সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৫৩১ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৫,৯২৩ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মসজিদ মাদ্রাসার জন্য বরাদ্দকৃত টিয়ার তুলতে গিয়ে প্রকল্প অফিসে ঘুষ প্রদান

### বিষয়: মসজিদ-মাদ্রাসার জন্য বরাদ্দকৃত টিআর উত্তোলনের সময় অর্থ দাবির বিষয়ে বিবরণ পবা উপজেলা কমপ্লেক্সের আওতাধীন মসজিদ ও মাদ্রাসার জন্য সরকারি বরাদ্দকৃত টিআর (টেস্ট রিলিফ) উত্তোলনের জন্য প্রকল্প-সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করা হলে বরাদ্দকৃত অর্থ/টিআর উত্তোলনের প্রক্রিয়ার অংশ হিসেবে **মাস্টার রোলের কথা বলে অতিরিক্ত অর্থ দাবি ও গ্রহণ করা হয়**। মসজিদ-মাদ্রাসার উন্নয়নের জন্য সরকার কর্তৃক বরাদ্দকৃত এই অর্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর ধর্মীয় ও জনকল্যাণমূলক কাজে ব্যয় করার উদ্দেশ্যে প্রদান করা হয়। কিন্তু বরাদ্দকৃত টিআর উত্তোলনের সময় সংশ্লিষ্টদের পক্ষ থেকে মাস্টার রোলের কথা উল্লেখ করে টাকা নেওয়ায় বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট মসজিদ-মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিদের মধ্যে অসন্তোষ ও উদ্বেগ সৃষ্টি হয়

রাজশাহী, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

এজি অফিস

একজন প্রাক্তন সিভিল সার্জন তার পেনসনের টাকা তুলতে যান । তিনি স্বাস্থ্য-সেবা খাতে অবদানের জন্য নিজ কর্মক্ষেত্রে ও দেশে সুপরিচিত। তার কাছে এজি অফিসের লোক পেনসনের টাকা ছাড় করার জন্য ৫০,০০০ টাকা চায়। তিনি এই ব্যাপারে প্রতিবাদ করেন ওইখানেই এবং ঘুষ দিতে অস্বীকৃতি জানান। এরপর এজি অফিসের সংশ্লিষ্ট লোক খুঁজে বের করে যে তিনি কোন এক সময় জেলার পুলিশের ওসির সাথে যৌথভাবে একটি স্পিডবোট বা গাড়ি ব্যবহারের জন্য গ্রহণ করেছিলেন যেখানে গ্রহনের জায়গায় তার স্বাক্ষর আছে। পুলিশের অপরিশোধিত অর্থ তার নামে বাকি দেখিয়ে তার পেনসন আটকে দেওয়া হয় এবং পরে তাকে বাধ্য হয়ে ঘুষ দিতে হয় পেনসন তুলতে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

কাবিখা,কাবিটা, টিআর

উপজেলা প্রকল্প বাস্তবায় অফিস, অষ্টগ্রাম, কিশোরগঞ্জ। আমি একজন পরিষদের মেম্বার এখান কার PIO সে ( টিআর,কাবিখা- চাল ও গম কাবিটা) এ সকল প্রতিটা প্রকল্পে থেকে লাখে ২০,০০০হাজার দিতে হবে আমিও দিয়েছি। সে প্রচন্ড দুনীতিবাজ সে বিভিন্ন কাগজের ভয় ভীতি দেখিয়ে আমাদের কাছ থেকে টাকা নেয়। কাজের ধরন অনুযায়ী টাকার পরিমান আরো বেশি নেয়। তার বিরুদ্ধে অভিযোগ থাকলেও দলীয় লোকদের হাত করে সে এখানে ঘুষ দুনীতির বানিজ্য চালিয়ে যাচ্ছে। সে প্রতি বছরে আনুমানিক ৭০ থেকে ৮০ লক্ষ টাকা বানিজ্য করে বিভিন্ন প্রকল্প থেকে।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

নির্বাচন অফিসে এনআইডি সংশোধনের জন্য ঘুষ চেয়েছেন না দেওয়াতে এটি পেন্ডিং এ রেখেছেন।

আমি কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসে আমার জাতীয় পরিচয়পত্র (NID) সংশোধনের জন্য আবেদন করেছিলাম। এ বিষয়ে কালিয়াকৈর উপজেলা নির্বাচন অফিসের নির্বাচন অফিসার আমার কাছ থেকে ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা খরচ দাবি করেন। আমি উক্ত টাকা দিতে রাজি না হওয়ায় আমার NID সংশোধনের আবেদনটি Pending অবস্থায় রেখে দেওয়া হয়েছে। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে নিয়ম অনুযায়ী NID সংশোধনের আবেদন করেছি। কিন্তু টাকা দাবি করা এবং টাকা না দেওয়ার কারণে আমার আবেদনটি ইচ্ছাকৃতভাবে Pending রাখা হয়েছে বলে আমি মনে করছি। এ বিষয়ে যথাযথ তদন্ত করে বিষয়টি যাচাই করার এবং আমার NID সংশোধনের আবেদনটি দ্রুত নিষ্পত্তির ব্যবস্থা করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ করছি। উক্ত কাজে উপজেলার বর্তমান ইউএনও জড়িত সে নাকি এখান থেকে ভাগ নেই আশা করি তদন্ত করবেন।

গাজীপুর, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Police Clearance

Police Clearance সার্টিফিকেট এর যাচাই বাছাই এর জন্য থানায় ডাকে।পরবর্তীতে রিপোর্ট কবে নাগাদ জমা হবে জিজ্ঞেস করলে বলে ৭-১০ দিন লাগবে।পরে আমি আর কিছু লাগবে কিনা জিজ্ঞেস করলে ইশারায় চা নাস্তার খরচ চায়।পরে ৫০০ টাকা কোনোমতে হাতে ধরায় দিয়ে রেহাই পাই।

Dhaka, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

জন্ম নিবন্ধনের ভুল সংশোধন

জন্ম নিবন্ধনের ভুল সংশোধনে সরকারি আইন অনুযায়ী খরচ ১০০ টাকা। ইউনিয়ন বোর্ডে এর সচিব অতিরিক্ত ১০০ টাকা দাবি করেন। অন্যথায় ঠিক করবেন না। এজন্য দুটো সংশোধনের জন্য ১০০+১০০ টাকা অতিরিক্ত দিতে বাধ্য হয়েছি।

লোহাগড়া, খুলনা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

ডায়াগনস্টিক সেন্টারের ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন

ফায়ার সার্ভিসের লাইসেন্স নবায়ন করতে গিয়ে এই ঘুষ দিতে হয়েছে।

মুন্সিগঞ্জ, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৪.০০ লাখ

উপপরিচালকের কার্যালয়, প্রাথমিক শিক্ষা

সরকারী প্রাথমিক শিক্ষক দপর বদলি আগে ছিল অনলাইনে অটোমেটিক প্রসেসে। বিএনপি সরকার এসে এটিকে করে অফলাইনে,ডিজিটাল যুগে এনালগ মানে হাতে হাতে এলাকার অফিসে গিয়ে আবেদন জমা দিতে হবে। সেখানে আবার বদলি কমিটিতে ২ জন লোকাল নেতা বা লোক থাকবেন😆 তাদের কাছে যখন আবেদন জমা দিলাম তারা জানাল এই টাকা না দিলে বদলি হবে না। আমার ক্রাইটেরিয়া ফুলফিল হওয়া সত্ত্বেও।আপনাদেট কোন সুযোগ থাকলে এই লোকাল বদলি বন্ধ করে অধিদপ্তরের হাতে ন্যস্ত করার ব্যবস্থা নিন। নয়তো এ জনমে কেউ টাকা ছাড়া বদলি হতে পারবেনা।

রাজশাহী, রাজশাহী ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

Police Clearance Certificate (PCC) verification(Airport Thana)

পুলিশ ক্লিয়ারেন্সের সরকারি ফি আগে ৬০০ টাকা ছিল। তখনও ভেরিফিকেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যকে সর্বনিম্ন ১,০০০ টাকা অতিরিক্ত দিতে হতো। বর্তমানে সরকারি ফি বাড়িয়ে ১,৫০০ টাকা করা হলেও আমাকে আবারও অতিরিক্ত ১,০০০ টাকা দিতে হয়েছে; অনেক ক্ষেত্রে এর চেয়েও বেশি নেওয়া হয়। এই টাকার কোনো সরকারি রসিদ দেওয়া হয়নি। দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য নিজেই আমাকে জানিয়েছেন যে এই অতিরিক্ত টাকা থেকে OC-ও একটি অংশ পান। পুলিশ ক্লিয়ারেন্সের ভেরিফিকেশনের জন্য আসা নাগরিকদের কাছ থেকে এভাবে নিয়মিত অতিরিক্ত টাকা নেওয়া হয়। সরকারি ফি বাড়ানোর পরও কেন সাধারণ জনগণকে অতিরিক্ত টাকা দিতে হবে এবং হয়রানির শিকার হতে হবে? বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করছি।

Barisal, বরিশাল ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

সাধারণ ডায়রি করতে

আমার একটি পাসপোর্ট হারানো গিয়েছিল। পরে আমি থানায় জিডি করতে গেলাম। তারা বলে বাইরে থেকে জিডি করে নিয়ে আসেন। পরে সে বলল আমরা জিডি লিখি না। আমি থানায় লেখা হয় সেটা বিনামূল্যে। পরে ১০০৳ দিয়ে জিডি করলাম কাউকে না বলার শর্তে

noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদ্যুৎ প্রিপেইড মিটারের কিলো বৃদ্ধি

আমি একটি প্রিপেইড মিটারের কিলো বৃদ্ধির জন্য গেছিলাম। যার সরকারি ফি ৫০০ টাকা। কিন্তু সেখানের একজন উপ প্রকোশলী, যার নাম —, যার দায়িত্ব এই কাজ করে দেওয়া সে কাউকে তা করে দিচ্ছিলো না। সকলের কাছে বেশি টাকা চাচ্ছিলো। আমার কাছে ৫ হাজার চেয়েছে। আমি কাজ করিনি। আমার মিটারটি

আজিমপুর ডিপিডিসি অফিস, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Certificate songsodon

Certificate a Amer Ammu r name bhul , all ok korar por o akono hoyrani kortasa , and Lisacne a hoyrani , passport o hoyrani , bank a Amer taka ami tulbo , oyta o dar kofiot deta hoba , ay holo desher obsta ,

Chittagong, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

মৎস্য আমদানির জন্য অনাপত্তির (এনওসি)

মাছ আমদানির জন্য noc এর আবেদন কয়েক সপ্তাহ থেকে মাস পর্যন্ত ঝুলিয়ে রাখে। ডিজি মহোদয় এর সাথে দেখা করেও noc পাওয়া যায় নি। পরবর্তিতে DG এবং PSO (প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা) এর সহকারি এবং পিওন এর মাধম্যে জানতে পরি , কয়েক জন আমদানি কারক এর ১৫০ টন মাছ আমদানির অনুমতির জন্য ১৫০,০০০/- টাকা করে প্রদান করতে হয়েছে। আমি কোনও টাকা দেইনি বিধায় এখনও আবেদন ঝুলে আছে।

মৎস্য অধিদপ্তর, মৎস্য ভবন, ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

আগ্নেয়াস্ত্র শাখা, ঢাকা ডিসি অফিস।

বৈধ লাইসেন্সকৃত (থানায় জমা) আগ্নেয়াস্ত্র অবমুক্তির জন্য ডিসি মহোদয় বরাবর আবেদন করি। পুলিশ ক্লিয়ারেন্স সহ অন্যান্য যাবতীয় কার্যাদি সম্পন্ন হবার পরে আগ্নেয়াস্ত্র অবমুক্তির জন্য ঢাকা ডিসি অফিসে যোগাযোগ করা হলে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নিকট সাক্ষাৎ এর পরে সকল বিষয় চেক করার পরে নিয়ম অনুযায়ী "ফাইল পুট আপ দেওয়া হোক" লিখে দেবার পরে যখন আবার আগ্নেয়াস্ত্র শাখায় দরখাস্ত নিয়ে যাওয়া হয় তখন শাখা থেকে দরখাস্তটি রেখে যেতে বলা হয়, আগ্নেয়াস্ত্র শাখা যাবতীয় পদক্ষেপ নিবে। কিন্তু অনেকদিন অতিবাহিত হবার পরেও যখন কোনো অগ্রগতি হয়নি তখন ফাইলের বিষয় জিজ্ঞেস করায় ওই শাখায় কর্মরত "মঞ্জুর" আলাদাভাবে বলে ১০ হাজার টাকা দিলে ফাইল রেডি করে দিবে।২০ হাজার করে নেয়,এখন ১০ হাজারে করে দিবে। আমি প্রত্যাখ্যান করে চলে এসেছিলাম।

ঢাকা, ঢাকা ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

Kotuali Police Station Sylhet

Amar phone chintai hoyechilo bondor elaka teke,, pore Gd kore policer er sate jugajug kori, police officer phone er dam ask korechen bollam 15500 sate sate phone er image na dekei bollen 5k taka lagbe bollam student hisabe kichuta kom raken 2k offer korchilam phone ta matro 3 mas use kora chilo pore uni taka chara ante nised kore den je kujben na uni abar kun jaygay phone ase seta dekalen and kar kase ase tar documents dekalen, kintu eto tk dewa possible chilona phone o ar pawa holo na kintu gd copy ekono raka. thank you Ghushsite amader na bola kota ta publish korar jonno.

Sylhet, সিলেট ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

NBR

Company already paid all demanded TAX, but NBR not update there book, according to old recorded book NBR send Bank attachment for Company's Accounts held up.... for this reason the company did not clearing Imported raw materials in time and had to paid extra fee as well hamper in production.

Chittagong, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

Income tax

বেগমগঞ্জ উপজেলা কর অফিসের একজন অফিসার (ঢুকতে অফিসের বাম দিকের রুম এ বসেন, কর ইন্সপেক্টর )আমার আয়কর সব ঠিক থাকা সত্ত্বে ফাইলের কিছু ভুলের কারণে সেটা সমাধান করার জন্য দাবি করে। আনুমানিক ৫, ৬ হাজার টাকার হয়তো ভুল হবে। কিন্তু সেটা তিনি এই সেই বুঝিয়ে ব্যাপারটাকে বড় করেন এবং বিপুল অর্থ দাবি করেন। না দিলে অডিট করেআরো জরিমানা হবে জানান। কিন্তু এমন কোনো প্রমান পাইনি যে জরিমানা হবে। তাই ফাইল আটকে ছিলো। পরে বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে টাকা আদায় করেন।

Noakhali, চট্টগ্রাম ২৪ আগস্ট ২০২৬ ১ বার দেখা হয়েছে
মন্তব্য