সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

মেডিকেল ডকুমেন্টস অ্যাটেস্টেশন

আমি একটি স্টুডেন্ট ও ওয়ার্ক পারমিট কনসালটেন্সি প্রতিষ্ঠানে জব করি এবং নিয়মিত বিদেশগামী ক্লায়েন্টদের মেডিকেল ও ডকুমেন্টস প্রসেসিং নিয়ে কাজ করতে হয়। বিদেশে যাওয়ার জন্য মেডিকেল টেস্ট ঢাকায় করানোর পাশাপাশি ঢাকার সিভিল সার্জন অফিস থেকেই ডকুমেন্টস অ্যাটেস্টেশন করাতে হয় ক্লাইন্টদের। কিন্তু অনেক সময় মেডিকেল ডকুমেন্টস সিভিল সার্জনের জমা দেওয়ার পর কাল/পরশু আসতে বলা হয় বা ভিসা/ওয়ার্ক পারমিট দেখাতে বলা হয়। অথচ মেডিকেলে ফিট হওয়ার আগে এমপ্লয়ার থেকে ভিসা বা ওয়ার্ক পারমিট পাওয়া সম্ভব নয় আবার বিশেষ করে ঢাকার বাইরের ক্লায়েন্টদের জন্য বারবার ঢাকায় আসা-যাওয়া কষ্টসাধ্য ও ব্যয়বহুল। এ সুযোগে ৩০০–৫০০ টাকা, এমনকি ১,০০০ টাকা পর্যন্ত দাবি করা হয় এবং টাকা দিলে একদিনেই আধা বা ১ ঘন্টার মধ্যেই স্বাক্ষর দেওয়া হয়।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

Customs BOND Renew

Bond License renewal purpose (Yearly audit) they required 10 lac taka, but we were trying to negotiate to reduce the amount. But they did not agree to 5 lac. After we decide to pay them full amount. But this is fully illigal.

Jessore, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Kilowat Increase for home use

I wanted to increase my kilowat for my rented home. from 2 kilo to 4 kilo . as government rules I've to pay only 138 taka. but they ask me to pay 1000tk. I refused then they tell me to take sign from officers by own. so I waited for the whole day from 11:30AM to 4:00PM but there was no officer. then I came home without completing the task. then after 2/3 working days I went the electricity office again only take sign from officers this time there was no officers too. At some point the person asked me to give the 1000tk otherwise you can't take the sign. This is the system here. this money will be distributed to all officers. This is the system here. you can't complete your task

Chittagong, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

গর্ভবতী কার্ড

কার্ড করতে 7000 টাকা লাগবে । নাহলে কার্ড হবে না । ঘুষ চেয়েছেন সচিব ।

লাহুড়িয়া ইউনিয়ন পরিষদ, লোহাগড়া উপজেলা, নড়াইল, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

Pulice Enquiry

যেকোনো পুলিশি তদন্তে ঘুষ না দিলে পুলিশ (আইও) কোনো প্রতিবেদন দেয় না। ঘুষ না দিলে পুলিশ (আইও) আমার বিপক্ষে প্রতিবেদন দেবে।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭৫০

জন্ম নিবন্ধন

জন্ম নিবন্ধন করাত জানতাম যে দুইশ আড়াইশো টাকা দিতে হতো। কিন্তু আমাদের পৌরসভায় সবার থেকে নেওয়া হয়েছে এক হাজার টাকা করে।

কাঞ্চন পৌরসভা, রুপগঞ্জ উপজেলা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

নামজারী, জাতীয় গৃহায়ণ কতৃপক্ষ।

ফ্ল্যাট এর নামজারীর জন্য সরকারি খরচ ছাড়া অতিরিক্ত ৳৬০০০০ দাবি করেছেন মিরপুরের দায়িত্বপ্রাপ্ত।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

BMET clearance

Officer asked computer operators to take money from me 10000 to clear BMET clearance. If not he said I can’t fly also can’t clear immigration even though government declared no need to pay any fee to get BMET clearance. Those big officer and small officer all eat Ghush but different way of eating only.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

Pulice Enquiry

যেকোনো পুলিশি তদন্তে ঘুষ না দিলে পুলিশ (আইও) কোনো প্রতিবেদন দেয় না। ঘুষ না দিলে পুলিশ (আইও) আমার বিপক্ষে প্রতিবেদন দেবে। It's known to everyone.

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিদ্যুৎ মিটার পাশ

বিদ্যুৎ মিটার পাশ করতে সরকারি ফ্রি বাদে অতিরিক্ত ৫০০ টাকা দাবি প্রকৌশিল গাড়ী চালক প্রতি ফাইল ৫০০

সন্দ্বীপ চট্টগ্রাম, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্ম নিবন্ধন, ওয়ারিশিয়ান সনদ

আমি ০৪ নং গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদে নাগরিক সেবার জন্য যাই। সেখানে একটি জন্ম সনদ ও একটি ওয়ারিশিয়ান সনদ উঠাতে চাইলে সেখানকার চেয়ারম্যান মহোদয় আমার কাছে ১০০০/- টাকা দাবি করে। আমি বিষয়টি নিয়ে তাকে প্রশ্ন করায় সে আমার উপর রেগে যায় এবং বলে লাগলে এই ফি দিতে হবে ।আরও বলে এইটা নাকি সরকারী ফি।এই টাকা নাকি সরকারের একাউন্টে জমা দিতে হয়।

০৪ নং গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদ, ধুনট, বগুড়া, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫৭.০ হাজার

মামলার তদন্তকারী কর্মকর্তা।

দুটি মিথ্যা মামলা। মামলার বাদী তদন্তকে প্রভাবিত করার উদ্দেশ্যে তদন্তকারী কর্মকর্তাকে আগেই অর্থ দিয়ে রেখেছিলেন। পরবর্তী সময়ে প্রকৃত ঘটনা প্রতিবেদনে তুলে ধরার অনুরোধ করা হলে, তদন্তকারী কর্মকর্তা মামলা দুটির জন্য যথাক্রমে ২২,০০০ ও ৩৫,০০০ টাকা নিয়ে সত্য ঘটনা উল্লেখ করে প্রতিবেদন দেন।

কুমিল্লা, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০ হাজার

চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন

বাবার মৃত্যূ পরবর্তী সময়ে তার নমিনি আমার আম্মার চিকিৎসা ভাতা বাবদ বকেয়া পেনশন এর অর্থ উত্তোলন এর জন্য আমরা জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা তে ব্যাংক ১.৫ বছর ঘুরেছি কিন্তু তাদের নানা বাহানায় (আমার বাবার প্রয়োজনীয় কাগজ পত্র হারিয়ে গিয়েছে এই মর্মে ) অর্থ উত্তোলন 'করতে পারিনি পরে ফোন করে অতিরিক্ত দাবি করা হয় , সেই অর্থ প্রদান পরবর্তী দুইদিনের মাঝেই অর্থ প্রদানের অনুমতি প্রদান করা হয় , যা খুবই বিব্রতকর।

জনতা ব্যাংক মতিঝিল এর প্রধান শাখা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পরিবেশ লাইসেন্স, পরিবেশ অধিদপ্তর টাঙ্গাইল

আমাদের হাসপাতালের জন্য পরিবেশ অধিদপ্তরের লাইসেন্স আবেদন করেছিলাম। ৭ বছর হয়রানি করেছে। সাত বছর ৪০ হাজার টাকা জরিমানা করেছে দেরী করার অজুহাতে। তারপর নগদ ৫০ হাজার টাকা ঘুষ নিয়ে লাইসেন্স দিয়েছে। আবার পিছনের যে সময়ে তারা লাইসেন্স দেয়নি সেই সময়ের জন্য লাইসেন্স ফী বাবদ চালানের মাধ্যমে তিন লাখ টাকা দিয়েছে।

টাঙ্গাইল, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য