সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৮৮৬ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৪০ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

থানাতে সঠিক বিচার জন্য

আমি একটা জায়গা রেখেছিলাম আরেকজনের পাশে।সবকিছু ঠিকঠাক ছিলো।কাগজ,নামজারি, দলিল সবকিছু টিক ছিলো।জায়গা বাড়ি বানানোর জন্য মাটি দিয়ে ভরাট করতে ছিলাম।তখন পাশের জমির মালিক নিষেধ করে। পরে থানায় গিয়ে অভিযোগ করে।পরে থানার অফিসারের সাথে দেখা করলাম। আমার কাছে ২০ হাজার টাকা দাবি করে।আমার জায়গা, আমি সবকিছু করতেছি অথচ অন্যজনের বাধা।তাকে কিছু না বলে আমার কাছে টাকা চায়।কারন টাকা দিলে আমি আমার জায়গায় মাটি ভরাট করতে পারবো।বিরুধী পক্ষ ছিলো টাকা ওয়ালা। এই নিয়ে আমার উপর ১০ টা মামলা করছে আদালতে এখনো ও আছে।কিন্তু আমি আমার জায়গায় এখনো আছি।কষ্ট একটাই কি একটা দেশে বাস করি উচিত বিচার নাই।অন্যায় ভাবে মিথ্যা মামলা করে আমার অনেক ক্ষতি করতাছে।সমাজে অনেকের ধারে ধারে কেউ সঠিক বিচার করে না।আরো বলে জায়গা ছেড়ে দেওয়ার জন্য।আহা

বানিয়াচং, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SYEPFJNX
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

পেনশন

শেরে বাংলা নগর গণপর্ত বিভাগ-২, ঢাকা। পেনশন ভোগীর ফাইলে এই কাগজ, ঐ কাগজ নাই অর্থাৎ বিভিন্ন সমস্যা সৃষ্টি করে এমনভাবে বিষয়টা উপস্থাপন করে যাতে পেনশন সহ আনুষাঙ্গিক টাকা পাওয়া যেন সম্ভবই না। তারপর, বিভাগীয় অফিস, সার্কেল অফিস, এজি অফিস এসবের খরচা হবে বলে পেনশনের সকল দায়িত্ব পেনশন ভোগী বা তার সদস্যদেরকে দিয়ে দেয়। মানে কৌশলে টাকা দাবির বিষয়টা সামনে আনে। হ্যা সরাসরি না বলে অবস্থাটা সৃষ্টি করে টাকা আদায় করে। এমনটা যেন রীতি হয়ে গেছে। অফিসের এমন আচরন সবাই যেন মেনে নিয়ের চাকুরি জীবনের শেষে ঘুষ দিয়ে পেমশন নিতে হবে,,, এটাই নিয়ম।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে DK5ZM7L5
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

জন্ম নিবন্ধস

আমি আমার মেয়ের জন্ম নিবন্ধন করতে গেলে দায়িত্বরত একজন ৩০০ টাকা দাবি করে যা দিতে রাজি হই নি, যার জন্য জন্মনিবন্ধ করে দেয় নি

ময়মনসিংহ, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MYZSKE6T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নির্বাচন কমিশন

ছেলেদের পরীক্ষা শেষ হয়েছে ভেবে অনলাইনে এনআইডি করার জন্য আবেদন করি। বায়োমেট্রিক দেওয়ার জন্য মেসেজ পাই এবং আবেদনের ফরম বের করে বাকেরগঞ্জ উপজেলা নির্বাচন কমিশন অফিসে গেলে তারা প্রথমেই বলে, একেক এনআইডি করার জন্য কাগজ পত্রের সাথে ৫০০ টাকা দিতে হবে। শুধু টাকা দিয়েই শেষ হয় না ভোগের; আজ নয় আগামী সপ্তাহে, আগামী মাসে ইত্যাদি অজুহাত। এরপর রিকোয়েস্ট করার পর কাগজ পত্র হাতে নিয়ে বলে, জরুরী দরকার? এই ভোগান্তি শুধু একজন দুজন নয়, প্রতিদিন শত শত মানুষের ভুগতে হচ্ছে। মানুষ কাজ ফেলে নির্বাচন কমিশন অফিসে দিনের পর দিন এনআইডি করার জন্য বসে থাকে, ধরনা দিতে থাকে এই টেবিল ওই টেবিল। কিন্তু তার পরেও শেষ নয়; কাজ করবে বলে ছয়মাস একবছর লেগে যায় একটি এনআইডি বের হতে।

সাহেবগঞ্জ, বাকেরগঞ্জ পৌরসভা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে BR33FGB2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

আমার বাড়ীর বিদ্যুৎ বিলের নামের বানানে একটা বানান সমস্যা ছিলো এজন্য ২০০০ টাকা দাবি করেছে।

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5ZYWYK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

নান্দাইল উপজেলার নির্বাচন কমিশন অফিস

বিষয়: নান্দাইল নির্বাচন অফিসে NID সেবা নিয়ে অভিযোগ স্যার, নান্দাইল উপজেলা নির্বাচন অফিসে নতুন NID করার ক্ষেত্রে সাধারণ নাগরিকদের হয়রানি এবং দালালের মাধ্যমে দ্রুত সেবা দেওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। সাধারণভাবে ফাইল জমা দিতে গেলে বিভিন্ন কারণ দেখিয়ে ফাইল ফেরত দেওয়া হয়। আবার ফাইল জমা নেওয়ার পরও অনেককে প্রায় ১–দেড় মাস অপেক্ষা করতে হচ্ছে ছবি ও ফিঙ্গার দেওয়ার জন্য। অথচ অভিযোগ রয়েছে, দালালের মাধ্যমে অফিসের স্টাফদের সঙ্গে যোগাযোগ করলে প্রায় এক সপ্তাহের মধ্যে ছবি/ফিঙ্গার এবং ২–৩ দিনের মধ্যে NID পাওয়ার সুযোগ মিলছে। বিষয়টি সত্য কি না, তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আপনার সদয় হস্তক্ষেপ কামনা করছি।

নান্দাইল, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY6QZSKP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

প্রতিবন্ধী ভাতা কার্ড এর আবেদন

আমি সমাজ সেবা অফিসে আমার প্রতিবন্ধী ভাতা কার্ড করার জন্য যাই, সেখানে এক মহিলা কর্মকর্তা আমার সব প্রয়োজনীয় ডকুমেন্টস নেন, আর একটা ফর্ম পুরন করেন। সব কাজ শেষে সেই মহিলা কর্মকর্তা আমারদের কাছে ৫০০টাকা দাবি করে সেই ফর্ম পুরন ও আনুষাঙ্গিক খরচের কথা বলে। ব্যাপারটা এমন ভাবে বলে যে এই টাকাটা দিতে আমি বাধ্য বা নিয়ম দিতেই হবে সবাই দেয়। আমাদের আসলে জানা ছিল না এপ্লাই করতে টাকা লাগে না। কার্ডের জন্য ১ বছর ৭ মাসে তারা ৮/১০ ঘুরাই অফিসে। তারপর রাগে আমি চিল্লাচিল্লি করে ৫০০ টাকা নেয়ার কথা বলতেই তার ভয় পায় আর আমায় আকুতি করতে শুরু করে। আর এক রাতের মধ্যে কার্ড বানায়া দেয়।( ঘটনা অনেক কথা আছে সব লেখা যাচ্ছে না)। প্রশ্ন এতো মাস ঘুরালো কেন_?

কাহালু, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJP7ECML
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

থানায় জিডি করলেও ২ পাতা লিখে টাকা দাবি করে পুলিশ

দূর্ঘটনার পর থানায় জিডি করতে গেলে টাকা দাবি করে

ধামরাই উপজেলা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKNU4JPY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

মোবাইল ফোন উদ্ধারের পর পুলিশ টাকা নিয়েছে।

আমার ফোন হারিয়ে যাওয়ায় আমি একটি জিডি করি। তারপর ফোন পাওয়া গেলে, একটা নাম্বার থেকে কল দিয়ে টাকা চাওয়া হয়। থানায় ফোন আনতে গিয়ে দেখি, ফোন করা ব্যক্তি টি একজন পুলিশ ওই থানার। টাকা নেয়,তারপর ফোন হস্তান্তর করে।

বগুড়া, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJUMZVU7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বিদ্যুৎ অফিস

আমার থেকে ১০০০০ টাকা নিছে একটা প্রিপেইড মিটার নামানোর জন্য একটা মিটার নামাযে কি ১০ হাজার টাকা লাগে

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTSC9FZH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

Bangladesh biman office

আমি গত ১৭ ই জুন আবার ২৮ জুন জন্য টিকেট এর তারিখ পরিবর্তন করি, অনেক বছর আগে টিকিট চেঞ্জ করছিলাম, কিন্তু কাউন্টারে কখনো টাকা নিতো না। সব সময় নগদ ক্যাশ কাউন্টারে টাকা নিতো। এবং রিসিট দিত। এইবার ১৫ এবং ১০ জুন আমি দুইবার টিকেট চেঞ্জ করছি দু বার ই ক্যাশ কাউন্টারে নয় যে টিকিট চেঞ্জ করছে তাই সেই টাকা গ্রহণ করছে, এবং আমাকে কোন রিসিট পেপার দেয় নাই। টাকার পরিমান ৩০০০+৩০০০ টাকা

Chatogram, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTTGMREJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.৯৩ লাখ

সরকারি চাকুরী স্থায়ীকরণ

লালমনিরহাট জেলার আদিমারী উপজেলায় অবস্থিত একটি সরকারি ডিগ্রী কলেজে কর্মরত ৬৩ জন প্রভাষক /সহকারি অধ্যাপক -এর নিকট থেকে তাদের চাকরি স্থায়ীকরণের জন্য জন প্রতি ১১০০০ টাকা করে মোট ৬৯৩০০০ টাকা নেয়া হয়। বর্তমান ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, সদ্য সাবেক একজন ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এবং একজন সিনিয়র প্রভাষকের যোগসাজশেএই অপকর্ম গুলি সংঘটিত হয়। শিক্ষক মহোদয়দের চাকরি দ্রুত স্থায়ীকরণ না হলে তারা কোন প্রকার সুযোগ-সুবিধা পাবেন না এবং নানা রকম প্রশাসনিক জটিলতার ভয় ভীতি দেখিয়ে তারা এই অর্থ হাতিয়ে নেয় । ইহা ছাড়াও এই চক্রটি ছাত্র-ছাত্রী এবং শিক্ষক কর্মচারীর স্বার্থের কোনরূপ-রুক্ষেপ না করে তারা সব সময় শুধু তাদের অর্থ ইনকামের চিন্তায় মগ্ন থাকে।

লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলা, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNNSHYZH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

আমিও শেষ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হলাম—মিটার নেওয়ার মতো একটি নাগরিক সেবা পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহল

আমিও শেষ পর্যন্ত ঘুষ দিতে বাধ্য হলাম—মিটার নেওয়ার মতো একটি নাগরিক সেবা পেতেও যদি ঘুষ দিতে হয়, তাহলে বিষয়টি সত্যিই দুঃখজনক।

Rajshahi, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJXA6LTN
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ কোটি

ভুয়া কেরোসিন ভাউচারে রেলের লস কোটি কোটি টাকা

বাংলাদেশ রেলওয়ের সকল স্টেশনে ১১০০ টাকা হতে শুরু করে ৩০০০০ টাকা পর্যন্ত,, কেরোসিন তেলের ভাউচার দিয়ে টাকা নেয় অথচ কেরোসিন তেল বাবদ কোন খরচ নাই,, রেলের লস হয় এসব কারনে। দেখার কেউ নেই,, কেন একজন স্টেশন মাস্টার ২০ বা ৩০ হাজার টাকা প্রতি মাসে নিজের পকেটে নিবে।??

সব রেল স্টেশনে, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJEHKNGW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬.০ হাজার

ঢাকা ওয়াসার পানির মিটার প্রতিস্থাপনের জন্য ঘুষ।

ঢাকা ওয়াসার পানির মিটার ডিসপ্লে ঘোলাটে হয়ে যাওয়ায় মিটারের ডিসপ্লে পরিষ্কার করে রিডিং না নিয়ে ওয়াসার মিটার রিডার মিটার প্রতিস্থাপন করতে বলে এবং ১৫০০০.০০ টাকা দাবী করে যার মধ্যে ৯০০০ টাকা নতুন মিটারের দাম বাকি ৬০০০.০০ ঘুষ হিসাবে নেয়।

ঢাকা।, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKHFWUB2
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

জন্ম নিবন্ধন ভুল কারেকশন

আমার জন্ম নিবন্ধন ভুল লিপিবদ্ধ হয়েছিল সেটি কারেকশন করার জন্য চেয়ারম্যান অফিসে যাই কিন্তু অফিসের সচিব মহোদয় বলেন এটা কারেকশন হবে না ১৫ হাজার টাকা দিলে কারেকশন হবে এটা অনলাইন খরচ আমি তা প্রত্যাখ্যান করি এভাবে প্রতিদিন হাজারো মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে সচিব এর সাথে চেয়ারম্যান ও তথ্য সেবা কেন্দ্র জড়িত এবং এলাকার যারা রাজনীতিবিদ তারাও জড়িত তাদেরকে এর থেকে ভাগ দেওয়া হয়।

ইউনিয়ন চেয়ারম্যান অফিস, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTC52DYF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৪০ লাখ

Narcotics Licence

মাদকদ্রব্য অফিসে একটি ক্লিনিক এর জন্য লাইসেন্স করতে গিয়েছিলাম সেখানে লাইসেন্স করার জন্য এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিতে হয়েছিল।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKVHTWAS
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Immigration

আমি মালয়েশিয়ায় যাচ্ছিলাম, আমার ক্যাটাগরি থ্রি ভিসা এমপ্লয়মেন্ট পাস। তো ইমিগ্রেশন অফিসার আমাকে যেতে দিচ্ছিল না, বলল যে বিএমইটি কার্ড লাগবে। আমাকে ইমিগ্রেশন অফিসার বলে যে আমার ভিসা হচ্ছে ভুয়া। অথচ অরিজিনাল ভিসা। তো এইভাবে তারা মানুষকে হয়রানি করে। হয়রানি করে টাকা খাওয়ার চিন্তা ভাবনা করে। তো যারা ক্যাটাগরি থ্রি এমপ্লয়মেন্ট পাস যাদের থাকে, তাদের bmet card প্রয়োজন হয় না। তো এটা আমার সাথে অনেক ঝামেলা করতেছিল, আরকি। ইমিগ্রেশন অফিসারের ইচ্ছা যে সে ঘুষ নেবে। আমি ঘুষ দেইনি। আমি তাকে বলেছি যে bmet লাগে না। অনেকক্ষণ সে আমাকে হয়রানি করেছে। প্রায় ঘণ্টা ধরে আমাকে হয়রানি করেছে। তো আমি এটা অবসান চাই।

Dhaka airport, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKZ44EZC
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

এস.রেকর্ড

আসসালামু আলাইকুম আমি একজন সেবা গ্রহীতা হিসাবে ডিসি অফিসের রাজস্ব শাখায় দুইটি পাওয়ার অফ এটুনি সার্টিফাইয়ের জন্য আবেদন করেছিলাম যেটাকে বাংলায় জাবেদা নকল বলে সেই নকলের কপি তুলতে গিয়ে আজকে তিন মাস এখন পর্যন্ত তাদের দাবি কৃত ঘুষের টাকা না দেওয়াতে আমার নতি পাওয়া যাচ্ছে না বলে বারবার ফিরিয়ে দিচ্ছে যখন আমি টাকা দিতে রাজি হলাম এবং দিলাম এরপরের দিনই নতি পাওয়া যায় এখন জবেদা নকল তৈরি হচ্ছে এই হল ডিসি অফিসের রেকর্ড রুমের বর্তমান অবস্থা।

সিলেট, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SY5ZMDFJ
মন্তব্য