সব রিপোর্ট

নাগরিকদের জমা দেওয়া ১৮,৯৯৪ টি ঘুষের অভিযোগ — খুঁজুন, ছাঁকুন, তালিকা বা গ্রিড ভিউতে দেখুন।

৬,০৬৪ টি রিপোর্ট পাওয়া গেছে
ঘুষ রিপোর্ট করুন
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৩.০ হাজার

জন্ম নিবন্ধন সংশোধন

আমার জন্ম নিবন্ধন এ সমস্যা ছিলো তারা যখন করেছিলো ইস্যুর তারিখ দেয়নি এজন্য কোন কিছুই করতে পারতেছিলাম না তাদের কাছে গেলে তারা সংশোধন এর জন্য ৪০০০টাকা দাবি করে আমাকে দিতে হয় কারণ আমার অনেক প্রয়োজন ছিলো

গাজিপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKVF4A9W
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০ হাজার

জাতীয় পরিচয় পত্র

বিষয়টি জাতীয় পরিচয় পত্র বানানো যে দোকান থেকে আবেদন করেছি সেই দোকানদারের মাধ্যমে এই টাকাটি চাওয়া হয় দোকানদারের সাথে নির্বাচন অফিসের সবার লিংক আছে তাদের মাধ্যমে এই ঘুষের টাকা নেওয়া হয়।

বরিশাল, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRE2R77A
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০ হাজার

সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশনে।

একটা সরকারি চাকুরির পুলিশ ভেরিফিকেশন এর জন্য আমাকে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানার ডিএসবি এর সদস্য (আই গ্রেস এএসাই/এস পদমর্যাদার) ১০০০ টাকা দাবি করে। এবং এক প্রকার সেটা দিতে বাধ্য হই।

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার মডেল থানায়।, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTH99ERG
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১০

For Khariz one of the Officer Bangladesh Digital survey (BDS) Office Demanded

In BDS Survey one Survayer noted less Land in Scatch Map during Digital survey despite of more Land in Dolil, Dokhol & Dakhila. Propose Vaya local Dalal to be Corrected as per Dolil, Dokhol & Dakhila demanding 10 Lac. I denied.

Khilkhet p/S, Isapura, Patira Mouza, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKL33VY8
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৯.০০ লাখ

Tender Evaluation

Evaluation করে প্রতিটি Package এর অনূকূলে ২% টাকা ঘুস নিচ্ছে। তার পিডি মহোদয় ২% নিচ্ছে

Natore DPHE, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJTZXQXE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫০০

জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি করা

আমি ২০২২ সালে৷ মার্চ মাসে মাসে সৌদি থেকে বাড়িতে ছুটিতে যাই, সেখানে আমি জন্ম নিবন্ধন বাংলা ইংরেজি করার জন্য আমি দেবিদ্বার ২ নং ইউছুফপুর ইউনিয়ন অফিসে গেলে আমাকে৷ তারা ব্যস্ততা দেখায় কোন রকম ভুল না থাকলে ও শুদু বাংলা ইংরেজি করার জন্য তারা আমার কাছ থেকে ৫০০ টাকা নেয়,, আমি তাদের প্রশ্ন করার কারনে তারা আমাকে বলেছিলো এই টাকা নাকি তখন কার দেবিদ্বার ইউএন এই টাকা নিয়ে থাকে আমি বাধ্য হয়ে টাকা দিতে হয়েছে, এই যদি হয় ইউনিয়ন এর অবস্তা , যা হয়তো এখনো চলমান রয়েছে,,,,

দেবিদ্বার,২ নং ইউছুফপুর ইউনিয়ন, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTDYTFZK
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

বিদ্যুৎ সংযোগ/ ডিমান্ড বাড়ানো

গাজীপুরে কারখানাতে বিদ্যুতের লোড বাড়াতে গেলে ঘুস চায়। লিস্টেড কন্ট্রাক্টর রা সিন্ডিকেট করে টাকা চায়। সোলার প্যানেল ছাড়া সংযোগ দিবে না/লোড বাড়াবে না বলে, কিন্তু ঘুস দিলে এই আইন আর থাকে না। মিথ্যা রিপোর্ট দেই যে সোলার আছে। আবেদন পাশ করাতে টাকা, ট্রান্সফরমার স্টোক নাই নাই বলে টাকা চায়, ট্রান্সফরমার কোম্পানির সাথে লিয়াজো করে আবেদনকারিকে নিজের টাকা দিয়ে বেশি দামে কিনতে বলে। তাদের চাহিদা মত ঘুস দিলে ট্রান্সফরমার, মিটার সব পাওয়া যায় সরকারি খরচ জমা দিয়ে। এতে ইঞ্জিনিয়ার, এজিএম, জিএম, লাইনম্যান জড়িত।

গাজীপুর, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK2K9PLZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.০০ লাখ

ঔষধ প্রশাসন

লাইসেন্স রিনিউ করার জন্য এই টাকা কোম্পানির কাছে দাবি করা হয়। যা পরবর্তীতে কোম্পানির বিনিয়োগকারী প্রদান করে।

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKW2M4BB
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২.৫ হাজার

তিতাস গ্যাস লাইন বিচ্ছিন্ন করার ব্যাপারে।

আমাদের ডেমরা এলাকায় দীর্ঘদিন যাবত গ্যাসের সমস্যা থাকার কারণে,আমি সিদ্ধান্ত নেই আমার চলমান গ্যাস লাইনটি আগামী ২৩ মাসের জন্য বিচ্ছিন্ন রাখবো এই মর্মে আমি রায়েরবাগ গ্যাস অফিসে গেলে সেখানকার একজন ব্যক্তি আমার কাছ থেকে এই কাজ বাবদ ২৫০০ টাকা গ্রহণ করেন

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK9D7CJY
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬০.০ হাজার

নির্বাচন কমিশন :-আইডি কার্ডের বানান পরিবর্তন

নির্বাচন কমিশন আখাউড়া :-আইডি কার্ডের নাম বানান জম্ন তারিখ সংশোধন করার ১ম ৪০,০০০ টাকা ২য় ২০০০০ টাকা মোট ৬০,০০০ দিয়েছি আজ অব্দি হয়নি।২ বছর হয়েছে।যোগাযোগ হলে বলে হবে হবে হবে এই কিছুদিন এখনো আশা নিয়ে বেচে আছি!!!

আখাউড়া, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CTY6GJNB
মন্তব্য
ঘুষ দিইনি অন্যান্য সরকারি দপ্তর ৳১.০০ লাখ

ওকে

আমার চোখের সামনে রেলওয়ে সহকারী স্টেশন মাস্টার প্রক্সি মাধ্যমে নিয়োগ হয়ছে। তার সিরিয়াল নাম্বার ৬৫ তম মেধাতালিকায়। এদের বিচার হবে না।

ঢাকা, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK36ZV47
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

কল্যাণ তহবিল এবং অবসর ভাতা

মৃত ব্যক্তির অবসর ভাতা। টাকাটা নেওয়ার সময় বলেছিল টেবিল খরচ নেওয়া হচ্ছে।

নীলক্ষেত, ঢাকা।, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DK8A7NHJ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৪০.০ হাজার

Fire Equipment Occupancy Certificate Renew

Fire Service and Civil Defence, Cumilla/ warehouse inspectors demand from BDT60,000 to BDT40,000 for approval of Fire Equipment Occupancy Certificate of Factory every year.

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৫ বার দেখা হয়েছে CTBZS92Q
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳২০.০ হাজার

Environment Clearance Certificate (ECC) Renewal

Department of Environment, Cumilla/ Senior Chemists usually demand from BDT20,000 to BDT250,000 for approval of Environment Clearance Certificate (ECC) renewal or new issuance.

Cumilla, চট্টগ্রাম ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে CT6PELP8
মন্তব্য
শুধু দাবি করেছে অন্যান্য সরকারি দপ্তর ৳৫.০০ লাখ

মৃত্যু জনিত পেনশন

পেনশন ফাইল এর কাজ করার জন্য কিডনি হাসপাতাল, শ্যামলী এর একাউন্টস ও অফিস সহকারী 500000 টাকা দাবী করে। না দেয়ায় ০৫ বছর যাবৎ পেনশন ফাইল আটকে আছে

Dhaka, ঢাকা ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে DKAE4LXE
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳১০০

নির্বাচন কমিশন অফিস

ভোটার আইডি কার্ডের নাম সংশোধন এর জন্য নির্বাচন কমিশন অফিসের কর্মীকে ঘুষ দিতে হয়েছে

সাঁথিয়া, পাবনা, রাজশাহী ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে RJ9Q52SZ
মন্তব্য
ঘুষ দিয়েছি অন্যান্য সরকারি দপ্তর ৳৬৮০

ইউনিয়ন পরিষদ

আমি ইউনিয়ন পরিষদে গিয়েছিলাম ওয়ারিশ সনদ করার জন্য। আমার জানা মতে ওয়ারিশ সনদ সম্পূর্ণ ফ্রি। কিন্তু আমার কাছ থেকে ইউনিয়ন পরিষদের কম্পিউটার কর্মকর্তা চারটা ওয়ারিশ সনদ এর কপি দিয়ে ৪০০ টাকা দাবি করে। আমি তাকে ৩০০ টাকা পর্যন্ত দিছিলাম তাতেও সে সন্তুষ্ট ছিল না। যাক তাপর চৌকিদারকে দিয়ে ভেরিফাইড করার জন্য দিলাম। কিন্তু চৌকিদার টাকা ছাড়া ভেরিফাইড করতে রাজি হচ্ছে না। নানান ধরনের কথা বলে। তাকে শেষপর্যন্ত ২৮০ টাকা দিলাম তারপর সে বলল কালকে আসেন হয়ে যাবে। এই হলো সরকারি সেবার অবস্থা। 😢😢

ভোলা সদর, বরিশাল ১ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার দেখা হয়েছে BRCV9PZK
মন্তব্য