সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নতুন পানির লাইনের সংযোগ

গতকাল নতুন পানির সংযোগের জন্য ওয়াসার বারিধারা অফিসে আবেদন করতে যাই। আবেদন প্রক্রিয়ার সময় ওয়াসার একজন কর্মকর্তা পানির লাইন ফাইনালি সংযোগ দেওয়ার জন্য আমার কাছে ১৫,০০০ টাকা দাবি করেন। তিনি বলেন, আমি চাইলে নিজে নিজেও সংযোগের কাজ করতে পারি, তবে সেক্ষেত্রে অনেক দৌড়াদৌড়ি করতে হবে। পাশাপাশি তিনি আরও বলেন, “আমাকে ছাড়া কীভাবে সংযোগ পাবেন, সেটাও দেখার বিষয়।” একজন ওয়াসা কর্মকর্তার কাছ থেকে এ ধরনের বক্তব্য ও নির্ধারিত ফি-এর বাইরে অতিরিক্ত টাকা দাবি করার বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক মনে হয়েছে।

Dhaka, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKGGVJXS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

শিক্ষক নিয়োগ

শিক্ষক নিয়োগ ( এনটিয়ারসিএ) বাবদ প্রিন্সিপাল এর চাহিদা যা নিয়ম বহির্ভূত। টাকা লোভী এই প্রিন্সিপাল টাকা আদায় করতে মরিয়া,,,যত দেই না কেন তার হাউস আর মেটে না।

রংপুর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN88GGD7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশন করার জন্য থানায় গেলাম, অফিসার যার দায়িত্বে ছিলেন তিনি বললেন আপনার ফাইল ডিবি মেইন অফিস থেকে আনতে আবার সাবমিট করতে এই সেই ভুজুং ভাজুং ১০০০ টাকার হিসেব দিলো গাড়িভাড়া সহ আমার কাছে ২০০০ হাজার টাকা দাবি করেন.. আমি অনেক আকুতি মিনতি করে ১০০০ টাকা দেই, এগুলি না দিলে উনি আমার ভেরিফিকেশন নেগেটিভ দিবে বলে ভয় দেখিয়েছেন, আমার ইমার্জেন্সি ছিলো তাই বাধ্য হয়ে দিয়ে আসছি, সীতাকুণ্ড থানা। জানুয়ারি ২০২৪ এর ঘটনা

সীতাকুণ্ড, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে CTJ3FTCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৮.০০ লাখ

ডিপিপি জমাদান

সরকারী অফিসে প্রকল্প দেয়ার জন্য যুব উন্নয়ন অধিদপ্তরে ফাইল জমা দেই। ঐ ফাইলের কাজের জন্য একজন সহকারী পরিচালক ১ বছর যাবত ১৮ লাখ টাকা ঘুষ নেয়। ফলাফল হিসেবে সে কোন কাজ দিতে পারেনি, এখনো টাকা দাবী করছে।

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKBDQGBA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

জেলা জজ কোট্ট

জজ কোট থেকে আমার মামলার কপি আছে ওই কপি আমার বাড়িতে পৌঁছে দিয়া এই টাকা দাবি করছে

মাদারীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKVQL9LM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকুরী স্থায়ী করণে DSB এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে

চাকুরী স্থায়ী করণ এর জন্য পুলিশ ভেরিফিকেষন ডিএসবি এর মাধ্যমে রিপোর্ট প্রদান করতে হয়। তার জন্য DSB আমার কাছে বেশ কিছু পেপার চায় সেই সাথে ২০০০/টাকা বক্সিস হিসেবে আমাকে দিতে বাধ্য করে।

শহর, রংপুর ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNEVAYCG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ থানায় জোর পুর্বক চাদা আদায়

আমাদের গরুর বাছুর বাধন ছুটে বের হয়ে গিয়েছিল, সেটা থানায় ২ দিন আটকে রেখেছে। আমাদের বাছুর দাবী করা এবং তথ্য প্রমান দেওয়ার পর ও একথা সেকথা বলে পুরো দিন থেকে রাত ১১ টা পর্যন্ত বসিয়ে রাখে, এর পর তাদের ভাড়া করা লোক নিয়ে এসে মিথ্যা বানোয়াট কাহিনি সাজিয়ে জরিমানা,করে সিরাজগঞ্জ থানার ওসি

সিরাজগঞ্জ সদর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ8TCUVH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

হজ্জ পালন আবেদনের ভেরিফিকেশন

২০১২ সালে পবিত্র হজ্জ পালনের আবেদন করি। তখন পুলিশ ভেরিফিকেশন এর নিয়ম ছিল । একদিন একজন পুলিশ কর্মকর্তা আমার সাভারের বাসায় আসেন এবং কিছু টাকা দাবি করেন । পবিত্র হজ্জের কথা বলার পরেও তিনি অনড়, নানা ভাবে বোঝানোর পরেও তিনি তার দাবিতে অটল । বাধ্য হয়ে চা নাশতা করিয়ে ৫০০ টাকা অনিচ্ছা সত্বেও দিতে হয়েছে । সেদিন আল্লাহর দরবারে জানিয়েছি, আর আজ এখানে লেখার পরে কিছুটা স্বস্তি পেলাম ।

সাভার, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKCZQCXW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সুপাশপে দোকান লাইসেন্স নবায়ন ও প্রতি মাসে মোটা অংকের ঘষ না দিলে মামলার হুমকী।

আমি একটা সুপার শপের আঞ্চলিক ব্যবস্থাপক। আমার দোকানের লাইসেন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কুষ্টিয়া থেকে নেওয়া। প্রতিবছর এর নবায়নের জন্য একটা সহনীয় পর্যায়ের টাকা দিতে হয় তাও নির্ধারিত ফি এর ২০ গুন বেশী। এবং মাসিক একটা নির্দিষ্ট হারে টাকা দিতে হয় অফিসে। ইদানীং এর পরিমান অস্বাভাবিক ভাবে বেড়ে গিয়েছে। একজন সহকারী মহাপরিদর্শক ( হেলথ) কল করে অফিসে দেখা করতে বলে। অফিসে গেলে উনি যানায় যে উনি নতুন আসছে এখন থেকে সবকিছু ওনার মাধ্যমেই করতে হবে। উনি ডিআইজি ম্যানেজ করবে। নাহলে মামলা হয়ে যাবে বলে হুমকি দেয়। বাধ্য হয়ে টাকা দিয়েছি। কিন্তু এদের অত্যাচার আর কত???? কেউ কী দেখার নেই?

কুষ্টিয়া, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, রাজশাহী ৩১ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJX2EV8V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ কেচের চার্জশিট প্রদান

আমার হরিনটানা থানায় একটি মামলা ছিল, মামলায় আইও আমাকে ফোন করে বলেন আপনার মামলার চার্জশিট দিতে হবে। তখন বলি দেন, তখন বলে দেখা করেন। দেখা করলে বলে কিছুতো খরচ আছে, আমি বলি যেটা সঠিক সেটাই দিবেন। তখন সে আমার নিকট বিভিন্ন কথার মাধ্যমে ১০ হাজার টাকা দাবি করে। আমি তাকে ৫০০০ টাকা প্রদান করি কিছু না বলে সে ভুল রিপোর্ট দেয় এবং মামলা হালকা করে দেয়।

খুলনা, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHY4WGXX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ফায়ার লইসেন্স নবায়ন

লইসেন্স পেতে দেড়ি হচ্ছিলো। কারন ফায়ার সেফ্টি প্ল্যান এপ্রুভ করা হয় নি। তাই লাইসেন্স এর জন্য ফায়ার ইন্সপেক্টরকে চল্লিশ হাজার ও ডিডিকে ষাট হাজার দিতে হয়েছে।

গাজীপুর, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKY3ZPYP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট ভ্যারিফিকেশন

পাসপোর্টের পুলিশ ভ্যারিফিকেশনে ২০০০ টাকা নিয়েছিলেন চাটখিল থানা থেকে।

চাটখিল থানা, নোয়াখালী, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDDXYGC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫২০

ট্রেড লাইসেন্স নবায়ন

আমি একজন ছোট ব্যবসায়িক আমার ছোট একটি টেলিকম এর দোকান আছে আমার প্রতি বছর আমার ট্রেড লাইসেন্স নবায়ন করার প্রয়জন হয় সরকারি ফি হলো ৯৮০৳ যেখানে আমাকে প্রতিবছর পরিশোধ করতে হয় ১৫০০৳

ঢাকা, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7MGV4V
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

ফার্মাসিস্ট ট্রেইনিং কোর্সের রেজিষ্টেশন শিট উত্তোলন করতে যেয়ে ঘুষের স্বীকার হয়েও কাজ হয় নি

৩ মাস মেয়াদি ফার্মাসিষ্ট ট্রেইনিং কোর্স করি,ঝিনাইদহ থেকে।কিন্তু নিয়ম মাফিক ঢাকা থেকে নির্দিষ্ট দিনে রেজিষ্টেশন সনদ নিতে হয়।ওখানে যেয়ে বুঝতে পারি একটা ফাইল মিসিং...তাই স্ক্যান পিডিএফ ছাপানোর অনুরোধ করলেও কাজ হয় না।অবশেষে ওখানকার সিকিউরিটি গার্ড আমাদের ২ জনার কাছ থেকে ৪ হাজার টাকা নিয়ে মীমাংসার কথা বলে...এভাবে আমরা বাসায় চলে আসি...তার সাথে নিয়মিত কথা হতো..কিন্তু মাঝে করে নাম্বার চেঞ্জ করে...আমাদের কাজও হয় নি।আমরা নিরুপায় ছিলাম...তখন ২ দিন ছুটি নেওয়া থেকে ৪ হাজার টাকা ঘুষ দেওয়া আমাদের কাছে সহজ ছিল।এদের সাথে পুরো গ্যাং পার্সেন্টেঞ্জ পাই।এরাই হত্তা কত্তা...কিছু চিনি না বলে উপরস্থ কারো সাথে কথা বলতে দেয় নি।এদের নেম প্লেটেও ফাকা থাকে..প্রতি টা সিকিউরিটি গার্ড এমনই।ঘটনা ঘটেছিল ২০২৪ এর আগষ্ট পরবর্তী

কোটচাঁদপুর,ঝিনাইদহ, খুলনা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KH2D6L89
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সামাজিক নিরাপত্তা কর্মসূচী সমাজসেবা অধিদপ্তর

বয়স্ক, বিধবা সহ অন্যান্য ভাতা ভোক্তাদের নাম কেটে দিয়ে পূনরায় এন্ট্রির জন্য অর্থ দাবি করা হয়।

Ramu, Cox's Bazar, চট্টগ্রাম ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKNLAD9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

GD inquiry by Police

In 2023, my nephew lost his mobile phone in a area which comes under Kodomtoli PS. We registered a GD at the PS. After a week, one ASI called and told me that the phone has been located outside dhaka. They would retrieve it only if we would pay some bribe. I refused but my nephew insisted that he needed the phone. He asked for 5000 and after some negotiation, he accepted 4000. We got the phone the next week.

Kodotoli, ঢাকা ৩১ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4EWCLA
মন্তব্য