সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

CR মামলা তদন্ত হাতিয়া উপজেলা জাহাজমারা থানার ঘুস গ্রহন

আমাদের একটি সিআর মিথ্যা মামলার তদন্তের দায়িত্ব পালন করে হাতিয়া উপজেলা জাহাজমারা থানার তদন্ত কর্মকর্তা —, যিনি আমার বাবাকে হুমকি দিয়ে (২০০০০/- বিশ হাজার টাকা ) নিয়ে নেই। পরবর্তীতে মামলায় প্রতিবেদনে দেখলাম যাহা একটি মিথ্যা এবং হয়রানি মূলক ছিলো।আমাদের সবাইকে অব্যহতি দেয়ার জন্য বলা হয়েছে।

নোয়াখালী, হাতিয়া, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTY4GXUY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন।

পুলিশ ভেরিফিকেশন এর জন্য একটা জায়গায় ডাক দেয়া হলে, সেখানে কর্মরত পুলিশ টি ২০০০টাকা চেয়েছিল । পরবর্তিতে , অনুরোধ করাতে ১৫০০ টাকা দিতে বলে। নাছোরবান্ধা দেখে ১৫০০ দিতে হয়েছিল।

রাঙ্গামাটি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTL82UQX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জজ কোর্টের পেসকারসহ সবাই কোর্টকে নিজের ব্যবসা প্রতিষ্ঠান বানিয়ে ফেলেছে

কোর্টের মামলার নথি বের করা, নথি দেখা, কোন আবেদন জমা দেওয়া এমন কোন বিষয় নাই যে, টাকা ছাড়া হয়।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKE8WA9X
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

পদোন্নতি

সিনিয়র চিকিৎসকদের প্রাপ্য পদোন্নতি না দিয়ে চাকুরীতে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রনালয়ে। এটার কারন হিসেবে জানানো হয় রাজনৈতিক সংশ্লিষ্টতার কথা। কিন্তু কিছু সংখককে একই অভিযোগের লিস্টে নাম থাকার পরো টাকা লেনদেনের মাধ্যম্যে পদোন্নতি দেয়া হয় পরে। বাকিদের কাছেও টাকা চাওয়া হচ্ছে বিভিন্ন মাধ্যমে।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVY7J38
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

যেমন: ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন

ট্রেজারি থেকে নন জুডিশিয়াল স্ট্যাম্প উত্তোলন করতে চালান করে, কর,ভ্যাট প্রদান করার পর ও স্ট্যাম্প নেওয়ার সময় অফিসে ৩০০ টাকা প্রতি প্যাকেট এর জন্য প্রদান করতে হয়।

নীলফামারীর ডিসি অফিস, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RNPJFDNA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

আদালতে তারিখ কমানোর জন্য

আদালতে ডেট কমানোর জন্য পেসকার সাহেবের আট হাজার টাকা দিতে হয়েছে টাকা না দিলে আমার ডেট ৫ মাস পরে দিবে

যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHWUQFTJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

থানা

পারিবারিক ঝামেলার বিচার বা নালিশি বাবদ থানার একজন এস আই কে ঘুষ দিতে হয়েছিল

শ্যামনগর , সাতক্ষীরা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHPEZECT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

হাউজিং এস্টেট ঢাকা অধীনে প্লট সেল পারমিশন

সেল পারমিশন লাগবে না মর্মে যে গেজেট প্রকাশ হয়েছে তা কার্যকর করা হবে না । এখন ঘুষের রেট দশগুণ বেড়ে গেছে। পারমিশন পেতে দুই লাখ টাকা লাগবে।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUCBKGR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

সেটা ছিল ২০০৭ সালের ঘটনা। থানায় গিয়েছিলাম ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর জন্য। তত্ত্বাবধায়ক সরকারের সময়। থানার ওসি বললেন টাকা বেশি লাগবে কারন এখন ঘুষ নেওয়ার রিস্ক বেশি। একই কাজ একই থানা থেকে রাজনৈতিক সরকারের (বিএনপির সরকার) সময় করেছিল ৫০০ টাকা ঘুষের বিনিময়ে।

বাঘারপাড়া, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHRL5ESL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

এন আই ডি কার্ড সংশোধন

আমার আব্বা একজন প্রবাসী ছিলেন, প্রবাসে থাকাকালীন উনার ভিসা জটিলতার জন্য নাম পরিবর্তন করা হয়, এবং পরবর্তীতে সেই নামেই উনার এন আই ডি কার্ড হয়ে যায়। আমদের সবার ভোটার আইডি, স্কুল কলেজ সার্টিফিকেট ও উনার জমির দলিল সব খানে উনার নাম ভিন্ন হওয়ায় উনি একেবারে দেশে চলে আসার পরে আমরা সেটা সংশোধন এর জন্য আবেদন করি৷ প্রথমবার ঘুষ না দেওয়ায় আবেদনটি বাতিল হয়, দ্বিতীয় বার এলাকার এক দালালের ক্ষপ্পরে পড়ে ভুল ভাবে আবেদন করায় বাতিল হয় ৩য় বারে সব কিছু ঠিকঠাক করে এফডএফিড করে,পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে,উনার সার্টিফিকেট সব দিয়ে আবেদন করার পর সেটা উপজেলায় তদন্তের জন্য পাঠানো হয়। সেখানে এক দালাল মারফত তদন্ত পজেটিভ করানোর জন্য আমাদের ৩৫০০০ পরিশোধ করতে হয়, এবং তদন্ত পজেটিভ যাওয়ার পর আমাদের আবেদন মঞ্জুর হয়।

নাঙ্গলকোট, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTV43LVR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

WZPDCL Electricity

নতুন পোস্টপেইড মিটারের জন্য আবেদন করার জন্য নিয়েছিল। যেদিন মিটার লাগায় ঐদিন আবার দুই কর্মচারী ১০০০ টাকা নেয়। খারাপ ব্যবহার করে, আর বলে ১০ হাজার টাকা কাকে দিয়েছেন তা জানি না, না দিলে মিটার খুলে নিয়ে যাবো। মিটারের দাম ৪ হাজারও না।

Satkhira, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH5GS8CY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

নোয়াখালী জেলা কোম্পানীগঞ্জ থানা হইতে পুলিশ ক্লিয়ারেন্স আবেদন এর সাথে ১০০০ টাকা দিলে বৃহস্পতিবারে ফাইল জমা গ্রহণ এবং পরের সপ্তাহে বৃহস্পতিবারে অর্থ্যাৎ ৭/৮দিন পরে পুলিশ ক্লিয়ারেন্স এসবি অফিস থেকে সংগ্রহ করতে হয়। এছাড়া পুলিশ ক্লিয়ারেন্স যদি কোম্পানীগঞ্জ থানাতে সংগ্রহ করতে হলে ১৫০০ টাকা প্রদান করতে হয়। টাকা না দিলে, ১৫-২০দিনের পুলিশ ক্লিয়ারেন্স পাওয়া যায় না।

নোয়াখালী কোম্পানীগঞ্জ থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTW4DQCQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিয়ের কাবিন নামায় ভুল করে ঘুষ নিয়ে ঠিক করার ব্যবসা।

বিয়ের কাবিন নামায় ভুল করে ঘুষ নিয়ে ঠিক করার ব্যবসা। এইভাবে প্রায় প্রতিটি মানুষের কাছ থেকে কাবিননামায় ভুল করে টাকা ঘুষ নিচ্ছে ঠিক করার জন্য। উনি ফটিকছড়ি পাইন্দং ইউনিয়নের কাজী লোকমান। এছাড়াও সে মানুষের জায়গা জমি নিয়ে মামলা করে পরবর্তীতে সেগুলো বিভিন্ন জালিয়াতি করে তাদের থেকে কম টাকা দিয়ে কিনে নেই।

ফটিকছড়ি, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT655JXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

আমি ২০২৩ সালে এমআরপি পাসপোর্ট দিয়ে ফিঙ্গার দিতে গিয়েছিলাম কুমিল্লা ফিঙ্গার বিএমইটি অফিস।অফিস

আমি ২০২৩ সালে ফিঙ্গার দিতে গিয়েছিলাম আমার পাসপোর্ট ছিল এমআরপি। কর্মকর্তারা বলছিল এমআরপি পাসপোর্ট এর সার্ভার কাজ করছে না। ই পাসপোর্ট লাগবে। আমার তখন ভিসা হয়েছিল এবং কি ফিঙ্গার দেওয়া খুব জরুরি ছিল। আমি প্রবাসী অ্যাপ থেকে তিনশত টাকা দিয়ে আমি রেজিস্ট্রেশন করেছিলাম আমার শুধু বাকি ছিল ফিঙ্গার দেওয়া। কিন্তু সেখানে ই পাসপোর্ট এবং সার্ভার অজুহাতে আমাকে কোনভাবেই ফিঙ্গার দিতে দেওয়া হচ্ছিল না। তখন আমি পুনরায় ৩০০ টাকা দিয়ে আমি ফিগারের জন্য আবেদন করি এবং পাঁচ হাজার টাকা দিয়ে তখনই এমআরপি পাসপোর্ট দিয়ে আমি ফিঙ্গার দিই। এখনো বিএমইটি অফিসে আমার দুইটি রেজিস্ট্রেশন রয়েছে এটা সরকারি কর্মকর্তাদের ধারা হয়রানির শিকার হয়েছি।

Comilla, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8W37DG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মডেল থানায়

পাওনাদার জন্য বিচার দিয়েছিলাম থানায়, পাওনা টাকা গুলো নিয়ে দিতে হলে ওসিকে ১০ হাজর টাকা দিতে হবে।

টেকনাফ, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT5B22SL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

Somajsheba Office Er Under E Registration Krito Culb Er Committee Nobayan Approved korar Khetre

Somaj Sheba Office E Ekti Club Er Notun Committer Nobayon. Ager Committer Meyad Shesh Hoar Karone. Ami Somaj Sheba Upazila Office E Prothome Abedon Kori. Nana Talbahana kore Amader Prai 2 Month Delay Korano Hoi. Erpor Shekhane Office Khoroch Deoar Pore Jela Office Abedon Kori. Shekhane 9 Month Delay Kore Nana Excuse Dekhiye. Erpor Shekhankar Office Assisatant Amader Documents Sothik Thakar Poreo Vul Dhore 9 Month Pore Letter Issue Kore Notun Kore Documents Submit korar Jonno. Shekhane amder Submitted Copy Sothik Thakar Poreo Updated Date diye Notun Documents Submit Korte Bole Ebong Office Khorcher Kotha bole. R jodi office khoroch Na dei tahole Amader Club Er Notun Committee Er Approved na k

City Corporation, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD93A9P
মন্তব্য