All reports

19,001 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,066 reports found
Report a bribe
Paid Other public office ৳115.0K

পুলিশ

পুলিশ ইয়াবা সহ দুজনকে এরেস্ট করেছে একজনের কাছে ইয়াবা ২২ পিস পেয়েছে আরেকজনের কাছে কিছু পায় নাই, যার কাছে পেয়েছে তার কাছ থেকে এক লক্ষ টাকা, যার কাছে কোন কিছু পাই নাই তার কাছ থেকে বিশ হাজার টাকা চেয়েছে ১৫০০০ টাকা দিতে হয়েছে টাকার বিনিময়ে ছেড়ে দেওয়া হয় নাই, বলছে যে আইনের নরমাল দ্বারা দেওয়া হবে যাতে দুই-একদিনের জামিন করানো যায়, এই জন্য টাকাটা নেওয়া হয়েছে।

লক্ষ্মীপুর, Chattogram 31 August 2026 5 views CTN3EH9S
0 Comments
Paid Other public office ৳6.0K

বিদ্যুৎ মিটারে নাম পরিবর্তন

বিল্ডিং ডেভেলপার মালিকের নাম থেকে একটি ডিপিডিসি বিদ্যুৎ মিটার ফ্ল্যাট মালিকের নামে পরিবর্তন করতে ঘুষ। সরকারি খরচ ১৩৪ টাকা। কিন্তু ঘুষ ৬০০০ টাকা।

ঢাকা, Dhaka 31 August 2026 5 views DKZY9LMC
0 Comments
Refused Other public office ৳20.0K

লেভার অফিস

রনি প্লাইউড সাতক্ষীরা বিনেরপোতা একটা বাজে প্রতিষ্ঠান সেখানে কোন শ্রম আইন মানা হয়না অভিযোগ দিয়া হয় শ্রম অধিদপ্তর এ তারা এসে প্রমাণ পাই কিন্তু প্রতিষ্ঠানের কতৃপক্ষ তাদেরকে 20000 টাকা দিয়ে চুপ করায় দেয়

খুলনা, Khulna 31 August 2026 3 views KHH8B8AC
0 Comments
Paid Other public office ৳500

Police Verification - (SB)

২০২৪ সালে পাসপোর্টের পুলিশ ভেরিফিকেশনের জন্য থানায় ডেকে নিয়ে ৫০০ টাকা নিয়েছিল, তারপর রিপোর্ট দিয়েছে। সবাই তা দিতে বাধ্য হয়েছে; না হয় রিপোর্ট দীর্ঘদিন আটকে রাখত, দেখার কেউ ছিল না। আবার পাসপোর্ট অফিসে গেলে তারা এই বিষয়ে কোনো কথা বলে না; বলে যে, "এটা আলাদা সেক্টর।"

চান্দিনা , কুমিল্লা, Chattogram 31 August 2026 5 views CTBG8ZRB
0 Comments
Refused Other public office ৳600

রেল ওয়ে

রেলের স্টান্ডিং টিকিট না দিয়ে এমনি রেলের এটেনড্যান্ট টাকা নিয়েছিল, রেল ওয়ে সবচেয়ে বেশি দুর্নীতি হয়, টিকিট যারা কাটে না তাদের থেকে ঘুস নেওয়া হয়

পার্বতীপুর, Rangpur 31 August 2026 5 views RNJ3UXYZ
0 Comments
Paid Other public office ৳60.0K

সেবা

একটি ছোট কারখানায় বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য গৌরীপুর ওয়াপদা অফিস ৬০ হাজার টাকা ঘুষ দাবি করে, পরবর্তীতে বিদ্যুৎ সংযোগের জরুরি প্রয়োজন থাকায় ৪০ হাজার টাকা ঘুষ দিয়ে বিদ্যুৎ সংযোগ নিতে বাধ্য হই।

গৌরীপুর, Mymensingh 31 August 2026 3 views MYQHPZFM
0 Comments
Refused Other public office ৳200.0K

বিদেশে বিপদগামী প্রবাসির সাহায্য চেয়ে আবেদন ছিলো

আলজেরিয়া জেল এই বন্ধি ছিলো।আমরা আবেদন করেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ে কিন্তু সাইডে গিয়ে বলে ওনার মাধ্যমে কাজ করাবো নাকি তাহলে খরচ আছে সাথে সাথেই করে দিবে।আমরা নাহ করেছিলাম যেটা ছিলো জীবনের সবচেয়ে বড় ভূল।এরপর থেকে আজ ২ বছরের কাছাকাছি কোন খোজ নেই।জানি নাহ বেচে আছে কিনা।সবাই দোয়া অওরবেন আমার ভাইয়ের জন্য।

ঢাকা, Dhaka 31 August 2026 5 views DKN859YZ
0 Comments
Paid Other public office ৳450

Police Clearance Certificate verification

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে উনার সাথে দেখা করতে বলে, যা আমি আগেই অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান এবং যা আমি বাধ্য হয়ে দিয়েছি কারণ আমার খুবই প্রয়োজন ছিল এবং কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গেলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা চাইলে আমি বলেছিলাম আমার আগের আবেদনে নামে ভুল থাকায় আমাকে দ্বিতীয়বার আবার আবেদন করতে হয়েছে। রোজার সময় ইফতার না করে গিয়েছিলাম বলেল ও 450৳ ঘুষ দিতে হয়।

লক্ষ্মীপুর, Chattogram 31 August 2026 5 views CTZ7P6W9
0 Comments
Refused Other public office ৳160.0K

Nid card banano

আমার nid কার্ড বানানোর জন্য অনেক ডকুমেন্ট ছিল না।এরপর আমি একজন দোকানদারের সাথে যোগাযোগ করি।উনি আমাকে জানায় ১৬০০০ টাকা দিলে নাকি আমার জন্মনিবন্ধন পর্যন্ত লাগবে না।কোনো কাগজ পত্র কিছুই লাগবে না।খালি উনি নাকি কল দিবেন তখন গিয়ে ভেরিফাই করে আসলেই nid পেয়ে যাব দুই দিনের মধ্যে।

Dhaka, Dhaka 31 August 2026 3 views DK9Y584M
0 Comments
Paid Other public office ৳500

পুলিশ ক্লিয়ারেন্স

বিদেশ যাত্রার ক্ষেত্রে যেই পুলিশ ক্লিয়ারেন্স লাগে সেটা অনলাইনে এপ্লাই করার পর বিভিন্ন প্রক্রিয়া ধাপের মধ্যে একজন পুলিশ অফিসারকে এসাইন করা হয়। তিনি কল করে কিছু ডকুমেন্ট নিয়ে এসে উনার সাথে দেখা করতে বলে, যা আমি অলরেডি অনলাইনে এটাচমেন্ট হিসেবে সাবমিট করেছি। ওর দেখা করলে সব কাগজপত্র জমা রেখে খরচের টাকা চান। আমাকে বাধ্য হয়ে খরচের টাকা দিতে হয়েছে কারণ আমার খুবই প্রয়োজন ছিল, আমার কোন উপায় ছিল না। আমি লক্ষ্মীপুর মডেল থানায় গিয়ে তাকে কল করলে তিনি আমাকে পুলিশ হোস্টেলে ডেকে নিলে কাগজপত্রের সাথে ঘুষ হিসেবে ৫০০ টাকা দেই। এই ঘুষ দেওয়ার দু'একদিনের মধ্যে আমার আবেদন প্রক্রিয়া এগোতে থাকে।

Lakshmipur, Chattogram 31 August 2026 3 views CT63PPPK
0 Comments
Refused Other public office ৳2.0K

Mouza Map uttolon

পটুয়াখালী জেলা প্রশাসকের অফিসে আমি আমার এলাকার মৌজা ম্যাপ উত্তোলনের জন্য গেলে, দায়িত্বপ্রাপ্ত অফিসের একজন কর্মী আরেকজন কর্মীর ফোন নম্বর দিয়ে তার সাথে যোগাযোগ করতে বলে। পরে ওই ব্যাক্তির সাথে দেখা করে কথা বললে সে আমাকে জানায়, আপনি এখন চলে যান আমি আপনাকে ফোন দিলে আসবেন। পরে ওই লোক আমাকে ফোন করে জানায় দুই হাজার টাকা লাগবে ম্যাপ উত্তোলনের জন্য এবং আমাকে তা বিকাশ করে তখনই পাঠাতে বলে।

Patuakhali, Barishal 31 August 2026 3 views BRJ7KPX8
0 Comments
Paid Other public office ৳5.0K

নতুন চাকুরির পুলিশ ভ্যারিফিকেশন

৫,০০০ টাকা না দিলে নতুন সরকারি চাকরির পুলিশ ভ্যারিফিকেশন রিপোর্ট খারাপ দিবে মর্মে হুমকি দিয়েছিলো পুলিশ, ৪,০০০ টাকা দিয়ে আপদ বিদায় করেছি । ১ হাজার টাকা ধার করেছিলাম, আর বাকি ৩,০০০ ছিলো রমজান মাসের জন্য রাখা বাজারের টাকা । ওই রমজান মাসটা পুরো পরিবার কোনরকম খেয়ে না খেয়ে দিন পার করেছি ।

নান্দাইল, Mymensingh 31 August 2026 3 views MYPC4ARU
0 Comments
Paid Other public office ৳7.50M

Corporate Deposit (Fdr New/ Renewal)

শাহজালাল ফার্টিলাইজার কোম্পানি থেকে এফডিআর নিতে /রিনিউ করতে ব্যাংকগুলোকে কোটিতে ৪০০০-৬০০০ টাকা ঘুষ দিতে হয়৷ যারাই এ-র ডিপোজিট নেয়, সব ব্যাংক ভুক্তভোগী৷ এদের ডিপোজিট প্রায় ১৫০০ কোটি৷ এবার হিসাব করেন, এটার দায়িত্বে যারা, তাদের বাৎসরিক এক্সট্রা ইনকাম কতো? এদের থামাবে কে? কেউ আছে দেখার?

Fenchuganj, Sylhet, Sylhet 31 August 2026 8 views SYH56UN9
0 Comments
Refused Other public office ৳500.0K

Pension

আমার বাবা একজন একজন ডিসি ফুড ছিলেন আমরা বিগত 30 বছর ধরে পেনশন পাই নাই , উনি ইন্তেকাল করেছেন প্রায় ৩২ বছর এবং আমরা ৩০ বছর ধরে ঢাকার খাদ্য ভবনে পেনশনের জন্য দাবি করে আসছে কিন্তু তারা সেটা মনোযোগ ভাবে দিয়ে দেখছে না এবং বিভিন্ন অজুহাত দিয়ে তারা এভোয়েড করেছে এবং আমরা লিখিত অভিযোগ ও অনেকবার জানিয়েছি কিন্তু তাদের কোন রেসপন্স করে নাই। আমাদের কাছে সব ধরনের ডকুমেন্ট আছে।

Dhaka, Dhaka 31 August 2026 5 views DK8QBQ8X
0 Comments
Paid Other public office ৳300

উপজেলা স্বাস্থ্য সেবা

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ যক্ষা সনাক্তের রিপোর্ট এ যক্ষা পজিটিভ আসায় ঔষধ নেবার সময় যখন বের হব তখন কর্মকর্তা বলেন ৩০০ টাকা লাগবে। তিনি এও বলেন শুধু প্রথম্বারেই এই টাকা নেওয়া হবে এর পরে আর টাকা দিতে হবে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ৩ টাকার বিনিময়ে আমি টাকা দিয়ে টিকিট সংগ্রহ করেছিলাম কারন এইটা নিয়মের মধ্যে পড়ে। কিন্তু যক্ষা সেন্টারে ৩০০ টাকা নেবার পরে তিনি কোনো রশিদ দেন নি এবং তিনি কিসের জন্যে এই টাকা নিলেন সেইটার কারন তিনি পরিস্কার করে বলেন নি।

কলাবাগান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিরামপুর, Rangpur 31 August 2026 3 views RNKRVEVB
0 Comments
Refused Other public office ৳2.0K

পুলিশ ক্লিয়ারেন্স করতে চেয়েছিলাম

পুলিশ ক্লিয়ারেন্স করতে গিয়েছিলাম, সেখানে একজন কর্মচারী বিভিন্ন সমস্যা দেখাতে শুরু করে কাজটা কঠিন প্রমাণ করতে থাকে, গভীর রাতে ফোন দিয়ে মানসিক চাপ সৃষ্টি করে।

নবীগঞ্জ উপজেলা, Sylhet 31 August 2026 5 views SYKFCB6M
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন হালনাগাদ

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর এর ইউনিয়ন পরিষদের ৫/৬ বছর আগের ঘটনা। জন্ম নিবন্ধন হালনাগাদ করে দেওয়ার জন্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ৩০০০ টাকা দাবি করে। জন্ম নিবন্ধন ২ দিনের মধ্যে আমার জরুরি প্রয়োজন ছিলো। সেটা আমার শিক্ষা জীবন, ক্যারিয়ার এবং জীবনের সাথে জড়িত ছিলো। সে বলে ৩০০০ টাকা দিলে কালকেই জন্ম নিবন্ধন এর কাজ হয়ে যাবে। আর টাকা দিলে পাবেন না, আপনি যেখানে ভর্তি হওয়ার কথা সেখানে ভর্তি হতে পারবেন না। বাধ্য হয়ে তাকে ৩০০০ টাকা দিয়ে হয় এবং তার বিনিময়ে সে জন্ম নিবন্ধন এর কাজ করে দেয়। সেই সময় অনেক অভাবে ছিলাম, এবং ৩ হাজার টাকা আমার কাছে অনেক বেশি ছিলো।

৩ নং খানপুর ইউনিয়ন: রতনপুর, বিরামপুর, দিনাজপুর।, Rangpur 31 August 2026 3 views RNXS9N6C
0 Comments