সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৫.০ হাজার

পরিবেশ অধিদপ্তরের ল্যাবে পানির টেষ্ট রিপোর্ট ঘুষ না দিলে খারাপ হয়

No one interested to run the ETP. Because even if your ETP will work, without bribe report will be bad. So we suggest to give the lab test of water to independent lab, like SGS, TUV ot Intertek.

চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTKTMFMD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

চাকরির জন্য পুলিশ verification করতে আসলে তদন্তকারি পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে।

চাকরির জন্য পুলিশ ভেরিফাই করতে আসে, আমার সমস্ত কিছু যথাযথ থাকার পরেও ঐ পুলিশ ২০০০ টাকা নাস্তা খরচ দাবি করে, আমি চাকরি না হওয়ার ভয়ে ১০০০ টাকা প্রদান করি। ১০০০ টাকা গ্রহণ না করায় পরে ২০০০ টাকা দিয়ে দিছি।

কক্সবাজার, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTS4S64H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

সরকারি চাকরিতে যোগদানের পূর্বে পুলিশ ভেরিফিকেশন করার সময় ৩ বারে এই টাকাটা পরিশোধ করতে বাধ্য হয়েছিলাম।

খুলনা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHRCVNZ2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

প্রথমত আমি নিওম অনুযায়ী অনলাইন এর মাধ্যমে আমার ডকুমেন্টস সহ ১৫০০ টাকা সরকারি ফি দিয়ে আবেদন করি। এরপর নির্ধারিত আমি নির্ধারিত তারিখ অনুযায়ী সেই থানার দায়িত্ব প্রাপ্ত কম্পিউটার অপারেটর এর কাছে যাই, বিস্তারিত বলি এবং তিনি একটা পর্যায়ে আমাকে বলে আপনার আবেদন রিজেক্ট করা হয়েছে, তিনি বিভিন্ন কারণ দেখান এবং বলেন সব কিছু নতুন করে আবেদন করতে হবে অতিরিক্ত ৩০০০ টাকা দিতে হবে।আমার হাতে সময় ছিলনা, ভিসার তারিখ কম থাকায়, আমি তার সাথে আর কোন আরগুমেন্ট এ না গিয়ে টাকাটা দিয়ে দিতে বাধ্য হই। আমি আরো কয়েকজন এর সাথে কথা বলে বুঝলাম বেশিরভাগ ক্ষেত্রেই এমন হেনস্তার শিকার হচ্ছে সেবা গ্রহিতারা।

আশুলিয়া থানা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKEWS3CR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নাগরিক সনদ আনা নিয়ে

আমার আম্মাকে আমার ৭নং কামারচাক ইউনিয়ন পরিষদে রাজনগর মৌলভীবাজার পাটাই একটা অবিবাহিত সনদ ও নাগরিক সনদ আনার জন্য। তখন ইউনিয়ন এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান,সচিব এবং কম্পিউটার অপারেটর মিলে আমার মাকে কয়েকদফায় বাড়ি আনা নেওয়া করে এই সনদ বাবদ ১০০০ টাকা দাবি করেন।আমাদের প্রয়োজন থাকার কারনে আমার আম্মা দিতে বাধ্য থাকেন

মৌলভীবাজার, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SYYXGJA5
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পল্লি বিদুৎ

বিদ্যুৎ এর লাইন নিতে হলে অফিসারদের দিতে হবে, তারা আসবে ও না, না হলে অনেক কিছু দেখবে, ত্রুটি না পাইলেও বলবে লাইন দেওয়া যাবে না।

বাগেরহাট, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHRB9UC4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

Lged লাইসেন্স নবাযন

টাকা ছাড়া লাইসেন্স nobayon করতে চায় না. বিভিন্ন প্রকার harejment করে এটা লাগবে সেটা লাগবে . টাকা দেয়ার পর ও কাগজ এখনও হাতে পাইনি

Thakurgaon, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে RNMRR6C2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২ হাজার

জন্মনিবন্ধন

জন্মনিবন্ধন করতে সরকারি ফী ছাড়াও অতিরিক্ত আম্র কাছে ৭০০ টাকা দিতে হয়।

টাঙ্গাইল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8UCUJ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

নওয়াপাড়া পৌরসভা যশোর বাড়ি প্লানিং

বাড়ি প্লানিং পাশ এর জন্য আবেদন করছিলাম, একজন ইঞ্জিনিয়ার আছে সে সমস্ত প্লানিং এর কাজ নিয়ন্ত্রন করে, আমার কাছে ২০০০০/- চাইছিল পরে ১৫০০০/- দিলে কাজ করে দিছিল।

নোয়াপাড়া পৌরসভা, অভয়নগর, যশোর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KH9XWVQT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.২০ লাখ

DPDC new connection.

নতুন ১২০ কিলোওয়াট বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য আবেদন করা হয়েছে, এ সকল সংযোগ পাওয়ার জন্য বিদ্যুৎ অফিস ঘুষ না দিলে অনেক হয়রানি ও সময়ক্ষেপণ হয়,,,,, এসব কাজ প্রতিনিয়ত করা হয় বলে, পূর্বের খারাপ অভিজ্ঞতার কথা স্মরণ করে, আগেভাগেই কন্টাক করে নেই, যে কত টাকা দেওয়া হবে বা উনারা কত টাকা নিবেন।

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKUW9NLG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

থানায় মামলা

থানায় মামলা করতে গিয়েছিলাম ওসি মামলা এজাহার ভুক্ত করতে টাকা চেয়েছিল। এস আই এর মাধ্যমে

তারাকান্দা থানা, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYD6CB8J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ভেরফিকেশন

আমি পুলিশ ভেরিফিকেশনের জন্য ঘরে বসে আবেদন করেছিলাম আমাকে শুক্রবারে কল করে থানায় যেতে বলে। আমি সেখানে যাই । আমি প্রায় ২ ঘন্টা তার জন্য বসে থাকি । ২ ঘন্টা পরে এসে আমার আবেদন পত্র দেখে বলেন যে আবেদনে ভুল আছে বাহিরে দোকান আছে সেখান থেকে আবার কেরে আসেন । আমি সেখানে ২০০ টাকা দিয়ে করে আসি । আসার পর আমার কাছে চা খাওয়ার জন্য টাকা চায় আমি বলি স্যার আমি তো বিদেশে যাব এখন টাকা পয়সার খুব প্রয়োজন আমি তো দিতে পারবনা । সে বলে বিদেশ যাবেন আর আমাদের এই অল্প টাকার জন্য আপনার সমস্যা! আমি তাকে বললাম কত দিতে হবে ? সে বলে অনেকে ২-৩-৫ হাজার দেয় । আমি তখন বললাম আমি তো স্যার এত দিতে পারবোনা আমার কাছে এত টাকা নাই । তখন বলে কত দিতে পারবনে আমি বলি ৫০০ । আমার পুলিশ ভেরিফিকেশন তখন জরুরি দরকার তাই বাধ্য হয়ে দেই।

বাকেরগঞ্জ, বরিশাল ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে BR4L2A92
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্স এর ভেরিফিকেশন এর জন্য হবিগঞ্জ সদর থানার একজন এসআই কল দিয়ে ১০০০ হাজার টাকা দাবি করে এবং ভিবিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে ১০০০ হাজার টাকা আদায় করে

হবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY9FJ6Z8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫০

পারিবারিক সনদপত্র। ওয়ারিসনদপত্র। জন্ম নিবন্ধন

এক নং সিরাজ পুর ইউনিয়ন অফিসের সচিব এই টাকাটা আমার থেকে নিয়েছে।

গ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CT5SG5YZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

জেলা সিভিল সার্জনের স্বাক্ষর

আমিসহ আরো ১০ জন একসাথে ২০২৪ সালে দক্ষিন কোরিয়ার ভাষা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলাম। কোরিয়া যাওয়ার প্রক্রিয়া হিসেবে প্রত্যেক চাকুরী প্রার্থীকে মেডিকেল রিপোর্ট দিতে হবে। প্রত্যেকের নিজ জেলার সিভিল সার্জন সেটাকে অনুমোদন করবে। এবং কোন কোন টেস্ট করানো লাগবে সেটা বোয়েসেলের নোটিশে বলা ছিলো। আমরা সকল টেস্ট সম্পন্ন করে রিপোর্ট নিয়ে জেলা সিভিল সার্জনের কার্যালয়ে গেলে উনার পিয়ন প্রত্যেকের কাছথেকে ৩,০০০ করে চায়। অথচ, সরকারি ফি-২৫০টাকা। যেহেতু, আমাদের এই রিপোর্ট সাবমিট করার লাস্ট ডেইট ছিলো তাই বাধ্য হয়ে টাকা দিয়ে স্বাক্ষর নিতে হয়েছিলো। আর হ্যাঁ উনি আমাদের জেলার তৎকালীন সিভিল সার্জনের পিয়ন। মানে টাকাটা সিভিল সার্জনই নিয়েছিলো।

ফেনী, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTFCF6HP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Higher Education Leave from Ministry of Education

I am an Assistant Professor at a public university in Bangladesh. I received a fully funded PhD scholarship from Australia and therefore applied for study leave from my university. The university authorities approved my deputation leave after reviewing all the required documents. However, before I can travel abroad, the Ministry of Education must issue a Government Order (GO) based on the university's approval and supporting documents. The requirement for a GO is mainly an administrative procedure, as the university authorities are fully aware of the current circumstances of the respective teacher. I tried to collect it without money but failed.

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKBU787M
মন্তব্য