সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ২০,৪৪৭ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,৫৬৮ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.১০ লাখ

Business VAT Monthly Deposit

As a business owner, I find it easier to give ghush than pay the full VAT amount. Don’t get me wrong,if given the choice, I would happily pay VAT if I knew it actually benefited my country and my people. The current system incentivizes tax evasion, as NBR officials may not raid your factory if you give them ghush. When I first started, I used to pay VAT legally, but these officials would frequently harass me and force me to pay more VAT than I was actually supposed to, simply to meet their targets. That’s when I was forced to turn to the dark side. We should all pay our taxes properly but people need to trust the system.

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKP349QN
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৯ হাজার

জন্ম নিবন্ধন অনলাইনকরন

১) ২০২০ সালের নভেম্বরের দিকে আমি যখন নতুন ভোটার হব, তখন জন্মনিবন্ধন কাগজটি অনলাইন করার জন্য দায়িত্বরত ইউনিয়ন সচিব যা-তা বুঝিয়ে ৪০০০ টাকা দাবি করে। কিন্তু আমি নিরুপায় হয়ে এবং ইমার্জেন্সি থাকার কারণে ৭০০+ টাকার দিয়ে কাজটি তাৎক্ষণিক করে নিই। এখন কথা হচ্ছে যে কাজ করা যাবে না, সার্ভার অফ করে রাখছে হেড অফিস থেকে ইত্যাদি, সে কাজ ১ কর্ম দিবসে হয়ে গেল🙂 ২) পাসপোর্ট করার জন্য ২০২৪ এর শেষে বাবা মায়ের নাম সংশোধনের জন্য সেই পূর্বের মত ১২০০+ টাকা লেগেছিল 🙂

রাণীশংকৈল, রংপুর ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে RN27C43W
০ মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

এনআইডি কার্ডের সংশোধন

২০২৩ সাল থেকে নাম সংশোধন এর জন্য ঘুরতেছি এখন জানালো আরেক কর্মকর্তার মাধ্যমে ১০০০০ হাজার টাকা লাগবে। প্রমান রেখে দিছি ভাবছি ব্যবস্থা নিবো ইনশাআল্লাহ যদি কেউ সহযোগিতা করতে পারেন ভালো হতো। এখনো দেইনি দেখি কি করা যায়

কুমিল্লা, চান্দিনা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২৬ বার দেখা হয়েছে CTA4JB4H
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০০ লাখ

বিল্ডিং এর প্লান পাস

গণপূর্ত অধিদফতর এর প্রধান কার্যালয় থেকে নকশা অনুমোদন হয়। সাধারণত প্রতি ফাইল পাশ হতে বিল্ডিং এর সাইজ ভেদে ১০ থেকে কোটি টাকা পর্যন্ত টাকা দিতে হয়। এর জন্য অলিখিত চুক্তি থাকে৷ টাকা না দিলে নকশা অনুমোদন হয় না।

সিরাজগঞ্জ, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে RJV8V9GP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশন

আমার সরকারি চাকুরির ভেরিফিকেশন এর জন্য চৌদ্দগ্রাম থানা থেকে কল দেয়।আমি চাহিত সকল ডকুমেন্টস দেয়ার পরেও এসআই — দাপ্তরিক খরচ বাবদ ২০০০ টাকা চায়। আমি অনেক অনুরোধ করে ১ হাজার টাকা পরিশোধ করতে বাধ্য হই।টাকা না দিলে রিপোর্ট নেগেটিভ দেয়ার রেকর্ড আছে চৌদ্দগ্রাম থানার।

Chouddagram, Cumilla, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে CT2SVT3B
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

SFC (Navy)

সেবাটি হলো টিএডিএ ক্লেইম করতে তাদের টাকা দিতে হয়েছে। ৮ হাজার টাকার জন্য ৩ হাজার দেওয়া লাগছে ।

Dhaka, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKVGD9MD
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

ছাগলের পিপিআর ভ্যাকছিন

ছাগলের পিপিআর ভ্যাকছিন নিতে গেছেলাম চৌগাছা পশু হাস্পাতালে গিয়ে দেখি পিপিআর ভ্যাকছিন নাই! পরে টাকা দিলে বলে আছে! তাও আমার ১০ টাকা মাত্র।

চৌগাছা, খুলনা ২৩ আগস্ট ২০২৬ ২৫ বার দেখা হয়েছে KH25STEC
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

থানায় মামলা

আমি পারিবারিক মারামারির ঘটনায় একটি মামলা করার জন্য বাঁশখালী থানায় যাই। সেখানে সেকেন্ড অপিসার আরিফ হোসেন মামলা রেকর্ড করার জন্য ৩০০০০ টাকা চায়। আমি কোনোমতে অনুরোধ করে তাকে ১০০০০টাকা পরিশোধ করি। পরে আমার মামলাটি নেয়। এই টাকা নাকি ওসিকে ভাগ দিতে হয়।

চট্টগ্রাম, বাঁশখালী থানা, চট্টগ্রাম ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে CT426DGG
০ মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

স্টুডেন্টদের চাপে ফেলে টাকা আদায়

এটা একটু বেসরকারি নার্সিং কলেজ। এটি ফরিদপুরের সদরের মধ্যে অবস্থিত নাম রেজওয়ান মোল্লা নার্সিং কলেজ। ভর্তি হওয়ার সময় তারা বলেছিল টোটাল খরচ হবে ১ লাখ ৮৫ হাজার টাকা। কিন্তু ইন্টার্নী শেষ করে টোটাল খরচ হয়ে যায় চার লাখ টাকা। সর্বশেষ যে দুর্নীতিটা লাইসেন্স পরীক্ষার জন্য সরকারের নির্ধারিত ফি মাত্র ২ হাজার টাকা। আশপাশের অন্য কলেজগুলাই ২৫০০-৩ হাজার টাকায় কাজ করে দিয়েছে। কিন্তু এই হসপিটাল এ ১২ হাজার টাকা নিয়েছে। কাউকে বলে কোন সাহায্য পাচ্ছি না। কিছুদিন আগে আমরা অনেক প্রতিরোধ করি, একটা ঘটনা বলি কিছুদিন আগে ইন্টারনি করার জন্য ফরিদপুরের নামিদামি সব কলেজে পাঁচ থেকে ছয় হাজার টাকা করে নিয়েছে। এই কলেজ ১২০০০ টাকা চায় তখন আমরা প্রতিবাদ করি বিভিন্ন জায়গায় এদের বিরুদ্ধে নালিশ জানায়। ১৮ হাজার দিতে চe

ফরিদপুর, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DK6PBNFE
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Passport Office Dalal to Passport office Officer

পাসপোর্ট অফিসের বাইরে যেই প্রিন্ট, ফটোকপির দোকান থাকে, ঐ দোকানের একজন বললেন আমার আরও কাগজ লাগবে নাইলে আটকাই দিবে & ব্লা ব্লা, পরে আমি তাও রাজি ছিলাম না। পরে তারা আমার বাবাকে কনভিন্স করে, তারপর ১৫০০টাকা নেই। সেইটা অফিসে বসে থাকা একজনকে আমার সাথে যেয়ে জানাই, সে আবার আমার ফাইলের ওপর মার্ক করে রাখে, তারপর আমাকে কোথাও, কোনো কিছুর জন্যই দেরি করতে হয়নাই, সাথে সাথে হয়ে গেছে সব। তার পরিবর্তে তাকে টাকা দেওয়া লেগেছে।

Rajshahi, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJVEVJG7
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

Certificate Name correction

আমার মায়ের নাম সার্টিফিকেট ভূল ছিল। পরে তা সংশোধন করতে সরকারি খরচের বাইরে এই ২০০০ টাকা আমার থেকে দাবি করে, পরিশোধ করলে ও সময় মতো কাজ করে দেয় নি। রাজশাহী শিক্ষা বোর্ড সেইম!!

Rajshahi Educational Board, রাজশাহী ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে RJT9HMMX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জিগাতলা পোস্ট অফিস

গুগোল এডসেন্স এর চিঠি আসছিলো। এরা ঐটা আটকে মিষ্টির টাকা চায়। ৫০ টাকা দিতে চাইলে প্রত্যাখ্যান করে। সম্ভবত ১০০ দিয়ে পরে ম্যানেজ করেছিলাম। ঘটনা ২০২১ এর সম্ভবত।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DKMQ3654
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

এডভান্স ইনক্রিমেন্টের টাকা উত্তোলন

বরগুনা সদরের ২ টি সরকারি বিদ্যালয়ের শিক্ষকদের অগ্রিম বর্ধিত বেতনের টাকা উত্তোলন করার জন্য প্রত্যেক শিক্ষককে ন্যূনতম ৩০০০ টাকা দিতে বাধ্য করা হয়েছিলো।

বরগুনা সদর, বরিশাল ২৩ আগস্ট ২০২৬ ২৪ বার দেখা হয়েছে BR9PXDPP
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

এমপিও নথিভুক্তিকরণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার

ফাইল ফরওয়ার্ড জিম্মি

মুন্সীগঞ্জ এর কোন এক উপজেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২২ বার দেখা হয়েছে DK36BYPD
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

বিদ্যুতের লোড বৃদ্ধি

বিদ্যুতের লোড বৃদ্ধিতে সরকারি খরচ ৪৮৩ টাকা কিন্তু ডিপিডিসি ঢাকা আজিমপুর বিদ্যুত অফিসের একজন উপসহকারী প্রকৌশলী আমার কাছে ৫০০০ টাকা দাবি করে।আমি দিতে অস্বীকৃতি জানালে আমাকে কয়েকদিন ঘুরাই পরে বাধ্য হয় টাকা দিয়ে লোড বাড়াই।

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২৩ বার দেখা হয়েছে DKALB9UJ
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

এনজিও কার্যক্রম পরামর্শ ও প্রজেক্ট ছাড়করন

নতুন এনজিও হিসেবে এনজিও এফেয়ার্স ব্যুরোর মহাপরিচালকের একান্ত সচিবের কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম।সে সুন্দর করে তার সিন্ডিকেটের ভিতর আমাদের ঢুকায় দিয়ে, ঘুষ দিতে বাধ্য করলো

ঢাকা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২১ বার দেখা হয়েছে DKNPLTKX
০ মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

বেসরকারি শিক্ষকদের এমপিও আবেদন, উচ্চতর গ্রেড প্রাপ্তির আবেদন, বকেয়া প্রভৃতি সরকারি অর্থ উত্তোলন

আমি বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে আছি। আমার এক মাসের বকেয়া আছে। সেই ফাইলটি উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে সাবমিট করতে হয়। তিনবার জমা দেওয়ার পরও- 'এটা হয়নি, ওটা সমস্যা' এইসব অহেতুক কথা বলে পেছাতে থাকে। অবশেষে ২০০০ টাকা দিয়ে রফাদফা করি। উল্লেখ্য একই কাগজপত্র দিয়ে আমার সাথের একজনের ফাইল সাবমিট হয়েছে। তিনি বকেয়া পেয়ছেন- তার থেকে তথ্য নিয়েই আমি ঘুষ দিয়েছি। আমার ফাইল এমাসে সাবমিট হয়েছে। বকেয়া পেয়েছি।

পাকুন্দিয়া উপজেলা কিশোরগঞ্জ জেলা, ঢাকা ২৩ আগস্ট ২০২৬ ২০ বার দেখা হয়েছে DKE76D3K
০ মন্তব্য