সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৯,০০১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৬ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫০

জন্ম নিবন্ধন করতে

আমি আমার ছেলের জন্ম নিবন্ধন করতে গিয়েছিলাম আমাদের ইউনিয়ন পরিষদে , ওনারা আমার কাছ থেকে ৩৫০ টাকা দাবি করে কাজটি করে দিতে। আমি যখন তাদের সরকারি ফি ৫০ টাকার এর কথা বলি তখন তারা বলে যারা বলেছে তাদের থেকে করে নিয়ে আসেন। শুধু তাই নয় ওনারা নামের অখহর ভুল করেছে যার কারনে আবার ৫০০০ টাকা দিতে হয়েছে।

শ্রীকাইল, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJHDFXT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

থানায় অভিযোগ

নেত্রকোনা মডেল থানায় একটি অভিযোগ করতে গেলে একজন পুলিশ কর্মকর্তা ৫০০০ টাকা দাবি করেন। অভিযোগ না করে ফেরৎ আসতে চাইলে তিনি ভূল ভাল বুঝিয়ে টাকা এবং অভিযোগ দুটোই রাখেন।

নেত্রকোনা, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYHKZXT6
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ওয়ারিশন সনদ

ওয়ারিশন সনদপত্র নিতে গেলে পরিষদ সচিব 1000 টাকা দাবি করেন, টাকা দিতে রাজী না হওয়ায় সেবাটি দিতে অস্বীকৃত জানায়। এখন ঐ অবস্থায় আছে টাকা দিলে সনদ পাব, টাকা না দিলে সনদ পাব না। দেখার কেউ নেই।

1নং কামারপুকুর ইউপি, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNY88ZN2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

বয়স নির্ধারণের প্রত্যয়নপত্র

আমি আমার বয়স সংশোধনের জন্য সিভিল সার্জনের কার্যালয় থেকে একটি প্রত্যায়ন পত্র নিতে যাই। আমার জানামতে এটা বিনা মূল্যে প্রদান করা হয়। কিন্তু অফিসের কর্মচারীরা আমার কাছে ১০ হাজার টাকা দাবি করে। পরবর্তীতে ৭ হাজার টাকা দিয়ে আমাকে নিতে হয়। সেটাও ২ সপ্তাহের মত আমাকে ঘুরতে হয়।

সাতক্ষীরা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHWF459S
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

এনআইডিতে আমার নামের বানান সংশোধন এবং মায়ের নামের লাস্ট নেইম বানান সংশোধন

আমার নামের বানান ভুল প্রিন্ট হয়ে আসে যখন এনআইডি হাতে পাই, সেই সাথে আমার মায়ের লাস্ট নেইমও ভুল আসছে, কিন্তু আমি যখন ভোটার হই, তখন আমি সব কিছু ঠিক মত লিখে দিছিলাম ফর্ম-এ। এনআইডি কার্ড পাওর পর যখন ঠিক করার জন্য আবেদন করি অনলাইনে, তার পর অনেক দিন পেন্ডিং অবস্থায় পরে থাকে আবেদন, তারপর অফিসে (আগারগাও) গিয়ে কথা বলি, তারা বলে দেখবে। বের আসছিলাম অফিসের একলোক আমাকে গেটের সামনে থেকে ডেকে চায়ের দোকানে নিয়ে যায়। পরিচয় দেয়, সেই এই অফিসেই চাকরি করেন, আইডি কার্ড দেখালো, আমিও এই লোকে অফিসে দেখছি। পরে আমার প্রব্লেমের ব্যাপারে জানতে চান, শোনার পর ২৫,০০০ টাকা দাবি করে, বলে এখন টাকা দিলে আজকেই কাজ হয়ে যাবে। আমি ফোন নাম্বার নিয়ে চলে আসি, আমার ফোন নাম্বার রেখে দেন, তার পর এক সপ্তাহ আমাকে অনেক বিরক্ত করেন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKY652PL
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

জাতীয় পরিচয়পত্র সংশোধ

অনলাইনে সংশোধনের আবেদন করে ৬ মাসঘোরাঘুরির পর দালালের মাধ্যমে ৫০০০০/- টাকা দিয়ে পাঁচটি অনুমোদন করা হয়েছে দুই দিনের ভিতর

খুলনা, খুলনা ২৭ আগস্ট ২০২৬ ৪ বার দেখা হয়েছে KHL27UZA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ইসলামিক ফাউন্ডেশন ( গণশিক্ষা মক্তব)

ইসলামিক ফাউন্ডেশন গণশিক্ষা কার্যক্রমের অংশ, সকাল বেলা মক্তব পড়ানোর সার্কুলার হলে আবেদনের পর যানতে পাড়ি যোগাযোগ ছাড়া হবে না। যোগাযোগ করলে বলা হয় এক লক্ষ ৫০ হাজার অনেকেই দিচ্ছে সেই জন্য তাকে ১ লক্ষ টাকার ঘুষ দেওয়ার কথা বললে উপজেলা দায়িত্বরত কোন মতে রাজি হয়। অগ্রীম ২০ হাজার নিয়েছে ৬ মাস পার হলেও টাকাও নাই চাকরিও নাই। এই অবস্থায় আছি।

পঞ্চগড়, তেঁতুলিয়া।, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNQEWQ2U
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

New Voter Registration

নতুন ভোটার নিবন্ধন এর জন্য সব ডকুমেন্ট ঠিক থাকার পর ও জন্ম নিবন্ধন অনলাইনে দুইটা হওয়ার বলে একটা ডিলিট করা র জন্য পরে ৫০০০ টাকার বিনিময়ে কাজটা হয়।

Lalbagh area, Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQLJ4KF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০০ লাখ

VAT

আমার কাছে কিছু ডকুমেন্ট চেয়েছে যা অনেক আগের এবং বর্তমানে সব দুকুমেন্ট আমার আপ টু ডেট আছে। উনি ইচ্ছে করে আমাকে হেঁসেল এ ফেলে টাকা দিতে বাধ্য করেছেন। ২০১৪ সাল থেকে সকল কাগজ পত্র চেয়ে হয়রানি করে টাকা নিয়ে গেছেন।

Dhaka, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKDUZQ9L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

থানার পুলিশ, রামপুরা থানা

আমার বাসা বনশ্রী রামপুরাতে। বাসার পিছনে সারা দিন মাদকাসক্ত, মাদকসেবন, মাদক কেনা বেচার রমরমা বাজারে পরিনত হয়েছে। পুলিশ কে জানালে বলে অইটা আমাদের এরিয়া না। কিন্তু খোজ খবর নেয়ার পর জানতে পারলাম কিছু পুলিশ নিজেই এই সবের সাথে জড়িত। কিছু দিন হই হুল্লুর হয়, আবার জেই লাউ সেই কদু। কে শোনে কার কথা। থানায় গিয়ে অভিযোগ করতে গিয়ে ছিলাম একজন পুলিশ বলে কিছু মাল পানি দেন কাজ করে দিচ্ছি, জিজ্ঞাসা করলাম কত টাকা? তিনি বললেন : দেন লাখ২-৩ সব সেটেল করে দিচ্ছি। বুঝলাম এই দেশে থাকতে হলে — মতো মানুষ মেরে থাকতে হবে। তা ছাড়া জাহান্নামে কস্ট নিয়ে বেচে থাকতে হবে। আল্লাহর গজব এই দেশের মানুশের উপর শুধু শুধু দেন না, এই সব পাপের প্রায়শ্চিত্ত ফল স্বরূপ দেন।

রামপুরা বনস্রি, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK49DF42
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

নাম প্রকাশে প্রত্যয়ন

নাম প্রকাশে প্রত্যয়ন পত্র করার জন্য সরকারি কোন ফি লাগেনা , তা সত্ত্বেও আমার ইউনিয়ন পরিষদে ফর্ম পূরণের জন্য ১০০ টাকা চায় ভিতরে কর্মরত কম্পিউটারে লেখালেখি করা ব্যক্তি, এর পর প্রত্যয়ন পত্র সিগনেচার করার জন্য আমার কাছে সব প্রমাণ থাকা সত্ত্বেও ইউনিয়ন পরিষদের সচিব ২০০ টাকা সরাসরি চায়, চেয়ারম্যানের দায়িত্ব পালন করা প্রশাসক এর সিগনেচার নিজে গিয়ে করে নিব বললে উনি মানা করেন , এবং বাধ্য হয়ে আমি টাকা দেই ।

শিবপুর, নরসিংদী, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5AQFME
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জেলা প্রশাসকের র্কাযালয় এর অধীন ভূমি রের্কড অফিস থেকে ভুমি অধিগ্রহনের একটি পের্পাস তোলার বিসয়ে।

আমি গত 08-03-2026 ইং তারিখে ভুমি অধিগ্রহন মামলার একটি কাগজ উঠানোর জন্য নির্ধারিত কোর্ড ফি দিয়ে আবেদন করি। তারপর জিজ্ঞেস করি কত দিনের মধ্যে কাগজটা পাব তখণ অফিসের লোক বলে 1000 এক হাজার টাকা দিলে এক সপ্তাহের মধ্যে পাবেন আর টাকা না দিলে কবে নাগাদ পাবেন বলতে পারবো না। আজ 27-08-2026 তারিখ এখনো কাগজটা পাইনি। এখন বলছে টাকা দিলে আজকেই পাবেন।

সিরাজগঞ্জ জেলা প্রশাসকের রের্কড অফিস।, রাজশাহী ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ32U8U5
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police clearance

আমি পুলিশ ক্লিয়ারেন্স করার জন্য সরকারের নিয়ম অনুযায়ী সফল কাগজপত্র দিয়ে পুলিশ ক্লিয়ারেন্সটি উপজেলা থানায় জমা দিয়েছি। কিন্তু দশ দিন অতিক্রম করার পরও আমার পুলিশ ক্লিয়ারেন্স তিন নাম্বার স্টেপের তদন্ত দিন আছে, কিন্তু আমার নামে কোন প্রকার মামলা বা অপরাধ নেই। এ আগে যখন আমি একবার পুলিশ ক্লিয়ারেন্স করতে দিয়েছি তখন আমার থেকে এক হাজার টাকা চাওয়া হয়েছে এবং আমি তা না দিয়ে উনার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছি। যার প্রেক্ষিতে আমার মনে হচ্ছে আমি যখন এক বছর পর আবার পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য গিয়েচি তাই আমার কাজে বিলম্ব করা হচ্ছে।

Lakshimpur, চট্টগ্রাম ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWYMVS8
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন এন আই ডি আবেদন

দিনাজপুর জেলা নবাবগঞ্জ থানার নির্বাচন অফিসে আমি নতুন ভোটার হওয়ার জন্য যাই আমার একটা কাগজে অল্প একটু সমস্যা থাকার কারণে উনারা আমার থেকে ৩ হাজার টাকা দাবি করে আমার কথা হয়েছে টাকা দিয়ে যদি সমাধান হয় তাহলে তো এমনি ও সমাধান হয়তো!

দিনাজপুর, রংপুর ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN9HN7UY
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

গ্যাস লাইনের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণের টাকা উত্তোলন এর জন্য

ধনুয়া থেকে ময়মনসিংহ পর্যন্ত গ্যাস লাইন প্রকল্পের জন্য অধিগ্ৰহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ চার লক্ষ টাকা উত্তোলন এর জন্য পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করে। আমরা এত টাকা দিতে পারবোনা মর্মে জানালে আমাদের ফাইল রেখে দেয় এবং পরবর্তীতে আমাদের ফোন করা হবে এই বলে বিদায় করে দেয়, কিন্তু কবে নাগাদ আমাদের টাকা উত্তোলন করতে পারব তা জানানো হয় নাই। তারপর দেড় মাস পার হয়ে গেলেও আমাদের ফোন দেয়া হয়নি। ডিসি অফিসের এল,এ শাখায় জানতে গেলে কার্যক্রম চলছে বলে বারবার বিদায় করে দেয়।

ময়মনসিংহ, ময়মনসিংহ ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYF99AWP
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশগত ছাড়পত্র নবায়ন

পরিবেশগত অধিদপ্তর, নারায়ণগঞ্জ অফিস থেকে লাইসেন্স নবায়নের জন্য ৫০ হাজার টাকা দাবি করে। টাকা না পেলে ফাইল পরে থাকবে। এবং এমন সব শর্ত আরোপ করে যে টা আমার কারখানার জন্য প্রযোজ্য নয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4WT6WV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চুরিকৃত মোবাইল উদ্ধারের পর পুলিশকে ঘুষ দিয়ে মোবাইল নিতে হয়েছে

আমার স্ত্রীর মোবাইল রিক্সায় হারিয়ে যায় কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলায়, আমরা ২ দিন পর IMEI নাম্বার সহ থানায় জিডি করি এবং প্রতিকার চাই। তার কিছুদিন পরে আমাদের ডেকে বলা হয় কম্পিউটারের দোকানে, যে ৪০০০/- টাকা দিলে পুলিশ উদ্ধার করে দিতে পারবে। আমরা নিরুপায় হয়ে টাকা দেই এবং সে পুলিশ জুড়াজুড়ি করে কম্পিউটারের দোকানে বসে ভিডিও করে রাখে যে টাকা দিতে হয় নাই এমনিতেই পুলিশ আমাদের মোবাইল উদ্ধার করে দিয়েছে এসব। ইনশাল্লাহ আল্লাহ এটার বিচার করবেন।

কিশোরগঞ্জ জেলা, অষ্টগ্রাম উপজেলা, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKRS96PY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

ট্রেনের টিকেট

টিকেট কাটতে গেলে সিট থাকলেও বলে সিট নেই তারপর বলে এতো টাকা দিতে পারলে সিট হবে, সব ট্রেনের জন্যই এমন করে কাউন্টার এ

কমলাপুর রেলওয়ে স্টেশন, ঢাকা ২৭ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCKR87D
মন্তব্য