সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Counsellor Office

এনআইডি কার্ডের জন্য কাউন্সিলর এর সিগনেচার লাগতো, কাউন্সিলর অফিস থেকে কাউন্সিলর এর কাছে document গুলো পৌঁছানোর জন্য নাকি "খরচ" লাগবে। রীতিমতো প্রতিটা application এর জন্য ওরা এভাবে ঘুষ দাবি করে।

Dhaka, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVQW53E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন ট্রেড লাইসেন্স আবেদন

ট্রেড লাইসেন্স এর আবেদন পত্রে ১১৫০ টাকা লিখা থাকলেও তারা জোরপূর্বক আমার নিকট হতে ৬১৫০ টাকা আদায় করে। কোন উপায়ান্তর দেখে আমাকে বাধ্য হয়ে এই টাকাটা পরিশোধ করতে হয়। নাইলে আমার লাইসেন্স না দেয়ার হুমকি দেয়া হয়।

নারায়ণগঞ্জ, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKQACNWU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

বিদ্যুৎ অফিস মিটার চেঞ্জ করতে গিয়ে

আমি যে বাসায় থাকি সে বাসার একটা মিটার নষ্ট হয়ে যায। মানিক মিটার চেঞ্জ করে দেওয়ার পর।পুরাতন মিটার য়ে দিয়ে টাকাটা ছিল সেগুলো যখন রিফিল করতে চাই। তখন আমর টাকায় ঘুষ নিয়েছি। টাকা না দিয়ে মিটারের টাকা দিবে না।

চট্টগ্রাম আগ্রাবাদ, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTL8ZQTL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

Bmet certificate

সাইনবোর্ডে শুধু রেজিষ্ট্রেশন এর টাকা লেখা এবং তা পরিশোধ করার পরেও ডাটা এন্ট্রির নাম করে অবৈধ ভাবে ২০০ টাকা এক্সটা নেওয়া হয়েছে।

Cumilla, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDWNW93
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

ঔষধ প্রশাসন অধিদপ্তর এর প্রোডাক্ট লাইসেন্সিং, ম্যানুফ্যাকচারিং লাইসেন্স এবং অন্যান্য সেবা

আমাদের ফ্যক্টরির লাইসেন্স নবায়নের জন্য ডিজি স্যার এর অনুমোদেন পর, লাইসেন্স টি তথাকথিত ডিরেক্টরআটকে রেখে ফোন করে দেখা করতে বলে। দেখা করার উদ্দেশ্য হল টাকা দিতে হবে। তাদের নূন্যতম ডিমান্ড ১০,০০০ টাকা। পরবর্তীতে সেই টাকা দেয়ার পর লাইসেন্সটি প্রদান করে। অথচ সেই একই কাজ ফ্যাক্টরী তাদের কলিগ পরিদর্শণ করে অলরেডি ৬০,০০০ টাকা নিয়েছে। যদি টাকা না দেয়া হতো তাহলে তারা নানা রকম হয়রানি করত। ঔষধ প্রশাসনের ৯৮% কর্মকর্তা ও কর্মচারী ঘুষ খায়। এর একটা ব্যবস্থা করা দরকার। একটি প্রোডাক্ট রেজিষ্ট্রেশন করতে বছরের পর বছর সময় লেগে যায়। কোন ঔষধ বা মেডিক্যাল ডিভাইস রেজিষ্ট্রেশন করতে ৬-৮ টি ধাপ অতিক্রম করতে হয়। সরকারি ফি এর পাশাপাশি কত টাকা যে ঘুষ দেওয়া লাগে তার হিসাব দেওয়া কঠিন।

মহাখালী, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK4MU2NT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

বদলী বানিজ্য

সিলেট জেলা পুলিশ লাইন্স রিজার্ভ অফিস এর রিজার্ভ অফিসার এসআই — দীর্ঘদিন যাবৎ উক্ত অফিসে কর্মরত থেকে পুলিশের অধিনস্থদের ভালো থানায় বদলী করে দিবেন মর্মে বদলী বানিজ্য করে আসিতেছেন।

সিলেট, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYJECGZF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ট্রেন সার্ভিস

চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রী বসানোর অভিযোগ বরাবর মহাপরিচালক/সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাংলাদেশ রেলওয়ে বিষয়: চিত্রা এক্সপ্রেসে টিকিটবিহীন যাত্রীকে অর্থের বিনিময়ে আসনে বসানোর অভিযোগ। জনাব, খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেসের নন-এসি শোভন চেয়ার কোচে টিকিটবিহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে খালি আসনে বসানোর অভিযোগ রয়েছে। কোনো বৈধ টিকিট বা রসিদ দেওয়া হয় না। এতে রেলওয়ের রাজস্ব ক্ষতি ও টিকিটধারী যাত্রীদের প্রতি অন্যায় হচ্ছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি। অভিযোগকারীর পরিচয় গোপন রাখার অনুরোধ রইল। স্থান: খুলনা–ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস কোচ: নন-এসি শোভন চেয়ার ধন্যবাদান্তে, একজন সচেতন যাত্রী

খুলনা, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHBFZU8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

CR মামলার প্রতিবেদন পক্ষে দিবে বলে ঘোষ

ফেনী কোর্টে একটা ব্যবসায়িক লেনদেনের ব্যাপারে মামলা করলে পিবিআই তে মামলাটা তদন্তের জন্য গেলে ওই পুলিশ অফিসার ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে এবং দি পরবর্তীতে বিবাদী থেকে 2 লক্ষ টাকা নিয়ে আমার 50 হাজার টাকা খেয়ে আমার বিপক্ষে বিবাদীর পক্ষে রিপোর্ট দায়ের করে আশ্চর্য বিষয় হলো ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে আজ পর্যন্ত কোন আইনি পদক্ষেপ নেইনি প্রশাসন আমি পুরো নাম ঠিকানা তার ভিপি নম্বরসহ সবগুলা প্রকাশ করতে চাই যদি এই সাইটটা আমাকে সাহায্য করে ছবিও দেব

ফেনী, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ6KQVJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

বাংলাদেশ টেলিটক

টেলিটকের টাওয়ারে বিভিন্ন কাজ সম্পন্ন হওয়ার পরে, জোনাল অফিস থেকে একটা ডকুমেন্ন্ট করাতে হয়। এ ডকুমেন্টস বাবদ সামান্য কিছু টাকা বরাদ্দ থাকলেও। তারা প্রতি সাইটের জন্য ৮ থেকে ১০ গুন টাকা দাবি করেন, অন্যথায় তারা কাজের বিভিন্ন ভুল ধরেন, প্রোডাক্ট এর বিভিন্ন ভুল ধরেন, আর এভাবেই তারা ঠিকাদার কোম্পানিগুলোকে হয়রানির মুখে ফেলেন।

কিশোরগঞ্জ, ময়মনসিংহ ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYQCZ2M9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশের নাস্তা খরচ,

সব অনুমতি থাকার পর ও, কিছু জিনিস থানা থেকে নিয়ে আসার জন্য। নাস্তা খরচ দিতে হয়েছে। 😀

চকরিয়া, চট্টগ্রাম ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJ7NT4G
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

RJS তে AGM ফেইল হলে যেখানে কোর্ট থেকে ওর্ডার লাগে। সেখানে অবৈধ ভাবে কোর্ট ওর্ডার ছাড়া পাস দিয়ে দেয়।

Rjsc তে AGM বা বার্ষরিক রিটার্ন করতে হলে আগে কোম্পানির নামে ওডিটি করতে হয়। প্রতিবছর এমন সঠিক সময়ে ওডিট করা লাগে। যদি ওডিট ফেল হয় বা DVC ফেল হলে কোর্ট থেকে পার্মিশন এনে তার পরে রিটার্ন দাখিল করা লাগে। বাট তারা তা অবৈধ ভাবে কোর্ট পার্মিশন ছাড়া নিজেরা পাশ করে দেয়। মোটা অংকের টাকা নিয়ে। তাছাড়া একটা নতুন কোম্পানির রেজিষ্ট্রেশন করতে হলে ভিতরে অফিসারদের ২০০০ থেকে ৩০০০ টাকা ঘুষ না দিলে কোম্পানি রেজিষ্ট্রেশন করে দেয় না। বলতে গেলে ঘুষ ছাড়া কোনো ফাইল পাশ করানো যায় না।

টিসিবি ভবন, কাওরান বাজার, ঢাকা, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUA4HS3
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

নতুন ভোটার করতে অনেক দেরি করে, নিয়ম ফরম জমা পড়লেই ছবি ফিংগার নেওয়া

আমার জাতীয় পরিচয় পত্র হয়নি। আমি ফরম জমা দিয়ে ঐদিনই ভোটার হতে চাচ্ছে। কিন্তু নির্বাচন অফিস কর্মকর্তা বলে যে ১৫ দিন এক মাস পরে আসতে কিন্তু হেড অফিসের খোঁজ নিয়ে জানলাম দিনে দিনে ছবি তুলে সংগ্রহ করার নিয়ম। কিন্তু সেটা তারা করেনা। এনআইডির জন্য দিনের পর দিন অসংখ্য নাগরিক ঘোড়া ঘোড়া এটা অবান্তর

মেহেরপুর, খুলনা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHX8J629
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

এন আইডি সংশোধন

এন আইডি সংশোধন এর জন্য আমি উপজেলা নির্বাচনি অফিসে যাই সেখানে আমার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবি করা হয়। পরে ১৫ হাজার টাকা দিয়ে সংশোধন করি।

শহর, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZMNVGM
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

পুলিশ কনস্টেবল নিয়োগ

আমার বড় ভাই, পুলিশ কনস্টেবল পদে চুরান্ত মেডিকেল বাদ দেওয়া হয়। বলা হয় টাকা আনছেন। খাতায় দেখা হয় নাম আছে কিনা। টাকা অভাবে যুগ্যতা থাকার পরেও চাকরি পাইনি আমার বড় ভাই। অথচ ৪০ কেজি বডি নিয়ে ৫.৪" এসব ছেলে টাকা দিয়ে চাকরি করতেছে।।স

গাইবান্ধা, রংপুর ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN5ZLFQD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

Legal aid

দেনমোহর পরিশোধের প্রথম কিস্তিতে বলা হয়েছে, ম্যাডামকে দিয়ে শুধু কাজ করান,সম্মানি দিবেন না। তারপর প্রতি কিস্তিতে ৫০০/- দিতে হয়েছিলো এবং ৪ কিস্তিকে ৬ মাস টানা হয়েছে, প্রতিপক্ষকে নূন্যতম নির্দেশনা দেয়া হয়নি।

Gazipur, ঢাকা ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKLVELJ2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ভাতার আবেদন

আমার বাবা মারা গেছে 2011 সালে। 2024 সালে আমার মা বিধবা ভাতার আবেদন করা জন্য ইউনিয়ন আমাদের ওয়াডের মেম্বারে কাছে গিয়ে ছিলেন মেম্বার এটি করার জন্য 1000 টাকা ঘুস চেয়েছে । বাঘা ইউনিয়ন সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বাঘা ইউনিয়ন আমাদের বাড়ি । ওনার facebook Id- — নাম — 3 নং ওয়াড বাঘা ইউনিয়ন

‍Sylhet, সিলেট ২৬ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYH8VWZP
মন্তব্য