সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৮২ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬১ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

সরকার যে এখন একটা নিয়ম করছে বিদেশ আসলে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক এটা ঘুষ না দিলে পাস হয় না

সেবাটি ছিল বিদেশ আসার জন্য সরকারিভাবে ট্রেনিং দিতে হবে বাধ্যতামূলক ট্রেনিং পাশ করুক আর না পারুক ২০ থেকে ৩০ হাজার ক্ষেত্র বিশেষে ৪০ হাজার টাকাও নিয়ে থাকে, যাকে বলে তাকামুল সার্টিফিকেট টাকা না দিলে সরকারিভাবে এই সার্টিফিকেট দেয় না

পটুয়াখালী, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BR6QWN6S
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

তিতাসগ্যাস নাম পরিবর্তন

২০০০০ টাকা দাবি করা হয়েছিল। তিতাসগ্যাস এর নাম পরিবর্তন করতে।

পৌরসভা, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে MYHDNJ2J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৮০০

প্রত্যয়ন প্রত্র

জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন অফিসে কম্পিউটার অপারেটর কর্তৃক প্রতিটি প্রত্যয়ন প্রত্র প্রিন্টের জন্য ২০০ টাকা করে দাবী করা হয়েছে। পরিশেষে ৪টা পত্রে মোট ৮০০ টাকা পরিশোধ করার পর আমার প্রত্যয়ন প্রত্রগুলা চেয়ারম্যানের কাছে পাঠানো হয়।

মিরপুর, জগন্নাথপুর, সুনামগঞ্জ, সিলেট ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে SYGU9EPF
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

Passport hold.

Amar passport hold kore rakhe immigration SB office in Dhaka. Aita simple khajtake, easily somadan na kore khali gurise. Amar time west korse, akjon paralysis police officer guser jonno khali gurise. Passport releger din a mohila 200 taka nese. Aro chaiselo. Ame bedese theke deshe jawor por Airport theke gotona suru hoysilo. Ame short kore likhalam.

Dhaka SB office., ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKTKKGC5
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০ হাজার

বিদ্যুৎ অফিসে ৩ টি মিটার নিতে ১৫০০০(পনের হাজার)টাকা ঘুস দিয়েছি

বিদ্যুৎ এর ৩ টি মিটারের জন্য১৫০০০ (পনের হাজার) টাকা ঘুস দাবি করেছে এবং আমি তা দিতে বাধ্য হয়েছি।

পলাশবাড়ী/সাভার/ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DK4MDGL9
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৮.০ হাজার

এনটি আর সি এ কতৃক এমপিও শীটে জন্মসাল সংশোধন

এমপিও শীটে জন্মসাল সংশোধন। টাকা চেয়েছে অম্য একজনের মাধ্যমে। কি করবো বুঝতেছিন।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে DKBWVGWL
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৭.০ হাজার

সরবরাহ কৃত মালামালের বিল নিতে গিয়ে টাকা দাবি

DGFI এর পমেন্ট নিতে গিয়ে ৩% দাবি করছিলো পরে ১.৫% দেওয়ার পরে একাউন্টা এ টাকা আসছে

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKD8T29U
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

ফ্যামিলি কার্ড

আমি যখন সুপারভাইজার পদে নিয়োগের পরীক্ষায় অংশগ্রহণ করি, তখন আমার পরীক্ষা খুবই ভালো হয়েছিল। পরীক্ষা শেষে একজন পরিচিত কর্মকর্তা আমাকে জানান যে, ৫,০০০ টাকা দিলে আমার নিয়োগ নিশ্চিত করা হবে। কিন্তু আমি ওই টাকা দিতে রাজি হইনি। পরবর্তীতে ফলাফল প্রকাশ হলে দেখি, আমার নাম অপেক্ষমাণ তালিকায় (Waiting List) রয়েছে। আরও আশ্চর্যের বিষয় হলো, আমাদের ইউনিয়ন থেকে একজনকেও সুপারভাইজার পদে নিয়োগ দেওয়া হয়নি, অথচ অন্যান্য ইউনিয়ন থেকে সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।

রাউজান উপজেলা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT9A688H
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

ড্রাগ লাইসেন্স নবায়ন

আমি গাইবান্ধা ঔষধ প্রশাসন অধিদপ্তর ড্রাগ লাইসেন্স নবায়ন করতে গিয়েছিলাম গত জুন মাসের ২৮ তারিখের দিকে। আমার সকল কাগজপত্র বৈধ ছিল। তারপরে অফিসের পিয়ন এবং ড্রাগ সুপারের সহকারী ২০০ টাকা দাবি করে। বাধ্য হয়ে আমি ২০০ টাকা দেই

গাইবান্ধা সদর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RN6KJE7F
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

পুরনো কৃষি ঋন পরিশোধ করতে গিয়ে

আমার বাবার অনেক পুরোনো একটি কৃষি ঋন ছিল যা পর্যায়ে ক্রমে পরিশোধ না করে একেবারে পরিশোধ করতে চেয়েছিলাম এবং সঠিক হিসেব চাইলে তা না দিয়ে নানান কথা বাড়িয়ে সে অনেক বড় এমাউন্ট উপস্থাপন করে।পরবর্তীতে বলা হয় দশ হাজার টাকা দিলে কমিয়ে দিবে।পরে তা ৫০০০ টাকা ঘুষ নিয়ে সমাধান করে

ভোলা সদর কৃষি ব্যাংক, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRKWL5KU
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

জন্ম নিবন্ধন ডিজিটাল

সন্তানের জন্ম নিবন্ধন করার সময়, তারা দাবি করে ইংরেজিতে ডিজিটাল জন্ম নিবন্ধন লাগবে কিন্তু আমার ভোটার কার্ড আছে তখন একটা ডিজিটাল করেছিলাম এখন সেটা হবে না এখন ইংরেজি ডিজিটাল লাগবে সেটা করার জন্য আমার কাছ থেকে ১৫০ টাকা নেই, কিন্তু সরকারি হিসাব ৫০ টাকা করে এই টাকাটা না দিলে কাগজ না দিতে পারে এরকম সন্দেহ দেখে টাকাটা দিয়েছে

সাতক্ষীরা, পাটকেলঘাটা, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে KHEY4MXR
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩০.০ হাজার

পরিদর্শন

কলকারখানার চট্টগ্রামের ডিআইজি তার পরিদর্শকদের দিয়ে নিজে এবং তার নামে এডিশনাল ডিআইজিকে দিয়ে কারখানা ও প্রতিষ্টান পরিদর্শনের নামে বিভিন্ন কারখানায় চাঁদাবাজি করে চলেছে।এখান থেকে আমরা চট্টগ্রামের ব্যবসায়িক সমাজ পরিত্রাণ চাই।টাকা না দিলে লাইসেন্স আটকানো সহ বিভিন্নভাবে হয়রানি করছে।তিনি তার সহকর্মীর মাধ্যমে ৩০০০০ টাকা আমাদের কারখানা থেকে নেন।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUTHHFZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩২.০ হাজার

সামাজিক উন্নয়ন প্রকল্প

এখানে মূল যে ঘটনা আছে তা হলো আমি যখন একটা সামাজিকের কাজ কিনে করাইতে গেছি এবং আমি যখন সেটার বিল তুলতে যাই তো আমাকে হচ্ছে জেলার এলজিডি অফিসে থেকেও ঘুষ দাবি করে ইয়া ব্যাপারগুলা তখন আমি পরিশোধ করি যদিও এখন পর্যন্ত আমার ফাইল সেখান থেকে পুরাপুরি ক্লোজ হয় নাই আমি জামানতের টাকা পাই নাই তো এই জিনিসগুলা আমার ফেস করতে হইছে এই জিনিসগুলো যে শুধুমাত্র না এখন আছে তা নাই জিনিসগুলা আগেও ছিল আগে যখন আওয়ামী লীগের আমলে তখন ছিল এখন বিএনপির সময় এখনো বিদ্যমান আছে।

Pirojour, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRY2J76H
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

এটিএম কোর্টে গাড়ি উদ্ধারের মামলা।

আমার একটা গাড়ি বর্তমানের এক নেতা জোরপূর্বক তার বাড়িতে আটকে রেখেছে, টাকা দাবি করছে তা না হলে গাড়ি ছেড়ে দেবে না। সেই গাড়ি উদ্ধারের জন্য আমি এটিএম কোর্টে মামলা করেছি সার্চ ওয়ারেন এর জন্য। জজের যে পেশকার থাকে উনি আমাদের এই ওয়ারেন্টা ইস্যু করার জন্য আমার কাছ থেকে ৫০০০০ টাকা ঘুষ চেয়েছে। আমার গাড়ির কাগজ পাতি মালিকানা সব ঠিক আছে। থানা থেকে তদন্ত করে রিপোর্ট দিয়েছে। সব ওকে থাকার পরও আমার কাছে পরিষ্কার সাহেব এই টাকাটা দাবি করেছে। এবং এটাও বলেছে যদি আমি টাকা না দেই তাহলে ডেটের পর ডেট ফেলাবে। একদিকে আমার গাড়িটা পড়ে থেকে নষ্ট হয়ে যাচ্ছে অন্যদেরকে পেশকার সাহেব এভাবে দাবি করছে। আমি কি করবো কিছুই বুঝতে পারছি না।সর্বশেষ যাওয়ার জায়গায় কোট সেখানেও যদি এই অবস্থা হয় তাহলে আমরা কোথায় যাব?

রংপুর, রংপুর ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RNK3E26R
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

Passport Police verification

আমার মায়ের পাসপোর্টে ওনার বাবার নামের ভুল সংশোধনের জন্য পুলিশ ভেরিফাইয়ের প্রয়োজন হয়েছিল। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার অনেক ডকুমেন্টস চায় সামন্য ভুলের জন্য সব দেয়ার পর আবার কোর্ট affidavit চায় তাও দেয়ার পর বলে তা হবেনা মেজে স্ট্রিট এর স্বাক্ষর লাগবে সর্বশেষ বলে ভেরিফিকেশনের একটা খরচ আছে ওটা দাও। অনেক করে বলেও কাজ হয়নি সর্বশেষ ৫০০ হলেও দেয়া লাগবে। দিতে হলো।

চকরিয়া, কক্সবাজার, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTNWH6WB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

পৌরসভার নিয়োগ পরীক্ষা

বগুড়ার শিবগঞ্জ পৌরসভার বিভিন্ন নিয়োগ পরীক্ষার সীমাহীন অনিয়ম। ইউএনও পরীক্ষা পরিচালনা কমিটির আহ্বায়ক পৌরসভার প্রশাসক হিসাবে। পর্দার আড়ালে প্রতিটি পদের জন্য ১২/১৫ লক্ষ টাকার বিপুল অবৈধ তদবির বাণিজ্য। এমন কি ভাইবার রেজাল্টও ওয়েব সাইট কিংবা নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়নি। তদবির করা প্রার্থীরা যোগদান করেছে ইতোমধ্যে আর তদবির না করা প্রার্থী জানেই না যে রেজাল্ট হইছে কিনা আদোও!

শিবগঞ্জ পৌরসভা, বগুড়া, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৪ বার দেখা হয়েছে RJUBDDHY
মন্তব্য