সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৪০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার স্ত্রীর পাসপোর্ট আবেদনের সময় তার জাতীয় পরিচয়পত্রের তথ্য অনুযায়ী ঠিকানা ব‍্যাবহার করি। পুলিশ কর্মকর্তা সেটা ভুল বলে বাতিল করে দিতে চায়, আমার স্ত্রী একা মানুষ সে পুনরায় সবকিছু সংশোধন করে আবার জমা দেওয়া সময় সাপেক্ষ যেহেতু প্রবাসে ছিলাম একপ্রকার বাধ্য হয়েই আমি তা পরিশোধ করেছি ।

ব্রাক্ষণবাড়িয়া সহর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTSGEB73
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

পেট্রোবাংলা সরকারি মৃত কর্মকর্তার পেনশন নিয়ে অভিযোগ

আসসালামু আলাইকুম। আমার বাবা মারা গেছে দীর্ঘ সাত বছর। উনাকে বিভিন্নভাবে মামলা দিয়ে হয়রানি করা হয়েছে যাতে পেনশন না নিতে পারে। পরবর্তীতে হাইকোর্ট থেকে একাধিকবার রায় ওনার পক্ষে আসছে এবং পেট্রোবাংলা কে বলছে উনার পেনশন গুলো দিয়ে দেওয়ার জন্য। কিন্তু পরবর্তীতে কোন অগ্রগতি না হতে আমরা পরবর্তীতে যোগাযোগ করি। ২০২৬ সালের নির্বাচনের পর আবার তারা আমাদেরকে সব কাগজ জমা দিতে বলে আমরা সব কিছু জমা দিয়েছে কিন্তু কোন ফলশ্রুতি হচ্ছে না মোভ করতেছে না সর্বক্ষেত্রে দুর্নীতি। এমতাবস্থায় সরকারি অফিসগুলো পেনশন এর জন্য খুবই হতাশার জায়গায় হয়ে দাঁড়িয়েছে। আমার আম্মা বয়স্ক এবং খুবই অসুস্থ মানুষ উনার চিকিৎসা দরকার এবং এই টাকাটা ওনার খুবই দরকার। যদি সরকারের নজরে পড়ে তাহলে আশা করি ফল পাবো।

কাওরান বাজার , ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKKL6BJC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

খাদ্য অধিদপ্তরাধীন ঢাকা রেশনিং দপ্তরে ওএমএস খাতে দুর্নীতি ।

সরকারের সেবা খাত সাধারণ মানুষের জন্য ওএমএসে সুলভ মূল্য চাল আটা ক্রয়ে সুবিধা দেওয়ার ব্যবস্হায় ওএমএসের ডিলারদের নিকট হতে ডি'ও প্রতি ৫,০০০/- টাকা না দিলে এলাকা রেশনিং কর্মকর্তা সেবা দেয় না। ঢাকা মহানগরীতে প্রতি দিন ১৯১ টা ওএমএস বিক্রয় পয়েন্টে ৫,০০০/- করে ঘুষ নিয়ে সরকারি উক্ত সেবা পরিচালিত হচ্ছে ।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3ZHPAU
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

পুলিশ স্টেশনে অভিযোগ

এখানে পুলিশ স্টেশন কোথায়? বাংলাদেশ পুলিশ স্টেশনে অনেক বেশি দুর্নীতি হয়।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKTPRFPJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

নির্বাচন কমিশন

জাতীয় পরিচয়পত্র সংশোধন ও নতুন করে তৈরি করা নিয়ে ঝামেলায় পড়তে হয় বাংলাদেশের সকল প্রান্তের মানুষের।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVX84BR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩৫.০ হাজার

bangladesh Korea training center

সৌদি আরবে কাজের ভিসার আবেদন করতে হলে TAKAMUL একটি ট্রেনিং করতে হয়। সেই TAKAMUL রেজিস্ট্রেশন ফি মাত্র ৫০ ডলার। সেই ট্রেনিং সেন্টারে সরাসরি পরীক্ষা দিতে গেলে নিশ্চিত ফেল করিয়া দেয় । যখন তাদের সাথে কন্টাক করে যাওয়া হয় ২৫ হাজার ৩০ হাজার ৩৫ হাজার ৪০ হাজার টাকায় তখন তারা পরীক্ষায় পাশ করিয়ে দেয়। সারা বাংলাদেশে সম্ভবত ১৬ টি TTC সেন্টার আছে যা সবগুলোই এই কাজ করে থাকে। এতে করে নবাগত সৌদি প্রবাসীরা হেনস্তার শিকার হচ্ছে

Chottrogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTXTJNBX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মধুপুর থানায় জিডি নেওয়া প্রসঙ্গে

জাপানি টুবাকো ( নেভী সিগারেট ) কম্পানির ডিলার আমি । টাঙ্গাইলের ৮ থানার ডিলার আমি । গত ২৪ তারিখ মধুপুর ডিলার পয়েন্ট থেকে আমার মেনেজার আর সুপারভাইজার মিলে বাকি সকল স্টাফ জিম্মি করে ৪৫ লক্ষ টারার উপর নিয়ে চলে যায় । তখনি আমি কোন উপায় না দেখে মধুপুর থানায় যাই মামলা করতে । ওসি মামলা নিতে চায় না উনি বলে কোটে গিয়ে মামলা করেন । পরে আমি কোন উপায় না দেখে এসপি সাহেবের কাছে যাই উনি সাথে সাথে ওসিকে কল দিয়ে বলে দেন । বলে রাখি টাঙ্গাইলের এসপি সাহেব খুব ভাল মানুষ । তারপর গত ০১/০৯/২০২৬ তারিখ আবার মধুপুর থানায় যাই । ওসি সাহেব মামলা নিবে বলে কিন্তু ২-৩ লাখ টাকার মামলা করতে বলে তার বেশি টাকার মামলা উনি নিবে না। আমার ৪৫ লাখ গেছে ২-৩ কেন । অনেক রিকোয়েস্ট করার পর উনি ৫০ হাজার টাকা ঘুষ এর বিনিময়ে মামলা নেন ।

মধুপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKCDE7TT
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০০

NID আবেদন নিয়ে তালবাহানা ।

নির্বাচন কমিশন nid আবেদন নিয়ে তালবাহানা পরে ৭০০ ঘুষ দিয়ে সিরিয়ালের প্রথম না লেখালাম আর ৭২ ঘন্টায় nid করে দিলো । প্রথম বলে হবে না ,তারপর একজন বলল স্যারের সাথে আলাপ করেন স্যার সরাসরি না বললেও আমি বুঝেছিলাম ১ কাপ চায়ের দাম ৭০০ টাকা ।

কালকিনি, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKN8NWV3
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৪.০ হাজার

বিদ্যুৎ এর মিটারে ঘুস

খুবি দুক্ষের সাথে বলতে হয় এই দেশে ঘুস ছাড়া কোনো সরকারি সেবা পাওয়া জায় না যেখানে সরকারি ভাবে পিপেইড মিটার নিতে হলে ৩ থেকে ৬ হাজারের মধ্যে হয়ে জাওয়ার কথা সেখানে ১৪ হাজার টাকা লাগসে সব কাগজ পত্র জমা দেয়ার পর ও এইটা নেই সেইটা নেই এমন এমন ভাবে বলে জা এনে দেয়া পসিবল নয় তখন তারা নিজেরাই বলে কিছু টাকা খরচ করলে অই সব আর লাগবে না মুলত ঘুস নেয়ার জন্য এতো বাহানা বাদ্য হয়ে ঘুস দিয়েই করতে হলো কি করবো দিন শেষে আমরা সাধারণ মানুষ তাদের কাছে জিম্মি এই দেশ এই ভাবেই চলবে কোনো সরকার পারবে না এই ঘুস বানিজ্য বন্ধ কর‍তে কারন তারা নিজেরাও এখানে বড় রকম ভাগ পায় ভুল করেছি এই দেশে জন্ম নিয়ে এই দেশ কুকুর বিরালদের বসবাস যোগ্য মানুষের নয়

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKECVFVD
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫৫.০ হাজার

জমি মাপার কাজে অনিয়ম করেছে। অপরপক্ষের কাছ থেকে টাকা খেয়ে একপক্ষের জমি অপরপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

জমি মাপার কাজে অনিয়ম করেছে। অপরপক্ষের কাছ থেকে টাকা খেয়ে একপক্ষের জমি অপরপক্ষকে বুঝিয়ে দিয়েছে।

চুয়াডঙ্গা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে KH88WRZV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

নির্বাচন কমিশনার অফিস

নিকলী নির্বাচন অফিসে প্রতিনিয়ত মানুষ ভোগান্তির স্বীকার হচ্ছে কিশোরগঞ্জ উপজেলার দায়িত্বরত কোন ব্যক্তি যদি থেকে থাকেন প্লিজ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি নিকলী উপজেলা নির্বাচন কমিশনার অফিসে প্রতিনিয়ত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে আইডি কার্ড করতে গিয়ে এইখানে এনআইডি কার্ড করার জন্য ফাইলগুলো জমা দিতে গেলে সর্বপ্রথম বলে যে এখন এনআইডি কার্ড করতে পারবো না মাস দেড় মাস পরে আসার জন্য এই বলে ফাইলগুলো জমা নেই যখন চলে আসছে পাবলিক তখন ওদেরকে ডেকে বলে প্রতিটা কার্ডের জন্য দেড় হাজার করে টাকা দিলে এখনই করে দিবে নিকলী উপজেলা নির্বাচন কমিশনার অফিসের দায়িত্বগত ঘুষখোরের নাম হল 1 মিজান 2 রুবেল

ঢাকা (অন্যান্য), ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKX6GL96
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুলিশ তদন্ত রিপোর্ট

আমার নামে হওয়া একটা মিথ্যা মামলা, সব প্রমান আমার পক্ষে হওয়ার পরেই পুলিশ রিপোর্টে দেওয়ার জন্যে আমার থেকে ১০০০০ হাজার টাকা চায় আমি দেইনা দেখে সে রিপোর্ট ও কোর্টে পাঠায় না, যার কারনে আমার মামলার কাজ ও সামনে আগাতে পারছি না পরে বাধ্য হয়ে আমি টাকাটা দিয়ে দেই যেনো রিপোর্ট দেয়

পল্লবি থাকা, মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK7RVYGJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

জন্ম নিবন্ধন

আমার ভাই তার পরিবার সহ বিদেশে কাজ করে, তাদের একটা বাচ্চা জন্ম হয়,ঐ বাচ্চার পৈতিক টিকানা অনুযায়ী জন্ম নিবন্ধ করতে হয়, বাচ্চার পাসপোর্ট করার জন্য।তখন আমি ইউনিয়নে যাই বিস্তারিত ঘটনা বলি বলার পর তারা আমারে বলে এই জন্ম নিবন্ধন ইউনিয়ন থেকে করার আইন নেই সেটি এখান থেকে করা যাবে না,বাচ্চা যেখানে জন্ম হইছে সেখানকার বাংলাদেশ এম্বাসিতে গিয়ে জন্মনিবন্ধন করার জন্য আমাকে বলে, আমি অন্য ইউনিয়নে খুজ নিয়ে দেখি তারা এই কাজ গুলি নরমালি করে দেয় কোন সমস্যা হয় না।তখন আমার ভাই বাংলাদেশ এম্বাসিতে যায় গিয়ে বাচ্ছার জন্মনিবন্ধনের কথা বলে তখন তারা থাকে বলে সার্ভার ভালো নয়,সেটা দেশের ইউনিয়ন থেকে কালেকশন করো।তখন ইউনিয়নের সচিব চেয়ারম্যান তারা কাজটি দেয় নি,পরে আমি ছোট এক দালাল কে ৬০০০ টাকা দেই সে করে দেয়।ঐ ইউনিয়ন থেকে।

মৌলভীবাজার, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY2QPUZ8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলা করা

ঘটনাটি কয়েক বছর আগের, ওই অফিসার এখনও ওই থানায় বহাল আছে। সম্পত্তি ভাগ বাটোয়ারা করবে না, এই জন্য রমজানের রাতে আমার বাবা, ভাই কে লোক ভাড়া করিয়ে আমার চাচাতো বোন, জামাইরা বাড়ির উঠানে পিটিয়ে রক্তাক্ত করে, ওইদিন ই সন্ধ্যায় আবার দুজন পুলিশ সাদা পোশাকে ওদের বাড়িতে এসেছিল চা নাশতা করে গেছে আমরা জানতাম না। পরের দিন ই পুলিশ আসে আমাদের ধরে নিয়ে যেতে। আগেই টাকা খাইয়ে ঠিক করে রেখেছিল যেন মারধর করার পর আমরা আর কেস করার সুযোগ না পাই। আমরা কেস করতে চাইলে পুলিশ বলে দেয় আমার বাবা ভাইয়ের নামেই চাঁদাবাজি মামলা করেছে। মামলা তো নেবেই না, গ্রেফতার করে রিমান্ডে নেবে। পুলিশ ৫০০০০ টাকা ঘুষ চায় মামলা সহ সব মিটমাট করার জন্য, তা না হলে চাচাতো বোনেরা আরও টাকা খাইয়ে র‍্যাব দিয়ে ক্রসফায়ারে দেবে। বাবা বাধ্য হয় দিতে।

মাধবপুর থানা, হবিগঞ্জ, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYDJP9BN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

LGED Office, Jhenaidah, Tax Certificate for Tax Return

Jhenaidah LGED er kaj korar por Bill Received and Bill theke Tax katar por tax certificate or payment certificate caile sudhu ghurai, 2000 cay na hole Certificate dibe na

Jhenaidah, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHFQ246A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

মোবাইল ফোন উদ্ধার

আমার ফোন হারিয়ে গেছিল,,শনিবার ফোনে লোকেশন পায় পুলিশ এবং আমাকে ডেকে বলে টাকা দিতে হবে।।পরে আমার থেকে ২৫০০ টাকা নিয়ে তারপর আমার হাতে ফোন তুলে দেন।

রংপুর সদর, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN8PE7FT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

মামলা দেওয়ার হুমকি

বিরোধী এক পক্ষ এসে আমার গাড়ির মালিকানা দাবি করতেছিলো কারন আমি মালিকানা পরিবর্তন করাইনি আর গাড়িটি ব্যাংক থেকে নিলামে কিনেছিলাম এবং আমার কাছে ব্যাংকের সব কাগজ আছে ও আমি এগুলা সব পুলিশকেও দেখাইছিলাম সে একজন ওসি, কিন্তু সে বিরোধী পক্ষের কাছ থেকে টাকা খেয়ে তার পক্ষ হয়ে কথা বলে আমার গাড়ী আটকে দেয় তার থেকে কোনো প্রমান না দেখেই এবং আমাকে চুরি মামলা না দেওয়ার ভয় দেখিয়ে ৫০০০০ হাজার টাকা চায়, আমি মানি না তারপরে আমাকে চুরি মামলা দিয়ে ঘটনার ১০ দিন পরেই জেলে পাঠিয়ে দেয় ১০ দিন পরেই

পল্লবি থানা, মিরপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKXNJ5YQ
মন্তব্য