সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫০ লাখ

যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রেজিষ্ট্রেশন ও রিটার্ন দাখিলসহ সকল ক্ষেত্রে ঘুষ দিতে হয়

রিটার্ন দাখিল করতে গিয়ে হয়রানি করেছে, শেষ পর্যন্ত দালাল ধরতে বলেছে এবং ১৫০০০০ টাকা দাবি করেছে। আমি টাকা দেইনি এবং কাজটা এখনো পেন্ডিং আছে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK28RFV4
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০০ লাখ

কুমিল্লা আদালত, মুরাদনগর কোর্ট

কুমিল্লা আদালত, মুরাদ নগর কোর্ট, পেশকার প্রতি তারিখে অযুক্তিক টাকা দিতে হয়,২৮ বছর মামলা পরিচালনা করে এখনো সমাধান হয়নি, প্রতি তারিখে ১০০০/২০০০

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTCXU4CJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন সংশোধন

দুটি জন্ম নিবন্ধন সংশোধন এর পর নতুন করে জন্ম নিবন্ধন স্বাক্ষর এর জন্য ইউনিয়ন পরিষদ সচিব ৫০০ টাকা দাবি করেছিল

কাদলা কচুয়া চাঁদপুর, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTN8ASBF
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

স্টাফদের প্রমোশন, নিয়োগ বাণিজ্য

কর্মচারীদের প্রমোশন শতভাগ টাকার বিনিময়ে হচ্ছে। ২০০০০০ থেকে ৫০০০০০ টাকায়। এম আর, এডহক নিয়োগে চলছে ৫০০০০০ খেকে ৮০০০০০ টাকায়।

ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ ১ সেপ্টেম্বর ২০২৬ ১৯ বার দেখা হয়েছে MYFE8D63
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পোস্ট অফিসের ঘুস চাওয়া নিয়ে বর্ননা

সন্চই পত্রের টাকা উত্তলোনের সময় ঘুস দেওয়া লেগেছে ,আর কোন উপায় ও ছিলো না ,যদি ও ২০ বছর আগের ঘটনা সে হিসাবে বতমানে ও অবাধে গুষ বানিজ্য চলতেচে,রাউজান পোস্ট অপিস ও চট্টগ্রাম শহরে জিপিও কতোয়ালী তে ও ২ বার দেওয়া লেগেছে

চট্টগ্রাম কতোয়ালী ও রাউজান পোস্ট অপিস, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTWNQQGT
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০০ লাখ

বিমান বাহিনীতে যোগদানে

বিমান বাহিনীতে যোগদানের জন্য পরিক্ষা দিয়েছি। পরে দেখি ১০ লাখ টাকা দিয়ে কয়েক জন জয়েন করেছে।আমাদের সাথের।

চট্টগ্রাম, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTUKPZ3E
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

পুলিশ মামলার বাদীর কাছে হাজিরা তাং জানাতে এসে ৫০০০ টাকা ঘুষ নিয়েছে, তানা হলে গ্রেফতার হুমকি দেয়

পুলিশ মামলার ভিকটিম/ বাদীর পক্ষের দুইজন স্বাক্ষী কে মামলার হাজিরার তাং জানাতে এসে, বিভিন্ন ভাবে বাসার জিনিস পত্র ক্রোক করবে মর্মে হুমকি দিতে থাকে, ক্রোক করার এভিডেন্স দেখতে চাইলে না দেখিয়ে হুমকি দেয় গ্রেফতার করবে, পরে ১০০০০ হাজার টাকা ঘুষ চায়, শেষে ৫০০০ টাকা ঘুষ নিয়ে যায়।আত্রাই উপজেলার পুলিশের এসআই

আত্রাই, নওগাঁ, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ2V6HCP
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.৫ হাজার

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস (বহির্গমণ ফিঙ্গারপ্রিন্ট)

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে কাজের জন্য মধ্যপ্রাচ্যে যাওয়ার প্রাক্কালে তিন দিনের বিএমইটি ডেমো ক্লাসের জন্য যথারীতি ভর্তি হলাম। সেখান থেকে জানানো হলো, কাউকে কোনো প্রকার টাকা দিবেন না। অথচ সেই অফিসেই আমি চারদিন ঘুরে ফিঙ্গার দিতে না পেরে পরবর্তীতে গেটের বাহিরের কম্পিউটারের দোকানে যোগাযোগ করলে ১৫০০ টাকায় চুক্তিবদ্ধ হয়ে পরবর্তী ১০ মিনিটের মধ্যে ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম শেষ করি। অথচ সেই একইরুমে ২ ঘন্টা আগে থেকে চেষ্টা করে সেই রুমেই প্রবেশ করতে পারলাম না। এটাই আমার সোনার বাংলাদেশ।

নগর জালফৈ, টাঙ্গাইল।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK5ZURPV
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫০ লাখ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগের খরচ,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ভূমি ব্যবহারের জন্য ইজারা ফি দেওয়ার আগে ফাইল গুছিয়ে ঢাকায় মন্ত্রণালয়ে পাঠানো হয়, পরবর্তীতে মন্ত্রণালয়ের সহকারী সচিবকে ২৫০০০০ টাকা দেওয়া হয়,যেটা সরকার পাই না (ঘুষ) - সড়ক ও জনপদ

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKXYW88J
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০০

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক

স্থান: গোদাগাড়ী বিদ্যুৎ অফিস, রাজশাহী সেবার ধরন: বাসার বিদ্যুৎ লাইনের লুজ কানেকশন/পোলের সমস্যা ঠিক করা ঘটনা: বিদ্যুৎ অফিসে ফোন করার পর কর্মীরা এসে সমস্যাটি ঠিক করে দেন। কাজ শেষ করার পর তারা ২০০ টাকা চান/নেন। এই টাকার কোনো রসিদ বা সরকারি কাগজপত্র দেওয়া হয়নি। কর্মীরা নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেন।

গোদাগাড়ী, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJRC7M4S
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫০.০ হাজার

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, জেলা কার্যালয়

শ্রম আইন এর বিভিন্ন কারণ দেখিয়ে ঢাকা জেলা কর্যালয় এর ডি আই জি তার ইন্সপেক্টর কে দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠান কে মামলা দেয়ার হুমকি দেয়। টাকা দিলে আর মামলা দেয় না। এছাড়া ব্যক্তিগত সুবিধা ও শ্রম সচিব এর কথা বলে বড় কোম্পানিগুলোর কাছে টাকা চায়। না দিলে খুবই ঝামেলা করে। তাদেরকে মামলার ভয় দেখায়। সিন্ডিকেট করে এসব করে, কারো কাছে বললেও কাজ হয় না। কয়েকদিন ধরে একটা পত্রিকার বিজ্ঞাপন দেয়ার জন্য চাপ দিচ্ছে, বিজ্ঞাপন দিতে গেলে তার কাছেই টাকা দিতে হবে।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKG85Z9K
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫

ব্যাংক

বগুড়ার শেরপুরে অগ্রণী ব্যাংকে তখন বিদ্যুৎ বিল দিতাম। ঘটনাটা ২০০১ সালের। আমার বাড়ি সহ আরও দুই রিলেটিভের দিতে গিয়েছি। গিয়ে দেখি লম্বা লাইন। দোতলা ব্যাংকের ভেতরের ক্যাশ কাউন্টার থেকে শুরু করে একেবারে নিচতলার বাইরে রাস্তা পর্যন্ত লাইন। কিছুক্ষণ লাইনে থাকার পর দেখি দুইজন ব্যক্তি লাইনের মধ্য থেকে বের হয়ে গেলো। তাদের অনুসরণ করে দেখি উনারা পাশের চা স্টলে থাকা ব্যাংকের পিয়নের কাছে বিদ্যুৎ বিলের কাগজ আর বিলের সমপরিমাণ টাকা দিলো এবং বাড়তি হিসেবে প্রতি বিলের জন্য ৫ টাকা অতিরিক্ত দিলো। আমিও তিন বিলের জন্য অতিরিক্ত ১৫ টাকা দিয়ে বসে থাকলাম। খেয়াল করে দেখলাম, আমি লাইনের যে লোকটার পেছনে দাঁড়িয়েছিলাম, উনি প্রচন্ড রোদে এখনো লাইনেই আছেন আর আমি পরিশোধ করা বিলের গ্রাহক কপি হাতে পেলাম! এটাই আমার দেয়া প্রথম ঘুষ!

শেরপুর, বগুড়া।, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJUKDPJK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১৫.০০ লাখ

বিচারক টাকা খেয়ে রায় দিয়েছে

জেলা বিচারক বিভাগ আমার বাবার বিরুদ্ধে রায় দেয় আপীল বিভাগ সুপ্রিম কোর্টের ঘুষখোর বিচারক ১৫ লক্ষ টাকা খেয়ে রায় দেয় জামিন দেয়। আমার বাবা নির্দোষ তাকে ফাসিয়ে এতগুলো টাকা ভিলেজ পলিটিক্স, স্থানীয় প্রশাসন বলতে থানা এদের কথা বাদই দিলাম শুধু বিচারক ১৫ লক্ষ টাকা খাইছে। আমার বাবার চাকরি থেকে সাস্পেন্ড হইছিলেন। যাক শেষ পর্যন্ত চুড়ান্ত রায় না পেয়েই ২০২৩ সালে মারা যান।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK68HQ4P
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫১০

ভোটের আইডি সংশোধন

আমি সংশোধনের আবেদন করি।এই আবেদনের আর কোন খবর ছিলো না।এটা তদন্তকারী অফিসারের কাছে পড়ে ছিলো। নির্বাচন অফিসার আমার ভগ্নিপতির বন্ধু ছিলো।আমি উনার কাছে যাই উনি আরো কিছু কাগজ আনতে বললো। আমি কাগজ গুলো পরে নিয়ে আসি জমা দেই উনি চেক করে ওকে বলে দেয়।কিন্তু ঐ তদন্তকারী রিপোর্ট কিন্তু পাঠায় না। ২ সপ্তাহ এভাবে চলতে থাকে।আমি আবার অফিসে গেলে আমাকে বলে আমার আরো কাজ আছে আপনারটা সিরিয়াল অনুযায়ী আসবে, আমি যখন রিকোয়েস্ট করলাম বললো কাজ করে দিবো আমাদের কিছু দিবেন না! আমার কাছে ভাঙতি ৩০০ টাকা ছিলো আমি তাকে দেই সেই এই টাকা দেখে আমার কাছথেকে টাকা নেয় নাই বলে আপনার কাছে কি আমি টাকা চেয়েছি! পরে আমি বললাম আপনার বিকাশ নাম্বার দেন আমি পাঠাবো উনি নাম্বার দিলো আমি টাকা পাঠাই নাই।তারে ফোন দিলে বলে হাতে কাজ আছে কালকে পাঠাবো আ

কুমিল্লা, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTTMT8XX
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০ হাজার

পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ২০০০ টাকা গাড়ি ভাড়া দাবি করা হয়েছে, অথচ আমি নিজে গেছি পুলিশ সুপার কার্যালয়ে। তাদের রুমে কোন সিসি ক্যামেরা নেই। আমার কাছে টাকা নেই বলার পরে ও ৫০০ টাকা নেওয়া হয়েছে।

খাগড়াছড়ি, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTAA8CG8
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০.০ হাজার

বয়লার নিবন্ধন

বয়লার পরিদর্শনের সময় টাকা দাবি করেছে এবং পরিশোধ করা হয়েছে

নারায়ণগঞ্জ, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8HX4QV
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র আবেদন

কেশবপুর উপজেলা নির্বাচন অফিসে জাতির পরিচয় পত্র আবেদন করতে গেলে ৫০০০ টাকা ঘুষ দাবি করে অফিসের পিয়ন

যশোর, খুলনা ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে KHQR2CQP
মন্তব্য