ভূমি অধিগ্রহণের ক্ষতিপুরণ এর টাকা, নেত্রকোনা ডিসি অফিস,এল.এ শাখা
যেদিন লাস্ট নোটিস পাই যে এখন আমি ক্ষতিপূরণের টাকা তোলতে পারবো আমি এর কিছুদিন পর আবেদন করি। এখন পযর্ন্ত ঘুরাচ্ছে আবার বলছে যে সিরিয়াল মোতাবেক টাকা দিচ্ছে। অতচ আমার আগের অনেকে টাকা পাইছে আবার পরেরও অনেকে পাচ্ছে। আমি খুঁজ নিয়ে জানলাম যাদের কাজ হচ্ছে সবাই কম বেশি ঘুষ দিছে। আমার আপন চাচার কাছেও ৩০,০০০টাকা চাইছে। উনি অর্ধেক পরিশোধ করেছেন। আমি যা বুঝলাম বয়স ২৫ দেখে কেউ আমার কাছে আগ বাড়িয়ে ঘুসের কথা বলতে পারতেছে না, এইদিকে আমার টাকাও আটকে আছে।