জিডি
ডিজি করার জন্য কারন আমি আমার সকল শিক্ষা সনদ হারিয়ে ছিলাম। কুমিল্লা কোতোয়ালি থানার ডিউটি অফিসার এই টাকা দাবি করেন এবং আমি নিরুপায় হয়ে পরিশোধ করতে বাধ্য হই। ঘটনাটি ঘটে ২৭/৮/২৫ ইং
নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।
ডিজি করার জন্য কারন আমি আমার সকল শিক্ষা সনদ হারিয়ে ছিলাম। কুমিল্লা কোতোয়ালি থানার ডিউটি অফিসার এই টাকা দাবি করেন এবং আমি নিরুপায় হয়ে পরিশোধ করতে বাধ্য হই। ঘটনাটি ঘটে ২৭/৮/২৫ ইং
উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, শাজাহানপুর, বগুড়া। মোট টিএ/ডিএ বিলের ২৫% কর্মচারীদের থেকে কেটে নেয়। না দিলে কর্মচারীদের বিভিন্ন ভাবে হয়রানি করে।তাই দিতে বাধ্য হয়।
ঔষধের দোকানের লাইসেন্স করতে ৫০০ টাকা না আমি ঘুষ দিয়েছে।
স্থানীয় মহিলা ইউপি সদস্য বয়স্ক ভাতার জন্য ৩০০০ টাকা নিয়েছিল
আমার বাড়ি হওয়ার পরেও আমার মিটার দিতে নানা তালবাহানা করছে, এর পর ৫০০০ হাজার টাকা নিয়ে নির্মাণ মিটার দিছে, বলছে ১ মাস পরে আবেদন করে আবাসিক মিটার করে নিবেন, কিন্তু এখন আবার তালবাহানা শুরু করছে
Getting a driving license to pass my exam has been difficult. I already attempted and passed, but they didn’t acknowledge my effort. Finally, I had to take an illegal route.
বিএড ফাইল উপজেলা হতে জেলায় ফরওয়ার্ড করার জন্য বাধ্যতামূলত দিতে হল উপজেলা শিক্ষা অফিসারকে।
সাধারণত রেস্তোরাঁয় কলকারখানা প্রতিষ্ঠান ও পরিদর্শন অধিদপ্তরের লাইসেন্স করতে হয় নতুন লাইসেন্স করার ক্ষেত্রে যেখানে সরকারি ফ্রি ৩০০ থেকে ৩৫০ টাকা সেখানে ইন্সপেক্টররা দাবি করেন বিশ হাজার টাকা। নবায়নের ক্ষেত্রে সরকারি ফি ৩০০ থেকে ৩৫০ টাকা মধ্যে ইন্সপেক্টর কে দিতে হয় ৮ থেকে ১০ হাজার টাকা। আমি আমার ব্যস্ততার কারখানা লাইসেন্স নবায়ন করেছি ইন্সপেক্টর কে ৮ হাজার টাকা দিয়ে। আমার ব্যবসা প্রতিষ্ঠান ঢাকায় অবস্থিত।
বিশ্বব্যাংক ও জাপানের অর্থায়নে চলমান বিভিন্ন কাজের একটি ঠিকাদার কোম্পানিতে চাকরি করি আমি| চলমান কাজের বিল নেয়ার জন্য প্রশাসক, সিইও, একাউন্টস অফিসার থেকে শুরু করে সব প্রকৌশলী (নির্বাহী, সহকারী, উপসহকারী ইত্যাদি) এমনকি পিয়ন কে পর্যন্ত উনাদের নির্ধারণ করে দেয়া পার্সেন্টেজ অনুযায়ী টাকা না দেয়া হলে পাওনা bill পরিশোধ করা হয় না, এবং প্রচন্ড রকম খারাপ ব্যবহার করা হয়ে থাকে| এই জোরপূর্বক চাপিয়ে দেয়া ঘুষ সরকারি অফিসে পিসি নাম পরিচিত| ক্সসবাজার পৌরসভায় জোরপূর্বক বিল প্রতি মোট 5-7% টাকা পিসি হিসাবে না দিলে বিল পাওয়া যায় না, এবং প্রচন্ড দুর্ব্যবহারের স্বীকার হতে হয়| প্রকৌশল দপ্তরের বিএনপি পন্থী প্রকৌশলীদের তত্ত্বাবধানে এই পিসি জোরপূর্বক সংগ্রহ করা হয়, যা প্রতি মাসে কমপক্ষে 30 লক্ষ টাকা হয়ে থাকে|
বিএসটিআইয়ের অনুমোদনের জন্য সকল কাগজ পত্র থাকলেও ঘুষ না দিলে বিএসটিআইয়ের অনুমোদন দেওয়া হয় না, উল্টো হয়রানির করা হয়।
আমার একটি মামলায় হাই কোট থেকে বিবাদীদের বিরুদ্ধে নোটিশ জারি করা হয়। নোটিশ কুমিল্লা জজ কোর্টের জারি শাখায় আসে। সেখান থেকে ফোন করে আমার কাছে খরচ লাগবে বলে জানানো হয়। আমি বিষয়টি আমলে নেই নাই। তবে আমার পরিচিত কয়েকজন উক্ত স্থান হতে নোটিশ জারি করানোর জন্য উল্লেখিত পরিমান বা তার বেশি করে ঘুষ প্রদান করতে বাধ্য হয়েছেন। কার কাছে গেলে এ দেশে এগুলির প্রতিকার পাওয়া যাবে!!!
আমি তখন ছুটি কাটিয়ে দুবাই কর্মস্থলে ফেরত যাচ্ছিলাম, আমার হ্যান্ড ব্যাগে ছোট এবং ব্যাক্তিগত পারফিউম স্প্রে ছিলো যেটা ওজন বড়জোর ৭ গ্রাম-১০গ্রাম হবে এয়ারপোর্টের কর্মকর্তা বলল এটা সাথে রাখা এলাউড না, আমি জানি হ্যান্ডবেগে লিকুইড জাতীয় কিছু নেয়া যায়না। আমি স্প্রেটা খুলে রেখে দিলাম। অফিসার বলল এখানে রাখা যাবেনা। আমি বললাম তো কি করবো বলে হয় আমাকে এটা বাহিরে ফেলে আসতে হবে না হয় এটার জন্য পে করতে হবে। এয়ারপোর্টের ভেতরেও নাকি লিকুইড স্প্রে ডাষ্টবিনে ফেলা যাবেনা, আমি গত ১৬ বছর থেকে প্রবাসে আছি অসংখ্যবার দেশে গিয়েছি। এয়ারপোর্ট আর ফ্লাইটের A-Z নিয়ম কানুন জানা আছে। মন খারাপ পরিবারের জন্যে কথা লম্বা করতে ইচ্ছা হয়নি ওইদিন ঐ স্প্রেটা উনার কাছে রেখে উনার কথা মতো ৫০০ টাকাও উনার হাতে রেখে চলে আসি।
বিগত সরকারের আমলে কাবিখা প্রকল্পের মাধ্যমে মেম্বারের তৈরী একটি গ্রামীন রাস্তা ছিল। সেই রাস্তাটি সামনের জমির মালিক বাউন্ডারি ওয়াল দিয়ে বন্ধ করে দেয়। সেটি উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সমাধান করার নির্দেশ দিলেও বর্তমান মেম্বার আমার কাছ থেকেও টাকা নিয়েছে বিবাদীর কাছ থেকেও টাকা নিয়েছে। কিন্তু বাউন্ডারী রাস্তা খুলে সমাধান করেনি এবং উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশ অমান্য করেছে।
আমি আর্থিক প্রতারণার শিকার হয়ে থানায় অভিযোগ করেছি অভিযোগ গ্রহণ করে এসআই — আসামিদের গ্রেফতার করতে আমার কাছে খরচের দাবি জানিয়েছেন 5000 টাকা আমি টাকা দিয়েছি কিন্তু এখনো কোন কাজ করেনি বরং কল করলে কল ধরছে না ।
ডাকঘরের মাধ্যমে বিদেশে পার্সেল পাঠাবো।এই কারণে উনাদের প্রতি পার্সেল ৫০০৳ দিতে হবে। অথচ একটা পার্সেল ডেলিভারি হলে আমার আনুমানিক লাভ ২০০-৩০০৳।
pension of my father in law, government servents asked for money
২০২৩ হোমনা উপজেলা এনআইডি অফিসে একটি এন আইডির জন্য আমাকে ১৪ হাজার টাকা দিতে হয়েছিল। এনআইডিটি আমার খুব জরুরী ছিল তাই আমি বাধ্য হয়ে কাজটি করেছি তারপরও আমাকে ওই অফিসে গেটে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চারদিন দাঁড়িয়ে থাকতে হয়েছিল। আমি যাতে প্রকাশ না করে এজন্য আমাকে শপথ করিয়েছিল এবং হোমনার মধ্যে ৯৯% ভাগ লোক টাকা ছাড়া আইডি করতে পারে না।
আমি মিটারের জন্য আবেদন করি , মিটার দিবেনা বলে , কাগজ পত্রের সমস্য অনান্য সমস্যা বলে দেরি করে পরে আমার কাছ থেকে বিভিন্ন সময় সব মিলিয়ে 8000 টাকার উপরে নেয় যার মধ্যে তাদের খরচ আনুমানি 2000 টাকা হবে , বাকি 6000 টাকা তার নাস্তা বাবদ রাখে, নতুন মিটার নিতে এরকম অনেক কেই দিতে হয়
মামলা/ডায়েরির তদন্তের জন্য কিছু খরচ চায়
জন্ম নিবন্ধন এর সাল এবং তারিখ পরিবর্তন করার