সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পরিবেশ লাইসেন্স নবায়ন।

২০ হাজার টাকা দাবি করেছে। না দেয়াতে আমার ফাইল পেন্ডিং করে রেখেছে। জানি না আমার ফাইল কবে ছাড়বে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6DR68N
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চিকিৎসার অনুদান আবেদন জমা নিতে।

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চিকিৎসার অনুদান আবেদন জমা নিতে।

বরিশাল, বরিশাল ৩১ আগস্ট ২০২৬ ১৬ বার দেখা হয়েছে BR3THTLJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

House building plan approval

If you want your house plan to be approved on time either you have to make the house plan from the guy who is working in the municipality or you have to pay bribe. Otherwise your plan will be sitting in their shelves forever.

Boalmari Municipality, Boalmari, Faridpur, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৮ বার দেখা হয়েছে DK3F99W8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সরকারি চাকরির ভেরিফিকেশন

এসবির এসআইকে আমার আর্থিক অস্বচ্ছতার কথা বলার পরও সে একটা টাকাও কম নেয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকের ভেরিফিকেশনের জন্য ৩ হাজার টাকা নিয়েছে যা তখন আমার পক্ষে প্রদান করা কষ্টকর ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJL7XT8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জেলখানায় আসামিকে টাকা দেয়া।

জেলখানায় আসামিকে টাকা দেয়ার সময় প্রতি হাজারে ৫০-১০০৳ বাড়তি নিয়ে থাকে জেলের কর্মকর্তারা।

Rajbari, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKFDM6EQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

নিকলী উপজেলা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKGD73WH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন(রাঙ্গুনিয়া)

চাকরির পুলিশ ভেরিফিকেশনের জন্য ৬০০০/- দাবি করে খুব ভদ্রভাবে। পরে ৫০০০/- দিতে হয়।

রাঙ্গুনিয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTP53MPQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের জন্য অফিসিয়াল এপলাই করার পর ও দীর্গ ১ বছর অপেক্কা করানোর পর জানাই টাকা ছাড়া চেক রেডি হবে না , নিরুপায় হয়ে অফিস সহকারী, ও সার্ভেয়ার আমার থেকে চেক এমাউন্ট এর একটা পার্সেন্টেজে হিসাবে ২০০০০ টাকা ঘুষ দিতে হয় .

Chittagong, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CT8UBN2U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

NID

আমার বোনের এনআইডি ভেরিফিকেশনের জন্য তিনজন কর্মকর্তা আমাদের বাসায় এসেছিলেন চা-নাস্তা খেয়ে ইনিয়ে বিনিয়ে যাওয়া আসার ভাড়া বলে দুই হাজার টাকা নিয়ে গিয়েছেন, পরবর্তীতে ছবি তোলার দিন ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আবার দাবি করলেন ঐদিন তো স্যারেরটা দিলেন আমাদেরটা কি দিবেন না পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJFYH73
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৮ হাজার

ইন্ড্রাষ্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি বরাদ্দকৃত টাকা দিয়ে ছাত্রদের একাংশ এবং শিক্ষকদের আনন্দভ্রমণ

ঢাপ্রপ্রবি, গাজীপুরের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিল্পকারখানা পরিদর্শন বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি ৩,৮০০ টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যবহার করে বিভাগভিত্তিক ট্যুর বা লং ট্যুরের আয়োজন করা হয়। এতে যারা অংশগ্রহণ করে না, তাদের বরাদ্দের অর্থও অন্যদের ভ্রমণে ব্যয় হয়। একইভাবে শিক্ষার্থী কল্যাণ ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বাজেটের অর্থ র‍্যাগ ডে, কনসার্টসহ অন্যান্য অনুষ্ঠানে ব্যয় করা হয়। এমনকি শিক্ষার্থীদের ফেরতযোগ্য জামানতের অর্থও যথাযথভাবে ফেরত দেওয়া হয় না। শিক্ষামূলক ও শিক্ষার্থী কল্যাণমূলক তহবিলের এ ধরনের ব্যবহার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক জবাবদিহিতা ও সুশাসনের গুরুতর সংকট তুলে ধরে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKME9Q5P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

ফায়ার সার্ভিস লাইসেন্স নবায়ন

ফায়ার সার্ভিস এর লাইসেন্স নবায়ন ফি ৩৬০০ টাকা ৪০০ টাকা অন্যান্য ফি। কিন্তু আমার কাছে অতিরিক্ত ৭০০০ টাকা সহ মোট ১১০০০টাকা নিয়েছে।

ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHGKH22J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার একজন আত্মীয়ের বিয়ের ডেট হটাৎ ফিক্সড হয়। তো ওর জন্ম নিবন্ধন ১৫ ডিজিট এর ছিল। মানে নতুন করে করতে হবে। তো মাতুয়াইল কাউন্সিল অফিস এ গেসি করতে। তো ওরা ৩০০০ টাকা চেয়েছে। আমাদের যেহেতু দুই দিনের মধ্যে বিয়ের জন্যে এটা করা লাগতো তোঃ বাধ্য হয়েই ৩০০০ টাকা দিয়ে করতে হইসে। আমার কথা হলো গরিব অসহয় এসব মানুষ দের থেকে এভাবে চাপ দিয়ে টাকা খাওয়ার মানে কি?

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKD8MVV2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

jomanu tk depojit koror somy

amder pray 6 lak jomanu tk chilo dak office e pore ek kormochari tk dewar khota bole room e nie cha natar th chai.......amr ammu poe oke 1000 tk dei ..........ami sobar samne er protibad kori .......but keo amake support korenai...

Chattogram, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQLF4BD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

এস এস সি সার্টিফিকেট উত্তোলন

হইমোবেলা বালিকা উচ্চবিদ্যালয় হতে ২০২৬ সালের জুলাই মাসে সার্টিফিকেট উত্তোলনের জন্য দপ্তরী এবং প্রধান শিক্ষক ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে এবং ফুপুর পার করে টাকা দাবী করে, টাকা দেওয়ার পর সারটিফিকেট দেয়

সিরাজগঞ্জ সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJVG6FYP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

চাকুরি

বেসরকারি ব‍্যাংকে চাকুরি দিয়ে এক জন যুগ্ম সচিব এই টাকা নিয়েছে।উনি এমন৫-১০ লক্ষ টাকার বিনিময়ের প্রায় ৩০ থেকে ৩৫ জনকে চাকরি দিয়েছেন।বর্তমানে ২০ জনের মত টাকা উনার কাছে আছে।উনার ছোট ভাই এই লেনদেন করে।আগে অর্থ মন্ত্রনালয়ে ছিলেন বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছেন।

ব্রক্ষণবাড়ীয়া, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTRA6DD9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নাম সংশোধন

আমি যখন আমার পাসপোর্ট করতে যায় যাই তখন জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ডে আমার নামের একটি অক্ষর ভুল থাকার কারনে পাসপোর্ট অফিস থেকে বলে দেয় এটা কোর্টে গিয়ে নাম সংশোধন করতে হবে তারপর কোর্টে যাওয়ার পর আমার কাজ থেকে ৩০০০ হাজার টাকা দাবি করে আমার যেহেতু কিছু করার ছিল না তখন বাধ্য হয়ে ৩০০০ হাজার টাকা দিলাম আর উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম আর মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিলো এটা কি আমার সোনার বাংলাদেশ বিঃদ্রঃ পাসপোর্ট করতে গিয়ে কত কত হয়রানি হয়েছি সেটি নাই বললাম

কিশোরগঞ্জ, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTJEK3K
মন্তব্য