All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Paid Other public office ৳50.0K

ভূমি জরিপ অধিদপ্তরের অধীন BDS জরিপ রের্কড

সবার বাসায় বাসায় গিয়ে ভূমি জরিপ রের্কড এর স্লীপ দিয়ে গেছে তারিখ অনুযায়ী সে জায়গায় উপস্থিত থাকার জন্য এবং কাগজপএ দেখে সরকারি BDS এর কপিটা পেতে টাকা দাবি করে সহযোগীরা সরাসরি স্যারেরা নেয় না তারা সহযোগী ঠিক করে রাখছে তারা বলে দেয় কত দিতে হবে? একেক জনের কাছ থেকে একেক অঙ্ক দাবি করছে কারও কাছে ৭,১০,১৫,২০,৫০ (হাজার) কারও কাছে ১ লাক্ষ সব মিলিয়ে কোটি কোটি টাকা উঠানো হচ্ছে এই জরিপের মাধ্যমে। আমরা তো বাধ্য হয়ে দিয়ে কাগজ আনতে হয়? এই জুলুমের শেষ কোথায়? জমি কেনা থেকে শুরু করে সকল ধরনের কাগজপত্রে টাকা আর টাকা দিতে হয়।অথচ যে সেবা পাওয়ার কথা ছিলো সল্প ব্যয়ে। এখন কি পাচ্ছি কবে পরিবর্তন হবে দেশ কবে এসব হয়রানি বন্ধ হবে? কবে আমরা শান্তি পাবো?আল্লাহ এসব জুলুমের বিচার করো ঘুষখর ও দুর্নীতিবাজদের। এলাকাবাসীর পক্ষে

গাজীপুর, Dhaka 1 September 2026 3 views DKFYYS48
0 Comments
Refused Other public office ৳20.0K

Civil Aviation Licence

আসসালামু ওয়ালাইকুম। আমার ছোটখাটো একটি ট্রাভেল এজেন্সি আছে ।বিমানের টিকেট এবং ভিসা করে থাকি। এখন সরকার নিয়ম করেছে যে ট্রাভেল এজেন্সীদের সিভিল এভিয়েশন থাকে লাইসেন্স নিয়েই ব্যবসা পরিচালনা করতে হবে তো সরকারের নিয়ম মেনেই আমিও লাইসেন্স এর জন্য আবেদন করি। তারপর জেলা প্রশাসক অফিস থেকে একজন ম্যাজিস্ট্রেট আসলেন অফিস পরিদর্শন করলেন সব কাগজ পত্র সত্যতা যাচাই করে উনি সেটিসফাইড। এখন জেলা প্রশাসক নীলফামারী অফিস থেকে সেটিসফেশন আপডেট করার পর সোনালী ব্যাংক এর মাধ্যমে ৫৭৫০০ টাকা সরকারের কোড অনুযায়ী জমা দিতে হবে। এই পর্যায়ে ডিসি অফিস নীলফামারী তে একদিন ডাক পড়ল আমি গেলাম অফিস থেকে গিয়ে এক অফিসার বলছেন যে ডিসি স্যার এর সোনালী ব্যাংক এর একাউন্টে বিশ হাজার টাকা জমা দিতে এটা নাকি লোকাল কালেকশন।

Saidpur, Rangpur 1 September 2026 3 views RNZSAFGR
0 Comments
Paid Other public office ৳550

ট্রেড লাইসেন্স

ট্রেড লাইসেন্স করতে ইউনিয়ন অফিসে এ গিয়েছিলাম, সেখানের সচিব সাহেব আমার কাছ থেকে ১৭০০ টাকা নিল কিন্তু সে টাকার ঘরে লিখলো ১০০০ টাকা, উল্লেখ্য যে সেখানে ১৫০ টাকা ভ্যাট ছিল। সে আমার কাছ থেকে ৫৫০ টাকা অতিরিক্ত নিয়েছে। যা আমি চূড়ান্ত বিচারের দিন বুঝে নিব ইনশাআল্লাহ।

ঢাকা, Dhaka 1 September 2026 3 views DKAS4Q9D
0 Comments
Only demanded Other public office ৳80.0K

এনআইডি সংশোধন

নবীনগর এনআইডি অফিসারের কর্মকর্তা আমার থেকে ৮০ হাজার টাকা চেয়েছে এনআইডি পাঁচ বছরের সংশোধন করে দেবে এখন আমি যদি অনলাইনে আবেদন করে কোন কিছু করতে না পারে সে নাকি তিন দিনের ভিতরে আমার সমস্ত কাজ করে দিতে পারবে ৮০ হাজার টাকা মাধ্যমে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর এনআইডি অফিস, Chattogram 1 September 2026 3 views CTR3XWMQ
0 Comments
Paid Other public office ৳50

ইউনিয়ন পরিষদ

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৪নং বালিয়ান ইউনিয়ন এ যদি কেউ NID কার্ড করার জন্য প্রসংশাপত্র তুলতে যায় তখন ওই একটা কাগজের জন্য ৫০ টাকার দিতে হয়। কিন্তু এসব খরচ ত সরকার বহন করে।

৪নং বালিয়ান, Mymensingh 1 September 2026 5 views MYLY6WNQ
0 Comments
Only demanded Other public office ৳4.8K

পল্লী বিদ্যুৎ

আমার আবাসিক মিটার টা স্থানান্তর করার জন্য আবেদন করতে গেলে তারা তাদের এজেন্ট (টেকনিশিয়ান) দের সাথে যোগাযোগ করতে বলে। পরে তার সাথে কথা বললে তিনি 1500 টাকা ঘুষ দাবি করেন। আমি এতে অসম্মতি দিলে তিনি আমাকে অফিসে গিয়ে আবেদন করতে বলে। পরে আমি অফিসে গিয়ে আবেদন করেছি 414 টাকা দিয়ে। কিন্তু 2 মাসের মাথায় আমার কাজ না হলে আমি আবারও গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কথা বললে তিনি আমায় আবারও ঘুরে লাইন ম্যানের কাছে পাঠিয়ে দেয়। এই সময় লাইন ম্যান ও টেকনিশিয়ান মিলে আমাকে চায়ের দোকানে নিয়ে গিয়ে বলে আমার টা অনেক পুরোনো লাইন তাই এইটা স্থান পরিবর্তন করতে এখন 4750 টাকা খরচ হবে। এই কথা জানার পরে আমি তাদের বলি যে একটা নতুন সংযোগ নিতেই তো 2500 টাকা খরচ তাহলে আমি কেনো 4750 টাকা দিবো। এই কথার পর আর কাজ করেনি

বগুড়া, Rajshahi 1 September 2026 3 views RJT962D6
0 Comments
Paid Other public office ৳25.0K

সাভার উপজেলা সমবায় অধিদপ্তর

ঘটনা ২০২২ সালের জুন মাসের, সমবায় সমিতির নিবন্ধন বাতিল করার হুমকি দেন উপজেলা সমবায় অফিসার, হুমকি দিয়ে প্রায় পঞ্চাশ হাজার টাকা দাবি করে, অনেক অনুরোধ করার পরে আমরা ২৫ হাজার টাকা দেই|

সাভার ঢাকা, Dhaka 1 September 2026 5 views DKMF7UQW
0 Comments
Paid Other public office ৳12.0K

কল কারখানা সার্টিফিকেট নবায়ন

কল কারখানা সার্টিফিকেট নবায়ন করার জন্য প্রতি বছর ২০০০ টাকা করে ৬ বছরে ১২ হাজার টাকা দিয়েছিলাম, ২০২৪ সালে নতুন এক অফিসার আসলেন সেই লোক ১৫০০০ টাকা চাইলে আমি ৬০০০ টাকা তার হাতের মধ্যে দিলাম, কিন্তু সেই লোক ১৫০০০ টাকা ছাড়া করতে পারবেনা বলে টাকা ফেরত দিলেন, আমি বললাম প্রতি বছর ২০০০ টাকা ঘুষ দিতাম, কিন্তু হটাৎ ১৫০০০ টাকা কেন? জবাবে বললেন ৮ লাখ টাকা ঘুষ দিয়ে এখানে বদলি হয়ে আসলাম, টাকাটা তুলতে হবে, তাই রেট বেশী, আশাকরি বুঝতে পেরেছেন।

মাসকান্দা, Mymensingh 1 September 2026 5 views MYFMDPHP
0 Comments
Paid Other public office ৳15.0K

শিক্ষক হিসেবে এমপিও ভুক্তির আবেদন

শিক্ষক হিসেবে এমপিও ভুক্তির আবেদনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে দশ হাজার টাকা দিতে হয়। এই অর্থ তিনি শিক্ষা অফিসে ফাইল অনুমোদন, প্রতিষ্ঠানের কমিটির সভাপতির সাইন নেয়া, কম্পিউটারের দোকানের খরচ এবং তার জন্য খরচাপতির টাকা হিসেবে দাবি করেন। প্রথমে পনের হাজার টাকা দাবি করেন, তবে শেষে দশ হাজার টাকা দিতে হয়।

ত্রিশাল, ময়মনসিংহ, Mymensingh 1 September 2026 3 views MYWY7EEP
0 Comments
Refused Other public office ৳4.0K

ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী নিয়োগ

ফ্যামিলি কার্ড শুমারির জন্য তথ্য সংগ্রহকারী পদে যারা কৃতকার্য হয়েছে আমি সহ তাদের সকলের কাছে থানা থেকে ফোন এসেছিলো।পুলিশ ভেরিফিকেশন জন্য। কিন্তু যারা এই নিয়োগ পরীক্ষায় টিকেছিলো তাদের বাদ রেখে 4000 টাকা করে ঘুষ নেয়ার মাধ্যমে অযোগ্য নেশাখোর ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে, যারা কিনা পরীক্ষায় কৃতকার্য হতে পারেনি। এটা বগুড়া জেলার সারিয়াকান্দি সমাজসেবা অধিদপ্তরের কাজ।

বগুড়া, Rajshahi 1 September 2026 3 views RJ8DTZ3M
0 Comments
Refused Other public office ৳5.0K

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে

রংপুরের বিভিন্ন এলাকায় প্রকাশ্যেই মাদক ব্যবসা চলছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের কিছু অসাধু সদস্যকে ম্যানেজ করে প্রভাবশালী মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে সাধারণ মানুষ উদ্বেগ ও নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে।

রংপুর, Rangpur 1 September 2026 3 views RNZWX2G3
0 Comments