সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

চেয়ারম্যান সার্টিফিকেট নিতে ভোগান্তি ও অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ

পাসপোর্টের জন্য চেয়ারম্যান সার্টিফিকেট প্রয়োজন হওয়ায় সব প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে আবেদন করি। কিন্তু সার্টিফিকেট নিতে ৫০০ টাকা চাওয়া হয় এবং বলা হয় এক সপ্তাহেরও বেশি সময় লাগবে। জরুরি প্রয়োজনের কথা জানিয়েও দ্রুত কোনো সহযোগিতা পাইনি। শেষ পর্যন্ত প্রায় ১১ দিন পর, অনুরোধ করে ৪০০ টাকা দিয়ে সার্টিফিকেট নিতে হয়েছে। আক্ষেপের বিষয় হলো, প্রয়োজনীয় সব কাগজপত্র দেওয়ার পরও টাকা ছাড়া কাজ এগোয় না। সাধারণ মানুষের জরুরি প্রয়োজন ও ভোগান্তির বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ—এ ধরনের হয়রানি ও অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি যেন গুরুত্বসহকারে দেখা হয়।

চিটাগং, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT8QFCQ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০০

হাইকোটে রিট মামলার জন্য

কোন ব্যক্তি যদি হাইকোটে রিট মামলা করতে যায় তাহলে মামলার আগে তাকে কোন একটি কোটের অনুমতি লাগে আমি সেই অনুমতি আনতে গেলে ঐ কোটে অনুমতির জন্য আমি তাকে ৩০০ টাকা দেই, সে আর ও দাবি করে

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK3BXTZ7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫০

নির্বাচন অফিস

আমার ১৮ বছর হওয়ার পরেও আমার ভোট না হয় আমি নির্বাচন অফিসে একজন ভোটার হতে যাই। তখন আমার প্রয়োজনে কাগজপত্র নিয়ে যেতে বলে। কাগজপত্র নিয়ে যাওয়ার পরেও দুই থেকে তিন দিন ঘুরায়। এরপর আমার ভোটার আবেদন করে। আবেদন করার পর আমার কাছ থেকে টাকা চায়। এবং ২৫০ টাকা নেই।

পাটগ্রাম, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RN56U4Y2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য ডিসি অফিসে দরখাস্ত দিয়ে না হয়ে পরবর্তীতে মন্ত্রিপরিষদে দরখ

রাজশাহী বাগমারার কলেজ মোড় এলাকায় যানজট নিরসনে অবৈধ স্থাপনা উচ্ছেদের জেলা প্রশাসক মহালয়ের কাছে একাধিক দরখাস্ত দেওয়ার পরে কাজ না হওয়ার পরে বাংলাদেশ সচিবালয়ে দরখাস্ত জমা দিতে গেছি সেখান থেকেই দরখাস্ত জমা না নিয়ে। একজনের সাথে কন্টাক করে দিয়েছে উনি প্রত্যেকটা মন্ত্রণালয়ে গিয়ে দরখাস্ত জমা দিবে একটি দরখাস্ত দেওয়ার জন্য এক হাজার টাকা করে ঘুষ নিয়েছে।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKCFUE3T
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৭০ লাখ

আনমেরিড সাটিফিকেট পাওয়ার জন্য

আমি একজন প্রবাসী আমি দীঘদিন প্রবাসে থাকার সুবাদে সেখানকার একজন স্হানীয় মেয়ের সাথে পরিচয় হয় সেই সুবাদে আমরা বিয়ের সিদ্ধান্ত নেই| সেই দেশের আইন অনুযায়ী আমাকে বাংলাদেশ কোন বিবাহ করি নাই বলে একটা আনমেরিড সাটিফিকেট নিয়ে আসার জন্য | সবকিছু ঠিক থাকলেও যখন উপজেলা টিএনও ওফিস থেকে যিনি আমার বাড়িতে তদন্ত করতে আসে ওনাকে মোটা ওংকের ঘুস দাবি করেন নাহলে ওনি রিপোর্ট দিবেন না কিন্ত আমি ওনাকে বার বলছি আমি বাংলাদেশ এ কোন বিবাহ করা ওনি আমার কোন কথা শুনেন নি

মৌলভীবাজার কুলাউড়, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SY3HFVEK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

ক্যান্টনমেন্ট বোর্ডের লাইসেন্স নবায়ন

কোম্পানির লাইসেন্স নবায়নের জন্য নির্ধারিত সরকারি ফি প্রায় ৩৩,০০০ টাকা। তবে বাস্তবে লাইসেন্স নবায়নের কাজ সম্পন্ন করাতে অতিরিক্ত অনানুষ্ঠানিক অর্থ প্রদান করতে হয়। এই অর্থ প্রদান না করলে কাজ অযথা বিলম্বিত হওয়া, ফাইল আটকে থাকা বা বিভিন্ন অজুহাতে প্রক্রিয়া দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা থাকে। ফলে নির্ধারিত ফি পরিশোধের পরও দ্রুত ও স্বাভাবিকভাবে সেবা পাওয়ার জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার একটি চাপ সৃষ্টি হয়।

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6YMYAG
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০

এর ভিতরে আলাদাভাবে মোটরসাইকেল পার্কিং

পাবনা জেলা প্রশাসক অফিসের ভেতরে পার্কিংয়ের জন্য প্রতি মোটরসাইকেল থেকে ২০ টাকা করে নেওয়া এবং তা আমি পরিশোধও করছি

পাবনা, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJG9ZW35
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৪০ লাখ

বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকদের বই কোম্পানির কাছ থেকে টাকা নেওয়া

মুজিবনগর, মেহেরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রকাশনী সংস্থার কাছ থেকে টাকা নেই। প্রকাশনী সংস্থাগুলো আবার শিক্ষার্থীদের কাছে বেশি দামে বই বিক্রি করে সেই টাকাগুলো উঠিয়ে নেই।

মুজিবনগর, মেহেরপুর, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH38AMZP
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

ফ্যামেলী কার্ড

ফ্যামেলী কার্ডের জন্য আমি আমার এলাকার একজন তথ্যসংগ্রহ কারীর সাথে যোগাযোগ করি, যার জন্য আবেদন করবো তিনি ফ্যামেলী কার্ড পাওয়ার জন্য উপযুক্ত, সরকার যে শর্ত গুলো দিয়েছে তার মধ্যে এগুলো রয়েছে, এবং তথ্যসংগ্রহ কারী যে প্রতিনিধি রয়েছেন তিনিও জানেন, কিন্তু এর পরেও তথ্যসংগ্রহ কারী ঐ কর্মকর্তা ১৫ হাজার টাকা দাবি করেন এবং বলেন ঐ টাকা দিলে অনুমোদন করিয়ে দিবেন।

গোয়াইনঘাট ৫ পূর্ব আলীরগাও ইউনিয়ন, সিলেট ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে SY6D6GVD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ ভেরিফিকেশন

নতুন সরকারি চাকুরির জন্য পুলিশ ভেরিফিকেশনে বাড়িতে এসেছিলো, পরে ৫ হাজার টাকা দাবি করে। আর্থিক অবস্থা খারাপ হওয়ায় ১,০০০ টাকা দিতে বাধ্য হয়েছি। এতে তারা পূর্ণ ভেরিফিকেশন না করে চলে যায় এবং শহরে একটা এড্রেস দিয়ে অন্যদিন ওখানে আসতে বলে, পরে আবার ৫ হাজার টাকা চায়। পরে আমি ১,৫০০ টাকা দিতে বাদ্য হয়েছি। অর্থাৎ সর্বমোট ২,৫০০৳

কক্সবাজার, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTB583U7
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্চ

সম্ভবত ২০২১ সালের ঘটনা।বর্তমানে আমি সৌদিআরবে আছি।২০২১ সালে যখন আমি সৌদিতে আসার জন্য কাগজ,পত্র রেডি কোরছি তখন আমাকে পুলিশ ক্লিয়ারেন্চ এর প্রয়জন হয়েছিলো।আমি অনলাইনে সব কিছু ওকে করে যখন থানায় কাগজ কোরতে গিয়েছিলাম তখন এক এ এস আই আমার কাছে টাকা দাবি করে।।ঐ দিন আমি টাকা দেয়নি পরে যখন আমার এলাকায় ভেরিবেকেশনে আসে তখন আমি তাদের টাকা পরিষোধ করি।।পরে ২/৩ দিন পরে থানায় যায় কিন্তুু তারা বলে আপনার ক্লিয়ারেন্চ যশোর ডিএসবি অফিসে চলে এসেছে ওখানে আজকে যেয়ে নিতে পারেন অথবা যদি দুই দিন পর নেন তাহলে থানা থেকে নিতে পারবেন কিন্তুু আমি ঔই দিনই যশোর ডিএসবি অফিসে যেয়ে নিয়ে আসি।।

যশোর জেলা চৌগাছা থানা, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KH6VRACR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

কাজী অফিস

সারা বাংলাদেশের বাংলাদেশ সরকার অনুমোদিত প্রায় প্রতিটি বিবাহ নিবন্ধন ও তালাক নিবন্ধন অর্থাৎ কাজি অফিসগুলোতে বিবাহের মোহরাণার ক্ষেত্রে লাখ প্রতি ১৪০০ টাকা অর্থাৎ এক হাজারে ১৪ টাকা কিন্তু অনেক ক্ষেত্রে বেশি নেওয়া হয় এবং ৫লাখের উপরে যেকোন অতিরিক্ত মোহরাণা জন্য লাখ হিসাবে প্রতি লাখে ১০০ টাকা নেওয়ার কথা থাকলেও বেশি নেওয়া হয়। যেকোনো প্রকার তালাক ফি ১০০০ টাকা হলেও নেওয়া হয় ২০০০ টাকা বা তারও বেশি।এছাড়াও বিবাহ ও তালাকের নকল উত্তোলনের নির্ধারিত ফি ৫০ টাকা হলেও নেওয়া হয় ৫০০ টাকা বা তারও বেশি। এছাড়াও ৩০০-৪০০ টাকা খরচের কোর্ট এফিডেভিটকে কোর্ট ম্যারেজ নাম দিয়ে চলে হাজার টাকার রমরমা ব্যবসা।পাশাপাশি কাজিদের দ্বারা অতিরিক্ত অর্থ আদায় করে এলাকার জনপ্রতিনিধি সহ বিভিন্ন ব্যক্তিরা ভাগা খায়।

সারা বাংলাদেশ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DK6UX9YB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

মেম্বার ও তার ছেলের দূর্নীতি

একটি বয়স্ক বাতা কার্ড করে দিবে বলে মেম্বারের ছেলে ৩০০০/-টাকা দাবি করে, আমার আম্মুর কাছ থেকে আগেই কাগজ পত্র নিয়ে গেছে, তারপর মা যখন আমাকে বলে তখন আমি না করে দেই, যে ঘুষ দিয়ে কার্ড নেওয়ার দরকার নেই, তারপর মেম্বারের ছেলেও আমাকে কল করে ফোনে কথা বলে তার সাথে ও আমি না করে দেই, মেম্বারের ছেরে তো কাগজ পত্র আগেই জমা দিয়ে দিয়েছে,যখন টাকা আসে তখন মায়ের কাছ থেকে ৩০০০/- টাকা নিয়ে যায়, আমি খোঁজ নিয়ে জানতে পারি যাদের কে বয়স্ক বাতা বিধবা বাতা কার্ড দিছে তাদের কাছ থেকে ৩০০০/- টাকা এবং যারা বীজ অথবা সার নিছে তাদের কাছ থেকে ১০০০/২০০০/- করে নিছে, মেম্বার ও তার ছেলে মিলে এসব করে চলছে।

কুমিল্লা, মুরাদনগর, ধামঘর ইউনিয়ন, পরমতলা গ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTGPNV24
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭.০ হাজার

জন্মদিবন্ধন আবেদন

আমার ছেলের জন্মদিবন্ধন আবেদন করেচি, প্রথমবারে আবেদন ফ্রী ছাড়া ৫০০ টাকা নেয়, বলচে হবে অপেক্ষা করুণ, পরর্বতীতে আবার যোগযোগ করলে বলা হয় আবেদন পূনরায় করতে হবে আবেদন পুনরায় করলাম তখন পাঁচ'শ টাকা দিতে হয়েছে! দীর্ঘদদিন পরে আবার যোগাযোগ করলাম বলছে এটাতে সসমস্যা আছে টাকা ১৫ শ লাগবে! পরর্বতীতে আবার যোগাযোগ করলে সচিব চার হাজার দাবি করে,সর্বশেষ ২৫শ টাকা দিয়ে জন্মদিবন্ধন বের করি। প্রায় দেড় বছর লেগেছে একটা নিবন্ধন বের করতে, ৭ হাজার খরচ হইচে আর হয়রানি আর কি বলবো।

১৫ নং পয়ালগাছা ইউনিয়ন, বরুড়া, কুমিল্লা!, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTVKBFBN
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

জন্ম নিবন্ধন সংসদ

আমার জন্ম নিবন্ধনে মধ্যে এক নাম শুধু , ( আরিফ ) আগে পরে কিছু নেই , আমি ইতালিতে আছি। ভূমধ্যসাগ পাড়ি দিয়ে ইতালিতে এসেছি , এখন ইতালিতে এক নামে চলবে না , নামের সাথে একটা কিছু যুক্ত করতে হবে , যেমন (আরিফ মিয়া) । এখন শুধু ( মিয়া ) যুক্ত করার জন্য তারা আমাকে এখানে ওখানে ঘুরাছে ‌ । সব শেষে আমার কাছে ৭০০০০ হাজার টাকার একটি আনুমানিক ধারণা দেয় এখনো কত টাকা লাগবে বলে নাই । আরো অনে বেশি ও লাগতে পারে । আমি এটি নিয়ে অনেক দুশ্চিন্তায় আছি ‌ । এখানে যেই নাম উল্লেখ করা হয়েছে তা শুধু একটি ধারনা । আমি (অজ্ঞাত নাম)

নরসিংদী, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWKFRWY
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

Drug license renewal

আবেদন করার এক সপ্তাহের কোন খবর ছিল না, পরে অফিসে গিয়ে কথা বলে জানতে পারি যেখানে আবেদন করেছিলাম আমার আবেদনপত্র ওখানে পড়ে রয়েছে, পরে বিভিন্ন আকারেঙ্গে তে কথাবার্তায় এর মাধ্যমে এমন কথা বলে যে তাদের না দেখলে তারা ফাইল কিভাবে দেখবে, মানে ইনডাইরেক্টলি তারা কিছু দাবি করতেছে, আমি বলি কিভাবে দেখতে হবে বা দুই দিনের মধ্যেও শেষ করতে কত টাকা লাগবে তখন অফিসের পিয়ন দাবি করে ১০ হাজার টাকা দিয়ে যান দুইদিন পরে এসে নিয়ে যাইয়েন

Dhaka, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJ7JBMF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

নতুন মিটার স:জোগ নিতে। বাড়িতে এসে মিটার ইস্তপনা করার পরে।

আমি বুধহাটা পল্লী বিদ্যুৎ এ একটি মিটার নিয়ে বাড়িএসে তার স;জোগ দিবে তার জন্য ৫০০টাকা দাবি করবে না দিলে বিভিন্ন কিছু বলে মিটার ফিরিয়ে নেয়।

বুধহাটা।, খুলনা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে KHGSHW87
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

৯৯৯ হেল্প লাইন

বিপদে পড়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় ৯৯৯ এ ফোন করেছিলাম। বোয়ালিয়া থানা থেকে কয়েকজন পুলিশ এসেছিলেন। তারা সর্বোচ্চ ১৫-২০ মিনিট ছিলেন। যাওয়ার সময় চা খাওয়ার জন্য কিছু দিতে বলেন। ৫০০ টাকা দিলে রেগে জান, শেষ পর্যন্ত ২০০০ টাকা নেন চা খাওয়ার জন্য। ঘটনাটা ২০২২-২০২২ এর। নিশ্চয়ই এখন চায়ের কাপের দাম আরও বেড়ে গেছে সময়ের সাথে!

রাজশাহী, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJCCNGTN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

বিএমইটি কার্ড এর ৩ দিনে ট্রেনিং এর জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া সংক্রান্ত

বিএমইটি কার্ড এর জন্য তিন দিনের যে ট্রেনিং করতে হয় গাজীপুর জয়দেবপুর যে ট্রেনিং সেন্টার আছে। অনলাইন সাইড অফ করে রেখে অফলাইনের মাধ্যমে কাগজ পাতি জমা নিয়ে বড় অংকের টাকা দাবী করা হয়। খুব সতর্কতার সহিত এই কাজগুলো করা হয় যার কোন গ্রহণযোগ্য প্রমাণ থাকে না। ৪০০ টাকার অনলাইন খরচ ১০০০ টাকা গ্রহণ করা হয়। আর ২০০ টাকার অনলাইন খরচ ৬০০ টাকা গ্রহণ করা হয়।

গাজীপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKA2N8NP
মন্তব্য