All reports

19,034 bribery reports filed by citizens — search, filter, and switch between list and grid.

6,075 reports found
Report a bribe
Paid Other public office ৳3.0K

সরকারি চাকরির ভেরিফিকেশন

এসবির এসআইকে আমার আর্থিক অস্বচ্ছতার কথা বলার পরও সে একটা টাকাও কম নেয়নি। প্রাথমিকের সহকারী শিক্ষকের ভেরিফিকেশনের জন্য ৩ হাজার টাকা নিয়েছে যা তখন আমার পক্ষে প্রদান করা কষ্টকর ছিলো।

ব্রাহ্মণবাড়িয়া সদর, Chattogram 31 August 2026 3 views CTJL7XT8
0 Comments
Paid Other public office ৳2.0K

নতুন ভোটার হওয়া

২০২৬ সালে নিকলী উপজেলা পরিষদে ভোটার হতে গিয়ে আমি ঘুষের মুখোমুখি হই। বর্তমান অফিস সহকারী কাম কম্পিউটার প্রতিটা ফাইল থেকে মোটা অংকের টাকা আদায় করে ভোটার করেন তা নাহলে ভোটার হওয়া যায় না

নিকলী উপজেলা, Dhaka 31 August 2026 5 views DKGD73WH
0 Comments
Paid Other public office ৳20.0K

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের

সরকারি জেলা পরিষদ এ জমি অধিগ্রহনের চেক গ্রহণের জন্য অফিসিয়াল এপলাই করার পর ও দীর্গ ১ বছর অপেক্কা করানোর পর জানাই টাকা ছাড়া চেক রেডি হবে না , নিরুপায় হয়ে অফিস সহকারী, ও সার্ভেয়ার আমার থেকে চেক এমাউন্ট এর একটা পার্সেন্টেজে হিসাবে ২০০০০ টাকা ঘুষ দিতে হয় .

Chittagong, Chattogram 31 August 2026 6 views CT8UBN2U
0 Comments
Paid Other public office ৳2.0K

NID

আমার বোনের এনআইডি ভেরিফিকেশনের জন্য তিনজন কর্মকর্তা আমাদের বাসায় এসেছিলেন চা-নাস্তা খেয়ে ইনিয়ে বিনিয়ে যাওয়া আসার ভাড়া বলে দুই হাজার টাকা নিয়ে গিয়েছেন, পরবর্তীতে ছবি তোলার দিন ছবি এবং স্বাক্ষর দেওয়ার পরে আবার দাবি করলেন ঐদিন তো স্যারেরটা দিলেন আমাদেরটা কি দিবেন না পরবর্তীতে প্রত্যাখ্যান করা হয়

Dhaka, Dhaka 31 August 2026 3 views DKJFYH73
0 Comments
Refused Other public office ৳3.8K

ইন্ড্রাষ্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি বরাদ্দকৃত টাকা দিয়ে ছাত্রদের একাংশ এবং শিক্ষকদের আনন্দভ্রমণ

ঢাপ্রপ্রবি, গাজীপুরের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের শিল্পকারখানা পরিদর্শন বা ইন্ডাস্ট্রিয়াল ভিজিটের জন্য জনপ্রতি ৩,৮০০ টাকা বরাদ্দ থাকলেও সেই অর্থ ব্যবহার করে বিভাগভিত্তিক ট্যুর বা লং ট্যুরের আয়োজন করা হয়। এতে যারা অংশগ্রহণ করে না, তাদের বরাদ্দের অর্থও অন্যদের ভ্রমণে ব্যয় হয়। একইভাবে শিক্ষার্থী কল্যাণ ও শিক্ষা-সংশ্লিষ্ট বিভিন্ন বাজেটের অর্থ র‍্যাগ ডে, কনসার্টসহ অন্যান্য অনুষ্ঠানে ব্যয় করা হয়। এমনকি শিক্ষার্থীদের ফেরতযোগ্য জামানতের অর্থও যথাযথভাবে ফেরত দেওয়া হয় না। শিক্ষামূলক ও শিক্ষার্থী কল্যাণমূলক তহবিলের এ ধরনের ব্যবহার উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক জবাবদিহিতা ও সুশাসনের গুরুতর সংকট তুলে ধরে।

গাজীপুর, Dhaka 31 August 2026 3 views DKME9Q5P
0 Comments
Paid Other public office ৳7.0K

ফায়ার সার্ভিস লাইসেন্স নবায়ন

ফায়ার সার্ভিস এর লাইসেন্স নবায়ন ফি ৩৬০০ টাকা ৪০০ টাকা অন্যান্য ফি। কিন্তু আমার কাছে অতিরিক্ত ৭০০০ টাকা সহ মোট ১১০০০টাকা নিয়েছে।

ঝিনাইদহ, Khulna 31 August 2026 3 views KHGKH22J
0 Comments
Paid Other public office ৳3.0K

জন্ম নিবন্ধন

আমার একজন আত্মীয়ের বিয়ের ডেট হটাৎ ফিক্সড হয়। তো ওর জন্ম নিবন্ধন ১৫ ডিজিট এর ছিল। মানে নতুন করে করতে হবে। তো মাতুয়াইল কাউন্সিল অফিস এ গেসি করতে। তো ওরা ৩০০০ টাকা চেয়েছে। আমাদের যেহেতু দুই দিনের মধ্যে বিয়ের জন্যে এটা করা লাগতো তোঃ বাধ্য হয়েই ৩০০০ টাকা দিয়ে করতে হইসে। আমার কথা হলো গরিব অসহয় এসব মানুষ দের থেকে এভাবে চাপ দিয়ে টাকা খাওয়ার মানে কি?

ঢাকা, Dhaka 31 August 2026 5 views DKD8MVV2
0 Comments
Paid Other public office ৳100

এস এস সি সার্টিফিকেট উত্তোলন

হইমোবেলা বালিকা উচ্চবিদ্যালয় হতে ২০২৬ সালের জুলাই মাসে সার্টিফিকেট উত্তোলনের জন্য দপ্তরী এবং প্রধান শিক্ষক ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখে এবং ফুপুর পার করে টাকা দাবী করে, টাকা দেওয়ার পর সারটিফিকেট দেয়

সিরাজগঞ্জ সদর, Rajshahi 31 August 2026 3 views RJVG6FYP
0 Comments
Paid Other public office ৳500.0K

চাকুরি

বেসরকারি ব‍্যাংকে চাকুরি দিয়ে এক জন যুগ্ম সচিব এই টাকা নিয়েছে।উনি এমন৫-১০ লক্ষ টাকার বিনিময়ের প্রায় ৩০ থেকে ৩৫ জনকে চাকরি দিয়েছেন।বর্তমানে ২০ জনের মত টাকা উনার কাছে আছে।উনার ছোট ভাই এই লেনদেন করে।আগে অর্থ মন্ত্রনালয়ে ছিলেন বর্তমানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে আছেন।

ব্রক্ষণবাড়ীয়া, Chattogram 31 August 2026 3 views CTRA6DD9
0 Comments
Paid Other public office ৳3.0K

নাম সংশোধন

আমি যখন আমার পাসপোর্ট করতে যায় যাই তখন জন্ম নিবন্ধন ও ভোটার আইডি কার্ডে আমার নামের একটি অক্ষর ভুল থাকার কারনে পাসপোর্ট অফিস থেকে বলে দেয় এটা কোর্টে গিয়ে নাম সংশোধন করতে হবে তারপর কোর্টে যাওয়ার পর আমার কাজ থেকে ৩০০০ হাজার টাকা দাবি করে আমার যেহেতু কিছু করার ছিল না তখন বাধ্য হয়ে ৩০০০ হাজার টাকা দিলাম আর উপরের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিলাম আর মনে একটা কথাই ঘুরপাক খাচ্ছিলো এটা কি আমার সোনার বাংলাদেশ বিঃদ্রঃ পাসপোর্ট করতে গিয়ে কত কত হয়রানি হয়েছি সেটি নাই বললাম

কিশোরগঞ্জ, Dhaka 31 August 2026 3 views DKTJEK3K
0 Comments