DPDC
আমার বাসার মিটারের জন্য ব্যাটারি প্রয়োজন ছিল। এই ব্যাটারিটি ফ্রি হওয়ার কথা ছিল। কিন্তু আমাকে ফ্রি এর বদলে ৩৫০ টাকা দেওয়া প্রয়োজন পড়েছে। এর মধ্যে ২০০ টাকা নিয়েছে ডিপিডিসি অফিসে যার থেকে আমি ব্যাটারিটা কালেক্ট করি। বাকি ১৫০ টাকা পরিশোধ করতে হয়েছে যেই ব্যক্তিটি আমার বাড়িতে এসে মিটারের মধ্যে ব্যাটারি সংযোগ করে দিয়েছে।