All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Refused Other public office ৳4.0K

চুরি হওয়া মোবাইল উদ্ধার করতে ঘুশ

এই ঘটনা টা আমার সাথে কিছু দিন আগে ঘটে গেছে। আমার হারিয়ে যাওয়া মোবাইল ২ মাস পর সনাক্ত করেছে বলে থানা থেকে একজন এএসআই ফোন করে আমার ছোট ভাইয়ের কাছে বলে ৪ হাজার টাকা দিলে তারা মোবাইল উদ্ধার করে দিতে পারবে। তার পর ২-৩ দিন পরে থানা থেকে এএসআই কল দিয়ে বলে আমার মোবাইল উদ্ধার করা হয়েছে থানা থেকে নিয়ে আসার জন্য আমাকে আমার ছোট ভাই এই সব কথা বলার পর যখন আমি সেই এএসআই কে কল দেই তিনি কল ধরেন নাই। পরে যখন আমাকে তিনি কল দেন আমার মোবাইলে কল রেকর্ড হয়ে যায়।তাই পুলিশ আমাকে আর কোনো টাকা পয়সার কথা বলেন নাই। পরে যখন আমি থানায় যা-ই আমার মামা একজন কে নিয়ে তখন থানা থেকে বাহিরে নিয়ে আমার মোবাইল ফোন আমার হাতে দেওয়া হয়। আর বলে যে ২৬৫০ টাকা দিতে হবে। তখন আমি বলি আমি যখন আপনাকে কল দেই আপনি ত এই সময় কোনো টাকা পয়সা লাগবে

ছাতক থানা, Sylhet 31 August 2026 3 views SY28PSAV
0 Comments
Only demanded Other public office ৳12.0K

নতুন এনআইডি কার্ডের ছবি তুলা

হাওড় এলাকা, প্রায় তিন ঘন্টা নৌকায় জার্নি করে ছবি তুলতে আসে সাধারণ জনগণ, আসলে বলে মেসেস যাবে, আর প্রতি জন ২০০০-৩৫০০ টাকা এঈ দিনই ছবি তুলতে পারবে। না হলে মেসেস যাবে।

কিশোরগঞ্জ জেলা, মিঠামইন, উপজেলা নির্বাচন অফিস, Dhaka 31 August 2026 5 views DKTCEWXA
0 Comments
Only demanded Other public office ৳3.0K

EMS পার্সেল - ডাক সেবা

সরকার নির্ধারিত মাসলের থেকে ৩ হাজার টাকা বেশি চাওয়া হয়েছে। প্রবাসে আমার একটি পার্সেল পাঠাতে হবে। বেসরকারি সেবা ব্যায় বহুল হওয়ায় ডাক বিভাগের ই এম এস সেবার দ্বারস্থ হই। ভ্যাটসহ মাশুলের সাথে আরো দ্বিগুন মাশুল ধরেন, যা এক প্রকার গোপন ঘুষ! ডাক বিভাগের এই কর্মকর্তা তরুনী হওয়াতে বেশি তর্ক না গিয়ে চলে আসি। তবে যদি সাশ্রয়ী কোথাও সেবা না পাই তবে এইখানেই ফেরত আসতে হবে।

ব্রাহমণবাড়িয়া, Chattogram 31 August 2026 6 views CTL55WHC
0 Comments
Refused Other public office ৳150.0K

জাতীয় পরিচয় পত্র

বিগত ইন্ট্রিডিয়াম সরকার আমলে আমি কয়েক মাস নির্বাচন অফিসে গিয়ে আমার এনআইডি কার্ডে জন্ম সাল কমানোর জন্য চেষ্টা করেছি আমার জন্য সাল ভুলক্রমে 96 না দিয়ে 86 দিয়ে দিয়েছে এখন এটার জন্য আমার কাছ থেকে মোটা অংকের টাকা চেয়েছিল যেটা আমি দিতে নাকুচ করি, বর্তমান সরকার আসার পরেও হুবহু সেম পারলে তারা আরও বেশি টাকার নেওয়া যাবে করে তারপরে আমি কিছুটা বুদ্ধি কাটিয়ে সচিব পর্যায়ে যোগাযোগ করা ব্যবস্থা করে কাজটি সম্পন্ন করি। এই সেক্টরটা ভয়াবহ দুর্নীতি থাকার কারণ করেছে।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKZYHWLL
0 Comments
Paid Other public office ৳500

বাংলাদেশ রেলওয়ের ভূমির লাইসেন্স ফি পরিশোধ

প্রতিবছর বগুড়া সদর রেলওয়ের কাচারী অফিসে লিজ কৃত ভূমি ও দোকানের লাইসেন্স ফি পরিশোধ করতে হয়। এ বছর আব্বুর অসুস্থতার কারণে আমাকে ফি দিতে যেতে হয়েছিলো এবং বলে দিয়েছিল যে- রেলের কাচারী অফিসের লোক বেশি ঘুষ চাইলেও ৫০০ টাকার বেশি দিবা না। যথারীতি অফিসের লোক বললো যে- ১০০০ টাকা লাগবে। আমি বললাম যে- আপনার উপরের বস জানে এইসব (মুলতঃ রেলের স্টেশন মাস্টারও এসবের ভাগ পায়), ৫০০ টাকাই রাখেন। পরে উনার পাশের সহকর্মী ইশারা দিয়ে বললো যে- ৫০০ই নিয়ে রেখে বিদায় করে দেন।

বগুড়া, Rajshahi 31 August 2026 3 views RJ8Z6EAS
0 Comments
Only demanded Other public office ৳100.0K

অর্মি সিগন্যাল কোর রেকর্ড অফিস

আমি রিটায়ার্ড যাই নি। তবে যারা রিটায়ার্ড যাবে তাদের দেখেছি আলাদা ভাবে টাকা জমাতে। কারন তার পেনশন যাওয়ার সময় বিভিন্ন সমস্যা দেখিয়ে টাকা চাইবে তখন টাকা টা পেতে যেনো সমস্যা না হয় তাই। এসময় যারা টাকা দিতে ব্যার্থ হয় তখন তাকে নানা জটিল সমস্যায় পরতে হয় পেনসনের টাকা তুলতে। তাই কেউ চায় না কোন সমস্যায় না পরতে। কিছু টাকা দিলে যদি কাজটা হয়ে যায়।তাই সকলে এটা মেনে নেয়৷ কিন্তু বিষয় টা সকল স্তরের ব্যাক্তি বর্গ কমান্ড চ্যানেল অবগত থাকার পরেও কেউ কিছু করতে পারে না কারন যারা পেনশনের কাজ করে তারা সামরিক সদস্য না।

যশোর, Khulna 31 August 2026 3 views KHE38HE8
0 Comments
Paid Other public office ৳10.0K

শ্রম এবং কল কারখানা অধিদপ্তর

মূলত, কল কারখানা অধিদপ্তর এর লাইসেন্স আমার দরকার হয়, এবং প্রতি বছর এটি নবায়ন করতে হয়। সিরকারি ফি ৫০০/= (পাচ শত টাকা) কিন্তু এই দপ্তরের কোনো কাজই অল্পতে হয় না। ১০ থেকে ২০ গুন অথবা এর চেয়েও বেশি দাবি করে ওনারা, উনাদের কাছে খুদ্র ব্যাবসায়ীরা অত্যন্ত অসহায়। টাকা বেশি বা ঘুষ দিয়ে হলেও এই সারটিফিকেট আমারা নেই। এ এক নিরব ঘুষ বানিজ্য বলা যেতে পারে। কল কারখানা অধিদপ্তর এর সারটিফিকেট ছাড়া ছোট, মাঝারি এবং বড় শিল্প প্রতিষ্ঠানের ব্যাংকিং অনেক কাজ করা যায় না। ঘুষ না দিলে সারটিফিকেট পাবেন ই না এবং শ্রম আইনে মামলা করারও ভয় দেখিয়ে যায়।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DK8E6L2Z
0 Comments
Paid Other public office ৳2.0K

পুলিশ

একটি আন্তর্জাতিক সংস্থায় আমার চাকরি হয়। সেই সংস্থা পুলিশ ভেরিফিকেশন পাঠায় আমার নিজ থানায়। সেখান থেকে কল দিয়ে আমাকে দেখা করতে বলে। খরচ বাবদ টাকা চাইলো। প্রথমে আমি প্রত্যাখান করেছি। পরে বল্লো খরচ টাকা না দিলে সে খারাপ রিপোর্ট দিবে। চাকরিটা দরকার তাই ২০০০ টাকা ধার এনে দিতে বাধ্য হয়েছি।

মির্জাগঞ্জ, পটুয়াখালী, Barishal 31 August 2026 3 views BR6FDFVN
0 Comments
Refused Other public office ৳5.0K

জন্ম নিবন্ধন

আমার 2 মেয়ের জন্ম নিবন্ধন করার জন্য দিয়ে ছিলাম,কিন্তু প্রায় ১ বছর পরে দিয়েছে কিন্তু এক মেয়ের নামে ভুল এবং অন্য মেয়ের জন্ম তারিখে ভুল।এখন আবার এটা সংসুধন করার জন্য দিছি প্রায় ৯ মাস হয়ে গেছে।ফোন দিলে বলে অফিস বন্দ।আমি অনেক অসহায় কারণ আমি প্রবাসে থাকি

গ্রাম, Sylhet 31 August 2026 5 views SYQJKZU7
0 Comments
Paid Other public office ৳2.00M

রাজউক থেকে বাড়ি তৈরির অনুমতি নিতে ঘুষ প্রদান

রাজউক আমার বাড়ির কাজের অনুমোদন আটকে দেয় কোনো কারণ ছাড়াই। এরপর তাদের একজন ইঞ্জিনিয়ার বিশ লাখ টাকার বিনিময়ে আমাদের বাড়ির কাজের অনুমোদন দেয়। এরপর বাড়ির কাজ চলাকালীন সময়ে রাজউক এর এলাকা পরিদর্শন কারি ইঞ্জিনিয়ার ও ধাপে ধাপে ২-৪ লাখ করে চাঁদা দাবি করে এবং তা পরিশোধ না করলে বাড়ির কাজে বাঁধা দেয়। এইভাবে আমাদের অনেক অর্থের লোকসান ঘটায়।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKG3CLV6
0 Comments
Refused Other public office ৳500

ডি.এস.সি.সি ৩২ নং ওয়ার্ডের বর্তমান ভারপ্রাপ্ত সচিব

নাগরিক সনদ এর জন্য ২০০-৫০০ টাকা পর্যন্ত দাবি করে এবং বলে এটি নাকি তার কাজ না তাকে এই কাজের কোনো টাকা দেওয়া হয় না তাই সে যার থেকে যা নিতে পারে তাই নেয় , কিন্তু সরকার তো তাকে ৩২ নং ওয়ার্ডের সচিব বানিয়েছে আমাদের সেবামূলক কাজ করার জন্য এবং সরকার থেকে সে বেতন পায় তাহলে সে কেনো নাগরিক সনদ এর জন্য টাকা নিবে । সে টিসিবি কার্ড করার জন্য ও ১০০ টাকা করে , কিন্তু এগুলোর কোনো ফি নেই

কসাইটুলী, Dhaka 31 August 2026 3 views DKBKCMLH
0 Comments
Paid Other public office ৳25.0K

ফেনী মডেল থানায় জিডি করতে গিয়ে

এটা ছিল একটা জেনারেল ডায়েরি করার জন্য আমরা থানায় গিয়েছিলাম বিষয়টা ছিল একজন ব্যক্তি নিখোঁজ হওয়ার জন্য জিডি করা সেই জিডিটা কোনভাবেই থানার কোন পুলিশ নিচ্ছিল না। এক্ষেত্রে চাঁদা বাবত এক লক্ষ টাকা দাবি করা হয়। আমরা ২৫ হাজার টাকা দিয়ে ম্যানেজ করে জেনারেল ডায়েরি করিয়েছি বাকি টাকাও পরিশোধ করবো এই শর্তে।

ফেনী, Chattogram 31 August 2026 3 views CTU98629
0 Comments
Paid Other public office ৳150.0K

By-Law ammendment (Cooperative Credit Union)

"Actually, no money is supposed to be taken for amending or replacing the by-laws of a cooperative society. According to the rules, the cooperative office is supposed to approve the application within a maximum of three months. However, from the Upazila Cooperative Office inspector to the Upazila Cooperative Officer, and from the Dhaka District Office inspector to the District Cooperative Officer, no work is done without a bribe ranging from 150,000 to 200,000 Taka. In total, we have paid 150,000 Taka in bribes. It has been about 3 years, and the replacement of the society's by-laws has still not been approved."

Dhaka, Dhaka 31 August 2026 3 views DKEHWVWT
0 Comments