All reports

18,531 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

5,923 reports found
Report a bribe
Refused Other public office ৳100.0K

জায়গার ইনভেস্টিগেশন

সুনামগঞ্জ কোর্ডের নির্দেশ আমাদের জায়গা ইনভেস্টিগেশনের জন্য কমিশনারকে পাঠানো হয়। কমিশনার ইনভেস্টিগেশন করে সাক্ষি প্রমান সহ আমাদের পক্ষে সব কিছু প্রমান পায় এবং কাগজে কলমে আমাদের পক্ষে লিখিত ডকুমেন্টস কোর্ডে জমা দেয়। পরে যখন কোর্ডে কমিশনার কে জজের সামনে সরাসরি সরাসরি জিজ্ঞাসা করার জন্য নির্দেশ দেয় তখন কমিশনার আমাদের সাথে যোগাযোগ করে এক লক্ষ্য টাকা ঘুষ দাবী করে। আমরা কথায় রাজি না হওয়ায় সে আমাদের প্রতিপক্ষের কাছ থেকি বিপুল পরিমাণ ঘুষ খেয়ে আমাদের বিরুদ্ধে আমার লিখিত মিত্যা সাক্ষি জমায় দেয়। এই ভাবে আমাদের কে হয়রানি করতেছে সুনামগঞ্জ কোর্ডের কমিশনার। তাকে ঘুষ না দেওয়ায় আমাদের পক্ষে সত্য প্রমানাধী আবার মিথ্যা বানিয়ে কোর্ডে লিখিত সাক্ষি জমা দিয়েছে।

সুনামগঞ্জ, Sylhet 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳5.0K

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

গর্ভধারিণীর ভাতা দিতে চাইয়া ৫ হাজার টা ঘুস খায়। কিন্তু কিন্তু পরে কোনো ভাতা দেয় নাই

নাগেশ্বরী, Rangpur 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳1.2K

সমাজসেবা অধিদপ্তর

কক্সবাজার জেলার চকরিয়া থানার সমাজসেবা অধিদপ্তরে বিভিন্ন অনুদানের টাকা উত্তোলন করতে গেলে সমাজসেবা অধিদপ্তরের লোকজনকে প্রচুর পরিমাণ টাকা দিতে হয় তাদের ব্যক্তিগত সম্পত্তির উৎস যাচাই করা দরকার

চকোরিয়া, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳500.0K

সাংবাদিক ব্লাক মেইল

অফিসে কাজের ভিডি ও বানিয়ে এবং তার কিছু সাজানো লোক দিয়ে ভি ডি বানিয়ে অফিসে আসিয়া দেখিয়ে বলে আপনার বিরুদ্ধে অফিযোগ আছে টাকা না দিলে বাইরাল করে দিব ।টাকা দিলে আর এটা নিয়ে কোন কথা বলে না অথবা পোষ্ট করে না ।সাংবাদিক এর বিরুদ্ধে কোথায় অভিযোগ করা যায় না ।

সাভার, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳10.0K

পুলিশ

অনেক আগের কথা, সাল সম্ভবত ২০১২ এর দিকে। আমাদের বাসায় আমার ফুপি চাচাদের সাথে অনেক প্রবলেম হয়। এমন হয় যে ওরা আমার আম্মুকে চোখে মরিচের গুড়ো লাগিয়ে দেয়। পরে পুলিশ আসলে ওদের থেকে চেয়েছে কিনা জানি না, তবে আমাদের থেকে উল্টো টাকা দাবি করে। এমনকি হুমকিও দেয় উল্টো মামলা দিয়ে দেবার। মানে এরা কি মানুষ না? এদের কি মরণের ভয় নাই? আমার বয়স তখন খুবই কম, হয়তো ক্লাস ৭/৮ এ পড়ি। বিষয়টা এখনো ভুলার মতো না। আমি লিটারেলি শক ছিলাম এটা দেখে। ঐ পুলিশের নামও মনে নাই তবে এদের বিচার এখানে না হলেও আফটার লাইফ হবে ইন শা আল্লাহ।

পতেঙ্গা, চট্টগ্রাম, Chattogram 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳50

জন্ম নিবন্ধন

আমার ছেলের জন্ম নিবন্ধন জন্য অনলাইনে আবেদন করে, প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস নিয়ে ঈশ্বরদী পৌরসভাতে যাই, তারা অনেক ভুল ধরার চেষ্টা করেও না পেয়ে গ্রহন করতে বাধ্য হয়, ব্যাক আসার সময় বলে ৫০টা টাকা দিয়ে যান!! যেহেতু জন্ম নিবন্ধন ছাড়া টিকা দেয়া যাবে না, কি আর করা ৫০টাকা দিয়ে কাজটি করিয়ে নিলাম, নিরুপায় ছিলাম!! তবে আমি যেটা দেখলাম ওখানে গিয়ে, আপনি যদি অনলাইন আবেদন না করে যান, তাহলে আপনাকে দিতে হবে ২৫০টাকা, যদি পিতা মাতার অনলাইন জন্ম নিবন্ধন না থাকে তাহলে আরো ৫০০টাকা, কোন কাগজই না থাকলে ১০০০টাকা, রেট করা আছে!! এ ব্যপারে উনাদের ভিতর কোন প্রকার লজ্জা, ভয়, শরম পরিলক্ষিত না!! আমি ভাবলাম আমার তো মাত্র ৫০টাকা!!

ঈশ্বরদী, পাবনা, Rajshahi 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳1.0K

বিদেশে কোন প্রবাসী বাংলাদেশি মৃত্যু বরন করলে লাশ এয়ারপোর্টে এলে ৩৫০০০/- টাকা সরকারি বরাদ্দ। সেই টাকা

এয়ারপোর্টে প্রবাসী লাশ গ্রহণ করার সময় সরকারি বরাদ্দ ৩৫০০০/- লাশ বহন করার জন্য এ্যাম্বুলেন্স ভাড়া বাবত দেয়। কিন্তু তা দিতে গড়িমসি করছিল। মানে ইনিয়ে বিনিয়ে কিছু ঘুষ চাচ্ছিল। পরে আমার আত্মীয় ঐ অফিসের কর্মকর্তা থাকায় ফোন পেয়ে সহজে চেকটা দিয়েছে। নইলে এই প্রবাসী লাশের থেকেও ঘুষ নিত হয়তোবা। তাছাড়া ঐ প্রবাসীর ৩ লক্ষ টাকা সরকারি বরাদ্দ তুলতেও বিভিন্ন সংশ্লিষ্ট পয়েন্টএ সব মিলিয়ে প্রায় ৩০-৪০ হাজার ঘুষের দাবি করে বসে।

এয়ারপোর্ট, শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর।, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳10.0K

চেকের মামলায় রায় হয়ে গেছে তাই আসামি ধরতে যাওয়ার জন্য থানাতে অনুরোধ করা হলেও তারা ধরতে যায়নি।

আমি আদালত থেকে এন আই এক্ট চেকের মামলায় রায় পেয়েছি যার পরিমান ২৩ লাখ টাকা। যখন থানাতে যাই এবং আসামির সন্ধান দিয়ে বলি যে চলেন আমার সাথে আসামিকে ধরতে হবে তখন তারা টাকা ছাড়া যেতে রাজি হয় না। পরবর্তীতে টাকা পরিশোধ করার পর আসামিকে ধরতে যাওয়ার জন্য রাজি হয়েছে। কিন্তু এই নিয়ে কথা বলতে বলতে, বারগেটিং করতে করতে এত সময় নিয়েছে যে, যেতে যেতে আসামি চলে গেছে। মানে আমার সব দিকেই লস। আসামিকে তো ধরতে পারলামই না চেকের টাকাও তুলতে পারলাম না উল্টা আরো দশ হাজার টাকা পকেট থেকে চলে গেল।

ঢাকা কাফরুল থানা, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Paid Other public office ৳2.50M

বোরো- ২০২৬ সংগ্রহ বরাদ্দ

আমি শেরপুর সদর উপজেলার একজন চাল কল মালিক। যথারীতি চলতি বোরো-২০২৬ মৌসুমে আমার মিলের অনুকূলে সরকারকে চাল সরবরাহের বরাদ্দ দেওয়া হয়। কিন্তু সেই বরাদ্দাদেশ ছাড় করতে জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় আমার নিকট হতে ১ম ৭,০০,০০০/-। তারপর আবার অনৈতিক ব্যাখা তলব করলে সেটার জবাব দেওয়ার পরও আমার বরাদ্দ পূণরায় স্থগিত করেন। যা পরবর্তী তে ১৮,০০,০০০/- দেওয়ার পর চাল সরবরাহের অনুমতি দেওয়া হয়। অন্যথায় আমার জামানত বাজেয়াপ্ত করা হতো।

শেরপুর, Mymensingh 4 September 2026 2 views
0 Comments
Paid Other public office ৳1.0K

জন্ম নিবন্ধন

এটা গাজীপুর জেলা, শ্রীপুর উপজেলা,কাওরাইদ ইউনিয়নে আমার সাথে ঘটা ঘটনা।আমার জন্ম নিবন্ধ ঠিক করতে গেলে ওখানে কর্তব্যরত একজন ইউনিয়ন পরিষদ কর্মী যারা এই কাজগুলা করে তাদেরএকজন আমার কাছ থেকে ১০০০ টাকা চেয়েছে সংশোধন করে দিবে সেই বাবদ,যা সরকারি নীতিমালার বহির্ভুত অতিরিক্ত অর্থ আদায় এবং তখন আমি দিতে বাধ্য ছিলাম

ঢাকা, Dhaka 4 September 2026 0 views
0 Comments
Paid Other public office ৳500

মার্চেন্ট শিপ ক্রু সাইন অফ

আসলে এটা একটা অলিখিত রোলস,ধরতে পারেন অনেকে এখন মনে করে এটা ফি। শিপের ক্রুদের জাহাজে সাইন অন অফ আগে মোটামোটি ৫০০- কয়েক হাজার টাকা দিতে হয়। প্রতিদিন গড়ে ২০০-৩০০ সাইন অফ অন হয়।একজনও বিনেপয়সাতে করতে পারে না।টাকা না দিলে সকাল থেকে সন্ধ্যা হয়ে যাবে তবুও কাজ হবে না।

চট্টগ্রাম, Chattogram 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳200.0K

পল্লী সঞ্চয় ব্যাংকে হাউস ঋন পেতে ঘুষ

উক্ত প্রতিষ্টানে জৈষ্টোতার ভিত্তিতে হাউস ঋন দেওয়া হয় না, যারা টাকা দেয় তাদের কে হাউস ঋন দিয়ে দেয়, প্রধান কার্যালয় |

ঢাকা প্রধান কার্যালয়, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳210

বাংলাদেশ রেলওয়ে

এইটা প্রতি দিনের নিত্যনতুন ঘটনা। বাংলাদেশ রেলওয়ে তে স্টুয়াড, এটেনডেন্স যারা আছে তারা প্রতি নিয়ত যাএীদের সেবা দেওয়ার পরিবর্তে নিজের পকেট ভারী করে থাকে। এদেরকে প্রশয় দেয় টিটিই৷ টিটিই কমিশনের বিনিময়ে কাজ করে থাকে। এমন কোন দিন নাই, এমন কোনো ট্রেন নাই৷ বিশেষ করে ঢাকা টু চট্টগ্রাম রোডে এটা বেশি।

নরসিংদী, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳1.0K

জন্মনিবন্ধন সনদ

ঢাকার একটি ওয়ার্ডে জন্মনিবন্ধন সনদ তৈরি করতে গেলে সংশ্লিষ্ট সচিব ও তাঁর সহকারী ঘুষ দাবি করেন। আগে ঘুষ ছাড়া কোনো কাজই করতে চাইতেন না। বর্তমানে প্রথমে বলেন, “এগুলো এগুলো লাগবে। না নিয়ে আসতে পারলে টাকা দিতে হবে।” টাকা দিলে জন্মনিবন্ধন সনদ তৈরি করে দেওয়া যাবে বলেও জানান।

Dhaka, Dhaka 4 September 2026 1 views
0 Comments
Refused Other public office ৳7.0K

জন্ম নিবন্ধন এ নাম ভুল

মানিকগঞ্জ জেলার শিবালয় থানার মহাদেবপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে উদ্যোক্তা জন্ম নিবন্ধন করে দেয় এবং তার ভুলকৃত নামের জন্য সার্টিফিকেটের সাথে মিল রাখার জন্য উদ্যোক্তা পরবর্তীতে আবার ৭ হাজার টাকা ঘুষ দাবি করেছিল

মানিকগঞ্জ, Dhaka 4 September 2026 1 views
0 Comments