সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০৩৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৭৫ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ কোটি

bari tairi

ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মহেন্দ্রগাঁ গ্রামের বর্তমান মেম্বার — ও অন্য পাড়ার — হরিপুর ও রাণীশংকৈল এ ৬০০ গরিব পরিবারের নিকট থেকে ১ লক্ষ টাকা করে প্রায় ৬ কোটি টাকা হাতিয়ে নেই। সৌদি সরকারের বাজেটে বাড়ি করে দেয়ার জন্য। এলাকায় ২-৪ টি বাড়ি করে দেয় আর কিছু বাড়ি ইট বা বালি দিয়ে মানুষকে বুজাই যে এটা সত্য বাজেট। কিন্তু কিছু বাড়ি করে ভাইরাল করে দিয়ে ৬ কোটি টাকা লুট করে উদাও। থানায় মামলা করেও লাভ হয় নি। এটা ২০২৩ সালের ঘটনা।

Horipur,Thakugaon, রংপুর ২৮ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে RNKBDDCS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

টাকা উদ্ধার করে দেবার জন্য ঘুষ চায়।

এক লোক আমার ৯৭ হাজার টাকা চুরি করে গায়েব হয়ে যায়। পুলিশে জানাই। যা যা করতে বলে পুলিশ করি। কিন্তু কোন লাভ হয় না। পরে আমাকে বলে যে ৩০০০০ হাজার টাকা তাদের খরচ দিলে তারা টাকা উদ্ধার করে দিবে। আমি রাজি হয় নি। এখনো আমি আমার টাকা পাই নি ।

কুষ্টিয়া, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHMZWMDY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫০

নাগরিকত্ব সনদ

আমার জরুরি কাজের জন্যে একটা নাগরিকত্ব সনদ দরকার, তাই আমি আমার গ্রামের বাগোয়ান ইউনিয়ন পরিষদে সেটি নিতে যায়। সেখানে আবেদন ফরম তৈরি করার জন্যে কম্পিউটার অপারেটর চাই ৫০ টাকা আর চেয়ারম্যানের কাছে সেটা জমা দিয়ে সনদ নিতে চাইলে চাই ১০০ টাকা।

বাগোয়ান ইউনিয়ন, রাউজান, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJSN438
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

প্যাটার্ন বহির্ভূত শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতি

উপযুক্ত টাকা ঘুষ দিলে রিপোর্ট আমার পক্ষে দিবে

খুলনা, খুলনা ২৮ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHTUZX3S
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন

১ম: জন্ম নিবন্ধন করতে গিয়ে বয়স সমস্যা হয়েছে ১ বছর পার্থক্য, বাড়াতে চেয়েছি ওনারা স্কুল সার্টিফিকেট চাইছে কিন্তু লেখা পড়া নাই সার্টিফিকেট পাব কোথায়, সে জন্য ৩০০০ টাকা চেয়েছে। সর্বশেষ ২৫০০ টাকা দিতে হবে। ২য়: স্কুল সার্টিফিকেট নাই তাই জন্ম নিবন্ধন হচ্ছে না, সেজন্য ৩৫০০ টাকা চেয়েছে। দুইটাই স্থগিত আছে। টাকা দেই নাই, জন্ম নিবন্ধন হয় নাই। সরাসরি টাকা চেয়েছে।

ইউনিয়ন, সিলেট ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYJUXJD6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

জাতীয় পরিচয় পত্র

আমি আমেরিকা প্রবাসী। আমি জাতীয় পরিচয়পত্রের জন্য ৩০শে এপ্রিল নিউয়র্ক কনস্যুলেট অফিসে আবেদন করি এবং তারা উপজেলা নির্বাচনী অফিসে বাকি কাজ সম্পাদন করার জন্য বলে। উপজিলা নির্বাচনী কর্মকর্তার সাথে আমার রিলেটিভ যোগাযোগ করলে শুরুতে ১০,০০০ টাকা দাবি করে। তা পরিশোধ করলে পরবর্তীতে তালবাহানা শুরু করে এবং কাজ ঝুলিয়ে রেখে আরও ২০,০০০ টাকা দাবী করে।

নাজিরপুর উপজেলা , PIROJPUR, বরিশাল ২৮ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে BRVCU6WS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

birth certificate

জন্ম নিবন্ধন সংশোধন করার জন্য প্রতিফিস জন্ম নিবন্ধন সংশোধন করতে এক হাজার টাকা করে নিয়েছিল তিন পিজ ৩০০০ টা নিয়েচে

নোয়াখালী সোনাইমুড়ী, চট্টগ্রাম ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ448W3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

আদালত

এই সমস্যাটা শুধু গাজীপুরে না। সারা বাংলাদেশের প্রতিটা আদালতেই। যে কোন মামলা/মোকদ্দমা দায়ের করতে গেলে সেরেস্তাদারদের টাকা দিতে হয়। টাকা না দিলে বেশির ভাগ ক্ষেত্রেই তারা মামলা গ্রহণ করতে চায় না। প্রতিটা পদে পদে পিয়ন, পেশকারদেরকে টাকা দিয়ে কাজ করতে হয়। মামলার নকল তুলতে গেলে সরকারি ফি এর অতিরিক্ত টাকা দিতে হয়। না দিলে দেখা যাবে যে, কাগজ পেতে ঘুরাচ্ছে অথবা অনেক দেরিতে প্রয়োজনীয় কাগজ হাতে পাচ্ছি। দেওয়ানী আদালতের চাইতে ফৌজদারী আদালতে এর দৌরাত্ত্ব যেন আরো বেশি। প্রতিটা পদে পদে টাকা। টাকা ছাড়া কোন কথাই বলা যাবে না। অনেক আদালতের পেশকারদের ব্যবহারও অনেক জঘন্য। নূণ্যতম ১০০ টাকা থেকে শুরু করে লক্ষ টাকা পর্যন্ত লেনদেন হয় আদালত পাড়ায়।

গাজীপুর, ঢাকা ২৮ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6ZV5H7
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Passport renewal

They called me for police verification at Vatara police station, and I went there. Then, after verifying my identity, the verification officer asked me for money. This was totally wrong and unethical work. I do not support this.

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKTTSGZV
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

সেবা

আসসালামু আলাইকুম আমি আমার পরিচয় গোপন রাখতে হবে, না হয় আমাকে মেরে ফেলা হবে, আমাদের সিলেট ৩ আসনে এমপি মহোদয় সাথে ৪ জন লোক থাকে হয়তো এমপি ও জানেনা, অরা প্রতিটি কাজে ঘুষ নিচ্ছে মোটা অংকের এদের নাম এক নাম্বারে —, —, —, —, সরকারি যেকোনো কাজ পাস করাতে হলে তাদের কে টাকা দেওয়া লাগবে গভীর নলকূপ প্রায় ২২০ এসেছে প্রতিটি নলকূপের জন্য ৫০০০০ করে নিচ্ছে এরা আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন ওই নলকূপ গুলো কোথায় দেওয়া হচ্ছে কার কার বাড়িতে দেওয়া হচ্ছে সব টাকাওয়ালা মানুষের বাড়িতে দেওয়া হচ্ছে ১০০% শুধু তাই নয় টিয়ার কাবিটা পজেটে প্রতিটি রাস্তায় এরা ঘুষ নিয়ে কাজ করে, দয়া করে দ্রুত পদক্ষেপ নেন এদের কারণে বিএনপি'র ত্যাগি কর্মরা দূরে সরে গেছে।

সিলেট ৩ আসন, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে SYW7WZJB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

খুলনা সিটি মেডিকেলে

খুলনা সিটি মেডিকেলে নার্স, ক্লিনার এবং দারোয়ানদেরও আলাদাভাবে টাকা দিতে হয়। নার্স: ১,০০০ টাকার নিচে দিলে অনেক সময় খুশি হয় না। ক্লিনার: সকাল ও বিকেলের শিফটের ক্লিনার আলাদা। তাই এক শিফটে টাকা দেওয়ার পর আরেক শিফটে আবার টাকা দিতে হয়। একজনকে দিলে আরেকজনকে না দিলে তারা বলে, “আমি তো পাইনি।” দারোয়ানের ক্ষেত্রেও একই সমস্যা। টাকা দিলে রোগীর সঙ্গে লোকজনের যাওয়া আসায় তেমন বাধা দেয় না। কিন্তু টাকা না দিলে বিভিন্ন নিয়ম দেখিয়ে আটকে দেয়। যেমন, একজনের বেশি ঢুকতে দেওয়া যাবে না। অথচ অন্যদের ২/৩ জন করে ঢুকতে দিলেও কোনো সমস্যা হয় না। এমনকি একজন মুরব্বি সরাসরি বলেই বসেছেন, “আপনারা না দেখলে আমরা কই যাব?” অর্থাৎ, টাকা না দিলে নিয়মকানুন দেখিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয় ।

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে KHH24277
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

০০০০০

ক্যাসিনো আমার মোবাইল এ লগইন নাই কিন্তু ইউটিউব এর এড লিংক এ ঢুকে ব্রাউজার এ ঢুকার ইতিহাস ছিল তা দেখে বিভিন্ন অযুহাতে চেকিং পোস্ট এ আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেয় পুলিশ

Dolaipar, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGDQ4XQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

LGED লাইসেন্স নবায়ন নোয়াখালী

নোয়াখালী LGED লাইসেন্স নবায়ন বাবদ ২৩০০ টাকা। কিন্তু হিসাবরক্ষন — ৩০০০ টাকার নিছে নেয় না। ২৫০০ টাকা দিলে বিভিন্ন রকম জটিলতা দেখায়

মাইজদী, সদর, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CT57HPJQ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ডিসি অফিস থেকে অবিবাহিত সনদ সংগ্রহ

একটি অবিবাহিত সনদ সংগ্রহের জন্য নির্ধারিত চার্জ ট্রেজারির মাধ্যমে পরিশোধ করে সুষ্ঠুভাবে আবেদন সম্পূর্ণ করি। তারপর পুলিশ ভ্যারিফেকিশনের নামে ৫,০০০৳ এবং ডিসি অফিস অনুদানের নামে ১০,০০০৳ চাওয়া হয়। আমি বাড়তি টাকা পরিশোধ না করে প্রায় ২মাস ডিসি অফিসে চক্কর কাটিয়ে ক্লানত হয়। পরবর্তীতে কোনো উপায়ন্তর না দেখে দাবীকৃত টাকা বিনা রশিদে পরিশোধ করি। — নামে একজন পুলিশ সদস্যকে ৫,০০০৳ এবং — নামে ডিসি অফিসে কর্মরত একজনকে ১০,০০০৳ টাকা পরিশোধ করার পর ২য় দিনেই আমি সনদ সংগ্রহ করি। — মোবাইল নাম্বার — — মোবাইল নাম্বার —

ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH3L6BA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

LGED লাইসেন্স নবায়ন নোয়াখালী

নোয়াখালী LGED লাইসেন্স নবায়ন বাবদ ২৩০০ টাকা। কিন্তু হিসাবরক্ষন ৩০০০ টাকার নিছে নেয় না। ২৫০০ টাকা দিলে বিভিন্ন রকম জটিলতা দেখায়। LGED তবে মোট ১৭০০ লাইসেন্স রয়েছে।

মাইজদী, সদর, নোয়াখালী, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT2QNLQR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

মোবাইল ফোন উদ্ধার

হারানো ফোন উদ্ধারের জন্য জিডি করে। পুলিশ ফোন পায় এবং ফোন নিতে গেলে উক্ত টাকা দাবি করে।

শ্রীপুর, গাজীপুর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৬ বার দেখা হয়েছে DKYE2BCG
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Birth certificate Issue

After correceting/reissuing my wife's birth certificate, they sent it for approval to the Jamalpur Sadar DC office. They demanded 1500 Tk. But finally I sent it via my political friend. But still now this correction has not been done yet.

Jamalpur, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYEFX2XF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফায়ার লাইসেন্স নবায়ন

উপায় নাই।।লাইসেন্স রিনিউ করতে হলে টাকা লাগবে, যতই আপনি কম্পলাইন থাকেন না কেন?? ফায়ার সাভিস একটা করাপ্টেড প্রতিষ্ঠান।।

শহর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK4HYWBJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৭৫

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর।

ট্রেনের টিকিট স্ট্যান্ডিং, ১৭৫ টাকা। বেনাপোল এক্সপ্রেস। ঢাকা - ফরিদপুর। ট্রেন ছাড়ার আগে আমি প্ল্যাটফর্ম থেকে টিটি এর কাছে বললাম ভাই আমার ১ তে স্ট্যান্ডিং টিকিট দিন। উনি ভাড়া দ্বিগুণ চাইলো। বললাম ভাড়া তো এত না। বলল এটাই ভাড়া। আমাকে কোনো কারণ ছাড়াই জরিমানা টিকিট দিয়ে দিলো। যেখানে আমি তখনও ট্রেনে উঠি নাই। আমার কাছে এটা খুবই বিব্রতকর লাগলো।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKK3GNY2
মন্তব্য