সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯১৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৩ হাজার

জন্ম সনদ উত্তোলন

আমার ছোট ভাইয়ের জন্ম নিবন্ধন করা হয়নি ভাই পঞ্চম শ্রেণীতে পরীক্ষা দেওয়ার জন্য জন্ম নিবন্ধন প্রয়োজন জন্ম নিবন্ধন করতে ইউনিয়ন পরিষদে গেলে তারা বলে আমরা আপনাকে তৈরি করে দেবো সকল কাজ করে দেব আপনি আমাদেরকে ১৫০০ টাকা দিবেন আমি তাদের সাথে কথা বলে ২০০ টাকা কমিয়ে ১৩০০ টাকা দিয়ে আসি।

সাপলেজা, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRSEJU8Z
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৭ হাজার

Sign off from Government Shipping Office

প্রত্যেক মেরিন ইঞ্জিনিয়ার/নাবিকদের জাহাজ থেকে নামার এক মাসের মধ্যে সরকার প্রদত্ত সার্ভিস বুক (CDC) এ শিপিং মাস্টারের সীলমোহর সহ একটা সাইন করতে হয় যেটা পরবর্তীতে তারা অনলাইনে এন্ডোসম্যান্ট করে। তো এই সীল মোহর সহ সাইন শিপিং মাস্টারের থেকে নিতে পিয়নকে দিতে হয় ঘুস।

সরকারি শিপিং অফিস, আগ্রাবাদ, চট্টগ্রাম, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CT62D8WB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

জন্মনিবন্ধন

আদাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সচিবের নিকট থেকে জন্মনিবন্ধন সনদের ইংরেজি কপি সংগ্রহ করার জন্য ১০০০ টাকা দাবি করে এবং আমি তা দেইনি।

পটুয়াখালী, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR9XGAGB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

মূখ্য সচিব বরাবর আবেদন জমা এর ব্যাপারে।

ব্যক্তিগত কাজের ব্যাপারে সরকারি প্রতিষ্ঠান থেকে অসহযোগিতার ব্যাপারে একটি অভিযোগ পত্র মূখ্য সচিব বরাবর জমা দেই। সেটার আপডেট জানতে এবং মুখ্য সচিব এর সাথে দেখা করতে সচিবালয় গেলে ঢোকার অনুমতি পায়নি। পড়ে জানতে পারলাম মুখ্য সচিবের গানম্যান কে খরচা পাতি দিলে সচিবালয় প্রবেশ এবং মুখ্য সচিব এর পিএস এর সাথে দেখা করিয়ে দিতে পারবে গানম্যান। সেটা প্রত্যাখান করে চলে এলাম।

সচিবালয়, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKZVFXHU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪৪.০ হাজার

পুলিশ রিপোর্ট

রিপোর্ট দেওয়ার সময় সচ্ছতা বজায় রাখে না । যে মার বা ক্ষতিগ্রস্থ হয়েছে তার কাছ থেকে ও নেয় যে হয় নাই তার কাছে থেকে ও টাকা নেয়। তারপর যে বেশীদেয় তাদের পক্ষে রিপোর্ট দেয়।

কক্সবাজার সদর, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTZ388F5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

চাকুরীর জন্য পুলিশ ভেরিফিকেশন

চাকুরীতে যোগদান এর সময় পুলিশ ভেরিফিকেশন এর প্রক্রিয়া যথাযথভাবে অনুসরণ করে আবেদন করি এবং কিছুদিন পর থানাতে প্রয়োজনীয় ডকুমেন্টস সাথে নিয়ে গিয়ে দেখা করতে যাই। সকল ডকুমেন্টস যাচাই করেও অহেতুক হয়রানির উদ্দেশ্যে অপ্রাসঙ্গিক কাগজপত্র যেমন বাসার জমির দলিলের ফটোকপি, সদ্য তোলা পর্চা ও গত পাঁচ বছরে যেসকল এলাকাতে এক মাসের অধিক সময় অবস্থান করেছি, সেখানের বাড়িওয়ালাদের নিকট থেকে সত্যয়িত প্রমানপত্র, এরকম কাগজপত্র দাবি করে। আমি ২ দিন পর বাড়ির জমির দলিলের ফটোকপি এবং পর্চা নিয়ে থানাতে গেলে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা বলেন এইকাজে বিলম্ব না ঘটাতে চাইলে যেনো দুই হাজার টাকা টাইপ রাইটারকে চা নাস্তা খেতে দেয়া হয়, আমি এক হাজারে রাজি করিয়ে সেটা দিয়ে দিয়েছিলাম।

নারায়ণগঞ্জ, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKJRT3DV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

BMET কার্ড রেজিস্ট্রেশন

আমার বাড়ি লালমনিরহাটে । লালমনিরহাটে বিএমটি রেজিস্ট্রেশন অফিস না থাকায় রংপুরে আসতে হয় আমাকে । আমার কাছে কোথা থেকে এসেছি সবকিছু শোনার পরে আমাকে বলে আমি আজকের মধ্যে করে দিব তোমাকে তিনদিনের ট্রেনিং দিতে হবে না ২৫০০ টাকা লাগবে। আরো অনেক পেঁচা পেঁচি কথা। তারপরে অনেক ভয় দেখিয়ে ট্রেনিং করতে টিকবে না অনেক কিছু বলার পরে ২৫০০ টাকা যে কোন ভাবে আমার কাছে নেয়।

Rangpur, রংপুর ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RNPKEXGK
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

১ম পক্ষের সত্ব দখলিও মালিকানা ভূমি অবৈধভাবে জবরদখলের মাধ্যমে ২য় পক্ষকে হস্তান্তর করা হয়।বরগুনা পুলিশ

আমার সত্ব দখলিও মালিকানা ভূমি থেকে আমাকে জোরপূর্বক উচ্ছেদ করে, অপরপক্ষকে হস্তান্তর করেন,আমি আইনের দারস্থ হইলে জানতে পারি ২ লক্ষ টাকায় থানা বুক করা হয়েছে, একজন এস আই এর মাধ্যমে। তারপরও অনেক আইনি চেষ্টা চালিয়েও আমার সম্পত্তি রক্ষা করতে পারিনি শুধু মাত্র ঘুস গ্রহণ ও অসাধু উপায়ে পুলিশের ক্ষমোতার ব্যাবহারের জন্য, আমি এর বিচার চাই

বরগুনা সদর, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BR8AMLBW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৯০

রেলসেবা

কমলাপুর রেলস্টেশনে লোকাল ট্রেনে জামালপুর কমিউটার এ অসুস্থ রোগীর জন্য সিট দরকার ছিল। পরে, টিকিট মাস্টারকে সিট আছে কিনা জিজ্ঞাস করা হইছিলো। তারপরে সে সিট নাই বলে না করে দেয়। পরে যখন পাশের ভাইটা বলল : ভাই,টাকা বারায়ে দিব, তখন স্টেশন মাস্টার বলল,সিট কয়টা লাগব? ওই ভাইটা তারপরে ২ টা সিট এর কথা বলে ৩০০ টাকা দিয়ে সিট নিল। রেগুলার ভাড়ার দিগুন পরিমান টাকা দিতে হয় সিট ভাড়ার জন্য শুধুমাত্র বসে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য। আমার প্রশ্ন হইলো, অতিরিক্ত টাকা দিলে সিট পাওয়া যায়, আর ঘুষ না দিলে সিট পাওয়া যায় না। তাইলে এই সিটগুলা বরাদ্দ কাদের জন্য করা থাকে? যারা তাদের ঘুষ দিতে পারবে তাদের জন্য নাকি? হ্যা?

কমলাপুর, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKDSYRNJ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

লেবার অফিসাররা কোনো তথ্য যাচাই ছাড়াই ব্যবসায়ীদের বানোয়াট চিঠি দেয় এবং সবকিছু আইন অনুযায়ী থাকার পরেও কেস করার হুমকি দিয়ে অর্থ আদায় করে। এখন আবার অন্যায়ভাবে বেশি অর্থের বিনিময়ে শুক্রবার দোকান খুলতে দিচ্ছে।

ফেনী, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTNKA29R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

পুলিশ তদন্ত রিপোর্ট কোর্টে পাঠানো

আমি একটি থানায় জিডি করেছিলাম কিন্তু পুলিশ এএসআই আমাকে বাধ্য করলো ২৫০০ টাকা না দিলে সত্য তদন্ত রিপোর্ট আদালত সাবমিট করবে না।ফলে বাধ্য হয়ে টাকা দিতে হয়েছিল কারণ আমি তখন নিরাপত্তাহীনতায় ভুগছিলাম।

গ্রাম, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে RJJPJ5FF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

হল আসন বরাদ্দে আর্থিক অসঙ্গতি

আমি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এর একজন শিক্ষার্থী । আমাদের সরকারি কলেজে ছাত্রদলের নামধারী একটি রাজনৈতিক দল হল দখল করে রেখেছে। তারা প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ১০ থেকে ১৫ হাজার টাকা জোরপূর্বক চাঁদা আদায় করছে এবং বাধ্যতামূলকভাবে হলের শিক্ষার্থীদের বিভিন্ন রাজনৈতিক প্রোগ্রামে নিয়ে যাচ্ছে। প্রোগ্রামে অংশগ্রহণ না করলে শিক্ষার্থীদের সাথে খারাপ আচরণ ও শারীরিক নির্যাতন করা হচ্ছে। এছাড়া, হলে আসন বরাদ্দের দায়িত্বে থাকা স্থানীয় কর্তৃপক্ষ ও শিক্ষকদের কাছে সহায়তা চেয়েও কোনো প্রতিকার পাওয়া যায়নি। তারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা না করে শিক্ষার্থীদের এড়িয়ে চলছেন, যার ফলে সাধারণ শিক্ষার্থীরা জোরপূর্বক সুবিধাভোগী বড় ভাইদের শরণাপন্ন হতে বাধ্য হচ্ছে। আমি নিজেও এর ভুক্তভোগী । হলে তো উঠছি মিছিলে না গেলে সমস্যা ।

Tezgaon, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK6UEMNS
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৬.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স জালিয়াতি

পুলিশ ক্লিয়ারেন্স সনদ পেতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ — লাকসাম থানা দপ্তর: লাকসাম থানা, বাংলাদেশ পুলিশ সেবা: পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (PCC) স্থান: লাকসাম, কুমিল্লা আমি একজন সাধারণ বাংলাদেশি নাগরিক। গত প্রায় আট বছর আমি প্রবাসে ছিলাম। আমার বিরুদ্ধে কোনো মামলা, অপরাধ বা কোনো ধরনের ক্রিমিনাল অভিযোগ নেই। আমার একটি জরুরি প্রয়োজনের কারণে দ্রুত পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সংগ্রহ করে যুক্তরাষ্ট্রের দূতাবাসে জমা দেওয়া প্রয়োজন ছিল। পুলিশ ক্লিয়ারেন্সের জন্য সরকারি ফি মাত্র ১,৫০০ টাকা, কিন্তু আমার কাছ থেকে এই সরকারি ফি-এর বাইরে ১৬,০০০ টাকারও বেশি অতিরিক্ত অর্থ নেওয়া হয়েছে। আমি স্বেচ্ছায় এই অতিরিক্ত অর্থ দিতে চাইনি। কিন্তু আমার পুলিশ ক্লিয়ারেন্সটি জরুরি ভিত্তিতে প্রয়োজন ছিল এবং নির্ধারিত সময়ে

লাকসাম থানা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTQV2QZD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

N/A

আমার জাতীয় পরিচয়পত্রে (NID) জন্মতারিখ ভুলভাবে উল্লেখ করা হয়েছিল। আমার প্রকৃত জন্মতারিখ ৫ নভেম্বর ১৯৬৭, কিন্তু NID কার্ডে ভুল করে ৫ নভেম্বর ১৯৭৬ দেওয়া হয়েছিল। এই ভুলের কারণে প্রায় ২ বছর ধরে আমাকে পাসপোর্ট অফিসে ঘুরতে হয়েছে। সেখানে আমাকে বলা হয়েছিল, জন্মতারিখ সংশোধন করতে ১,৫০,০০০ (এক লাখ পঞ্চাশ হাজার) টাকা খরচ হবে। পরবর্তীতে ইউনূস সরকারের সময় আমার NID-এর জন্মতারিখ সংশোধন করে দেওয়া হয়। তবে এ কাজের জন্য আমার কাছ থেকে ২,০০০ টাকা নেওয়া হয়েছে। ভুল জন্মতারিখের কারণে আমাকে দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাতে হয়েছে এবং আর্থিকভাবেও ক্ষতিগ্রস্ত হতে হয়েছে।

NAOGAON, রাজশাহী ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJFKA55D
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০ হাজার

কারখানা লাইসেন্স নবায়ন

শ্রম ও কলকারখানা অধিদপ্তর থেকে প্রতিষ্ঠান পরিদর্শন, তারপর থেকে এই ওই কাগজ নাই, এই ওই প্ল্যান নাই, প্রতিষ্ঠান বরাবর চিঠি দেয়া হয়েছে, চিঠি অনুযায়ী কাজ সম্পন্ন করতে হবে, তাদের পছন্দমতো কাজ হতে হবে, কলকারখানা অধিদপ্তরের লিস্টেড ভেন্ডর এর কাছ থেকে, অফিসার বললেন চিঠি অনুযায়ী কাজ অনেক টাকা, ১,০০,০০০/- টাকা দিয়ে যান, চিঠি উধাও হয়ে যাবে। তারপর নেগোসিয়েশন এবং ৭০,০০০/- টাকা পরিশোধ, চিঠি উধাও।

ঢাকা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKP4QVNZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন আরমি সৈনিক

পুলিশ ভেরিফিকেশন তথ্য ঠিক ছিল এরপর ও ভয় দেখিয়ে টাকা নিয়েছে, ছেলেটা অনেক গরিব ছিল

বরিশাল গোয়েন্দা পুলিশ, বরিশাল ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে BRTYV96A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

প্রতারিত টাকা উদ্ধার

আমার কলিং আমার কাছে ৫৫০০০ টাকা ধার নিয়েছিল, কিন্তু সে সেটা পরিশোধ না করে চাকরি ছেড়ে তার বাসায় পালিয়ে যাই। সে টাকা উদ্ধারের জন্য আমি থানায় জিডি করেছিলাম। এবং সেটা একটা এস আই এর হাতে পড়েছিল। এসআই আমার কাছে ২০০০ টাকা দাবি করে। কিন্তু আমার কাছে তখন এক হাজার টাকায় ছিল। আমি রকেটে টাকা দিতে চাইলাম কিন্তু সে রকেটে নিবে না বিকাশও নিবে না। শুধু হ্যাং ক্যাশ নেবে। পরবর্তীতে আমার কাজ না করেই টাকাটা মেরে দিল। পরে বুঝলাম সে আসলে বিকাশে টাকা নিতে চাই নাই কারণ সেখানে ডকুমেন্ট থেকে যাবে।

গাজীপুর, কালিয়াকুর থানা, ঢাকা ২ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKGBDP7D
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

সাংবাদিক পেশা

সাংবাদিক মানে চোরে উপর বাটপারী করে,আপনি থানা,হাসপতাল,ভুমি আফিস,ডিসি অফিস,রেজিস্টার অফিস,,বি আ টি অফিস এমনকি দুদুক অফিসেও কোন অফিস নাই যেখানে সাংবাদিকচাদাঁ না খায়, আপনি দেখবেন আপনার থেকে একটা লোক 500 টাকা নিয়ে আপনার কাজটা করে দিতেছে বা আপনি খুশি মনেই দিতেছেন,দিন শেষে ওই লোকটা থেকে সাংবাদিক যেয়ে একটা অংশ নিয়ে আসতেছে।কিন্তু আজ পযর্ন্ত কোন সাংবাদিক নামে কোন রিপোট হয়েছে? আমি বলবো না। সাংবাদিকরা কয় টাকাই পায় সাংবাদিক বলেন কিন্ত তারা এত টাকা পয়সা পায় কই,কেও এই বিষয়ে কথা বলে না।আমার জানা মতে এক জায়গা থেকে পাচঁ লক্ষ টাকা চাদাঁ দাবি করে কিছু সাংবাদিক,কিন্তু তারা দেয়নাই।কোন অফিসার যদি সত হয় তাহলে দেখবেন সাংবাদিকরা বলেবে সেখানে দুর্নীতি হয়।আর যেখানে দুর্নীতি হয় কিন্ত সাংবাদিক চাদাঁ পায় তারা বলবে ভাল

কুমিল্লা, চট্টগ্রাম ২ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে CTRW5JFH
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফাডি থানা মাহমুদপুর পুলিশ

১০/০৬/২০২৬। আমাকে মিথ্যা মামলায় ফাসানো হবে, বলে ফাডি থানা পুলিশ হুমকি দেয় এবং ৫০০০ টাকা দাবি করে। যা দিতে অস্বীকার করি। ২০০০ টাকা দেই। কিন্তু ৫০০০ টাকা না পাওয়ার আমাকে মামলায় ফাসিয়ে দেওয়া হয়। এবং জেল খেটে মামলার ঘানি টানতেছি।। প্রতিপক্ষ এর কাছ থেকে ৩০০০০ হাজার টাকা পেয়ে আমাকে রাতে ধরে নিয়ে গিয়ে হাজত এ প্রেরণ করে। আমি অস্বহায় এতিম কার কাছে যাব। কারকাছে বিচার চাইব। কিভাবে মামলা থেকে বাঁচব।

মাহমুদপুর, মেলান্দহ, জামালপুর।, ময়মনসিংহ ২ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে MY55EHWC
মন্তব্য