সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৪০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
অন্যান্য সরকারি দপ্তর

Desco ইলেকট্রিক লাইন

বিদ্যুৎ লাইন নেয়ার জন্য দরখাস্ত ৭ বার রিজেক্ট হয় এবং প্রতিবারই কাগজপত্র ভুল আছে বলা হয়। কমপ্লেন নম্বরে কল করলে ডিজিএম এর কাছে রিপোর্ট করতে বলা হয়। এরপর ১৫ দিনে ৫ বার অফিসে এদিকে সেদিকে পাঠান হয়। এপ্লিকেশনে পুনরায় বাতিল করে নতুন এপ্লিকেশন এর জন্য নির্দিষ্ট দোকানে পাঠানো হয়। এর পরই দোকানদার সব শুনে ১০,০০০ টাকা চায় ও পুরাতন এপ্লিকেশনেই কাজ ৫ দিনের মধ্যে হবে বলে দাবি করেন। এবং তার কথা মতো আর ডেসকো অফিসে না গিয়েই প্লটের মধ্যে লাইনম্যান একদিন ফোন করে সংযোগ দিয়ে যায়। টোটাল সিস্টেমে ঘুষ ১৩,০০০ টাকা খরচ দিতে হয়েছে।

ঘুষ দিয়েছি
Dhaka ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DKR3VKLW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

চাকরির পুলিশ ভেরিফিকেশন

পুলিশ ভেরিফিকেশন করতে এসে কাগজপত্র দেখার ফাঁকে চা খাওয়ার টাকা চাইলো। বললাম এসব কাজ আমি করি না, এরপর অনেক কষ্ট তেল খরচ করে এসেছে বলে কান্নাকাটি শুরু করলো। মায়ায় পরে করুণা করে ৫০০ টাকা দিতে গেলাম, তখন বললেন এত কম কেউ দেয় নাই, কম দেখে না নিয়েই চলে গেলেন। খারাপ রিপোর্ট দেয় কিনা দুশ্চিন্তাতেও থাকতে হয়েছিলো।

ঘুষ দিইনি
পাবনা ৳৫.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ RJGUNW2X
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জেলা প্রশাসকের ওয়ারিশ সনদ মাধ্যম উপজেলা নির্বাহী অফিসার

শুনানির পর এলআর ফান্ড বাবদ ৩০০০ দাবি করেছিল।আমি ২ হাজার দিই।পরে উপজেলা নির্বাহী অফিসার শুনানির সাক্ষর প্রদান করেন ১ মাস ৩ দিন পর।

ঘুষ দিয়েছি
বান্দরবান সদর ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTEB4FS7
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ইনক্রিমেন্ট, অফিস সহায়ক যেকোন কাজ

প্রাথমিক শিক্ষা অফিসে যে কোন দাপ্তরিক কাজের জন্য আলাদা অর্থ দাবি করে থাকেন তারা। চিরাচরিত ভাবে এটাই চলে আসছে , প্রতিবাদ করার সাহস কারো নেই। প্রতিটি দাপ্তরিক কাজের জন্য তাদের খুশি করতে হবে, নাহলে ভোগান্তি পোহাতে হবে।

ঘুষ দিয়েছি
কোটালিপাড়া, গোপালগঞ্জ ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ DKASTUQH
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন সনদ

আমার ভাইয়ের ছেলের জন্ম নিবন্ধন তথ্য যাচাইয়ের জন্য আমার কাছে একজন কর্মকর্ত ওনার যাতাযাত ও শারীরিক পরিশ্রমের অযুহাতে এই টাকা দাবি করে ছিলো। আমি এতে অস্বীকৃতি জানাই। পরবর্তীতে আমি কয়েকজন অফিস কর্মকর্তার নিকট ঘুরে আমার কাজ সম্পন্ন করে জন্ম নিবন্ধন সনদ হাতে পাই। কিন্তু এতে বার বার পৌরসভা অফিসে গিয়ে অতিরিক্ত কয়েকদিন সময় ও অনর্থক শারীরিক - মানসিক শ্রম ব্যয় করতে হয়।

ঘুষ দিইনি
সাভার ৳২০০
২৫ আগস্ট ২০২৬ DKGZ8FG2
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

সোনালী ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী সিসি লোনের সুদ মওকুফের আবেদন করি, বরুড়া সোনালী ব্যাংক ম্যানেজার সাহেব বলেন সুদ ম‌ওকুফের প্রস্তাব উপরে পাঠালে ও ম‌ওকুফ পেতে হলে খরচ বাবদ-১০০০০০/টাকা দিতে হবে, অন্যথায় সুদ মওকুফের প্রস্তাব পাঠাবে না, পাঠালেও কাজ হবে না বলে সাব জানিয়ে দেন, ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করলে বলে ম্যানেজার প্রস্তাব পাঠাতে হবে না হয় আমাদের কিছু করণীয় নেই

ঘুষ দিইনি
বরুড়া ৳১.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ CTPLC3Q9
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

রোডস এন্ড হাইওয়ের জমি লিজ নেওয়া

একটি বেসরকারি প্রতিষ্ঠানের যাতায়াতের জন্য এবং গ্যাসের পাইপ নেওয়ার জন্য তাদের মেইন গেট সংলগ্ন সরকারি জমি রোডস এন্ড হাইওয়ে ডিপার্টমেন্টের কাছ থেকে সরকারি ফিস ও আবেদন জমা দেওয়ার পরেও ঐ প্রতিষ্ঠানের কর্মচারীদের এ অতিরিক্ত টাকা না দেওয়া পর্যন্ত ফাইল সামনে আগায়নি।

ঘুষ দিয়েছি
মৌলভীবাজার ৳২০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYLPJAHR
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

NID card তৈরি

এনআইডি কার্ড তৈরি করার জন্য কাগজ জমা দিলে কাগজের মধ্যে কিছু কাগজ নাই বলে পাটওয়ে দেয় একটার পর একটা ভুল আছে এরকম বলে ২ মাস এবং কি ৯ মাস পর্যন্ত করে থাকে পরে টাকা দিলে এক সপ্তার মধ্যে কাজটি হয়ে যায়

ঘুষ দিয়েছি
পটিয়া, ৳২.৫ হাজার
২৫ আগস্ট ২০২৬ CTZTVVC6
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

এল জি ই ডি

যশোর সদর উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর থেকে we care প্রকল্পের নিয়োগে আমার কাছ থেকে ৬০ হাজার টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী ও প্রকৌশলী ঘুষের বিনিময়ে চাকুরী দেয়। পরবর্তী দুই বছর পর আবার আমার কাছে ঘুষের বিনিময়ে চাকুরী মেয়াদ বাড়াতে চাইছিলো কিন্তু আমি টাকা দিতে অস্বীকৃতি জানানোর কারণে আমার চাকুরী কেড়ে নেয়।যার ফলাফল আমি আমার স্ত্রী ও দুই সন্তান নিয়ে চরম বিপর্যয় মুখে পড়ে যায়।

ঘুষ দিয়েছি
যশোর ৳৬০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ KHXNLD7P
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

অভিযোগের প্রেক্ষিতে পুলিশ তদন্তে এসে

আমার বিরুদ্ধে এক অন্যায়ের প্রেক্ষিতে থানায় অভিযোগ দিলে একজন পুলিশ সদস্য এলাকায় তদন্তে আসেন। এসে তিনি আমার সাথে দেখা করেন, একসময় তেল খরচ দাবি করেন। পরে বললাম, আমি এসব করি না। মন খারাপ করে চলে গেলো।

ঘুষ দিইনি
পাবনা ৳৫০০
২৫ আগস্ট ২০২৬ RJ5CMDYE
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

Birth certificate

At Fenchuganj No. 1 Union Parishad,Fenchuganj, Syleht I applied for a birth certificate and was officially asked to pay ৳1,000 for the service. I understand that there may be an official government fee for issuing a birth certificate, but ৳1,000 seemed unusually high to me for this service. I am reporting this to document the amount and to clarify whether ৳1,000 is the officially approved fee for obtaining a birth certificate from this Union Parishad.

ঘুষ দিয়েছি
Sylhet ৳১.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYV8MCZW
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন

৪০ দিনের বেশি হলে শিশুদের জন্ম নিবন্ধন তৈরি করতে ২৫ টাকা সরকারি ফি। কিন্তু তারা জোর করে ২৫০ টাকা করে নিচ্ছে প্রত্যেকজনের কাছ থেকে। নরসিংদী জেলার মহিশুরা ইউনিয়ন

ঘুষ দিয়েছি
গ্রাম ৳২৫০
২৫ আগস্ট ২০২৬ DK8CYATJ
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

বরিশাল TTC থেকে ড্রাইভিং কোর্সে প্রশিক্ষন

ড্রাইভিং কোর্সে নামে মাএ ভর্তি পরীক্ষা নেয়৷ মূলত একজন ইনসট্রাক্টর আছে সে ঘুষ নিয়ে যারা টাকা দেয় তাদেরকে কোর্সে ভর্তি হওয়ার সুযোগ করে দেয়। আর বাকি কেউ ভর্তি পরীক্ষা ভালো দিলেও তাকে ফেল করিয়ে দেয়া হয় এবং সে ঐ কোর্স করতে পারে না৷।

ঘুষ দিয়েছি
বরিশাল ৳২.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ BRA4LRSD
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

পুলিশের কার্যক্রম

আমার বাড়িতে কয়েকজন সন্ত্রাসী হামলা করে আমার মাকে আঘাত করে। পরে তাদের বিরুদ্ধে মামলা করি। পরে থানা ও এলাকার সবাই ভয় দেখিয়ে সমাধান করে। যারা হামলা করেছিল তারা সবাই বিচারে ছিল না। পরবর্তীতে তারা আমাদের দায়েরকৃত মামলা থানা থেকে উল্টো আমাদের নামে এফআইআর করে দেয়। পুলিশও নিনা তদন্তে টাকা খেয়ে কাজ করে। আমাদের কাছে টাকা দাবি করলে আমরা দিতে অস্বীকৃতি জানাই। ফলে বিরোধীদের কাছ থেকে টাকা পেয়ে মামলা আমাদের বিরুদ্ধে এফআইআর করে দেয়

ঘুষ দিইনি
বিয়ানীবাজার ৳১০.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ SYZQLDCM
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

জন্ম নিবন্ধন এর সেবা

জন্ম নিবন্ধন এর কপি অনলাইনে ডাবল দেখাচ্ছিলো। তাই আমি আমার মেয়ের জন্মনিবন্ধন করতে পারছিলাম না।তাই দালাল ধরে দুই জনের জন্য ৩৭০০৳ পরিষোধ করে ঠিক করে নেই।আমার ছোট বোন একই কাজের জন্য ৮০০০৳ দিয়েছিলো কারন তার মেয়ের স্কুলে ভর্তি করতে হতো খুব দ্রুত।

ঘুষ দিয়েছি
ভাষানটেক,কাফরুল, ঢাকা ৳৩৭.০ হাজার
২৫ আগস্ট ২০২৬ DK7EAZPP
মন্তব্য
অন্যান্য সরকারি দপ্তর

ফায়ার সার্ভিসের চাকরি বাবদ ঘুষ

ফায়ার সার্ভিসে চাকরি পাওয়ার জন্য দিতে হয়েছে। ফায়ার সার্ভিসের জন্মলগ্ন থেকে ঘুষ ছাড়া একজনেরও চাকরি হয় না। তাই সবাই বাধ্য হয়ে ঘুষ দিতে হয়। কিছু অফিসার ছাড়া সবাই বাংলাদেশে একটাই ডিপার্টমেন্ট ফায়ার সার্ভিস যেইখানে নিজের টাকা ঘুষ দিয়ে চাকরি নিয়ে জনগনের জন্য সর্বোচ্চ দিয়ে কাজ করে। এখন ২০ লক্ষ + হয়ে গেছে একটা চাকরি।

ঘুষ দিয়েছি
ঢাকা ৳১০.০০ লাখ
২৫ আগস্ট ২০২৬ DKTWDAAH
মন্তব্য