সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৪৩ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৫৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

চুরি যাওয়া মোবাইল উদ্ধার করে দিয়েছিলো, পটুয়াখালী, গলাচিপা থানার পুলিশ।

২০২৪ সালে, সময় ইদুলআজহার পরে, আমার মোবাইল ফোনটি চুরি হয়,, উদ্ধার করার জন্য ৫০০০ টাকার নেয়, বলে মোবাইল চাঁদপুর থেকে আনতে হয়েছে, কীন্তু মোবাইল আমাকে দেয়ার পর আমি ওই মোবাইলে চোরের লগিন করা জিমেইল আইডি পাই,, এবং চোরের সন্ধান করপ পাই আমার গলাচিপা থানার বাহিরে ও চোর ফোন নেয় ই নি,, মিথ্যে অজুহাত দেখিয়ে ৫০০০ টাকা নিয়েছে,, বলছে না দিলে মোবাইল পাবানা,,, পরে৷ সুলাম ওই চোরের কাছথেকে আরো মোটা অংকের টাকা নিয়েছে। প্রমান সাক্ষী সমেত দেয়া যাবে৷,, সেই চুরি যাওয়া ফোনথেকেই অভিযোগ করতেছি।

গলাচিপা, পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRGC4WSD
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

পুলিশ ক্লিয়ারেন্স

পুলিশ ক্লিয়ারেন্সের কাগজ জমা দিতে গিয়ে ঘুষ ছাড়া কাগজ জমা নেওয়া হয় না। কোন কিছু ভুল না থাকার পরও ভুল দেখিয়ে টাকা দাবি করে। বাঙ্গরা বাজার থানা।

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTD4WY6A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

এয়ারপোর্টে

গ্রীক সাইপ্রাস আসা প্রত্যেকটি স্টুডেন্ট কে আগে থেকে করা লাগে এয়ারপোর্টে কন্টাক, অন্যথায় এয়ারপোর্টে করা হয় হয়রানি ও কখনো ফ্লাইট বাতিল ও হয়, এতে করে প্রতি স্টুডেন্ট থেকে ৩০-৫০ হাজার টাকা কন্ট্রাক্ট করে তাদের একটা সিরিয়াল নাম্বার দেয়া হয়, ওইটা ইমিগ্রেশন অফওসারকে কানে কানে বল্লেই আর কিছু লাগে না।

ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে DKJ7KYY2
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৭০.০০ লাখ

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

এলজিডি এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে যেসব ঠিকাদাররা কাজ করে তাদেরকে প্রতিটি কাজের ক্ষেত্রে কম করে সাত /আট পার্সেন্ট করে অফিসে ঘুষ দিতে হয়। এককোটি টাকার কাজে তাদেরকে কমকরে ৭ লাখ টাকা ঘুষ দিতেই হয়। এ টাকা নির্বাহী প্রকৌশলী সহকারী প্রকৌশলী উপসহকারী প্রকৌশলীকে ধাপে ধাপে দিতে হয়।

সাতক্ষীরা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHGW3BSH
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৮ হাজার

Govt. Shipping Office,Chattogram

জাহাজ থেকে সাইন অফ করতে গেলে ১০০০ টাকা দিতে হবে।পিয়ন ওই টাকা নিবে।তারপর আপনার কাজ করে দিবে।আর পিয়ন ওই টাকা থেকে একটা অংশ ওইখানে চাকরি করে সবাইকে দিবে।জাহাজ থেকে Voyage করে নামার পর যে ওইটা অনলাইন করা ওইখানে অনলাইনে উঠানোর পর ওনাকে ২০০ টাকা দিতে হবে।আবার পোর্ট হেলথ্ CDC বা নাবিক বই এ Endorsement করাতে চাইলে ২০০ টাকা আবার অনলাইনে করাতে ৪০০ টাকা এগুলো এখন ঘুষ না Rules করে ফেলছে।আপনি টাকা দিলে কাজ হয়ে যাবে নইলে আপনাকে অযথাই বসিয়ে রাখবে।এভাবে নৌ পরিবহন অধিদপ্তরে ঢাকা চট্টগ্রাম অফিসে মেরিনারদের সাথে প্রতিনিয়ত এমন হচ্ছে

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTJKCFZ9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০০

নাগরিক সনদ পত্র

নাগরিক সনদপত্র কড়তে গিয়েছিলাম তারপরে। ফর্ম লিখে দিতে ২০০ টাকা চায় সেটা দিয়ে অন্য আরেকজনের কাছে পাঠায় কাগজটা জমা দিতে সেখানে সেও আবার ২০০ টাকা চাই।মোট ৪০০ টাকা দিয়ে পাঁচ দিন পরে নাগরিক সনদপত্র হাতে পাই।

গোপালগঞ্জ টুংগীপাড়া পৌরসভা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKZKSVLN
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ভারতে যাওয়ার সময় ঘুষ জোর করে নিয়েছিল। জিরো পয়েন্টে কাস্টমস অফিস এ।

পাসপোর্ট নিয়ে নিয়েছিল। পাসপোর্টএ সিল মারার সময়। আমি তখন স্টুডেন্ট টাকা ছিলো না অল্প কিছু টাকা নিয়ে অনার্স শেষ করে ঘুরতে যাচ্ছিলাম । আমি বলেছিলাম আমি বেকার মানুষ এখন ও কোন কাজ করি না আমার কাছে বেশি টাকা নেই । তারা বলছিল টাকা নেই তো ভারতে যাচ্ছ কেন। কত গালাগালি ও দিয়েছিল । এর বিচার চাই। আমার ৫০০ টাকা ফেরত চাই।

সাতক্ষীরা ভোমরা বর্ডার, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHGUZGC9
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

পাসপোর্ট পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট করতে দিয়েছিলাম ভেরিফিকেশন এর জন্য থানা থেকে কল করে পরে আমার সব কিছু ঠিক ছিল তবুও ১০০০ দাবী করে আমি মানা করায় এটা ভুল ওটা ভুল টাকা দিতে হবে না হলে হবে না কিনতু আমার সব কিছু ঠিক ছিল তারপর কি করার ১০০০ টাকা দেই

টাংগাইল, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKGD6RFU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১২.০ হাজার

বিএড পরীক্ষা অংশগ্রহণের অনুমতির জন্য, প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি,

আমি একজন শিক্ষক, জাতীয় বিশ্ববিদ্যালয় এর অধীনে ব্যাচেলর অব এডুকেশন বিএড ভর্তি হওয়ার পর এনটিআরসি এর গণবিজ্ঞপ্তির মাধ্যমে একটা মাদ্রাসায় গণিত শিক্ষক হিসেবে যোগদান করি, এর আট মাস পর পরীক্ষা শুরু হয় পরীক্ষা অংশগ্রহণের জন্য প্রতিষ্ঠান প্রধানের অনুমতি চাইলে প্রতিষ্ঠান প্রধান ও তৎকালীন মাদ্রাসার সভাপতি আমার কাছে এক মাসের বেতনের সমপরিমাণ টাকা দাবি করে, টাকা না দিলে ওরা পরীক্ষার অনুমতি দিবে না পরবর্তী আমি বাধ্য হয়েই ১০ হাজার টাকা পরিশোধ করি এবং বিএড স্কেল ধরার সময় আরো দুই হাজার টাকা দিতে বাধ্য হই

গাইবান্ধা শহর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNY28232
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

আইডি

নির্বাচন অফিস বিষয় ছিল আইডি কার্ড আমি একজন প্রবাসী পার্সপোট এর চেয়ে বড় আইডি কি ঐখানে টাকা চাই ৮০০০যা আমার বোধগোম্ম হয় নাই।আইডি হল আমার মৌলিক অধিকার তার মাঝে আমাদের টাকা কেন দিতে হবে সরকারি চাকুরী করা ব্যাক্তি রা কেন টাকা চাইবে অতিরিক্ত????

গ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ২ বার দেখা হয়েছে CTBAWPDR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

পুলিশ

DB পুলিশ আমার ভাইকে আটক করে রিমান্ডে নেয়।রিমান্ডে না মারার পতিশ্রুতি দিয়ে টাকা নেয়।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKF5XM3M
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

ট্রেনের টিকেট

সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ ুপজেলার শমসেরনগর স্টেশন যেখানে ট্রেনের টিকেট নিতে অনেক টাকা দিতে হয়।

শমসেরনগর, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SY2DLSWC
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

ম্যাজিস্ট্রেটের অনুমোদিত হওয়ার পরও পুলিশকে ঘুষ দিয়ে বের হওয়ার লাগে আর না হলে দীর্ঘ সময় আটকে রাখ

কোর্টে যাবিন পাওয়ার পর আসামিকে ঘুষ ছাড়া ছেড়ে দেওয়া হয় না

দিনাজপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNSEQDJP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২৫.০ হাজার

IRC certification

Renewal of Import Registration Certificate. Officer of that office delaying to provide renewal after submitting all supporting evidence fees and the likes.after paying the bribe I got my certificate

Dhaka motijeel, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKWAAFZW
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

পুলিশ ক্লিয়ারেন্স

আমি অনলাইনে নিজে আমার ভাইয়ের জন‍্য যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে পুলিশ ক্লিয়ারেন্স এর আবেদন করি। আবেদন করার পরে ভুক্তভোগী বন্ধু বান্ধবদের কাছে জানলাম যে, নিজে নিজে আবেদন করলে সংশ্লিষ্ট থানা নাকি এটা বাতিল করে দেয়, তাই অতি সত্তর থানায় যোগাযোগ করতে হবে। থানায় যাওয়ার পরে তারা বললো, এটা আমি কেন আবেদন করলাম? এটা নাকি করতে হলে তাদের মাঝ‍্যমে করতে হয়, এটা বাতিল হয়ে যাবে হেন তেন নানা কিছু । তারপর ওরা বললো, ওদের মাঝ‍্যমে করলে ওদের কে একটা খরছ দিতে হয়। আমি বাঁধ‍্য হয়ে সেই খরচটা লোকটার হাতে দিতেই লোকটা কম্পিউটারে চেক করে বললো, কোন সমস‍্যা নাই হয়ে যাবে।

সিলেট, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYVKTBTX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.৫ হাজার

পুলিশের সাথে আলোচনা করতে যাওয়া হয় পারিবারিক সমস্যা নিয়ে

আমি থানায় গেলাম, বলালাম আমার ফ্যামিলির জায়গা নিয়ে একটা সমস্যা আছে। এটা সমাধান করার জন্য কি কি করতে হবে। তারপর একজন বলল মামলা করবেন? আমি বলি না! আমি আপনাদের মাধ্যমে সমাধান চাই। চেয়ারম্যান বা এলাকার মানুষ দিয়ে হবে ন। ওরা সমস্যা আরো প্রকট করবে। আপনারা গেলে আপনাদের কথা সবাই শুনবে। ঠিকাছে, বলেন কি করলে সুবিধা হয় আপনার। আমার চাচার সাথে আপনারা কথা বলে একটা লিগ্যাল সমাধান দিবেন। আমাদের জমির সীমানা সীমানায় গাছ আছে ৩ টা। এটা নিয়ে সমস্যা। কিন্তু সীমানা ঠিক না হওয়া পর্যন্ত আমি গাছ কাটতে নিষেধ করছি। কারন, একটা গাছ আমার সীমানা বরাবর আছে। এরপর বলে আপনি আপনার চাচার নাম্বার দেন আর আমরা যে যাবো তার খরচ আছে। আমি ১০০০ টাকা দিতে চাইছি, বলে যে এটা কি দিচ্ছেন। ৫ হাজার টাকা দেন, তারপর আপনার চাচাকে চাপ দিবো।

সন্দ্বীপ, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTF526FR
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

ঘুষ খেয়ে আসামি গ্রেফতার করতেছেনা

বিগত সরকারের আমলে দুর্নীতিগ্রস্ত /নানান ভাবে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সেইসাথে গ্রেফতারি পরোয়ানা জারিকৃত হওয়ার পরেও প্রশাসন আসামিকে গ্রেফতার করতেছেনা, আর এদিকে আসামি নিশ্চিন্তে বুক ফুলিয়ে বাড়িতে বসেই ফোন কলের মাধ্যমে বিভিন্ন জায়গায় তার কুকীর্তি সম্পন্ন করছেন...

তেতুলিয়া, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNXBKHYQ
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

জন্ম নিবন্ধন

ফেনীর সোনাগাজীর সোনাপুর গ্রামের আমিরাবাদ ইউনিয়ন অফিসের কম্পিউটার অপারেটর জন্ম নিবন্ধন করতে টাকা দাবি করেন। তিনি বলেন, ১৮ বছর পার হয়ে গেলে নাকি জন্ম নিবন্ধন করা যায় না। পুরোনো জন্ম নিবন্ধন থাকলে সেটি যেখানে করা হয়েছিল, সেখান থেকে চিঠি এনে ইউনিয়ন অফিসে জমা দিতে হবে বলেও জানান। আমার জাতীয় পরিচয়পত্র (NID) থাকা সত্ত্বেও এবং আমি একই এলাকার বাসিন্দা হওয়া সত্ত্বেও আমাকে নাগরিক হিসেবে গ্রহণ করা হবে কি না, তা নিয়ে সন্দেহ প্রকাশ করে জন্ম নিবন্ধন করা যাবে না বলে জানান। অন্যদিকে, ইউনিয়ন অফিসের বাইরে বিভিন্ন লোকের মাধ্যমে টাকা দিলে একই কাজ ঠিকই করে দেওয়া হয় বলে জানতে পারি। এমনকি টাকা নেওয়ার বিনিময়ে মৃত ব্যক্তির জন্ম নিবন্ধন ও মৃত্যু নিবন্ধন একসঙ্গে করে দেওয়ার ঘটনাও রয়েছে।

ফেনী, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTQR5G4R
মন্তব্য