সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

নাই

এনবিআর vat tax প্রতিদিন ঘুষ চলসে।কারো vat tax হয় 5000 হাজার টাকা টাকা খেয়ে ঐটা করেসে 1000 টাকা।vat tax অফিসার রা টাকা খেয়ে কমিয়ে ডিসে।আর কারো ট্যাক্স যদি হয় 2000 হয় মামলা বয় দেখিয়ে আরও বেশি আদায় করে।

নরসিংদী, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKM6JWSB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

প্রাথমিক শিক্ষা অফিস, পীরগঞ্জ রংপুর।

আমি বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের হেড টিচার আমার শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরিপ তথ্য দেওয়ার জন্য বারবার অনুরোধ করার পরও তিনি কোন ভাবেই দিতে দেবেন না। টিও কে বললে তিনি বলেন এটিও দের কাছে এর সকল ক্ষমতা দেওয়া আছে তিনি দিলেই আমি এপরুভ করে দেব। আবার এটিও ম্যাডাম বলে আমি টিও স্যারের নির্দেশনা না পেলে দিতে পারব না। এভাবে অনেক মাধ্যমে যোগাযোগ করেও যখন কোন উপায় পাচ্ছি না। তখন একজনের মাধ্যমে ২০০০ টাকা দিতে চেয়ে রাজি হয় এবং পরে তা করে দেয়।

রংপুর, রংপুর ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে RN5Y6K8E
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.০ হাজার

আইডি কার্ড

আমি আইডি কার্ডের নাম সংশোধন করতে গিয়েছিলাম।তারপর উনি প্রায় ৭ টা পেপার রেডি করে আনতে বলেছিলেন।জেলা শহর এবং ইউনিয়ন অফিস এবং কাজীর কাছ থেকে যাবতীয় কাগজগুলা আনার পরে জমা দিতে গেলে।উনি বলেন যে, আপনার আইডি কার্ডে তো সমস্যা অনেক,আমাকে অনেক শ্রম দিতে হবে,আপনি কিছু টাকা দিলে দ্রুত কাজটা হবে।আমি থ হয়ে অবাক হলাম,কারণ এত কষ্ট করিয়ে এখন টাকা চাইতেছে।টাকার পরিমাণ জিজ্ঞাসা করলে উনি কি কি জানি হিসাব দেখাইয়া কইছে ১৭ হাজার লাগবে টোটাল।এর কমে হবেনা।আমি বলছি,আচ্ছা ঠিক আছে আমি দেখি।আমাদের ইউএনও স্যারকে জানানোর পরেও,কোনো কাজ হয় নাই।

ব্রাহ্মণবাড়িয়ার,বাঞ্ছারামপুর উপজেলার নির্বাচন কমিশনের অফিসে, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVQU7JW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

সার্টিফিকেট উত্তোলন

জাতীয় বিশ্ববিদ্যালয় গাজীপুর। আমি আমার সার্টিফিকেট উত্তোলন করতে গেলে আনসার সদস্য + অফিস সহায়ক আমার থেকে এই টাকা নেয়।

গাজীপুর, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK8WH777
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ঔষধের লাইসেন্স নবায়ন

আমি লাইসেন্স নবায়নের জন‍্য যাই ওখানে ওরা 5000 টাকা দাবী করে টাকা না দিলে এ কাগজ লাগবে ও কাগজ লাগবে কত বাহানা। তারপর শেষমেশ 1000 টাকা দিয়ে তাই করে আসছি।

সাতক্ষীরা, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHH3M9DR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

মামলা

পুলিশ এর কাছে মামলা করতে গেলে, ১০০০০ টাকা, দিয়ে করতে হয়,, না হয় তারা মামলা নেয় না। হয়রানি করে,,মামলার স্থান তুরাগ থানা, টাকা দাবি SI ও OC, মামলার কারণ শিশু অপহরণ।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKX6TML5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মোবাইল উদ্ধার

আমার মোবাইল হারিয়ে গেলে আমি জিডি করি। তদন্ত কারী SI এর সাথে দেখা করলে উনি মোবাইল ট্রেকিং করে উদ্ধার করার খরচ বাবদ ২০০০ টাকা দাবি করেন। না হয় উনি খুঁজে দিবেন না।

চট্টগ্রাম, পাচঁলাইশ থানা, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে CTRK2LES
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

সরকারি চাকরির পুলিশ ভেরিফিকেশন

সেই সময় যিনি ভেরিফিকেশনের দায়িত্বে ছিলান ডিএসবি শাখার একজন এস আই, তিনি নিয়েছেন। আমি সহ অনেকেই দিতে বাধ্য হয়েছি এই ভেবে যে এত দূর এসে তাদের খুশি না করলে না জানি চাকুরীটা হাতছাড়া হয়ে যায়!

জামালপুর, ময়মনসিংহ ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYYQN6RA
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

প্রবাসে মৃত ব্যক্তির ক্ষতিপূরণ আদায়ের চেক পাওয়ার জন্য

টাকা দিতে গরিবেশি করার কারণে এক সপ্তাহের মধ্যে চেক পাওয়ার কথা হলো টাকার জন্য সেটা দুই মাস লেগেছে অবশেষে টাকা পরিশোধ করার পর চেয়ে হাতে পেয়েছি

ঢাকা, ইস্কাটন রোড প্রবাসী কল্যাণ ভবন, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHXTCXJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মামলা ফাইলিং

ঢাকা জজ কোর্টে একটি দেওয়ানী মামলা ফাইলিং করতে গিয়েছিলাম , সেখানকার কোর্ট স্টাফ সিগনেচার করতে ,কোর্টের সিল মারতে এবং কোর্ট ফ্রি এন্ট্রি করতে ইত্যাদি কাজে প্রায় ২০০০ টাকার মতো লেগেছে। টাকা না দিলে তারা কোন কাজ করে না। এমনকি ওপেন এজলাসে বিচারক থাকা অবস্থায় তারা টাকা নেয়। এটা তো খুব সামান্য ঘটনা। প্রতিদিন কোর্টের স্টাফরা লক্ষ লক্ষ টাকা ঘুষ নেয়। আদালত প্রাঙ্গনে ঘুষ ছাড়া প্রপারলি কোন কাজ করা যায় না। আর আমরা আইনজীবীরা বাধ্য হয়ে , এইসব ঘুষ দিয়ে থাকি।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DKX47EF9
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

মুক্তিযুদ্ধ নাম নিবন্ধন

আমার বাবা একজন মুক্তিযদ্ধা, তিনি সেক্টর ৯ তে ছিলেন, তার ৭০% ডকুমেন্টস কিন্তু কিছু ডকুমেন্ট যুদ্ধের শেষে আমাদের বাড়ি রাজাকর রে পুড়িয়ে ফেলে। সেখানে কিছু কাগজ পুড়ে যায় পরে ২০১০ সালে বাবা তার নাম মুক্তিযোদ্ধা দের নামে তুলতে গেলে সব কিছু দেখে কর্মকর্তা বলে ৫ লাখ টাকা দিলে সার্টিফিকেট দিয়ে দিবে। সেই ২০১০ সালের কথা। বাবা পরে রাগ করে আর কিছু করে নি। তিনি আমাদের বলেছিল "আমি যে যুদ্ধ থেকে বেঁচে ফিরেছিনেতা কি তোমাদের জন্য বেশি না?" আজ বাবা নেই। হাজার ভুয়া মুক্তি যোদ্ধা নাম লিখিয়েছে লিস্ট এ, ভাতা পাচ্ছে। আর আমার বাবা আসল যোদ্ধা হয়েও পায় কি কিছুই। এই দেশের বুকে আমি থুতু দিয়ে গেলাম। আমার ছেলে মেয়ে কে কখনও দেশের ভালোবাসা তো দূরে থাক, নিজের রক্ত বেশি বেচে হলেও বাহিরে দেশে পাঠিয়ে দিব।

ঢাকা, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6RD7ZL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন সংশোধন এর জন‌্য ইউনিয়ন অফিসের সচিব আমার থেকে 3000 টাকা নিয়েছে

সিলেট, সিলেট ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY98A53W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ট্রেনিং করার পর ঘুষ নিয়ে বাদ দেওয়া হয়,দেওয়া হয় নতুন লোক

নির্বাচনে পোলিং অফিসারের দায়িত্ব পালনের জন্য ট্রেনিং করার পর ঘুষ নিয়ে বাদ দেওয়া হয়,দেওয়া হয় ঘুষের বিনিময়ে দেওয়া হয় নতুন নিয়োগ। প্রায়

গাংনী, মেহেরপুর, খুলনা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে KHCXRQGP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

EPI Vaccine

Amar baby er EPI vaccine seba niyechi, jeta govt. er free program but 12 No ward councilor er EPI center er mohila per vaccination er jonno 200taka charge niyechen, na hole seba dite pabe na. onara 2 jon and babohar khub kharap.

12 No Ward councilor office, narayanganj city corporation, ঢাকা ২৫ আগস্ট ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6DXW7E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন করা এবং সংশোধনী জন্য

আমি ০৫ নং সারোয়াতলী ইউনিয়ন পরিষদে আমার, মা-বাবা ও ছোট ভাই জন্ম সনদ অনলাইন করতে দিয়েছিলাম । তারা ইচ্ছাকৃত ভাবে আমার মা ও বাবা নামের বানান ভুল করে । তা সংশোধনী জন্য ৩৫০০ টাকা দাবি করে ইউনিয়ন পরিষদে বর্তমান সচিব ও কম্পিউটার সহকারী । পরবর্তীতে আমি অপরাগতা হয়ে এটা পরিশোধ করি ।

Boalkhali, চট্টগ্রাম ২৫ আগস্ট ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZM2DZV
মন্তব্য