All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Paid Other public office ৳30.0K

রাজউকের ছারপত্র

রাজউকের জমির ছারপত্রের জন্য অনলাইনে আবেদন করা হয়। তখনই বিভিন্ন সোর্স থেকে জানতে পারি টেবিল খরচ না দিলে এটা অনলাইনেই পরে থাকবে। তারপর বিভিন্ন সোর্সের সাথে আলাপ করে অতিরিক্ত ৩০০০০/ টাকায় দফারফা হয়। এখনো হাতে আসে নাই তারা আরও দাবি করছে।

ঢাকা, Dhaka 31 August 2026 3 views DKCA3F57
0 Comments
Paid Other public office ৳22.0K

দিনাজপুর জেলা জজ আদালতে নকল তুলতে এবং পদে পদে ঘুষ দেওয়া লেগেছে বাধ্য হয়ে

আমি একটি মামলার রায়ের নকল তুলতে তিন চার দিন ধরে আমাকে হয়রানি করা হয়েছে পরবর্তীতে টাকার বিনিময়ে আমাকে নকল দেওয়া হয়েছে। স্বয়ং দিনাজপুর জেলা জজ আদালতে সিসিটিভি ক্যামেরা উপেক্ষা করে কোটের সকল কর্মকর্তা-কর্মচারী প্রচন্ড লেভেলের ঘুষখোর। যেখানে মানুষ আদালতে যায় ন্যায়বিচার জন্য কিন্তু প্রত্যেকটি আদালতে ঘুষ দিতে দিতে নাচতেনাবত অবস্থা।আপোষ মীমাংসা এর মাধ্যমে সমাধান হওয়ার কারণে মামলাগুলো আমরা তুলে নেই, মামলা তুলতে গিয়ে পদে পদে হয়রানি প্রায় ২২০০০ টাকা আমাকে ঘুষ দেওয়া লেগেছে। যেখানে মানুষ আদালতে যায় ন্যায়বিচার পাবার জন্য কিন্তু দিনাজপুর জেলা জজ আদালতেই মানুষ ন্যায় বিচার পায় না। তাহলে জেলা জজের কাজ কি??!! কোর্টের বিচারকগণ তাদের নিম্নস্ত কর্মকর্তা-কর্মচারীদের নিয়ন্ত্রণ করতে পারে না!!

দিনাজপুর, Rangpur 31 August 2026 3 views RNGMLRTK
0 Comments
Paid Other public office ৳170.0K

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন নোয়াখালীর হাউজিং এস্টেটে বিল্ডিং এর ড্রাফ্ট প্ল্যানিং পারমিশন

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অধীন নোয়াখালীর হাউজিং এস্টেটে বিল্ডিং এর ড্রাফ্ট প্ল্যানিং অনুমোদনের জন্য প্রশাসনিক কর্মকর্তা (এস্টেট) চট্টগ্রাম হাউসিং এস্টেট জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, চট্টগ্রাম কে ঘুষ দিতে হয়েছে।

নোয়াখালী, Chattogram 31 August 2026 3 views CT8BNZJG
0 Comments
Only demanded Other public office ৳50.0K

দূর্নীতির বিচার চাইতে গিয়ে

জাল জালিয়াতির মাধ্যমে একজন ফায়ার সার্ভিসে চাকুরী নেয়। তার সমস্ত তথ্য প্রমান, ডকুমেন্টস দিয়ে লিখিত অভিযোগ দেই। চার বছরে ২ বার তদন্ত হয়, অভিযোগের সত্যতা পেয়ে বিভাগীয় মামলাও করে। কিন্তু কোন ব্যবস্থা গ্রহন না করে কালক্ষেপণ করতে থাকে ঢাকা অফিসে খোঁজ খবর নিতে গেলে তারা উক্ত টাকার বিষয়ে ইঙ্গিত দেয়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা।, Dhaka 31 August 2026 3 views DKSGHLEA
0 Comments
Paid Other public office ৳50.0K

Police clearance

Back in 2023. I’m living in spain. (That time also)so i needed the police clearance to get the residence. When i applied they start investigating when the found i live in europe they said have to pay 50k otherwise it won’t happen .I have tried from here by the embassy they also said it will take too much time and at the end you have to pay like 350 euro. That time it was more less 50k. So i had no choice but paid 50k

Sunamganj, Sylhet 31 August 2026 3 views SY7T4YYH
0 Comments
Paid Other public office ৳5.0K

পোস্ট অফিস থেকে টাকা উত্তোলন

বাবার পেনশনের ১০ লক্ষ টাকা পোস্ট অফিসে রাখা হয়েছিল। পাঁচ বছর পর মেয়াদ শেষ হওয়ার সময় উত্তোলন করতে গিয়ে ৫০০০ টাকা ঘুষ দাবি করে। ১০০০ টাকা দিয়ে উত্তোলন করেছিলাম।

কুমিল্লা, Chattogram 31 August 2026 5 views CT89LA8Z
0 Comments
Paid Other public office ৳700

শিল্প-সংযুক্ত প্রশিক্ষণ

বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল বিভাগের বিভাগীয় প্রধান, ইন্ডাস্ট্রিয়াল এটাজমেন্ট এর সময় শিক্ষকদের ইন্ডাস্ট্রি ভিজিটের কথা বলে প্রত্যেক শিক্ষার্থী থেকে ৭০০ টাকা করে নেয়। সর্বমোট শিক্ষার্থী সংখ্যা ২৫০ জন এবং সবার থেকে এ টাকা নেওয়া হয়। ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য এই টাকাগুলো সিভিল ডিপার্টমেন্ট ব্যতীত অন্য কোন ডিপার্টমেন্ট নেয় না।

বরিশাল, Barishal 31 August 2026 5 views BRKJV49C
0 Comments
Paid Other public office ৳3.0K

চাকুরী পাওয়ার পর পুলিশ ভেরিফিকেশন

আমার চাকুরীর পুলিশ ভেরিফিকেশনের জন্য পুলিশ আমার বাড়িতে যায়। তিনি তেল খরচ বাবদ তিন হাজার টাকা দাবি করেন। আমি বলছি তেল খরচ তো সরকার দেবে। উনি পরে বলেন সরকার দেয় না। আমি বললাম তাহলে 1000 টাকা নেন। তিনি নাছোড় বান্দা তিন হাজার টাকাই নিলেন।

পাবনা, সাথিয়া, সোনাতলা, Rajshahi 31 August 2026 3 views RJTHM9H7
0 Comments
Paid Other public office ৳1.4K

যেমন কোর্টের যে আর অফিস থেকে আদেশ আনতে

আমার গাড়িটি একটি মিথ্যা মামলাই জড়িয়ে যাই যার কারণে আমি কোর্টে গিয়ে উকিলের কাছে যাই তারপর উকিলের মাধ্যমে দরখাস্ত করার পরে রায় আসে আমাদের গাড়ির পক্ষে পরে যে আদেশটা আমার থানার পুলিশকে দিলে আমার গাড়িটাকে ছেড়ে দিবে সেই আদেশটা তুলতে গিয়ে আমাকে ১৪০০ টাকা দিতেই হয়েছে

কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 5 views DKA7MVQM
0 Comments
Refused Other public office ৳1.0K

এনআইডি নাম সংশোধন

এনআইডিতে নাম ভুল ছিল,আমার কাছে গাড়ী ভাড়ার নাম করে টাকা দাবি করা হয়।উনি ২০২৬,রানিং কর্মকর্তা বর্তমানে। দআমি ঘুষ দেয়নি।এখনো কাজটি পেন্ডিং আছে।

ভেরামারা, Khulna 31 August 2026 3 views KH5TNNHD
0 Comments
Paid Other public office ৳50.0K

বিদ্যুৎ কানেকশন

নবায়নযোগ্য জ্বালানি সংক্রান্ত অফিসে মেগাওয়াট বা কিলোওয়াট প্রকল্পের উপর ভিত্তি করে চড়া মূল্য ঘুষ নেয়া হয়। না দিলে নেট মিটারিং কানেকশন করে দিবেন না বরঞ্চ হেনস্থা করা হয় আরও বেশি

ঢাকা, Dhaka 31 August 2026 6 views DKG7QARQ
0 Comments
Paid Other public office ৳180

পুলিশ

আমার বাবা কে পুলিশ ধরে থানা নিয়ে যায়। আমি সকালে আমার বাবা দেখতে যায়। কিন্তু একজন পুলিশের কর্মচারী আমার কাছে থেকে ২৫০ টাকা চাই, শেষমেশ তাকে আমি ১৮০ দিয়ে। বাবার সাথে দেখা করি।

পাবনা সদর পাবনা, Rajshahi 31 August 2026 3 views RJJRWTQ7
0 Comments
Paid Other public office ৳500

Registration

Bogura govt. Girls school. Registration complete. But maximum registration paper was wrong. Some are name mistake, some picture mistaka, some DOB change etc. I hope those mistake was happen intentionally. So that they can earn a lot of money without money receipt. I have completed the issue with the principal.he said for the correction they need money for bankdraft. But didn't know the amount.he said will take care. But maybe nothing would be taken care. Every guardian already paid the money. They say nothing because they think if some guardian make complaint then their child may have some problem by school authority.

Bogura, Rajshahi 31 August 2026 3 views RJFFNZCJ
0 Comments
Refused Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন কর তে গিয়ে বাড়তি ৩০০০ টাকা৷ দাবি করে কম্পিউটার অপারেটর অপারেটর ও চেয়র মেন

আমি টাকা না দেওয়াই এই জন্ম নিবন্ধন টি হয় নাই৷ সঠিক কাগজ তাকা সরতেও

মেহের পুর জেলা গাংনী উপজেলার সাহারবাটি ইউনিয়ানে?, Khulna 31 August 2026 3 views KHYT85V6
0 Comments
Paid Other public office ৳550

New CDC issue

আমার কাছে চা নাস্তার টাকা চেয়েছিলো আমিও ঘুরাচ্ছিলাম। তারপর ডাইরেক্ট বলে কিছু ফাইল কিনে এনে দাও। ৫০ টাকার অই ফাইল আমি কিনে এনে দেয়ার পর আমাকে আরেক টেবিলের আরেকজন বলে আজকে সিডিসি পেতে চাইলে আমাদের কম্পিউটার চালানোর মাল্টিপ্লাগ এনে দাও। তারপর আরেক টেবিলের লোক আমার ছবি গ্রহণ না করে বলে নতুন ছবি তুলতে হবে। প্রত্যেকেই জিনিসপত্র কিনার জন্য অফিসের বাহিরে নির্দিষ্ট দোকানের কথা বলেছিল। তাদের কথা মত কাজ না করলে সিডিসি পেতে আমার ২/৩ দিন দেরি হতো। যেহেতু চট্টগ্রাম এ থাকার মত সুযোগ ছিলো না তাই আমি তাদের কথা মত কাজ করতে বাধ্য হই।

আগ্রাবাদ, Chattogram 31 August 2026 3 views CTLC7BSQ
0 Comments
Refused Other public office ৳5.0K

বয়স্ক ভাতা, বিধবা ভাতা

এখানে ইউনিয়ন পরিষদের মেম্বার, চেয়ারম্যান সহ তাদের লোকজন টাকার বিনিময়ে বয়স্ক ভাতা কার্ড, বিধবা ভাতা কার্ড প্রদান করে থাকেন। কেউ যদি টাকা না দেন বা কোনো ব্রোকারের মাধ্যমে টাকা না দেন তাহলে তার ফাইল অবহেলায় পড়ে থাকে। সিস্টেমটা বহু বছর ধরেই চলমান।

মহিষাবান ইউনিয়ন, গাবতলি, বগুড়া, Rajshahi 31 August 2026 3 views RJ2APA9S
0 Comments