সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা

পুলিশ এর কাছে মামলা করতে গেলে, ১০০০০ টাকা, দিয়ে করতে হয়,, না হয় তারা মামলা নেয় না। হয়রানি করে,,মামলার স্থান তুরাগ থানা, টাকা দাবি SI ও OC, মামলার কারণ শিশু অপহরণ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX6TML5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স এর জন্য আবেদন করি, তারপর ডকুমেন্টস থানায় জমা দিতে যাই, তারপর পুলিশ কর্মকর্তা ডকুমেন্টস হাতে নেওয়ার পর কিছু খরচা পানি দেওয়ার দাবি করে, আমি প্রথমে ২০০ টাকা দিয়েছি তারপর বলল হবে না আরো কিছু লাগবে, এরপর আরো ১০০ টাকা দিয়েছি,তারপর কাজ সাথে সাথে হয়ে গেছে।

চৌদ্দগ্রাম থানা,কুমিল্লা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTKV2QR2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসে মৃত ব্যক্তির ক্ষতিপূরণ আদায়ের চেক পাওয়ার জন্য

টাকা দিতে গরিবেশি করার কারণে এক সপ্তাহের মধ্যে চেক পাওয়ার কথা হলো টাকার জন্য সেটা দুই মাস লেগেছে অবশেষে টাকা পরিশোধ করার পর চেয়ে হাতে পেয়েছি

ঢাকা, ইস্কাটন রোড প্রবাসী কল্যাণ ভবন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHXTCXJ
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৯০.০ হাজার

পিডিবি পোল সরানো

পোলটি শরানোর জন্য ৯০ হাজার টাকা দাবি করা হয়েছিল কিন্তু পরবর্তীতে ৩০০০০ টাকা ব্যাংক জমা দেওয়ার পর এখন পর্যন্ত 10% কাজ হয়েছে বাকিটা পেন্ডিং এ আছে।

রাজশাহী, রাজশাহী ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RJUPQ9DW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা এবং সংশোধনী জন্য

আমি ০৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদে আমার, মা-বাবা ও ছোট ভাই জন্ম সনদ অনলাইন করতে দিয়েছিলাম । তারা ইচ্ছাকৃত ভাবে আমার মা ও বাবা নামের বানান ভুল করে । তা সংশোধনী জন্য ৩৫০০ টাকা দাবি করে ইউনিয়ন পরিষদে বর্তমান সচিব ও কম্পিউটার সহকারী । পরবর্তীতে আমি অপরাগতা হয়ে এটা পরিশোধ করি ।

Boalkhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZM2DZV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নতুন ভোটার নিবন্ধন করতে

সাতকানিয়া নির্বাচন অফিস নতুন ভোটার নিবন্ধনের জন্য ৩০০০ টাকা চাওয়া হয়। পরবর্তীতে অনেকের সাথে কথা বলে জানতে পারি প্রায় সকলে কাছে এমন টাকা চাওয়া হয়

সাতকানিয়া, চট্টগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTUZLX6Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

অধিগ্রহণ করা জমির মূল্য পরিষোধ

আমার পরিবারিক জমি রাস্তার জন্য অধিগ্রহণ করা হয়। উক্ত জমির ক্ষতিপূরণ এর অর্থ উত্তোলন করতে গেলে মোট প্রাপ্য টাকার ৫% ঘুষ প্রদান করার পরই চেক হাতে পেয়েছি।

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে MYX7SANM
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

লাইসেনসের নবায়ন

যেখানে লাইসেনস এমনি দেবার কথা,সেখানে বিশ হাজার টাকা চায়। শ্রম ও কলকারখানা DIFEঅফিস।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK87T9RW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

রিপোর্ট

বিদেশীদের ভিসা তদন্ত রিপোর্ট ছিলো। রিপোর্টের জন্য টাকা না দিলে নেগেটিভ দেয়। আমরা কোম্পানিরা ওদের কাছে জিম্মি। তারা কয়েকজন মিলে সিন্ডিকেট হয়ে তদন্ত গুলো করে। দায়িত্ব থাকা লোক সবকিছু নিয়ন্ত্রণ করে। সে এমনভাবে চলে মনে হয় ভালো লোক। কিন্তু সবকিছু সে নিয়ন্ত্রণ করে।

চট্টগ্রাম মেট্রোপলিটন, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTDF44J5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

নাই

মুক্তিযোদ্ধা অনি মারা গেছে ওনার ছেলে মেয়ে বাতা অফ করে রাখে।বার বার ডেট ডিসে কাজ করে না।গড়াচ্ছে টাকা দেওয়া লাগবে

ঢাকা মজিঝিল, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8UGY3L
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ কাছে জিডি করে বিচার সমাধান করে দেয়ার জন্য ঘুষ চেয়েছে।

২০২২ সাল ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখ আমি একটি সাধারণ ডায়েরি করি (জিডি নং ১৭২৭) দক্ষিণখান থানা আমার ভাড়াটিয়ার ব্যাপারে অভিযোগ জানাই তাকে উচ্ছেদ করার জন্য আমি অনেকগুলা নোটিশ দিয়েছি নোটিশে কাজ না হওয়ার কারণে আমি থানায় জিডি করি। থানার তদন্ত অফিসার আমার ভাড়াটিয়া কে বিদায় করার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করে। আমি ৫০০০০ তাকে না দেওয়ার কারনে ভাড়াটিয়া যুদ্ধভি দখল করে আমার বাসা থেকে যায়। ২০২৩ সালের অক্টোবর শেষের দিকে আমি আমার বিল্ডিং মেরামত করতে যেয়ে একটা চুরি ধরা পড়ে। সেই ভাড়াটিয়া গত ৮ বছরে ৬০% বিদ্যুৎ নিউটন করে চুরি করে। ভাড়াটিয়া আমাকে একটা মিথ্যা মামলা দেয়।তদন্ত অফিস ৫০ হাজার টাকা এত তথ্য প্রমান থাকা সত্ত্বেও তিনটি বছর মামলা আমাকে চলাইতে হয়। এই দেশে কোন ন্যায়বিচার পাওয়া যাবে

Dhaka, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKMBHZT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইলে উদ্ধারে পুলিশের সাহায্য

আমার মোবাইল হারিয়ে যাওয়ায় আমি কালকিনি থানা পুলিশের সাহায্য নিতে যাই। মোবাইলটি উদ্ধারে তারা আমাকে সহযোগিতা করবে বলে জানায়। এ কাজের জন্য তারা আমার কাছে ২,০০০ টাকা দাবি করে এবং বলে, এই টাকা ছাড়া কোনোভাবেই মোবাইল উদ্ধারের কাজ সম্ভব নয়। পরে বাধ্য হয়ে আমি তাদের ২,০০০ টাকা দিই। কিন্তু এখন পর্যন্ত আমার কাজটি করে দেওয়া হয়নি। এমনকি তারা কাজটি করে দেওয়ার কোনো উদ্যোগও নিচ্ছে না।

Kalkini, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL7WLRB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

ব্যাংক একাউন্ট

নতুন ব্যাংক একাউন্ট করতে গেলে কর্মকর্তারা জানায়, এক সপ্তাহ পর চেক বই নিয়ে আসতে। ইমার্জেন্সি দরকার হওয়ার কথা বলতেই নাস্তা খাওয়ার টাকা চায়। শেষমেষ ১০০০৳ দিতে হলো।

হবিগঞ্জ, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে SY7NDTXD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জাহাজে চাকরি করার সি-সার্ভিস ভেরফিকেশন

আমি বৈধ বাভে সব কাগজ পত্র নিয়ে গেলেও দেরি হবে বলে। দেরি হলে আমার ক্ষতি হবে।তাই বাধ্য হয়ে টাকা দিতে হয়।

চট্রগ্রাম, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTBL8E7Y
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নতুন জন্ম নিবন্ধন করা

আমার ছেলের জন্ম নিবন্ধন এর জন্য স্থানীয় গ্রাম পুলিশ জন্ম নিবন্ধন করে দেবার কথা বলে ৫০০ টাকা দেই উনি আমাকে বলে জন্ম নিবন্ধন করে আমার বাসায় এনে দিয়ে যাবে ছয় মাস পর যখন আমি খোঁজ নেই তখন বলে হচ্ছে হবে দিচ্ছি এরকম করে আমাকে ঘুরায় আরো দেড় বছর আমি ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক কে বলি উনি বলে টাকা লাগবে তাহলে আমি তাড়াতাড়ি করে দিতে পারব ওইখানে দিলাম সাড়ে চার হাজার বলল হলে আমি ফোন দিব ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক বলল জন্ম নিবন্ধন কমপ্লিট হলে আমি আপনাকে ফোন দিব ফোনের অপেক্ষায় থাকতে থাকতে আমি আবার গেলাম ইউনিয়ন পরিষদে এখন বললে সার্ভার সমস্যা বয়স বেশি বিভিন্ন ইস্যু এখন আমার ছেলের বয়স ২৫ মাস করতে এখনো জন্ম নিবন্ধন করতে পারিনি আর করতে পারব কিনা তাও জানিনা

মুন্সিগঞ্জ, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVW8N76
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

মাত্র ৪ দিন আগে আমার বউয়ের সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন এর জন্য এই অর্থ দাবি করা হয়েছিল

রামপাল, বাগেরহাট।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHEJRMAR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভ্যারিফিকেশন

আমার বউয়ের সরকারি চাকরিতে যোগদানের ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশন এর জন্য এই অর্থ দাবি করা হয়েছিল।

রামপাল, বাগেরহাট।, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHR5TH56
মন্তব্য