সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

ড্রাগ লাইসেন্স

ড্রাগ লাইসেন্স করতে গেছি ২০০০০ গুস দেওয়া লাগছে। কোনো কথা নাই এটা লাগবে।

বাগেরহাট, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHMWXRF7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি পুলিশ ক্লিয়ারেন্সে করার জন্য যাবতীয় কাগজপত্র জমা দিতে গিয়েছিলাম, তারা আমার কাছে খরচের টাকা চেয়েছিল।তারা বলেছে খরচের টাকা দিলে ক্লিয়ারেন্স টা তাড়াতাড়ি হয়ে যাবে পরে আমি ৪০০ টাকা দিয়েছি।

কুমিল্লা চৌদ্দগ্রাম, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTG75Y9V
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

টিসিবি ডিলার নিয়োগে।

টিসিবি ডিলারশিপ নেওয়ার জন্য এই টাকা দাবি করেছে।

ঢাকা কারন বাজার টিসিবি ভবন।, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK23CUSW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস

আমার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা হইছে এবং সেটার তদন্তের দায়িত্ব পেয়েছে উপজেলা শিক্ষা অফিসার, তিনি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তদন্ত করার জন্য নির্দেশ দেন।আমার নির্দোষের পক্ষে সকল প্রমানাদি দেখানোর পরও আমার কাছে ২০০০০ হাজার টাকা দাবি করে। আমি জোর অনুরোধ করার পর বলে আপনি নির্দোষ হলেও আপনার বিপক্ষের লোকজন আমাকে অনেক টাকা অফার করে। আমাকে এই টাকা নাতিলে কিভাবে মামলাটা ফাইনাল দিবো!

আমতলী, বরগুনা, বরিশাল ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে BRTMPTNW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কেনা

রাউজান পোস্ট অফিস থেকে সঞ্চয়পত্র কিনতে গেলে তারা চা পানি বাবদ ৩ হাজার টাকা চাইল।আমি দুই হাজার দিয়েছিল।সেখানে উপস্থিত যতজন সঞ্চয়পত্র কিনতে বা রিন্যু করতে গিয়েছিল সবার থেকে সে রকম বলে টাকা নিয়েছিল।

রাউজান, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTPMNTZM
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জাতীয় পরিচয় পত্র মানে আইডি কার্ড বানাতে গেলে ২ হাজার টাকা ঘুষ দিতে হয়েছে।

আমি আমার স্ত্রীর জাতীয় পরিচয় পত্র করার জন্য একটি কম্পিউটারের দোকান থেকে অনলাইনে সবকিছু আবেদন করে সরকারি খরচ বিকাশে পেমেন্ট করে ফাইলটি নিয়ে রাউজান নির্বাচন অফিসে জমা দিতে গিয়েছিলাম।যেহেতু সেখানে পিংঙ্গার প্রিন্ট ও আই কনটেক দিতে হবে।ওরা বলে দিল হবে না।আমি অনুরোধ করলাম আমাদের আইডি তো এখানেই করতে হবে। বলতেছে এখন আপাতত আইডি করা বন্ধ আছে।পরে আসিয়েন।তখন আমি বললাম খরচ যা লাগে আমি দিব আপনারা করে দেন।তখন একজন বলে উঠল দুই হাজার টাকা লাগবে।আমি দিলাম।তারপর তারা সাথে সাথে পিংগার প্রিন্ট ও আই কনটেন্ট নিয়ে নিল।এক সপ্তাহ পর আইডি কার্ডও দিয়ে দিল।

রাউজান, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTK5Y58K
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পল্লি বিদ্যুতে হয়রানির অভিযোগ

আমার গ্রামের বাড়িতে দীর্ঘদিন ধরে বিদ্যুত বিচ্ছিন্ন অবস্থায় ছিলো। তাই আমি বিদ্যুত সংযোগ এর জন্য পল্লিবিদ্যুতে আবেদন করি। প্রায় ২মাস পর আমার নামে মিটার আসে। আমি এই মিটার এত জন্য সরকারি যাবতীয় সকল খরচ পরিশোধও করি। কিন্তু বিপত্তি বাধে মিটার লাগানো কে কেন্দ্র করে। আমার এলাকার সাব স্টেশনে আমার নামে মিটার আসা সত্ত্বেও ঘুষ নেওয়া কে কেন্দ্র করে আমার মিটার টিকে প্রায় দেড় মাস যাবত আটকে রাখা হচ্ছে। স্থানীয়দের ভাষ্য মতে, যিনি মিটার লাগিয়ে সব ফিটিং করে দিবেন তাকে অতিরিক্ত ৫হাজার থেকে ৭হাজার টাকা না দিলে তিনি মিটার লাগিয়ে দেন না। গ্রামের প্রায় সব মানুষ এভাবেই তাকে বা তার প্রতিষ্ঠান কে ঘুষ দিয়ে বিদ্যুত সংযোগ নেয় কিন্তু একজন সচেতন নাগরিক হিসেবে ঘুষ না দেওয়ায় আমার বিদ্যুত সংযোগ কোনোভাবেই দেওয়া হচ্ছে না।

বেলাব, নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE3MNY6
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০০

নাগরিকত্ব সনদ , দ্বৈত নামের সনদ উত্তোলন

আমি আমার চাকুরীর জন্য নাগরিকত্ব সনদ এবং আমার বাবা মায়ের নাম সংশোধনের জন্য দ্বৈত নামের সনদ উত্তোলন করতে গিয়েছিলাম। প্রত্যেকটার জন্য ( বাংলা ১ কপি+ ইংলিশ ১ কপি) ২০০ টাকা করে দাবি করে। কিন্তু আমি আগে থেকেই prottoyon.live ওয়েবসাইট থেকে সব কাজ কমপ্লিট করে রাখি। এমনকি সরকারি ফি প্রায় ৩২ টাকার মতো প্রত্যেকটার জন্য , পরিশোধ করে দেই অনালাইনে। কিন্তু ইউনিয়ন পরিষদের কম্পিউটার অপারেটর আমার থেকে অফিস খরচ বাবদ ২০০ টাকা করে মোট ১০০০ টাকা দাবি করে । পরবর্তীতে আমি ৬০০টাকা দিলে সে কাগজগুলো প্রিন্ট করে দেয়।

দুর্গাপুর ইউনিয়ন পরিষদ, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTK37SB2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ইউনিয়ন পরিষদের চৌকিদার টেক্স

—য়ের জন্ম নিবন্ধন করা হয়নি। যখন এমার্জেন্সি সময় হয়ে গেছিল তখন করতে গেছিলাম, চৌকিদারী ট্যাক্স নামে একটি তারা একটি ট্যাক্স নেয় যেটা সাধারণত ১০০ টাকা। কিন্তু আমার এমার্জেন্সি বুঝতে পেরে আমার কাছ থেকে 300 টাকা নেয়। এবং আমি দিতে বাধ্য হই।

গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়ন।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNVXBF5C
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

বিষয় ঃ মুক্তাগাছার পুলিশ মানুষকে পাগল বানায়

সেবাটি পুলিশি সেবা ,আমি বিদেশ থেকে 2019 সালে আসার পর এলাকার স্থানীয় নেতাদের সাথে জামেলা ( দালাল ) হয় । এর পর আমি পুলিশের কাছে আসি থানায় পুলিশের এস আই এবং ভারপাপ্ত র্কমর্কতা ্ওসি আমার মামলা না নিয়ে নেতাদের পক্ষ নিয়ে র্ধমীয় ্ও রাজনৈতিক সহিংসতা সৃষ্টি করে হিন্দু সমপদ্রায় আমাকে আনেক মারে এবং মানসিক রোগী বানিয়ে রাখে আজ পর্যন্ত আমি এই র্ধমীয় ্ও রাজনৈতিক সহিংসতার বিচার চেয়েছিলাম আমাকে তারা মানসিক সমস্যা মনে করে । আমি আজ্ও আ্ওমী লীগ এবং বিএনপির সন্তাসীর কাছে জিম্মী হয়ে আছি । আমি মুক্তাগাছার থানার কথা বলছি গ্রাম : রায়থোরা ,মানকোন

মুক্তাগাছা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZ588B3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

Factory License Renewal, Ministry of Labor & Employment

Went to update the factory license and have been paying Tk. 5,000 to Tk. 10,000 each year to get the factory license updated for the last couple of years. This year, we had to pay a total of Tk. 25,000 to get the Factory License updated, just because a new inspector (—) and other colleagues got appointed. They wanted Tk. 30,000 but when we asked why the huge increase should be paid, they answered that they have not come to the seat (designation) for free as well and indirectly threatened us by saying that they we would face unnecessary problems if they come to visit our premises. Had no options other than paying the amount and just get the work done.

I.R.I Road, Tongi, Gazipur, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9Y5UTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৯.০০ লাখ

আঞ্চলিক পর্যায়ে রাস্তা করা

রাস্তা নির্মাণের কাজের জন্য স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা প্রথমে ১১% হারে অতিরিক্ত অর্থ দাবি করেন। পরে দর-কষাকষির মাধ্যমে বিষয়টি ৮% হারে নির্ধারণ করা হয় এবং সেই অনুযায়ী ৩,৯০,০০০ টাকা প্রদান করা হয়েছে।

sylhet, সিলেট ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে SYRXYEUG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের কারখানা লাইসেন্স নবায়ন।

আমার এক্সপোর্ট ওরিয়েন্টেড কারখানার লাইসেন্স নবায়ন করার জন্য অফিসিয়াল ফি এর বাইরেও ২৫০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। নবায়ন না করলে বায়ার নষ্ট হয়ে যেত। এজন্য চাহিত টাকা দিতে বাধ্য হয়েছি।

ঢাকা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVCSA6W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Jarina Mofzol City Corporation College

আমার ছোট ভাইকে HSC 2 nd year এ ভারতি করাতে গিয়েছিলাম। ভরতি বিষয় এ দায়িত্তরত — নামক একজন লোক আমার থেকে টাকা দাবি করে। সে বলে কিছু খরসাপাতি করতে হবে।

Chattogram, halishahar,, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTWSFEWX
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১

মাধক বিক্রি করে পুলিশ জেনেও তাদের ধরে না। অন্য ছোট ব্যবসায়ীদের ধরে কিন্তু তাদের ধরে না তার মানে

মাধক বিক্রি করে পুলিশ জেনেও তাদের ধরে না। অন্য ছোট ব্যবসায়ীদের ধরে কিন্তু তাদের ধরে না তার মানে কি তাদের থেকে ঘুস নেই। জেলাঃ কিশোরগঞ্জ, উপজেলাঃ কটিয়াদী, ইউনিয়নঃ মুমুরদিয়া, গ্রামঃ বাহেরপাথরের —ের ৩ ছেলে ও —র ছেলেরা এবং —, তাদের জালায় এলাকার সবাই অতিষ্ঠ, প্রশাসন ও মুখ বন্ধ কেউ কথা বললে তাদের বিরুদ্ধে অনেক জুলুম অত্যাচার করে, সবাইকে বাঁচানোর জন্য এগিয়ে আসুন।

কিশোরগঞ্জ, কটিয়াদী, মুমুরদিয়া ইউনিয়ন, বাহেরপাথর, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৭ বার দেখা হয়েছে DKKM78GX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

NID Registration

NID er jonno chobi tular jonno sms ashlew ami chakrir karone somoy moto chobi tulte jete parini, jokhon jai tokhon nirbachon office theke bole pore abar sms pathale ashte onnthay 3000 taka diye ekhoni chobi tula jabe. Pore ami 2500 takay raji hoi.

Shariatpur Shadar, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK7EXHF9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

ইউনিয়ন নির্বাচনে কেন্দ্র পরিবর্তনের জন্য

নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৮ নং মোহাম্মদপুর ইউনিয়নে বিভিন্ন ওয়ার্ডে কেন্দ্র পরিবর্তন করার জন্য অনেকে দরখাস্ত জমা দেয় থেকে যখন কেন্দ্র পরিদর্শনে আসে অফিসার তারা কেন্দ্রকে যাওয়ার ইচ্ছা মতো রাখার জন্য অফিসারকে ঘুষ প্রদান করে।

নোয়াখালী সুবর্ণচর, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTVTGLN3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সোনালী ব্যাংকের একাউন্ট

আমি আমার আপন চাচাকে সাথে নিয়ে সোনালী ব্যাংকের একাউন্ট খুলতে গেছিলাম ২০২৩ সালের শেষ দিকে। উল্লাপাড়া শাখাতে। ওখানে কুঁজো করে এক অফিসার ছিল সে একাউন্ট খুলে দিয়ে তিনশো টাকা চা খাওয়ার জন্য দাবি করে।পরে দেই নাই।তখন ও এবং ওখানকার কম্পিউটার অপারেটর সহ আমার সাথে খারাপ ব্যবহার করে। পরে থেকে সবাই কে সোনালী ব্যাংক এরিয়ে চলার পরামর্শ দেই। আমি চাই এসব দুর্নীতি বাজ দের পে স্কেল বন্ধ হোক। এদের ক্রসফায়ার করা হোক।

উল্লাপাড়া, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RJ6TAT5Y
মন্তব্য