All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,923 reports found
Report a bribe
Refused Other public office ghush.site ৳5.0K

ল্যান সার্ভেটাইবুনাল সুমন জারি জন্য

২০১৪ সালে আমি ল্যান্ড সার্ভে ট্রাইবুনাল মামলা করেছিলাম কিন্তু দীর্ঘ ১২ বছর হয়ে গেল টাকা দেই নি বলে এখনো সুমন জারি করেনি এখনো তাদের পিছে ঘুরেই যাচ্ছি আমি কোন টাকা দেবো না করেছি। ময়মনসিং জেলার জর্জকোটে,হালুয়া কোট শাখা পিয়ন থেকে শুরু করে অফিস সহকারী পর্যন্ত প্রত্যেক স্তরে টাকা ছাড়া কেউ কোন কাজ করে না

ময়মনসিংহ জজ কোট, হালুয়া কোট শাখা,, Mymensingh 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳3.0K

কারিগরি অধিদপ্তর শিক্ষক কর্মচারী এমপিও ভুক্তকরণ

এমপিও ফাইল ৬ মাস আটকিয়ে রাখে, একই প্রতিষ্ঠান একসাথেই জয়েন, যে টাকা দিয়েছি তার কোন ত্রুটি নেই, আমি টাকা দেইনি বল ৬ মাস আটকিয়ে রাখে ফাইল, তারপর ৩ হাজার টাকা দিয়েছি, ফাইল পাঠিয়েছে, আমার ক্ষতি হয়েছে ৬ মাসের বেতন যা আর পাইনি, এটি ঘটেছে ( কারিগরি অঞ্চলিক পরিচালকের কার্যালয় ময়মনসিংহ)

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳2.0K

সকল ধরনের সরকারি অফিস

একবার আমার চাচাতো ভাইয়ের জন্য সীতাকুণ্ড উপজেলায় জাতীয় পরিচয়পত্র (NID) সংক্রান্ত কাজ করতে গিয়েছিলাম। প্রয়োজনীয় সব কাগজপত্র ও তথ্য জমা দেওয়ার পর অফিস থেকে বলা হয়েছিল, “ঠিক আছে, হয়ে যাবে।” এরপর প্রায় তিন মাস কেটে গেলেও কোনো খবর পাওয়া যায়নি। পরে আবার অফিসে গিয়ে জানতে চাইলে সেখানকার একজন কর্মকর্তা/কর্মচারী ইঙ্গিত দেন—টাকা না দিলে কাজ এভাবেই পড়ে থাকে। শেষ পর্যন্ত বাধ্য হয়ে একজন ছেলেকে ২,০০০ টাকা দিতে হয়। টাকা দেওয়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই আইডি কার্ড প্রস্তুত হয়ে যায়। এটা শুধু একটি ঘটনা নয়—আমাদের দেশে প্রায় সব বিভাগেই এমন অভিযোগ শোনা যায়। সরকার যখন সেবা ডিজিটাল করার কথা বলছে, তখন কম্পিউটারে অনলাইনে আবেদন ও প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পরও কেন বারবার সংশ্লিষ্ট অফিসে গিয়ে কর্মকর্তাদের পেছনে ঘুরতে হব

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 0 views
0 Comments
Refused Other public office ghush.site ৳100.0K

পুলিশ তদন্ত

আমি জমি বারি করবো তাই ১০ লাখ টাকা চাদা চেয়েছিল আমি মামলা করি পুলিশ প্রতিবেদন বলে তারা চাদা চায়নি আর তারা আমার কাছ থেকে টাকা পাবে বালি ভরাট এর আমি জীবন বালি ভরাট করাইনি

ঢাকা, Dhaka 4 September 2026 3 views
0 Comments
Only demanded Other public office ghush.site ৳3.0K

ফোন হারানোর জিডি

আমি হারানো ফোনের জিডি করি। আমার হারানো ফোন খুজে দেয়ার কথা বলে ৩০০০ টাকা দাবি করা হয়েছে পুলিশ কতৃক। ৩ ধাপে টাকা দিতে হবে। ফোন খোজার আবেদন ১২০০। ফোন খুজে পাওয়ার পর বাকি টা।

রংপুর, Rangpur 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ghush.site ৳1.00M

রেলওয়ে চাকরি

আমি ট্রেড এপ্রেন্টিস পরীক্ষায় লিখিত পরীক্ষায় পাশ করি। যখন ভাইবা তে যাই আমার কাছে বোর্ডে বসে থাকা এক মহিলা জিজ্ঞেস করে,কত দিতে পারবা??? ১০ লাগবে,ম্যানেজ করো।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳100.0K

সিডিএ চট্টগ্রাম হতে জমি বিক্রি অনুমতি নিতে ঘুষ দিতে হয়েছে

আমরা সিডিএ অধীন একটি জমি খরিদ করর। তাদের অনুমতি জন্য গেলে ৩মাস সময় লাগবে জানায়। জরুরি হওয়ায় ১লাখ চায়। সে ছাড়া এ কাজ অন্য কোন অফিসার করে দিচ্ছে না। বাধ্য হয়ে ঘুষ দিতে হলো। তার দাড়ি আছে। দক্ষিণ দিকের কোনায় বসে, পশ্চিম দিকে মুখ করে। বাড়ি উত্তরবঙ্গে।

চট্টগ্রাম সিডিএ, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Only demanded Other public office ghush.site ৳50.0K

ঠিকাদারি বিল

এখানে প্রতিটি এডিপি বা ইউডিএফ কাজের বিল তুলতে গেলে লোহাগাড়ার ইউএনও তার নিজের জন্য ৫% দাবি করে। অনেকে ২% বা ৩% পর্যন্ত দিতে চাইলেও ইউএনও প্রত্যাখান করে। উনি ৫% না দিলে বিলে সাক্ষর করতে অপারগতা জানাই। এভাবে প্রতিটা বিলেই উনি এই কাজ করে থাকেন।

লোহাগাড়া, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳60.0K

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর

আমার একটা হাইওয়ে রেস্টুরেন্টের লাইসেন্স করতে এক লক্ষ টাকা দাবী করেন অফিসার। আমি বাধ্য হয়ে 60 হাজার টাকা দেই।

কুমিল্লা, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ghush.site ৳5.5K

জন্ম ও মৃত্যু নিবন্ধনের অতিরিক্ত টাকা নেওয়া

জন্ম ও মৃত্যু নিবন্ধনের ইউজার আইডি সরকারি লোক ব্যবহার না করে উদ্যোক্তাদের ব্যবহার করতে দেখা যায় যার ফলে জনগনের থেকে অতিরিক্ত টাকা আদায় করে থাকে তারা

কুমিল্লা, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳1.0K

Trade licence

Trade licence করতে প্রথমে ৩৮০০ টাকা চায়, পরে ২ হাজার চায়, লাস্টে ১০০০ চায়। আমি ৫০০ দিব বলেছিলাম, বলে হবে না। তাই ১হাজার দিয়েছি। সরকারি টাকা আসলে কত? সেটা জানি না।

Noakhali, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ghush.site ৳200

জন্মনিবন্ধন

ইউনিয়ন কমপ্লেক্স গত পাঁচ বছর আগে আমার ভাইয়ের জন্ম সনদ তুলে নিয়ে এসেছিলাম কিন্তু ঘর থেকে সেই সনদ হারিয়ে গেছে কিছু দিন আগে সনদ টার প্রয়োজন হয়েছিলো তাই ইউনিয়ন কমপ্লেক্স এ গিয়ে বলার পরে তাদের সারবার থেকে শুধু বের করে বের করে ফোট কপি করে দিয়ে ২০০ টাকা দাবি করে আমি পতিবাদ করি কারণ আগে থেকে করা সনদ শুধু ৫ টাকা লাগা কথা ফটোকপি খরচ পরে আমার কাছে ১৫০ টাকা নিয়ে সনদ দিয়েছে।”

হাকিমপুর ইউনিয়ন । উপজেলা চৌগাছা জেলা যশোর, Khulna 4 September 2026 0 views
0 Comments
Paid Other public office ghush.site ৳240

আইডি কার্ড সংক্রান্ত

নতুন আইডি কার্ড করার পর অনলাইন যখন অন্যান্যদেরটা চলে আসে, আমারটা আসেনি। সমাধানের জন্য গেলে তারা ব্যাংকে একটা ফি পরিশোধ করতে বলে। ২৪০/২৬০ টাকার মতো হবে। পরে প্রসেস জানতে চাইলে আর নির্বাচন কমিশন অফিসে সরাসরি জমা দেবার সিস্টেম আছে কিনা জানতে চাইলে বলে আছে। এই টাকা সরকারি কোনো ফি না সেটা বুঝতে দেয়নি। পরে কাজ শেষে ছোট একটা রুমের মতো জায়গায় যেটার ভেতরে সিসি ক্যামরা নেই। ওখানে ডাক দেয়। ভাবছি কোনো কাগজ দেবে, বা কোনো তথ্যের জন্য ডাকছে। ওখানে নিয়ে বলে তাড়াতাড়ি টাকাটা হাতে দেন। পরে বুঝতে পারি ওটা তারা খেয়ে ফেলবার জন্য নিয়েছে। অফিসিয়াল বৈধ কোনো ফি নয়।

ময়মনসিংহ, Mymensingh 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ghush.site ৳20.0K

ভূমি ব্যবহার ছাড়পত্র অনুমোদন।

, সংশ্লিষ্ট এলাকার নকশাবিদ, বর্তমান দায়িত্ব ইমারত পরিদর্শক, ল্যান্ড উনারা উক্ত ভূমি ব্যবহার ছাড়পত্রের নকশাটি অনুমোদনের জন্য এক সময়ে সে নাকশাবিদ কে দায়িত্ব দেওয়ার কথা ছিল, তাকে না দিয়ে বাইরের আরেকজনকে ভূমি ব্যবহারের নকশাটি তৈরি করে নথি রেডি করে দেওয়ার দায়িত্ব দাওয়ায়, নেগেটিভ রিপোর্ট প্রদান করেন। পরবর্তীতে বিশ হাজার টাকা দাবি করা হয়, ৭০০০টাকা দেওয়ার আবার পজেটিভ রিপোর্ট দেয়।,

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আওতাধীন এলাকায় চকবাজারে চন্দনপ, Chattogram 4 September 2026 3 views
0 Comments
Paid Other public office ghush.site ৳1.0K

পুলিশ ভেরিফিকেশন

সরকারি অফিসে আইটি সেবায় নিয়োজিত থাকায় প্রতিনিয়ত আসা-যাওয়া করা লাগতো। সেই অফিসে আসা-যাওয়া করার জন্য পুলিশ ভেরিফিকেশন প্রয়োজন ছিলো। প্রয়োজনীয় কাগজ, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতার সনদ যাচাইয়ের কাগজপত্র প্রিন্ট বাবদ টাকা চেয়েছিলো। বলেছিলো বুঝেনই তো খরচ আছে।

চাঁদপুর, Chattogram 4 September 2026 3 views
0 Comments
Paid Other public office ghush.site ৳15.0K

আমার একটি মামলার জন্য পুলিশ টাকা দিতে হয়।

আমাদের একটি জায়গা নিয়ে আদালত এ একটি কেইস এর জন্য পুলিশ আমাদের বাড়িতে এসে হুমকি / ভয় ভিতি দেখাত এই হয়রানি জাতে না করে তার জন্য পুলিশ কে টাকা দিয় যা থানার মধ্যেই হয়।

ব্রাহ্মণবাড়িয়া, Chattogram 4 September 2026 3 views
0 Comments