাকা হয় এবং মীমাংস করে দেওয়া এবং মীমাংসার শেষে অর্থের দাবী করা হয়, বলা হয় ওসি সাহেবকে দেওয়া লাগবে এই পরিমাণ অর্থ।

নাটোর জেলা বাগাতিপাড়া থানা, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJHE8VHG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নির্বাচন কমিশন অফিস, ফরিদপুর

For changing my mother's name in her National ID card, they offer 50,000 taka. Our Upazila (Kashiani, Gopalgonj) Election Commission office also asked for same amount. Just a name correction which was mistaken form them, how funny.

Foridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKELSMNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন

বাবার মৃত্যূ পরবর্তী সময়ে তার নমিনি আমার আম্মার চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন এর অর্থ উত্তোলন এর জন্য আমরা জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা তে ব্যাংক ১.৫ বছর ঘুরেছি কিন্তু তাদের নানা বাহানায় (আমার বাবার প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে গিয়েছে এই মর্মে ) অর্থ উত্তোলন 'করতে পারিনি পরে ফোন করে অতিরিক্ত দাবি করা হয় , সেই অর্থ প্রদান পরবর্তী দুইদিনের মাঝেই অর্থ প্রদানের অনুমতি প্রদান করা হয় , যা খুবই বিব্রতকর।

মতিঝিল, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKSNK6H3
মন্তব্য